আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

ওরে ওরে মজা পাই!!!........সূর্যগ্রহণ হয় তব আমারো ডেস্কটপে B-)

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 2 0



কয়েকদিন আগে Stellarium নামক ফ্রি ও ওপেনসোর্স একটি সফটওয়্যার আমি ডাউনলোড করে ইন্সটল করেছি। সফটওয়্যারটি মূলত একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার যা দিয়ে আপনি আজকে এই মুহূর্তে আপনার শহরের আকাশ বা মেঘমুক্ত অবস্থায় কেমন দেখা যাওয়ার কথা তা দেখতে পারবেন। আমি জানি নিজ চোখে খোলা আকাশ দেখার আনন্দ আর কিছুতে নেই। তবে এই সফটওয়্যার দিয়ে নিজ ডেস্কটপে আকাশ দেখার রোমাঞ্চটাও মন্দ নয়।

সফটওয়্যারটির অনেকগুলো ফিচারের মধ্যে রয়েছে:

১. প্রায় ৬,০০,০০০ তারার নাম ও বর্ননা।
২. বাংলাদেশের অনেকগুলো শহরসহ পৃথিবীর প্রায় প্রতিটি উল্লেখযোগ্য শহর তালিকাভুক্ত রয়েছে। ডেট, টাইম ও লোকেশন খুব সহজেই পরিবর্তন করে চলে যেতে পাবেন পৃথিবীর অন্য কোন শহরে, অন্য কোন সময়ে - তা হোক না কেন আজ থেকে ১০ দিন আগে মেলবোর্নে বা আজ থেকে ৮ বছর পরে রংপুরে।
৩. আছে Play, Pause, Rewind, Forward বাটন যা দিয়ে আপনি আপনার আকাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে Rewind বা Forward করে দেখতে পারবেন।
৪. সূর্যগ্রহন, সূর্যাস্ত, সূর্যগ্রহন, চন্দ্রগ্রহন প্রভৃতি ঘটনাগুলো অত্যন্ত বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
৫. আছে পারিপার্শ্বিক পরিবেশ বেছে নেয়ার সুযোগ। যেমন: দিগন্ত বিস্তৃত মাঠ বা কোন সাগরের তীর।
৬. তারকামন্ডলগুলোকে আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
৭. গ্রহগুলোর প্রতিটিই আছে উপগ্রহসহ (জুম করলে বোঝা যাবে)। সেই সঙ্গে গ্রহগুলোর কক্ষপথ আলাদা করে দেখার সুযোগ আছে।
৮. আকাশকে আরো বাস্তবিক ও প্রাণবন্ত করে তুলতে কাল্পনিক উল্কা যোগ করার সুযোগ আছে (ঐচ্ছিক), প্রতি ঘন্টায় কতটি উল্কা দেখদে চান উল্লেখ করে দিতে পারেন তাও।
৯. দিনের বেলার আকাশে সূর্যের আলোর উজ্জ্বলতার দরুন দিনের আকাশের তারাগুলো আমরা দেখতে পাইনা। এই সফটওয়্যার দিয়ে আপনি দিনের আকাশকে অন্ধকার করে সেই তারাগুলো দেখার মজা উপভোগ করতে পারবেন।
১০. দৃষ্টিসীমা থেকে ভূমিকে অদৃশ্য করে পৃথিবীর উত্তর গোলার্ধে থেকেও দেখে নিতে পারেন দক্ষিণ গোলার্ধের তারাগুলো।

এছাড়াও আরো অনেক অনেক সুবিধা ইছে যা আমি বলে শেষ করতে পারবো না।

আগামী বছরের (২০০৯) ২২শে জুলাইয়ে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহন সংঘটিত হবার কথা। এই সূর্যগ্রহন বাংলাদেশের সর্বত্র থেকে দেখা যাওয়ার কথা রয়েছে। তবে পূর্ণ সূর্যগ্রহণ বাংলাদেশের সর্ব উত্তরের জেলাগুলো (যেমন: নীলফামারী, পঞ্চগড় প্রভৃতি) থেকে দেখা যাবে। তথ্যসূত্র: View this link


ঐ সূর্যগ্রহণের ছায়ার অতিক্রমণীয় পথ (নাসার ওয়েবসাইট থেকে প্রাপ্ত)

একটু আগে আমার মাথায় বুদ্ধি আসে - সূর্যগ্রহণটা Stellarium এ দেখলে কেমন হয়! যেই ভাবা সেই কাজ। দেখে যা বুঝলাম খুব সকালেই সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে। নিচে দিয়ে দিলাম এই ভার্চুয়াল সূর্যগ্রহণ ও সফটওয়্যারের অন্য কিছু স্ক্রিনশট:


২২শে জুলাই, ২০০৯, রংপুর, সকাল ৬.১৫ (গ্রহণ লাগলো মাত্র)


২২শে জুলাই, ২০০৯, রংপুর, সকাল ৭.০০ (পূর্ণগ্রাস অবস্থা)


গত ঈদের চাঁদ (৩০ রোজার সন্ধ্যায়)


২৯ রোজার চাঁদ (খুব ক্ষীণ, ক্ষণস্থায়ী ও ভূমির খুব কাছে উদিত হওয়ায় দেখা যায়নি)


আজ রাতের ঢাকার আকাশ (২২শে অক্টোবর, রাত ১১.৫৭)


আজ রাতের ঢাকার আকাশ (২২শে অক্টোবর, রাত ১১.৫৮)

সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সমূহের তালিকা:


বড় ও স্পষ্ট করে দেখতে এবং সেইভ করতে: View this link

যদি আকাশপ্রেমী নাও হন তবুও বলছি, একবার ব্যবহার করে দেখুন। আশা করি আকাশের প্রেমে পড়বেন খানিকটা হলেও। আর আমি ভাবতেসি চাঁদ দেখা কমিটিতে বায়োডাটাটা পাঠায় দেই। কারন মামুর জোড় হয়তো নাই, কিন্তু আমার আছে Stellarium......... ;) B-)

সফটওয়্যারটি ডাউনলোড করার লিংক: View this link

একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
নাফিস ইফতেখার বলেছেন: কমেন্ট নাই! :( রেটিং দিয়ে কি করবো! :(
২. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
রাতমজুর বলেছেন: কমেন্টাইছি :) খুশ ?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: বেশি খুশি.........:)

৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২
বিবর্তনবাদী বলেছেন: জট্টিল বর্ণনা, সফটওয়্যারটা চাইখা দেখন লাগব। ;)
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: দেখেন দেখেন..........;)

৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
ড্রাকুলা বলেছেন: দারুন পোষ্ট । প্রিয়তে রাখলাম । ব্যাবহার টা িক সহজ? +
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: হ্যাঁ! খুবই সহজ ব্যবহার করা এটা..........:)

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: বাচ্চারা খুব মজা পাবে..........:)

৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩
নাফিস ইফতেখার বলেছেন: শুতে গেলাম........শুভ রাত্রি সামহোয়্যার..........
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: :)

৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
সায়েন্স জোন বলেছেন: হোপলেস দুনিয়া মোবাইল রেডিও এর দুনিয়াতে আপনাদের স্বাগতম।
আপনারা যে কেউ ফ্রিতে বিশ্বের যে কোন প্রান্ত থেকে ফ্রিতে বাংলা গান শুনতে পারবেন......
এমন কি আপনাদের পছন্দের গান দেবার জন্য অনুরোধ ও করতে পারবেন এইচ.ডি.এম.আর
এ..................
প্রায় ২বছর বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে এইচ.ডি.এম.আর ( হোপলেস দুনিয়া মোবাইল রেডিও)................
পুরো সেই ৭০০জন ব্যবহার কারির সাথে নতুনদের কেও স্বাগতম..........
বিনামূল্যে গান শুনতে............
বিশ্বের যে কোন প্রান্ত থেকে, যে কোন ফোন/মোবাইল থেকে কল করুন-
+8801815275150 নাম্বারে......................
সাম.ইন বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রাথী কারন একথা আমি গোপণ করে রেখেছি তাই...........
তার বন্ধুরা আমাকে ক্ষমা করে দিয়ে গান শোনা শুরু করুন........
আপনাদের জন্য নতুন গান যুক্ত করা হয়েছে....................
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: এইটা আবার কি ভাই? :(

৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
ম. রহমান বলেছেন: Click This Link

বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ...
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪১

লেখক বলেছেন: আপনার দেয়া লিংকে গেলে কিছু দেখাচ্ছে না.......:(

১০. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১২
একরামুল হক শামীম বলেছেন: আর আমি ভাবতেসি চাঁদ দেখা কমিটিতে বায়োডাটাটা পাঠায় দেই, কারন মামুর জোড় হয়তো নাই, কিন্তু আমার আছে Stellarium......... ;) B-)
হা হা হা
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: হি হি হি ;) B-)

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: খুব মজার! :)

১২. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৪
অক্ষর বলেছেন: ঠিক আছে আগে দেইখা নেই
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: দেখুন............;)

১৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৩
আহসানুল কবীর তুহিন বলেছেন: ইখুনি যায়বার নাগছি তুমারে থ্যাঙ্কি
১৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৬
অরণ্যচারী বলেছেন: আমি জানতাম !!! আমি জানতাম যে ২৯ রোজার শেষেই চাঁদ দেখা গেছে। শুধু শুধু ঈদটা একদিন পিছাইছিলো। X(( X((
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আমাদের দিয়ে একটা হারাম রোজাও রাখালো (যতোদূর জানি ঈদের দিনে রোজা রাখা হারাম) ;)

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: আমার কথা হচ্ছে চাঁদ দেখাটা কি এতোটাই জরুরী? যদি জ্যোতির্বিজ্ঞানীরা বলে যে আজ চাঁদ উঠবে তো পরের দিন ঈদ করে নিলে সমস্যাটা কোথায়? চাঁদ তো দেখা নাও যেতে পারে। বিশেষত আলোর তীব্রতা, ধূলা ইত্যাদি চাঁদ দেখাকে আরো অসুবিধাজনক করে তোলে। আমরা এখন আগামী ১০০ বছরের সব সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের তারিখ, সময়, গ্রহণের ব্যাপ্তিকাল, ছায়ার অতিক্রমণীয় স্থান সমূহ নিখুঁতভাবে বলতে পারি আর এগুলো নিয়ে এখনো গোয়ার্তুমি করছি! এদেশের যেসব মোল্লার হাতের আঙ্গুলের ইশারায় ঈদ ঘোষণা হয় সেসব মোল্লাগুলারে ধরে চাবকানো উচিৎ.............X( X(

১৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৭
অক্ষর বলেছেন: আমার ৩৯.৭ মেগা ডাউনলোড খাইছেন, যদি ভালো না হয় তাইলে কি হইবো?
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: কি আর হবে! খালি শতাব্দীর অন্যতম বৃহত্তম ছ্যাঁকা খাইবেন এই আর কি!...........;)

১৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৩
কঁাকন বলেছেন: জটিল বর্ননা
ট্রাই মারা ফরজ হয়ে গেলো :)
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: তো হয়ে যাক? ;)

১৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: নাপিচ্রে দইন্নাপাতা ইউত বস্তা ;)

তয় ব্রো.. তোমার নিজের লাইগ্গা যেই জেপিজি বানাইছো এইডারে এট্টু ছুডু কৈরা লোগা বানাইয়া ফেলো... তাইলে এইডা বড়ই সৌন্দর্য্য হৈবেক ;)

Click This Link
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ওকে........চেষ্টা করা হইবেক.........;)

১৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১০
রােশদ সুলতান তপু বলেছেন: এইটা ইউজ করার সময় কি নেটে থাকতে হবে?
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: না.......নেট সংযোগের কোন প্রয়োজন নেই.........

১৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩১
অক্ষর বলেছেন: ছ্যাকা মানে, $0.20/MB কইরা দিতে হইবো আপনারে। আমার যাইবো $0.15/MB কইরা বাড়তি গেলে।

য়ার যেইটা বেশী ঐটা আমার লাভ
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ইতা কিতা কন? :(

২০. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: Error!
Network problem

You tried to access the address Click This Link which is currently unavailable. Please make sure that the Web address (URL) is correctly spelled and punctuated, then try reloading the page.
Make sure your Internet connection is active and check whether other applications that rely on the same connection are working.

ফাইলটা তোমার কাছে ডাউনলোড করা থাকলে অন্য কোথায় আপলোড করে দিলে উপকৃত হই
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: এই লিংকটা চেষ্টা করুন....... View this link


এটাতেও না হলে বুঝতে হবে আপনার নেট কোন সমস্যা করছে, কারন আমার ডাউনলোড শুরু হচ্ছে এই লিংক দিয়ে........

২১. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: নাফিস...
ওপেরাতে এই প্রবটা হচ্ছে... কারন তোমার লিংক দিয়ে ট্রাই দিয়াও পার্লাম্না...

ফায়ারফক্সে নাম্তাছে...

নাপিচ্রে ১ ট্রাক ধইন্নাপাতা দিলাম :)
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ফায়ারফক্স ব্যবহার করেন আরো বেশি বেশি......অপেরা ফাস্ট কিন্তু বেশ ঝামেলাপূর্ণ.........:)

২২. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪
নাফিস ইফতেখার বলেছেন: সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সমূহের তালিকা:


বড় ও স্পষ্ট করে দেখতে এবং সেইভ করতে: View this link
২৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৪
নাফিস ইফতেখার বলেছেন: এছাড়াও মাউসের স্ক্রল বাটন উপর-নিচ করে আপনি জুম ইন ও আউট করতে পারবেন।
২৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৭
অক্ষর বলেছেন: সূর্য বা চদ্র গ্রহণ কেমনে দেখতে হয়

(চালাইতে গিয়া একবার হ্যাং করছে, কি জন্য হইতে পারে)
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহনের তারিখ জানতে হবে আগে.......কোন দেশ, স্থান ও সময়ে দেখা যাবে তাও জানতে হবে।

অতীত ও ভবিষ্যতের সূর্যগ্রহণের একটি তালিকা পাবেন এখানে। View this link

* তবে সময়গুলোর একটু এ্যাডজাস্ট করে নিতে হবে হয়তো। কেননা এ সময়গুলো স্থানীয় সময় নাকি গ্রিনিচ মান টাইম বলতে পারছি না।

হ্যাং বিভিন্ন কারনে হতে পারে। তার মধ্যে একটি হলো একসাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন রেখে সফটওয়্যারটি ব্যবহারের চেষ্টা করলে (বিশেষত ফায়ারফক্স বা অন্য কোন ব্রাউসার যা প্রচুর RAM খায়)। আর হতে পারে যদি আপনার গ্রাফিক্স কার্ড একটু পুরনো হয়। RAM কম হলে বা সিস্টেমের ফ্রি মেমরী কম হলেও এমনটা হতে পারে।

২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: আচ্ছা শিওর হয়েছি। ঐ ওয়েবসাইটে দেয়া সময়গুলো এভাবে দেয়া:

22nd July, 00:55 UT

এখানে UT অর্থ হলো Universal Time.

Universal Time আর GMT (Greenwich Mean Time) মূলত একই জিনিস। অর্থাৎ আপনি Universal Time এর সাথে ৬ ঘন্টা যোগ করলে বাংলাদেশের সময় পেয়ে যাবেন। অর্থাৎ যদি কোথাও বলা থাকে 00:55 UT তাহলে বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী তা হবে 00:55+6 Hours = 6:55। অর্থাৎ সকাল ৬:৫৫ মিনিট...........

২৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮
নিশ্চুপ নিরবতা বলেছেন: ওই ণাপিষ মিয়া!! ইয়াহু তে ঢুকেন না????????
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: খুব কম ভাই।

২৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৪
কাঙাল মামা বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: জট্টিল বর্ণনা, সফটওয়্যারটা চাইখা দেখন লাগব।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: দেখেন দেখেন........;)

২৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৬
অক্ষর বলেছেন: ঐটা বলি নাই, শুরু থেকে ৩,৪,৫ নং এ যেইটার ছবি দিছেন। এই সফটে কেমনে দেখা যাইবো?
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: সেটা দেখতে হলে তো আপনাকে সফটওয়্যারের সময় ও স্থান পরিবর্তন করতে হবে।

+ বাটন চাপলে সফটওয়্যারটির বাটন ১ দিন এগিয়ে যাবে, - বাটন চাপলে ১দিন পিছিয়ে যাবে।

] বাটন চাপলে সময় ১ সপ্তাহ এগিয়ে যাবে, [ বাটন চাপলে সময় ১ সপ্তাহ পিছিয়ে যাবে।

F6 বাটন চেপে লোকেশন বা স্থান পরিবর্তন করতে পারবেন।

এছাড়াও J বাটন চাপলে সময় রিওয়াইন্ড হবে, K চাপলে প্লে হবে, L বাটন চাপলে সময় ফরওয়ার্ড হবে। J ও K বাটন বারবার চাপলে ফাস্ট রিওয়াইন্ড বা ফরওয়ার্ড হবে। 8 (eight) বাটন চাপলে আবার বর্তমান সময়ে ফিরে আসবে।

এভাবে বারবার চেপে চেপে আপনি কাঙ্ক্ষিত সময়ে পৌঁছাতে পারবেন।

কোন সময়ে বর্তমানে আছেন তা জানতে সফটওয়্যারের নিচে তারিখ ও সময় দেখুন।

এভাবে সময় ও স্থান পরিবর্তন করে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় জানা থাকে তবে তা দেখতে পারবেন।

২৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫২
অক্ষর বলেছেন: আর যদি ১০ ঘন্টা যোগ করি তাইলে?
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: ১০ ঘন্টা যোগ করলে তো সেটা আর বাংলাদেশের স্থানীয় সময় থাকবে না, সিডনী বা মেলবোর্নের স্থানীয় সময় হয়ে যাবে।

২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: আপনি থাকেন কই?

২৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৬
অক্ষর বলেছেন: আমিও জানতাম আপনি এইটাই কবেন

সিডনী বা মেলবোর্নের স্থানীয় সময় হবে না, কারন এখন ১১ ঘন্টা+
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ডিএসটি চলছে?

৩০. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১১
অক্ষর বলেছেন: তয় পোস্ট পছন্দ হইছে

আমি ভাবছি আপনি এই সফটওয়ারেই খুইজা পাইছেন। তাই অনেক খুজছিলাম, পাই নাই। এখন বুঝছি, গ্রহনের টাইমও জানতে হইবো
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩১. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৫
নাফিস ইফতেখার বলেছেন: আপনি আমার বলা পদ্ধতিতে সময়কে ২২শে জুলাই, ২০০৯ সকাল ৬.১৫ তে নিয়ে যান। স্থান ঢাকা বা রংপুর দিন। রংপুর হলে ভালো হয়। একটা সূর্যগ্রহণ পাবেন........;)
৩২. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭
নাফিস ইফতেখার বলেছেন: এই পাতায় অনেকগুলো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনার স্ক্রিপ্ট পাবেন এই সফটওয়্যারের জন্য.......স্ক্রিপ্টগুলো কিভাবে ইন্সটল করতে হবে তা এখানেই বলা আছে:

http://www.stellarium.org/wiki/index.php/Scripts

এই স্ক্রিপ্টগুলো দিয়ে খুব সহজেই ঘটনাগুলো অবলোকন করতে পারবেন........
৩৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮
নাফিস ইফতেখার বলেছেন: ২৮শে আগস্ট, ২০০৮, নিউ ইয়র্ক - চন্দ্রগ্রহণ (স্টেলারিয়াম জেনারেটেড ইমেজ)

৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৩
নাফিস ইফতেখার বলেছেন:









যারা আরো পারিপার্শ্বিক পরিমন্ডল (Landscape) চান তারা এই পেইজে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন:

http://stellarium.org/wiki/index.php/Landscapes

৩৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭
অক্ষর বলেছেন: ঠিক আছে, পরে জানাবো
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ওখে..........;)

৩৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮
মেঘলা মানুষ বলেছেন: আহারে! বড়ই সুন্দর :D
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: আহারে! বড়ই সৌন্দর্য্য :D

৩৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
কিরিটি রায় বলেছেন: থেংকু।

ডাউনলোড চলছে। এবং প্রিয়তে। দেখী কোথার জল কোথায় যায়!!!

হা হা হা
++
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: দেখুন জল কোথায় যায়.......;) হি হি হি ;)

৩৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৭
দূর্ভাষী বলেছেন: আরে বাপস, বিশাল পোষ্ট
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: জ্বী........বিশাল পোস্ট..........;)

৩৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০
রবিউলকরিম বলেছেন: দেখতে হবে ব্যবহার করে।
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: দেখুন.........;)

৪০. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৮
আরিফ থেকে আনা বলেছেন: কামে না লাগলে খাইচি।
৩৯ মেগা ডাওনলোড খরচ উশুল করমু খাড়ান ;)
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: কইরেন.......৩৯,৭০০ কিলোবাইট x ০.০২ টাকা/কিলোবাইট = ৭৯৪ টাকা ;)

৪১. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৪
মোটকা বলেছেন: আপনার মিতায় এত্ত বুদ্ধি আয় কেমতে?
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: বালিশের তলার সাথে আমার মাথার ল্যান সংযোগ আছে..........;)

৪২. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: নামাইতাছি।।। :)



আপনি কুন দেশে থাকেন ভাই???
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: কারে কও? ;)

২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: আমি এই ভাংগাদেশে থাকি ভাই.........যে দেশ তার ভাংগা নেটের স্পিডের জন্য পরিচিত........আর পরিচিত হরদম মেলামাইন, ফরমালিন, ভেচ, ইউরিয়া প্রভৃতি খাইয়্যা বাঁইচা থাকা মানুষের জন্য...........:(

৪৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এই দেশে থাইকা এইসব ইউজ করেন কেমতে? নেট স্পিড কত? কুনহানে থাকেন দেশের?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: এগুলা ইউস করতে তো আর নেট লাগে না।
নেট স্পিড এ্যাভারেজ ১৮ কে.বি.। ডাউনলোড স্পিড ২০-২৪ কে.বি. এ্যাভারেজ.........:( থাকি ঢাকায়........

৪৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬
সৌম্য বলেছেন: অনেক দিন পরে মনের মত একটা জিনিস পাইলাম। ফেভারিট এ রাখলাম। রাতে আরাম কইরা খুটায়া খুটায়া পড়বো
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! আপনি আর কি পছন্দ করেন? :)

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: যাত্রাবাড়ি.......

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: হুম.......

৪৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সময় যখন ২১টা দেই তখন দেখায় পুরা দিন। আর যখন দিই ৯টা তখন অন্ধকার। এই কাহিনীটাই বুঝলাম না। :(
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: তোমার পিসির ঘড়ি ঠিক আছেতো? টাইম জোন কোনটা দেয়া?

৪৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০১
অক্ষর বলেছেন: মুন্না, আমি জানি তোমার কি সমস্যা

তোমার র‌্যামে সমস্যা, র‌্যাম বাড়াও
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: র‌্যামের সমস্যার কারনে এটা হওয়ার কথা না.....বোধোহয় সেটিংসে গন্ডগোল আছে।

৫০. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: নিচের ছবিডা দেখেন। আর বলেন ঠিক করুম কেমতে??? :)


Click This Link
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: তোমার পিসির ঘড়ি ঠিক আছেতো? টাইম জোন কোনটা দেয়া?

৫১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: টাইম জোন ঠিক-ই আছে। আস্তানা ঢাকা। :)
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: কি হইসে বুঝতেসি না............:(

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ওখে.............;)

৫৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধুওরো মিয়া! এইডা ভার্চুয়াল ছবি নিহি? আমিতো মনে করছি রিয়েল!!! :(




আইচ্ছা, এইডা চালাইতে কি নেট লাগে নাকি? নাকি নেট ছাড়াও চলে।।।
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: কোন ছবিটার কথা বলতেসো? আর ওটা চালাতে নেট লাগে না.........

৫৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩১
কঁাকন বলেছেন: বইমেলা বন্ধ করে দিলেন নাকি?
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: অনেকটা তাইই.........

৫৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৮
অ্যামাটার বলেছেন: নাউজুবিল্লাহ! এই পোলা বে-শরীয়তি কাজ-কারবার করতেছে...চান্দ কহন দেখা যাইবেক, এইটা বলার অধিকার আছে একমাত্র মাওলানা-মাশায়েখ-হযরত হুজুরে কেবলা গণের...কুনহানকার কুন ছপটোয়ার!!! ছিহ! তওবা তওবা...আল্লা মাপ করো!!!
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: তওবা তওবা........;)

৫৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: যে তারাগুলা দেখুম সেইগুলা সব ভার্চুয়াল না?
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: না আসল তারাই........ওগুলার অবস্থানগুলাও আসল......

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: তবে তারার ছবিগুলো আসল না.......সব তারার না.........

৫৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২
ফাহমিম বলেছেন: দিলাম ডাউনলুড। আর দরকারী অইন্য জিনিশপাতি ছেভ কইরাই রাখচি। দেহি কি দেহা যায়।
২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: আচ্ছা! :)

৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১৭

লেখক বলেছেন: :)

৬০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১০
বৃষ্টিধারা বলেছেন: পেইজ এরর আসে । :(
৬১. ২৬ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৩
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: লেখক বলেছেন: আমার কথা হচ্ছে চাঁদ দেখাটা কি এতোটাই জরুরী? যদি জ্যোতির্বিজ্ঞানীরা বলে যে আজ চাঁদ উঠবে তো পরের দিন ঈদ করে নিলে সমস্যাটা কোথায়? চাঁদ তো দেখা নাও যেতে পারে। বিশেষত আলোর তীব্রতা, ধূলা ইত্যাদি চাঁদ দেখাকে আরো অসুবিধাজনক করে তোলে। আমরা এখন আগামী ১০০ বছরের সব সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের তারিখ, সময়, গ্রহণের ব্যাপ্তিকাল, ছায়ার অতিক্রমণীয় স্থান সমূহ নিখুঁতভাবে বলতে পারি আর এগুলো নিয়ে এখনো গোয়ার্তুমি করছি! এদেশের যেসব মোল্লার হাতের আঙ্গুলের ইশারায় ঈদ ঘোষণা হয় সেসব মোল্লাগুলারে ধরে চাবকানো উচিৎ..........

খাসা বলেছেন। আমাগো দেশের পান খাওয়া মোল্লাগুলাই খালি এইটা মানে না, বিশ্বের বহু দেশে গত ৯১ সালেই ও আই সি র মাধ্যমে এই বিষয়ে একমত হয়েছে। (১৮ নম্বর রেজুলেশন দ্রষ্টব্য)

 

মোট সময় লেগেছে ১.০৬৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই