আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!! ;)

০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৩

শেয়ারঃ
0 1 0



কম্পিউটার চালাই আর ভাইরাস ভয় পাই না এমন পাবলিকের সংখ্যা কম (আমার মতো কিছু পাবলিক ছাড়া যাদের ভাইরাস রিমুভ করতে ব্যাপক মজা লাগে এবং অনেকটা মুড়ি-মুড়কি খাওয়ার মতো হয়ে গিয়েছে ব্যাপারটা)। কিন্তু অনেকেই আছেন যাদের ভাইরাস, ট্রোজান প্রভৃতির প্রয়োজন পড়ে সম্পূর্ণ ভিন্ন কারনে। ধরুন আপনার এ্যান্টিভাইরাসের কার্যকারিতা দেখতে চাচ্ছেন। যদিও এ কাজটি করার জন্য একটি টেস্ট ফাইল পাওয়া যায় যা শুধু দেখায় আপনার এ্যান্টিভাইরাস সক্রিয় আছে কিনা, কিন্তু ওটা দিয়ে কখনোই বুঝবেন না আপনার এ্যান্টিভাইরাস সব ধরনের ভাইরাস ডিটেক্ট ও রিমুভ করতে সক্ষম কিনা। আবার অনেকেই আছেন যারা ভাইরাসের জন্য রিম্যুভাল টুল বানান। তাদেরও অনেক সময় দরকার পরে এসব ভাইরাসের। ব্যাপারটা অনেকটা সাপের বিষের প্রতিষেধক বানানোর মতো......প্রতিষেধক বানাতে বিষের প্রয়োজনও পড়ে। এমনই আরো অনেক উদ্দেশ্যে যারা ভাইরাসের খোঁজে আছেন তাদের জন্যেই এই ওয়েবসাইটটি: http://vx.netlux.org/vl.php

ওয়েবসাইটটিতে শুধু ব্রাউস করলে আপনার পিসিতে কোন ভাইরাস আসবে না......এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ভাইরাস বা ট্রোজান ডাউনলোড করতে লিংকের উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। প্রত্যেকটি ভাইরাস, ট্রোজান ও রুটকিটই জিপ ফাইলের ভেতরে। আর তাই ডাউনলোড করা মাত্রই আপনার পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এমনটা ভাবারও কোন কারন নেই। আপনার পিসি আক্রান্ত হবে শুধুমাত্র তখনই যখন আপনি ঐ জিপ ফাইলের ভেতরে কোন ফাইল ওপেন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আপনার পিসি'র এ্যান্টিভাইরাস যদি লেটেস্ট ও আপডেটেড হয়ে থাকে তবে ডাউনলোড হওয়ার সাথে সাথেই অথবা জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করবার সাথে সাথেই এ্যান্টিভাইরাস ভাইরাস ডিটেক্ট করবে ও ফাইলটি ডিলেট করে দেবে। আমি এখন অব্দি ১৭টি ফাইল নামিয়েছি এবং আমার বিশ্বস্ত এ্যান্টিভাইরাস NOD32 সবগুলোই ডিটেক্ট করে ডিলিট করে দিয়েছে। B-) তো আর অপেক্ষা কিসের? বুকের পাটা আর লেটেস্ট ও আপডেটেড এ্যান্টিভাইরাস থাকলে এখনই সাইটটিতে ঢুকে ফাইল নামিয়ে দেখতে পারেন। ;)


* সম্পূর্ণ শিক্ষামূলক কাজে পোস্টটি দেয়া হলো।

* যাদের পিসিতে কোন এ্যান্টিভাইরাস নেই বা থাকলেও লেটেস্ট ও আপডেটেড না আমি তাদেরকে এই সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করতে নিরুৎসাহিত করছি।

* এই পোস্টে বলা একটি কথাও পালন করা থেকে বিরত থাকুন যদি না আপনি যা করছেন তার ঝুঁকি ও পরিণাম সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না হয়ে থাকেন।

* আমি জানি আমার মতো আপনাদেরও অনেক শত্রু আছে। দয়া করে এসব ফাইল সেই সব শত্রুদের পিসি'র গুষ্টিউদ্ধারে ব্যবহার করবেন না.......করলে নাফিস ইফতেখার দায়ী থাকবে না। ;)

একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার নিজস্ব ভাইরাস আছে রে ...
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ওরেরেরেরে......সাপ্লাই দেন.....এখনই.........লিংক দেন.......:)

২. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৮
অচন্দ্রচেতন বলেছেন:
হ্যা, সুখে থাকতে ভূতে কিলায় আর কি!
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: জ্বি.....আমার মতো হলে কিলায় আর কি! B-)

৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৯
অক্ষর বলেছেন: কিন্তু তারপরেও ডর লাগেতো
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ডর লাগলে যাওনের কি কাম? যাইয়েন না.........;)

৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৭
অক্ষর বলেছেন: কিন্তু যাইতে মঞ্চায়
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: যাইতে ইচ্ছে করলে যান। এ্যান্টিভাইরাস কোনটা আপনার? :)

৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫২
রাত বলেছেন: হুমমমম, NOD32 এর ভাল বিজ্ঞাপন হয়েছে :):):):):):):):)
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: নাহ্......NOD32 আমি ইউস করি বটে কিন্তু এটাও জানি যে ক্যাস্পারস্কাইও খুব ভালো.......আমি নরটন, ম্যাকআফি আর এভিজিকে কোন এ্যান্টিভাইরাসের জাতও ধরিনা.......এ্যাভাস্ট, এ্যাভিরা ও বিট ডিফেন্ডার খুব উন্নতি করছে.....তবে আরো উন্নতির সুযোগ আছে। আপাতত NOD32 ও ক্যাস্পারস্কাই শ্রেষ্ঠ.....তবে মেমরী কম খায় ও ফলস এ্যালার্ম প্রায় দেয়ই না বলে NOD32কে একটু এগিয়ে রাখতে চাই.........

০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন:
ঢুকে দেখতে পারেন তবে না ঢুকবার পরামর্শ দিচ্ছি। এভিজি ব্যাবহারের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়.........যেটা ভাইরাস হিসেবে ধরার কথা না সেটাও ধরে আবার যেটা শিওর ভাইরাস সেটা ধরেনা.......আপনি সম্ভব হলে NOD32 বা ক্যাস্পারস্কাইতে চলে যান........একান্তই ব্যাক্তিগত মতামত...........

৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আমার পিসিতে প্রায় ৭৫ টা ভাইরাস আর ট্রোজান *.rar ফরম্যাটে আটকাইয়া রাক্সি।

লাগ্লে আওয়াজ দিয়েন।

তবে কয়েকদিন আগে আমার এক বন্ধু না বুইজ্যা একটা ফাইল এক্সট্রাক্ট করে চালায়া ফেলছিল। তার খেসারত দিলাম বছরখানেক ধরে যোগাড় করা সবগুলো *.exe ফাইল (গেমস, সফটওয়্যার) বিসর্জন দিয়ে। :@
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: নাহ্ থাক.....দরকার নেই.......ধন্যবাদ!

আমার খুব বিরক্ত লাগে যখন কোন এ্যান্টিভাইরাস ফলস এ্যালার্ম দিয়ে কোন নির্দোষ কিজেন বা ক্র্যাককে ডিলিট করে দেয়। এ দিক দিয়ে NOD32 খুবই ভালো.......NOD32 কোন ফাইলকে ভাইরাস হিসেবে ধরলে ১০০% নিশ্চিৎ থাকতে পারেন যে ঐটা ভাইরাস..........

৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৮
অক্ষর বলেছেন: ক্যাস্পারস্কাই ৮ টা আছে, নড নাই

সমস্যা হইলো, সেই ১০-১২ বছর আগে, মানে প্রথম থিকাই এভিজি ইউজ কর্‌ তাই মায়া জড়ায় গেছে:)

পিসিতে একমাত্র ভাইরাস ধরে যখন কোন ক্রাক খুজতে যাই, এছাড়া ঢুকে না
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: আপনার অভিজ্ঞতা যেহেতু ভালোই তাই এটাতেই থাকুন..........:)

৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১১
রাত বলেছেন: বলেন কি???? আমি-ত McAfee Internet Security ব্যাবহার করছি। চিন্তায় ফেলে দিলেন!!!!!! এখন কি করা যায়??
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আরে মিয়া! এইটা কোন ব্যাপার না.......McAfee এর সমস্যা শুধু এই যে র‌্যাম বেশি খায়.....এমনিতে ডিটেকশন রেট ভালোই...........

১০. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১২
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: আমার পিসিতে কোন এন্টিভাইরাস সফটওয়্যারই নাই...................:D

চেক করবো কি দিয়ে? :)

তবে কাজের একটা লিংক।

০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: আমার পিসিতেও যে ঐ বস্তুটি থাকতো না তা তোমার ভালোই জানার কথা.........আমার একটা পেনড্রাইভ ছিলো জানলো নাতো কেউ.......;)

১১. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: তবে আমার কাছে একটা কালেকশন আছে.........লাগলে কেউ নিতে পারেন। :)

০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: বাহ্ বাহ্.....শাবাশ......সামহোয়্যারে সব দেখি ব্যাঘ্র শিশু............:)

১২. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৭
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ওরে.............তোর পেন ড্রাইভ এর কথা আমার চেয়ে ভাল আর কে জানে?

ওটার কার্যকারিতা আমি তোমার চেয়ে সত্যিই ভাল জানি। :)

Coz i'm da ultimate sufferer of that :)
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: একদম হক কথা........ঐটাতে কোন ভাইরাস নাই.......আমার পিসিতে লাগালে কিছুই হয় না......তোর পিসিতে ২ বার লাগাইসি.....প্রথমবার এক্সপি নতুন করে সেটাআপ.......আর দ্বিতীয়বার এক্সপি ১৮ বার সেটআপ দেয়ার ব্যর্থ প্রচেষ্টার পর হার্ডডিস্ক ক্র্যাশ............কারো লাগলে আওয়াজ দিয়েন :D B-)

১৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৬
নিরক্ষর বলেছেন: আমি টেস্ট কর্তাম চাই। তয় আপনার কম্পুটারটা একটু এক দিনের জন্য ধার দেওন যায় ;) ?
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: অবশ্যই! কিন্তু সেই ফাঁকে আপনি আমাকে আপনার পিসিটাও একটু দিয়েন......আমার পেনড্রাইভটা একটু লাগিয়ে দেখতে হবে কাজ করে কিনা..........;)

১৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: লেখক বলেছেন: একদম হক কথা........ঐটাতে কোন ভাইরাস নাই.......আমার পিসিতে লাগালে কিছুই হয় না......তোর পিসিতে ২ বার লাগাইসি.....প্রথমবার এক্সপি নতুন করে সেটাআপ.......আর দ্বিতীয়বার এক্সপি ১৮ বার সেটআপ দেয়ার ব্যর্থ প্রচেষ্টার পর হার্ডডিস্ক ক্র্যাশ............কারো লাগলে আওয়াজ দিয়েন :D B-

*********
আমার লাগবো ভাই। মেইলে পাঠায়া লাভ নাই আসবো না। তার চেয়ে জিপ অথবা রার ফাইলে ভইরা আপলোড কইরা দেন কোথাও। তারপরে লিঙ্ক দেন।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: ভাইরে ঐ পেনড্রাইভে কোন ভাইরাস নাই........কি যে আছে আল্লাহই ভালো জানেন.........

১৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: কি এমন ভাইরাস যার জন্য ১৮ বার সেটাপ দেয়া লাগে। খুব দেখতে ইচ্ছা করতেচে।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন:
পেনড্রইভটা লাগালে কোন এক অদ্ভূত কারনে প্রথমে ব্লু স্ক্রীন আসে আর তার পরে হার্ডডিস্ক ক্র্যাশ করে......এটা সম্ভবত হার্ডওয়্যার ও ইমপ্রোপার ড্রাইভার জনিত কোন ব্যাপার......চাইনিজ এমপি৪ প্লেয়ার হাজার হোক.....আর চাইনিজ মানে জানেনই তো......ভেজাল.........

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: তো কি হয়েছে....ক্যাস্পারস্কাই, এ্যাভাস্ট, এ্যাভিরা বা বিট ডিফেন্ডার আছে তো? :)

১৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১
সুন্দর সমর বলেছেন: শিবলী বলেছেন: নড ৩২ তো নাই!! তা ওটাকে মাগনায় পেতে হলে কি করতে হবে? আর দয়া করে রেপিডশেয়ারের কোনও লিংক দিয়েন না। নামাতে পারিনা। তবে পোষ্টাটা ব্যতিক্রমী হইছে। ১০৫টা+
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: মাগনায় তো পাবেন না....আর নড ৩২ এ কোন ক্র্যাক বা কিজেন ও কাজ করে না। আমি যেটা করি তা হলো.....

নড এর একটা ট্রায়াল ভার্শন প্রথমে ডাউনলোড করি.......
আপনিও ডাউনলোড করতে পারেন এখান থেকে: View this link

তারপর নিচের লিন্ক থেকে থেকে ইউসার নেম আর পাসওয়ার্ড নেই........
http://www.for-ever.cn/nod32/ (শুধুমাত্র সবুজ রঙে লেখা ইউসার নেম আর পাসওয়ার্ড গুলো নেবেন)

অথবা http://www.nod321.com/

* দুইটা সাইটই কাজ করে, তবে প্রথমটা বেশি ভালো.......

ইউসার নেম আর পাসওয়ার্ড কপি করে নির্দিষ্ট জায়গায় পেস্ট করি........নড আপডেট করি........

এখন সমস্যা যেটা সেটা হলো প্রায় ৬-৭ দিন পরপর বলবে যে আপনার ইউসার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড হয়ে গিয়েছে এবং আপনার নড আর রেগুলারলি আপডেট হবে না.....তখন আবার ঐ ওয়েবসাইটে গিয়ে সবুজ রঙে লেখা ইউসার নেম আর পাসওয়ার্ড কপি-পেস্ট করতে হবে........ব্যাস এতোটুকুই.....অনেকের কাছেই এই ইউসার নেম আর পাসওয়ার্ড কপি-পেস্টের বিষয়টা বিরক্তিকন লাগে.....কিন্তু আমার লাগে না......কারন এতো সুন্দর একটা প্রোডাক্টের জন্য এতোটুকু কষ্ট করা যথেষ্ট জায়েজ বলে আসি সনে করি......কাজ হলো কিনা জানাবেন.........

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: এভাবে করে আপনি ট্রায়াল ভার্শনটা ফুল ভার্শন করে ফেলতে পারবেন.........সারা জীবন নড ইউস করে যেতে পারবেন............:)

১৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৪
শিবলী বলেছেন: এভিজি ইউজ করে আসলেই খুব ঝামেলায় আছি!! এভাস্ট ট্রাই দেব ভাবছি। কিনতু আভিজি বা নরটনরের মত আপডেট কি ফ্রি নামানো যায় ওগুলায়?
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: এ্যাভাস্টের ফ্রি ভার্শন আছে

এই পেইজ থেকে ডাউনলোড করে নিন: http://www.avast.com/eng/download-avast-home.html

তারপর এই পেইজে গিয়ে আপনার ফ্রি ভার্শনের জন্য ১ বছরের লাইসেন্সটি বিনামূল্যে সংগ্রহ করুন: http://www.avast.com/eng/home-registration.php

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: কাজ হয়েছে কিনা জানাবেন.........:)

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ফ্রি ভার্শনে ফ্রি আপডেট নামাতে পারবেন............

১৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই ওই পেনড্রাইভটা কি করছেন? এইরকম একটা পেনড্রাইভ থাকলে দুনিয়াতে আর কিছু চাইতাম না। দশটা গার্লফ্রেন্ড ছাইড়া দিতেও রাজি আছি।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: পেনড্রাইভটা বাসার কোন এক চিপায় আছে এখন.............

২০. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৭
যীশূ বলেছেন: আপনার ই মেইল একাউন্টটা দরকার। এখানে Click This Link (যদি আগ্রহী হন)
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন:

২১. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮
আবীর বলেছেন: ভাই সাহেব আপনার পেনড্রাইভের জন্য আমার বাসার পিসি উন্মুক্ত। একদিন সময় হইলে নিয়া আইসেন বাসায়। চিজটা কি একটু নাড়াটাড়া দিমু নে।


রাজি থাকলে মেইল কইরেন "মেইল@abir[ডট]tk"
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: আগে পাইয়া তো লই.......:D

২২. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৪
অরণ্যচারী বলেছেন: ক্যাসপারস্কাই পিসি প্রচন্ড স্লো করে দিচ্ছিল। এখন বিটডিফেন্ডার ইউজ করি কীজেন দিয়ে। কিন্তু সমস্যা হল কীটা খুব দ্রুত ইনভ্যালিড হয়ে যায়। বিটডিফেন্ডারের কী এর জন্য কোন সাইটের অ্যাড্রেস দিতে পারবেন?
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: ভার্শন কত আপনার? শুধু Antivirus? Internet Security? নাকি Total Security?

২৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪
মইন বলেছেন: bangla ahe na killai?
aida kon virus re vai?
আই বাংলা লিখবাঢ় ছাঈ
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ভাইরাস না......সামহোয়্যারের বাগ এটা.........

২৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২
ব্যাকটেরিয়া বলেছেন: ভাইরাস কম্পিউটারের কি কি ক্ষতি সাধন করে তা কি একটু বলা যাবে আমাকে?
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ভাইরাস কম্পিউটারের ক্ষতি করে কে বলেছে তোমাকে? ভাইরাস পিসিতে থাকলে পিসি'র স্পিড বাড়ে.......আপনার পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে.......ফাইল সিস্টেম করাপশনের হাত থেকে বাঁচবে........পিসি চলবে না......দৌড়াবে.......;)

২৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৫
ব্যাকটেরিয়া বলেছেন: সেই ভাইরাসগুলোর সিডি কি আপনার কাছে আছে?
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: নেট থেকে ডাউনলোড করে নাও: http://vx.netlux.org/vl.php

২৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০
আবীর বলেছেন: আবার কি পাইবেন................
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: পেনড্রাইভটা হারিয়ে গিয়েছে বাসার মধ্যেই........

২৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কোনো এন্টিভাইরাসই ইউজ করি না...কোনো ঝামেলাও নাই।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: গুড.....আমিও আগে তাই করতাম.....আমার কাছে এ্যান্টিভাইরাস মানে ছিলো পিসি স্লো করার একটা উপায় (এখনো ধারনাটা আছে, কারন ধারনাটা ভুল না)। একটু সাবধানী আর কৌশলি হলে এ্যান্টিভাইরাস ছাড়াই পিসি চালানো যায়......পরে যখন দেখলাম যে নড৩২ এতোই কম মেমরি খায় যে মনেই হয় না পিসিতে এ্যান্টিভাইরাস আছে তখন থেকে নড মনে গেঁথে গিয়েছে..........

২৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এইরকম একটা পেনড্রাইভ থাকলে দুনিয়াতে আর কিছু চাইতাম না। দশটা গার্লফ্রেন্ড ছাইড়া দিতেও রাজি আছি।

ভাই ছাড়লে আমাকে একটু খবর দিয়েন.........;)
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: খাইসে......এইটা কি শুরু হইলো......ভাইসব.....এইটা সামহোয়্যার......Ebay না...........;)

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হুমমম.......রাজামশাই.....দিমু নাকি একখান ভাইরাস....? ;)

৩০. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দেখি ইউজ কইরা...আপনি যখন কইলেন!! পিসি তে নামায় রাখসিলাম, ইন্সটল করি:D
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: গুড গুড.........:)

৩১. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ ভাঙা পেন্সিল: ৯ ডাউন থেকে লেটেস্ট টা নামিয়ে নিয়েন...............কারন ভাইরাসগুলো কিন্তু লেটেস্ট।
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: সেটাই.........আমার লিন্কটা 9down এরই.........

৩২. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
অরণ্যচারী বলেছেন: আমারটা টোটাল সিকিউরিটি।
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ওকে........

৩৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
আলী বলেছেন: * আমি জানি আমার মতো আপনাদেরও অনেক শত্রু আছে। দয়া করে এসব ফাইল সেই সব শত্রুদের পিসি'র গুষ্টিউদ্ধারে ব্যবহার করবেন না.......করলে নাফিস ইফতেখার দায়ী থাকবে না।
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: ঠিক.....ঠিক........আপনারও আছে নাকি? ;)

৩৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই, আপনি কি Nod32 ইউজ করেন নাকি Eset Smart Security ইউজ করেন?
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: আমি শুধু Nod32 এ্যান্টিভাইরাস যেটা সেটা ইউজ করি, Smart Security না......Eset Smart Securityতে শুধু ফায়ারওয়াল আর স্প্যাম ফিল্টারটা বেশি আছে.....ওগুলার একটাও আমার লাগে না...........

৩৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: শুরু করতাছি.... ;)


(নতুন কইরা এক্সপি লোড করছি... :))
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: গুড গুড...........:)

৩৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইটারেই কয় ইসেট। ডাউনলোড কইরা সারতে পারলাম না তার আগেই।।।। :)

Click This Link
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ওরেরেরেরেরে...............:) পুরা এসেটের বিজ্ঞাপণ হয়ে যায় রে.............এরেই কয় এসেট.........................;)

৩৭. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮
নুশেরা বলেছেন: ওয়েলকামব্যাক নাফিস, বেড়ানো শেষ তাহলে।
প্রোফাইলে ঈদের চাঁদ এখনো আছে দেখি :)
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: হ্যাঁ আপু...........অবশেষে ফিরে এলাম.............চাঁদ শীঘ্রই উঠে যাবে............:)

৩৮. ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩
জিগ স বলেছেন: খাইয়া কাম নাই...এর চেয়ে আরেকটা সাইট পাইসি কালকে...ডিনামাইট থেকে শুরু করে নানা ধরনের ছোট বড় ক্ষতিকারক-ক্ষতিবিহীন বোমা বানানোর প্রকৃয়া রান্নার রেসিপির মত বিস্তারিতভাবে বর্ননা করা আছে। ;)
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ওরেরেরেরেরে.......পারলে লিন্কাওরেরেরেরেরেরেরে.......................:)

৩৯. ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৮
জিগ স বলেছেন: একানে দিতে ডরাই...এমনেই ব্লগে ছাগুর অবাব নাই...হেতেরা বুমা বানাইয়া মারতে পারে...তুমারে দিমু নে চিকনে...ক্লাসে আহো ;)
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ওখখে.............রজার দ্যাট...........;)

৪০. ১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১২
জিগ স বলেছেন: ডাইনামাইটের ফাইল টা সেভ করসিলাম...পরে ডিলিট করসি...ধরা না জানি খায়া যাই। এমতেই বড় ভাইয়ে ঐদিন হ্যাকিং সম্পর্কিত ফাইল দেইখা রক্তচক্ষু দিসে...ডড়াই ;) কবে না জানি পুলিশে খবর দেয়। ;)
১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: খিক খিক.................;)

৪১. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
গিফার বলেছেন: অনেক ধন্যবাদ রে ভাই এইডা চাইসিলাম.....
১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: কোনটা?

৪২. ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
গিফার বলেছেন: এই লিংক লিংগটা...;)
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: ও.......

৪৩. ১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ৫টা ভাইরাস ডাউনলোড করার পরেও মারতে পারেনাই পান্ডা। এন্টিভাইরাস দিয়া স্ক্যান করার পর দু্ইটা ডিটেক্ট করেনাই।।।। :D:D:D






অবশ্য ওইটা ট্রায়াল ছিল।।। :(
১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: পান্ডা ফালতুর ফালতু.....এ্যান্টিভাইরাসের কোন জাতও না.....কিন্তু পান্ডা আবার পাইলা কই? নতুন করে সেটআপ দিসো?

৪৪. ১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:১২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইবার যে এক্সপি ইন্সটল করছি তাতে ইসেট ছাড়া অন্য কোন এন্টিভাইরাস ভরুম না। একবার অন্য এন্টিভাইরাস নামের ভাইরাস ইন্সটল কইরা আমার যথেষ্ট আক্কেল হয়া গেছে।।। :)
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: খিক খিক...........:) জয়তু এসেট.........জয়তু নড৩২................:)

৪৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আইচ্ছা, নেট ছাড়া কি নোড৩২ ব্যবহার করা যাইবো? আর ব্যবহার করলে আপডেট করুম কেমতে??? বাসায় আরেকটা পিসি আছে ইন্টারনেট ছাড়া। ইসেট ছাড়া অন্য এন্টিভাইরাসের উপর ভরসা করতে পারিনা।।। :(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: নেট ছাড়া নড৩২ আপডেট করা যায় না...............আসলে যায়.......কিন্তু সে পদ্ধতি এতোই জটিল যে দেখলে মাথা ঘুরায়..........

৪৬. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১
তিতা করোলা বলেছেন: দেখি একটু ট্রাই মাইরা। ভাইরাস ধরতে পারিকি না। ধরতে না পারলে তো আবার খবর আছে। তখন কি হইবো :(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: মারেন ট্রাই........তবে নিজ দায়িত্বে.........

৪৭. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই এই শব্দটা শুনলে অন্তরাত্মা কচু পাতার মত থরহরি করে। আবার ভাইরাসে আক্রমণ করলে কি করতে হবে বলেন দোয়া করব। আমি রিইন্সটল করতে করতে এক্কেবারে শেষ হৈয়া গেলাম :(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: ভালো একটা এ্যান্টিভাইরাস ইন্সটল করুন......যেমন: NOD32, Kaspersky, Avast, Avira...........

NOD32 আমি ব্যবহার করি ও ব্যাক্তিগকভাবে সেরা মনে করি। NOD32 ডাউনলোড করে ইন্সটল করা ও আপডেট করার বিস্তারিত বর্ননা এই পোস্টের মন্তব্যেই পাবেন...........

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: কোন ভালো এ্যান্টিভাইরাসের পাশাপাশি পিসিতে Malwarebytes' Anti-Malware সফটওয়্যারটি রাখুন। যখনই আমার কোন বন্ধু বা কাজিনের পিসিতে ভাইরাস বা ট্রোজান ধরে আমি এটা দিয়ে রিম্যুভ করি। আজ পর্যন্ত ব্যর্থ হইনি। সফটওয়্যারটির একটিই সীমাবদ্ধতা, এটি আপনাকে ভাইরাস আক্রমণ থেকে বাঁচাবে না, আক্রমণ হওয়ার পরে ভাইরাস সরাবে কারন এটি সফটওয়্যারটির ফ্রি ভার্শনের সীমাবদ্ধতা। তাও বা খারাপ কি? অনেক সময়ই আমাদের এ্যান্টিভাইরাসও আমাদেরকে ধোঁকা দেয়। আর ভাইরাস সরানোটাই তো মূল লক্ষ্য। আর আক্রমণ থেকে বাঁচার জন্যে তো এ্যান্টিভাইরাস আছেই। এটি একটি ব্যাকআপ, যদি এ্যান্টিভাইরাস কোন কারনে মিস করেও বা, এটা করবে না............

ডাউনলোড লিন্ক: এখানে ক্লিক করুন

৪৮. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Avast ব্যবহার করি। গতরাতে NOD32 আনতে চেয়িছিলাম আনতে পারিনি। আমারে ভাইরাসে খুব ভালা পায় জানিনা কেন। ভাই বুদ্ধি দেন বিপদে আছি। সবকিছু ইন্সটল করতে প্রায় দুই দিন লাগে।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: সব ভাইরাসই এক্সপি নতুন করে ইন্সটল না করেই নির্মূল সম্ভব.......মুশকিল হচ্ছে আমাদের দেশে অধিকাংশ পিসি ব্যবহারকারীর কাছেই এই পদ্ধতিটি সহজ বলে মনে হয় এবং খুবই জনপ্রিয়.....আফসোস.......সামান্য টেকি জ্ঞান থাকলেই যেকোন ভাইরাস ম্যানুয়ালি রিম্যুভ করা সম্ভব...........

বুদ্ধি আর কি দিবো.......পেনড্রাইভ, ক্যামেরা ও মোবাইল ফোনের মেমরী কার্ড এগুলা একটু খেয়াল কইরা........খুব ভালো কোন এ্যান্টিভাইরাস ও এ্যান্টিস্পাইওয়্যার পিসিতে ইন্সটলড রাখবেন........ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোডের পর অবশ্যই স্ক্যান করে নেবেন খোলার আগে..........

৪৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্ক্যান করে দেখেছিলাম নাই। ওরে মা ক্লিক করতেই যন্ত্রণা আরম্ভ হয়। আগামীতে কি করব তা নিয়ে চিন্তাভাবনায় আছি। আমি লেখা লেখি করি ভয় হয় যদি পাইল নষ্ট হয় তাইলে আমি এক্কেবারে শেষ হয়ে যাব। পেনড্রাইভ ৩ টা আছে। সিডিতেও কপি করে রাখি।
ভাইরাস ম্যানুয়ালি রিম্যুভ কেমন করতে হয় শিখাতে পারবেন :(
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: নারে ভাই........এটা শিখানো কারো কম্ম না........এগুলা গুঁতায় গুঁতায় ঝানু হয়ে শিখতে হয়..........দুঃখিত.........:(

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: তারচেয়ে বরং এক কাজ করুন.......কোন ভালো এ্যান্টিভাইরাসের পাশাপাশি পিসিতে Malwarebytes' Anti-Malware সফটওয়্যারটি রাখুন। যখনই আমার কোন বন্ধু বা কাজিনের পিসিতে ভাইরাস বা ট্রোজান ধরে আমি এটা দিয়ে রিম্যুভ করি। আজ পর্যন্ত ব্যর্থ হইনি। সফটওয়্যারটির একটিই সীমাবদ্ধতা, এটি আপনাকে ভাইরাস আক্রমণ থেকে বাঁচাবে না, আক্রমণ হওয়ার পরে ভাইরাস সরাবে কারন এটি সফটওয়্যারটির ফ্রি ভার্শনের সীমাবদ্ধতা। তাও বা খারাপ কি? অনেক সময়ই আমাদের এ্যান্টিভাইরাসও আমাদেরকে ধোঁকা দেয়। আর ভাইরাস সরানোটাই তো মূল লক্ষ্য। আর আক্রমণ থেকে বাঁচার জন্যে তো এ্যান্টিভাইরাস আছেই। এটি একটি ব্যাকআপ, যদি এ্যান্টিভাইরাস কোন কারনে মিস করেও বা, এটা করবে না............

ডাউনলোড লিন্ক: এখানে ক্লিক করুন

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: ভালো কথা এটা দিয়ে স্ক্যান করার সময় আর কোন সফটওয়্যার বা এ্যাপ্লিকেশন পিসিতে ওপেন রাখবেন না। তাহলে এটা কাজ করবে না।

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন:

If you want to update off a USB drive or a folder on your hard drive and avoid burning a disc, try the following. Warning: This requires a registry modification, so don't do this if you don't know what you're doing.

1. Download the latest update file from http://rapidshare.com/users/12TMR5
2. Extract to the root of your hard drive or USB drive, or any other folder that you're comfortable with. Make note of the folder, for eg. C:\nod_upd.
3. Start the Registry Editor and browse to the following key: HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ ESET \ Nod \ CurrentVersion \ Modules \ Update \ Settings \ Config000 \ Settings.
4. Under that, find the item named "SelectedServer". Change its value (default is "AUTOSELECT") to "FILE:C:/nod_upd/". Ensure that the path is the one you extracted your files into and that the slashes are forward, UNIX-style ones. Close the Registry Editor.
5. Open up the NOD32 Control Center by clicking on the system tray icon.
6. Open the "Update" screen and click on "Setup"
7. At the update screen, click "Update now".




* সরি! কপি-পেস্ট মারলাম। আর ইংরেজীতে দিতে হইলো। এগুলা বাংলা না করাই ভালো।

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৮

লেখক বলেছেন:
আরো বিস্তারিত জানতে: Click This Link

৫১. ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই, Malwarebytes বা Anti-Malware কি লাগবো ইসেট থাকলে?
১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: Malwarebytes' Anti-Malware এর মাঝে মাঝে দরকার পড়বে। নড৩২ থাকলে হয়তো অতোটা দরকার পড়বে না.......তবে কিছু *** (গালি) ভাইরাস আছে যেগুলা কোন এ্যান্টিভাইরাস পায় না বা পেলেও রিম্যুভ করতে পারে না......সেগুলার জন্যেই Malwarebytes' Anti-Malware। ভাইরাস কোনভাবে ধরে গেলে সেক্ষেত্রে এটার দরকার পড়বে, তার আগে না। কারন এটা ভাইরাস ধরা ঠেকায় না বরং ধরলে তারপর সরায়। আমি মেইনলি এটা যেসব পিসিতে এ্যান্টিভাইরাস নেই বা থাকলেও আপডেটেড না সেগুলোতে ব্যবহার করি........Malwarebytes' Anti-Malware ভাইরাস ও ট্রোজান রিম্যুভাল স্পেশালিস্ট...........কিন্তু ভাইরাস আক্রমণ না করা পর্যন্ত এটার কোন কাজ নেই..........

বিস্তারিত জানতে:

Click This Link

Click This Link

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫২

লেখক বলেছেন: ভালো কথা এটা দিয়ে স্ক্যান করার সময় আর কোন সফটওয়্যার বা এ্যাপ্লিকেশন পিসিতে ওপেন রাখবে না, এমনকি ব্রাউসারও না। তাহলে এটা কাজ করবে না।

৫২. ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাইরে, লাগবো না আমার ইসেট পেন ড্রাইভে। যেইটায় নেট নাই সেইটায় সিমানটেক করপোরেট এডিশন দিয়া দিছি।।। :)
১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: গুড..........:)

৫৩. ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫১
নাফিস ইফতেখার বলেছেন: Malwarebytes' Anti-Malware এর মাঝে মাঝে দরকার পড়বে। নড৩২ থাকলে হয়তো অতোটা দরকার পড়বে না.......তবে কিছু *** (গালি) ভাইরাস আছে যেগুলা কোন এ্যান্টিভাইরাস পায় না বা পেলেও রিম্যুভ করতে পারে না......সেগুলার জন্যেই Malwarebytes' Anti-Malware। ভাইরাস কোনভাবে ধরে গেলে সেক্ষেত্রে এটার দরকার পড়বে, তার আগে না। কারন এটা ভাইরাস ধরা ঠেকায় না বরং ধরলে তারপর সরায়। আমি মেইনলি এটা যেসব পিসিতে এ্যান্টিভাইরাস নেই বা থাকলেও আপডেটেড না সেগুলোতে ব্যবহার করি........Malwarebytes' Anti-Malware ভাইরাস ও ট্রোজান রিম্যুভাল স্পেশালিস্ট...........কিন্তু ভাইরাস আক্রমণ না করা পর্যন্ত এটার কোন কাজ নেই..........

বিস্তারিত জানতে:

Click This Link

Click This Link
৫৪. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩১
মোহিত বলেছেন: Bit Defender পিসি খুব বেশি স্লো করে না, আমি বছর খানেক হল ব্যবহার করছি, আমার অনেক কাজে দিয়েছে।
১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ........Bit Defender খুব ভালো.........তবে এখনো পর্যন্ত ভাইরাস সনাক্তকরণ পরীক্ষাগুলোতে NOD32 ও Kaspersky এর তুলনায় Bit Defender একটু পিছিয়ে আছে........

১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!

৫৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৭
ক্যানন কার্ণেগী বলেছেন:
নড৩২ ভালো জিনিস। ইউজ করে দেখতি পারেন।

নাফিস ভাই, আমি নডের একটা ভার্সন (৩.০.৬২১) ইউজ করি যেটার সাথে একটা ফিক্স আছে ২০৫০ সাল পর্যন্ত ফ্রি আপডেট করতে দেবে। ডাউনলোড লিংক হল (ব্রাউজারে কপি পেষ্ট করুন):

Click This Link

আপনার দেওয়া ওয়েব সাইটটা কাজ করে কিন্তু আমার এইটাতে প্রতি সপ্তাহে কপি পেষ্টের ঝামেলা নাই। ট্রাই করে দেখতে পারেন। আর যদি শুধু ফিক্সটা চান তাহলে মেইলে দিতে পারি, জানান দিয়েন।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে দরকার নাই ভাই.......ফিক্সগুলার ঝামেলা হচ্ছে চাইলেই হুট করে নড এর লেটেস্ট ভার্শন নামিয়ে ব্যবহার করতে পারবেন না........ফিক্সগুলো সাধারণত নির্দিষ্ট একটি ভার্শনে কাজ করে.......আপনারটা সম্ভবত ভার্শন ৩.০.৬২১ এর জন্য........যদিও আপডেট করে ভাইরাস সিগনেচার ডাটাবেস আপ-টু-ডেট করা সম্ভব তথাপি ভাইরাস ডিটেকশন ইন্জ্ঞিন বা মডুউল যাকে বলে তা শুধু লেটেস্ট ভার্শন নামালেই আপডেট পাওয়া যায়........

তবে কেউ যদি ভার্শন ৩.০.৬২১ ব্যবহার করতে তবে ক্যানন কার্ণেগীর দেয় লিংকটি ব্যবহার করতে পারেন। :)

৫৭. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫০
শিবলী বলেছেন: ম্যালা ধন্যবাদ, নাফিস ভাই

নড ইউজ করে মহা শান্তিতে আছি!!!:)

পিসি স্লো হয় নাই , আবার এভিজি যইটা ধরতে পারে নাই সেইটাই মারছে।
সাবাস নড৩২
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: নড = শান্তি.........:)

১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

লেখক বলেছেন:

৫৯. ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
মুকুট বলেছেন: আমিও একটা পুষতেছি ;)
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: গুড গুড.........;)

৬০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮
আকাশনীল বলেছেন: আমার পিসিতে কোন এন্টিভাইরাস সফটওয়্যারই নাই...................:D
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: গুড গুড.......:)

৬১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩০
নািহদ আহ্‌েমদ বলেছেন: ভাইরােসর েমলা েকন এখােন?
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: আমি ক্যামতে কমু........;)

৬২. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
অমাবশ্যার চামচিকা বলেছেন: গুড্ডু নামের একটি ভাইরাস কি এখানে পাওয়া যাবে? আমার দেখা সবচেয়ে খারাপ ভাইরাস। এই ভাইরাসের মিশন কি জানেন?
"just for kidding"
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: হি হি.........গুড্ডু! এটা কি আসলেই ভাইরাস? কি করে এটা?

৬৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩
'লেনিন' বলেছেন: আপনার পেনড্রাইভ লাগিয়ে দেখতে পারেন আমার ল্যাপি'তে... উবুন্তু ৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স ডুয়াল বুট এক্সপি আছে কিন্তু ভুলেও ব্যবহার করা হয়না। তবে চাইলে এক্সপিতে বুট করেও পেনড্রাইভ টেস্ট করতে পারেন :)
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: এক্সপিতে বুট করার আইডিয়াটা মন্দ নয়........;)

৬৪. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
অমাবশ্যার চামচিকা বলেছেন: আমার পিসিতে অ্যাভাস্ট ইন্সটল করা আছে। ভাইরাস তো ডাউনলোড করতেই দেয়না! আর যেগুলো ডাউনলোড হয় , সবগুলোকেই ডিটেক্ট করে।
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: বাহ্! :)

৬৫. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
জামাল ঊদ্দিন বলেছেন: আহ! উবুন্টু ইউজ করতে কত শান্তি!!!!
সব ভাইরাস সেইভ কইরা রাখছি। দাখি দরকার হয় কিনা।
ধন্যবাদ ইফতেখার ভাই। +
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

৬৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
পলাশমিঞা বলেছেন: ইতা কিতা কয়রে!!!!

আমি ভাগতাছি , ভাইরাস ভাগ!!!
৬৮. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৩
মো. ইব্রাহীম হুসাইন বলেছেন: পিলাস দিলাম। খুব ভাল লাগসে।
৭০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
সেই সাম্য বলেছেন: মো. ইব্রাহীম হুসাইন বলেছেন: পিলাস দিলাম। খুব ভাল লাগসে।
৭১. ১২ ই মে, ২০১০ দুপুর ২:৫২
আব্দুল গণি বলেছেন: + দিলাম। কিন্তু আমার মতো নাবালক এই সাইটে ঢুকে মরতে চায় না। :))
২২ শে জুন, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: বেশ ভালো.......আমার খালুর ল্যাপটপে দেখেছি........তবে কেন জানি মাইক্রোসফটকে ঠিক ভরসা করতে পারি না.......

৭৩. ২৩ শে মে, ২০১০ দুপুর ১:১৫
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: "আমার মতো কিছু পাবলিক ছাড়া যাদের ভাইরাস রিমুভ করতে ব্যাপক মজা লাগে এবং অনেকটা মুড়ি-মুড়কি খাওয়ার মতো হয়ে গিয়েছে ব্যাপারটা"

ব্যাপক মজা পাইলাম। কারণ আমারও বুকের পাটা আসে (বন্ধুগোরে যহন কই, "দোস্ত আমার পেনড্রাইভ নিয়া যা, যত খুশি ভাইরাস দে, কুনো প্রব্লেম নাইক্কা" - অরা ফ্যাল ফ্যাল কইরা চাইয়া থাহে)

আসলেই ব্যাপারডা মুড়ি খাওয়ার লাহান অইয়া গেসে.........আমি অ্যাভিরা চালাই, তয় নড৩২ অহনও ইউজ কইরা দেহিনাই..........দেহি একবার ইউজ কইরা, এত কইরা যহন কইতাছেন..............
৭৪. ০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৩
যেমন ইকোনোমিক্স বলেছেন: আজাইরা কাম নাই ভাইরাস download করব!!!!!!!!!!!!!!!!!
তবে ছবিটা জটিল হইছে ;) ;) ;) ;) ;) ;)
ভাইরাসগুলা পোজ নিয়া ছবি তুলে জানতাম না B-) B-) B-) B-) B-) B-) B-)
৭৫. ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪৭
দু-পেয়ে গাধ বলেছেন: লেখক বলেছেন: একদম হক কথা........ঐটাতে কোন ভাইরাস নাই.......আমার পিসিতে লাগালে কিছুই হয় না......তোর পিসিতে ২ বার লাগাইসি.....প্রথমবার এক্সপি নতুন করে সেটাআপ.......আর দ্বিতীয়বার এক্সপি ১৮ বার সেটআপ দেয়ার ব্যর্থ প্রচেষ্টার পর হার্ডডিস্ক ক্র্যাশ............কারো লাগলে আওয়াজ দিয়েন
____________
দুই জনার মাদারবোর্ড কি একই?
৭৭. ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৪
হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা

 

মোট সময় লেগেছে ১.০৫৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই