১. একাধিক মন্তব্যের জবাব একসাথে: বারবার একটি একটি করে মন্তব্যের জবাব দিয়ে আবার পরের মন্তব্যের জবাব দেয়ার জন্য পেইজ নতুন করে লোড হওয়ার অপেক্ষা করাটা বেশ বিরক্তিকর। বিশেষতঃ যদি পোস্টে কমেন্টের স্যংখা খুব বেশি হয় (স্টিকি পোস্টের ক্ষেত্রে যা খুবই স্বাভাবিক)। এ জন্যে যা করতে পারেন তা হলো কয়েকটি মন্তব্যে নিচের "জবাব দিন" অপশনে ক্লিক করুন ও জবাব দেয়ার বক্সগুলো খুলুন:
এবারে প্রতিটাতে কমেন্ট লিখুন:
এবং এবারে যে ক'টি জবাব লিখলেন সে কয়টি বক্সের নিচের "মন্তব্য প্রকাশ করুন" বাটনগুলো চাপুন কিন্তু যতোটা তাড়াতাড়ি সম্ভব। না হলে একটি মন্তব্যসহ পেইজটি নতুন করে লোড হয়ে যাবে ও আপনি একাধিক জবাব দেয়ার সুযোগ হারাবেন। পুরো ব্যাপারটাই তাই নির্ভর করছে আপনি কতো তাড়াতাড়ি "মন্তব্য প্রকাশ করুন" বাটনটি ক্লিক করতে পারেন তার উপর। আমি এভাবে একসাথে ৩টি পর্যন্ত জবাব দিতে সক্ষম হয়েছি।
সতর্কতা: এই পদ্ধতিটি শুধুমাত্র ছোট ছোট জবাব (যেমন - ধন্যবাদ, ধইন্যা, খ্যাঁক খ্যাঁক,
২. মাইনাস দিন Incognito ম্যুডে (অদৃশ্য অবস্থায়): এটা করা খুবই সোজা। যে পোস্টে মাইনাস দেবেন সেই পোস্টটি নতুন ট্যাবে খুলে বসে থাকুন। এবারে কয়েক মিনিট বা আধাঘন্টা অপেক্ষা করুন। এতে করে যা হবে তা হলো যতো সময় যাবে ততো ঐ পোস্টটি বা ঐ ব্লগারের ব্লগটি অন্যান্য ব্লগাররা দেখবেন এবং পোস্টদাতার "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" তালিকাটি থেকে আপনার নামটি সময়ের সাথে নিচে নামতে নামতে একটা সময় আর থাকবে না এবং তখনই আপনার সুযোগ। সুন্দর করে মাইনাসটি দিয়ে বেরিয়ে আসুন।
তবে কমেন্ট ছাড়া রেটিং (এমনকি প্লাস হলেও) দেয়াটা আমি সম্পূর্ণভাবে ব্লগীংয়ের স্বার্থ-বিরোধী বলে মনে করি। আমার মতে কারন দেখানোর প্রয়োজন আছে। তাই আমি এই পদ্ধতিটি ব্যবহারে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করছি। যাই হোক, আমার কাজ ছিলো জানানো.......জানালাম.........
৩. প্লাস দিন নিজের পোস্টে নিজেই (একাধিক নিক ছাড়াই): এর চাইতে সহজ কাজ বোধোহয় আর কিছুই নেই। যে পোস্টে প্লাস দিতে চান সেটি যেকোন গ্রুপে প্রকাশ করুন। তারপর সুন্দর করে এ গ্রুপের ১ম পাতায় গিয়ে পোস্টে ঢুকে প্রাসটি দিয়ে বেরিয়ে আসুন। আপনার প্লাসটি মূল পোস্টে যুক্ত হয়ে যাবে। একই পোস্ট একাধিক গ্রুপে প্রকাশ করে একাধিক প্লাস দেয়া সম্ভব নয় (পরীক্ষিত)।
* মাইনাস জামাই আদরে গৃহীত হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



