Bullwhip এর নাম আপনার কতোজন শুনেছেন জানি না। তবে ক'দিন আগেও এ বস্তুটির নাম আমি নিজেও জানতাম না। অবশ্য Whip দেখে বোঝাই যাচ্ছে এটা কোন এক ধরনের চাবুক। Indiana Jones সিরিজের ম্যুভি Raiders of the Lost Ark যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে ম্যুভিতে Indiana Jones একটি চাবুককে একই সাথে যন্ত্র ও অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। ঐ চাবুকটি আসলে ছিলো একটি Bullwhip। Bullwhip বানানো হয়ে থাকে কয়েক স্তর বিশিষ্ট চামড়ার সমন্বয়ে। আর চাবুকের মেষ মাথায় থাকে Cracker। Cracker সাধারণত একটি ছোট আলাদা নাইলন বা তারের টুকরা যা আলাদাভাবে চাবুকের সাথে জুড়ে দেয়া হয়। যারা ভাবছেন Bullwhip এর সাথে শব্দের গতিসীমা ভাঙার সম্পর্কটা কোথায়, তাদের বলছি - যখনই কোন Bullwhip সজোরে শূণ্যে মারা হয় সজোরে এক প্রকার আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজটা অনেকটা যেনো কেউ একসাথে ২০/২৫টা পাঠকাঠি ভাঙছে। এই আওয়াজটির মূল কারন হচ্ছে Bullwhip বাতাসের গতির সীমাকে (৩৩২ মিটার প্রতি সেকেন্ড প্রায়) ছাড়িয়ে যায়। এটাকে তুলনা করা যেতে পারে জেট বিমানের Sonic Boom এর সাথে। জেট বিমান যখন শব্দের গতিসীমাকে ছাড়িয়ে যায় তখন ভূমি থেকে এক প্রকান্ড আওয়াজ পাওয়া যায় যেনো বাজ পড়েছে। এই আওয়াজটাকেই Sonic Boom বলে।
জেট বিমানের Sonic Boom - ১
জেট বিমানের Sonic Boom - ২
জেট বিমানের Sonic Boom - ৩
Bullwhip এর ঐ আওয়াজটাও Sonic Boom এরই ক্ষুদ্র সংস্করণ, এই আওয়াজ টাকে Whip Cracking বলা হয় এবং অনেক দেশে এটি নৈপুণ্য হিসেবে প্রদর্শিত হয়। যাই হোক, এই বিষয়গুলো জেনেছি Discovery Channel এ প্রচারিত Time Wrap নামক অনুষ্ঠানটি থেকে যেখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন স্বাভাবিক ঘটনাকে High Speed ক্যামেরায় শুট করে সেকেন্ডের ভগ্নাংশ সময়কাল অব্দি ভেঙে ভেঙে দেখানো যায়। নিচে অনুষ্ঠানের ঐ পর্বটির কতোগুলো ভিডিওর লিংক দিলাম। ভিডিওগুলো বেশ ছোট ছোট তাই ডাউনলোড করতে বেশি সময় লাগবে না:
১. Bullwhip - প্রকারভেদ
২. Bullwhip - কোকের ক্যান চুরমার করছে
৩. Bullwhip - Pretzel চুরমাররত
৪. Bullwhip - ফুল কর্তনরত
৫. Bullwhip - স্লো মোশনে
৬. Bullwhip - গ্যাসোলিনে চুবানো অবস্থায় আগুন সহ
সবশেষে এটুকুই বলতে পারি, আপনি এর ঘা নিশ্চয়ই খেতে চাইবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



