আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান B-)

১৬ ই জুন, ২০০৯ রাত ১০:৫৬

শেয়ারঃ
0 0 0



বিঃ দ্রঃ পোস্টটি যারা আমার মতো সারাদিন নির্লজ্জভাবে হিটের পেছনে ছোটেন তাদের জন্য! ;)

পোস্টের বিষয়বস্তু: সম্ভবতঃ এটাই পোস্ট হিট করানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান - বিষয়বস্তু বা Content। সৃষ্টির আদি থেকেই সামহোয়্যারে কিছু কিছু বিষয় নিয়ে লেখলেই তা জনপ্রিয়, আর কিছু কিছু বিষয় ততোটা নয়। আরেক কথায় আপনাকে বুঝতে হবে "পাবলিক কি ভালা পায়, আর কি পায় না।" তবে "পাবলিক ভালা পায়" মানে পছন্দ করে তা কিন্তু নয়, এর মানে হলো হিট আসে বেশি। এরকম বিষয় বস্তুর পূর্ণাঙ্গ কোন তালিকা করা প্রায় অসম্ভব, তবে সীমিত আকারের একটি তালিকা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে -

"পাবলিক কি ভালা পায়" -

১. লুল, ছাগু, রেসিডেন্ট ভাঁড়, জামাত, রাজাকার, নিজামী, গোলাম আযম, প্রথম আলো, মগবাজার, কারওয়ানবাজার, ব্যান, আনব্যান, জেনারেল, পোস্ট মোছা, ব্লক করা, যেকোন ভোদাই, তিশমা, আশরাফুল, ছাত্রলীগ, দিনবদলের সেনা, সোনার ছেলে, ভারত, পাকিস্তান, আস্তিক-নাস্তিক, ইসলাম/কোরানের ব্যাখ্যা, যুদ্ধাপরাধীদের বিচার, মোডারেশনের সমালোচনা, প্রাইভেট/পাবলিক ভাসির্টি দ্বন্দ, ব্লগার্স মিটিং, ব্লগীয় উদ্যোগ (সাহায্য/সহযোগিতা), যেকোন ১৮+/২১+, "ভাইরাস ধরেছে" পোস্ট, ব্লগ/ব্লগার নিয়ে ছড়া/কবিতা, অশ্লীলতম কাব্যরচনা, ফানপোস্ট, জোক্স, ব্যাক্তি জীবনের কোন লজ্জাদায়ক/স্মরনীয় ঘটনা নিয়ে পোস্ট, রান্না-বান্না পোস্ট, PHP, MySQL নিয়ে পোস্ট। B-)

২. নোটিশবোর্ড, কালপুরুষ, চিকনমিয়া, হাসিব, অমি রহমান পিয়াল, ত্রিভুজ, কৌশিক, লোকালটক, মাহবুব মোর্শেদের মতো জনপ্রিয় ব্লগীয় চরিত্রদের নিয়ে যেকোন ধরনের পোস্ট আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে থাকে। :D

৩. জনপ্রিয় ব্লগারদের আনব্যান চেয়ে পোস্ট, জনপ্রিয় ব্লগারদের বার্থডে পোস্ট হিটের খনি।

৪. আড্ডা/ফাও গেঁজানো পোস্ট হিটের সাগরে ভাসে। উদাহরণ: ইউনুস খান, কঁাকন। ;)

৫. মজাদার ছবি (নেট থেকে সংগৃহীত/নিজের তোলা) নিয়ে করা ছবি-ব্লগ দারুণ হিট হয়।

৬. Google, XP, Vista, Firefox প্রভৃতি নিয়ে করা টিউটোরিয়াল/টিপস/ট্রিকস গোছের টেকি পোস্টগুলো বেশ জনপ্রিয়। এছাড়াও কোন জনপ্রিয় সফটওয়্যারের ক্র্যাক/কিজেন সহ ভার্শন লিংকসহ পোস্টালে তাও প্রচুর হিট পায়। "কিভাবে হয়" এর চেয়ে "কিভাবে করতে হয়" গোছের টেকি পোস্টেই মানুষের আগ্রহ বেশি।

৭. যেকোন Erotic/Sexy বিষয় বা মেয়ে নিয়ে পোস্ট চরম হিট পায়। B-)

৮. যদি আপনি জামাতী ঘরানার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিষয়বস্তু নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না। কয়েকটা "বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র"/"আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?"/"ভাষা সৈনিক নিজামী" টাইপ পোস্টই যথেষ্ট আপনার হিট বাড়াতে। :D

৯. যেকোন ব্লগার বা ব্যাক্তিকে বাঁশ/গজাল মারা, হেঁয় করা বা মুখোশ উন্মোচন করা পোস্টে হিটে সয়লাব হয়।

১০. ব্রেকিং/Exclusive/গুজবীয় যে কোন নিউজ (বিশেষতঃ সমসাময়িক/চলমান কোন চাঞ্চল্যকর ঘটনাকে নিয়ে) প্রচুর হিট পায়।

১১. দেশ ও জাতির স্বার্থবিরোধী যেকোন লেখায় প্রচুর হিট আসে, পাবলিক আপনাকে গালি-গালাজ করতে পোস্টে ঢুকবে। :P

১২ হিট বাড়ানো নিয়ে লেখা যে কোন পোস্ট হিটের জোয়ারে ভাসে (প্রমাণ হাতে-নাতে পাবেন) ;)

"পাবলিক যা ভালা যায় না" -

১. অর্থনীতি, মন্দা, মঙ্গা, কৃষি, সার, রেমিটেন্স, ব্যাক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অতি দুর্বোধ্য কবিতা, অনেকদিন পরে ব্লগে এসে - "সবাই কেমন আছেন" টাইপ পোস্ট, সাহায্য পোস্ট, ভ্রমণ পোস্ট, প্রবাস/অফিস জীবনের পোস্ট ইত্যাদি।

২. অনুবাদের সুযোগ নেই এমন ব্যতীত যেকোন ধরণের ইংরেজী পোস্ট ব্লগে ফ্লপ খায় ও দুচিত হয়।

৩. যে কোন ধরনের "অনলাইনে টাকা আয় করুন" টাইপ পোস্ট ফ্লপ খায়। এ ধরনের পোস্টে গুনে গুণে মাইনাস দেয়া হয়।

৪. কোন অতি জানা/পরিচিত বিষয়ে পোস্ট। যেমন: "কিভাবে ইয়াহু ম্যাসেন্ঞ্জারে কাউকে ব্লক করবেন" - এই পোস্টটি। X((

৫. রোজনামচা/"আজ কি করলাম" টাইপ পোস্ট।

৬. Abstract/কল্পকাহিনী টাইপের পোস্ট বা এমন কোন পোস্ট যা পড়ে মনে হয় পোস্ট লেখক পাঠককে মাঝখানে ফেলে রেখেই কোথায় যেনো দৌড় পালালেন।

শিরোনাম: শিরোনাম পোস্টের হিটের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং কোন কোন ক্ষেত্রে প্রধান ভূমিকা। কারন শিরোনামই সেই জিনিস যা পোস্টে পাঠককে টেনে আনে। প্রশ্ন উঠতে পারে, কেমন শিরোনাম বেশি হিট বেশি বয়ে আনে। বলা মুশকিল তবে একটা কাঠামো দাঁড় করানো যেতে পারে:

১. শিরোনাম হতে হবে চটকদার এবং চমকপ্রদক।

২. প্রাসঙ্গিকতা বজায় রেখে শিরোনাম যতোটা সম্ভব দীর্ঘ করুন, পারলে ২ লাইন। এতে করে পোস্ট সহজে ব্লগারদের চোখে পড়বে। ;)

৩. পোস্ট প্রকাশের সময় শিরোনাম বোল্ড করে দিন। এত ৩টি লাভ, প্রথমতঃ পোস্ট প্রথম পাতায় সহজে ব্লগারদের চোখে পড়বে ও আকর্ষণ করবে। দ্বিতীয়তঃ যখন কেউ আপনার পোস্টে মন্তব্য করবে তখন প্রথম পাতার "সাম্প্রতিক মন্তব্য" ঘরে আপনার পোস্ট শিরোনাম ও মন্তব্যদাতার নিক সহ যায়গা করে নেবে। এখানেও বোল্ড করা শিরোনামের পোস্ট সহজে নজর কাড়ে। তৃতীয়তঃ যদি কোন ব্লগার আপনার পোস্ট প্রিয়তে নেন তাহলে ঐ ব্লগারের "প্রিয় পোস্ট" তালিকায় আপনার পোস্ট আর সব পোস্টের চেয়ে একটু আলাদাভাবে চোখে পড়বে। B-)

৪. প্রথাগতভাবেই পোস্টের শিরোনামে ইমো দিলে পোস্ট হিটের বন্যায় ভাসে। ইমোর ব্যবহার অনেকটা শিরেনাম বোল্ড করার মতোই কাজ করে। নিম্নের ইমোটিগুলো সর্বাপেক্ষা হিটগ্রাহী -

B-) ;) :(( X(( :D :( =p~

৫. শিরোনামে সাসপেন্স/রহস্য উন্মোচনের আহবান রাখুন। সব কথা শিরোনামেই বলে দেবেন না। শিরোনামে ইঙ্গিত এবং পোস্ট পড়লে সম্পূর্ণটা জানা যাবে - ব্যাপারটা এমন হলে ব্লগাররা পোস্ট পড়ার আগ্রহ বোধ করবেন।

৬. কিছু কিছু পোস্টে একবারেই শিরোনামসর্বস্ব। অর্থাৎ শিরোনামই পোস্টের প্রাণ। এ ধরনের পোস্টগুলোর মূল অংশে বিশেষ কিছু লেখা থাকে না, যা বলার লেখক শিরোনামেই বলে দেন। পোস্টগুলোর অধিকাংশই এক/দুই লাইনের। অনেক সময়ই এ ধরনের পোস্টে কোন ইন্টারেস্টিং ছবি (নিজে তোলা বা নেট থেকে সংগৃহীত) থাকে ও শিরোনামে তার কথাই বলা হয়। এমন শিরোনামগুলো মজাদার হওয়াটা বাঞ্ছনীয়।

৭. গালগালপূর্ণ শিরোনাম যথেষ্ট জনপ্রিয়।

৮. অভূতপূর্ব, অশ্রুতপূর্ব বা সাড়া জাগানো কোন বিষয় বা তথ্যসম্বলিত পোস্টে Exclusive বা "ব্রেকিং নিউজ" টাইপ শব্দগুলো হিট বাড়াতে সাহায্য করে।

৯. আক্ষেপমূলক পোস্টে শিরোনামে আশ্চর্য্যচকিত, বিস্ময় প্রকাশক, হতভম্ব, Over Acting/Reaction টাইপ শিরোনাম ও সাথে যথাযথ ইমো আর বিস্ময়/প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার বয়ে আনে অনাবিল হিটের আনন্দ। নিম্নে এরকম কয়েকটি শিরোনাম দেয়া হলো -

ওরে আমার কি হইলো রে!!!! :(( :((
হায়! আমি আর নাই!! :(
আমি কি হনুরে! :P
আমি তোগো খাইসি!! X((

১০. নিচে এমন কিছু শব্দ দেয়া হলো যা আপনার পোস্টের শিরোনামে থাকলে পোস্ট স্বয়ংক্রিয়ভাবেই কম হিট খাবে:

দারিদ্র, মঙ্গা, অর্থনীতি, বিশ্বমন্দা, কৃষক, সার, বিদ্যুৎ সংকট, DNS, Networking, Router, বাজারমূল্য, তেলের/চালের দাম।

লেখনীর ধরন:

১. কপি-পেস্ট পোস্টের চেয়ে নিজে বানিয়ে কিছু লেখা শ্রেয়তর। কপি-পেস্ট করে ধরা খেলে ব্লগারদের হাতে দুচিত হবার সম্ভবনা প্রবল।

২. পোস্টের প্রথম কয়েক লাইন প্রথম পাতায় দেখা যায়। তাই এই প্রথম কয়েক লাইন একটু সতর্কভাবে লেখা উচিৎ। খেয়াল রাখতে হবে পোস্টের মূল বক্তব্য যেনো কোনোভাবেই এই কয়েক লাইনে সম্পূর্ণ প্রকাশ না পেয়ে যায় - নতুবা পাবলিক আপনরা পোস্টে ঢুকবে না। সফটওয়্যারের লিংক দিলে এই প্রথম কয়েক লাইনে দিবেন না। Make them come to your post. কোন বিবৃতিমূলক ঘটনার ক্ষেত্রে এই কয়েক লাইনকে এমনভাবে রচনা করুন যাতে পাবলিক বাকি কাহিনী জানার জন্য ব্যকুল হয়ে পোস্টে ঢুকে। খুব ছোট পোস্টের ক্ষেত্রে

প্রথম কয়েক লাইনে
................................... ...................................
ব্যবহার করতে পারেন।

৩. পোস্টে সংশ্লিষ্ট অথবা নিতান্তই অসংশ্লিষ্ট অথবা ইঙ্গিতবাহী ছবি/লিংক দিলে পোস্ট আকর্ষনীয় হয়, হিট বাড়ে।

৪. টেকি পোস্টের ক্ষেত্রে খেয়াল রাখা বাঞ্ছনীয় সফটওয়্যার দিলে হয় ফ্রি সফটওয়্যারের খোঁজ দেবেন আর না হয় ক্র্যাকসহ। কোনোমতেই Rapidshare এর কোন লিংক দেবেন না। গড়গড় করে Wikipedia থেকে কপি-পেস্ট করে করে সফটওয়্যারের ফিচার বলে যাবেন না, সাথে নিজের কিছু কথাও যোগ করুন।

৫. কারনে-অকারনে পোস্টে ইমো যোগ করুন (আমার মতো)। এতে করে পাবলিক দীর্ঘ পোস্টগুলো পড়তে গিয়ে বিরক্ত হবে না। বিশেষ বিশেষ কিছু শব্দ অকারনেই বা ইঙ্গিতস্বরূপ বোল্ড করে দিন।

পোস্ট প্রকাশের সময়: পোস্ট প্রকাশের সময়ের ওপরও হিট নির্ভরশীল। পোস্টতো যেকোন সময়ই প্রকাশ করা যায় কিন্তু সবসময় সমান হিট পায় না। যেমন, ব্লগের প্রাইম টাইম হলো রাত ১০.৩০-১২.১৫টা। এ সময়ে সর্বোচ্চ সংখ্যক ব্লগার অনলাইনে (১০০-১২৫) থাকেন। তাই আপনার মন বলবে এ সময়ে পোস্ট করাই সবচেয়ে উত্তম। কিন্তু এই বিশাল সংখ্যক ব্লগার অনলাইনে থাকার সবচেয়ে বড় অসুবিধাটি হলো এই সময়ে প্রথম পাতায় পোস্টও আসে অনেক বেশি। ফলে আপনার পোস্টটি খুব অল্প সময়েই প্রথম পাতা থেকে সরে যাবে। এতে করে হিট রেট বেশি থাকলেও হিট আসলে একই আসে। এ সময়টিকে পোস্ট দেয়ার জন্য বেছে নিন একমাত্র যদি আপনি একজন মোটামুটি/বেশ পরিচিত ব্লগারে পরিণত হয়ে থাকেন। এ সময়কালে যে কোন ধরনের পোস্টই প্রকাশ করতে পারেন, তবে স্পেশালি ফান পোস্ট দেওয়ার জন্য আদর্শ সময়কাল হচ্ছে এটি।
তবে অপেক্ষাকৃত শান্ত ও সুস্থির একটি সময় হলো রাত ৮.৩০-১০.৩০। এ সময়ে ব্লগ বেশ শান্ত থাকে, প্রথম পাতায় পোস্ট রোটেশনের হার স্বাভাবিক বা তার চেয়ে কম থাকে। রাত ১২.১৫-৫টার সময়কালটিও অপেক্ষাকৃত শান্ত। এ সময়টি ব্লগারদের কাটে ১০.৩০-১২.১৫ এর পোস্টগুলোতে কমেন্ট করে। এ সময়ে বেশ কিছু কবিতা পোস্ট আসে, আর আসে আড্ডা পোস্ট। তবে আড্ডা পোস্টের জন্য রাত ২টা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। ব্লগে গড়পরতা সবচেয়ে বেশি ব্লগার অনলাইনে থাকে বৃহস্পতিবার রাত ১০.৩০-১২টার সময়।
সকাল ৫-১০টা পর্যন্ত কবিতা পোস্ট/সংবাদপত্রে প্রকাশিত সংবাদের জন্য ভালো সময়। বেলা ১১-বিকাল ৫টা পর্যন্ত ব্লগ ঝিমায়। আপনার লক্ষ্য যদি হয় পোস্ট অধিক সময় প্রথম পাতায় রাখা তাহলে এই সময়টির জুড়ি নেই।
আরেকটা ব্যাপার যেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তা হলো, কোন ব্লগীয় গন্ডগোল চলাকালীন সময়ে একান্তই ঐ গন্ডগোল সংক্রান্ত না হলে কোন পোস্ট দেবেন না। এরকম গন্ডগোলের সময় ব্লগে উক্ত গন্ডগোল নিয়ে সবাইপ্রোণ খুলে পোস্টাতে থাকে। তাই আপনার পোস্ট প্রথম পাতায় হারিয়ে যাবে এসব পোস্টের ভিড়ে এবং অচিরেই প্রথম পাতা থেকে সরে যাবে।

......এবং অবশেষে কিছু টিপস:

১. পোস্ট প্রকাশের পর যতোক্ষণ পোস্ট প্রথম পাতায় থাকবে ততোক্ষন অল্পকিছু মন্তব্যের জবাব দিয়ে চুপচাপ থাকুন এবং পোস্ট প্রথম পাতা থাকে থেকে সরে যাওয়ার অপেক্ষায় থাকুন। পোস্ট প্রথম পাতা থেকে সর গেলে এবারে একটি একটি করে মন্তব্যের জবাব দিন - একটি জবাব দিন ও ৩ মিনিট চুপ থাকুন। এতে করে পোস্ট সবসময় প্রথম পাতার "সাম্প্রতিক মন্তব্য" ঘরের তালিকায় দেখা যাবে ও অন্যান্য ব্লগাররা সেখান থেকে লিংকে ক্লিক করে পোস্ট দেখতে আসবেন, হিট বাড়বে, বাড়বে কমেন্টও!

২. যদি নতুন ব্লগার হয়ে থাকেন ও লজ্জা শরমের মাথা খেয়ে থাকেন তাহলে নতুন পোস্ট দিলে অন্যান্য ব্লগারদের পোস্টে কমেন্ট করার সময় সেটির লিংক ছেড়ে আসতে পারেন। মোটামুটি পরিচিত ব্লগার হয়ে গেলে আপনাকে আর এই কাজটি করতে হবে না।

৩. কোন পোস্টের সাথে নিজের অন্য কোন পোস্টের সম্পর্ক/মিল থাকলে পোস্টের শেষে ঐ সকল অন্য পোস্টগুলোরও লিংক জুড়ে দিন। ধারাবাহিক কোন পোস্টের একটি পর্বের ক্ষেত্রে আগের প্রতিটি পর্বের লিংক দিন।

৩. হিট বাড়াতে অন্যের ব্লগে কমেন্ট করার কোন বিকল্প নেই। তাই বেশি বেশি কমেন্ট করুন, পোস্টের মাধ্যমে না হলেও কমেন্টের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলুন, পোস্টে হিট আপনিই আসবে।


পূর্বের টিউটোরিয়াল সমূহ:

১. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
২. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
৩. টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
৪. টিউটোরিয়াল - কিভাবে লিখবেন স্টিকিযোগ্য পোস্ট
৫. টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী
৬. টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় রেসিডেন্ট ভাঁড়

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০০
লেখাজোকা শামীম বলেছেন: এক জায়গায় এত ট্রিকস ফাক কইরা দেওন ঠিক হইল ?
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ঠিক কইসেন! ফালা ফালা কইরা ২-৩ পোস্টের ধারাবাহিক করলে আরো কিছু হিট বাড়তো! :(

২. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হিট হবার সবচাইতে বড় উপায়টাই মনে হয় কইলেন না! জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন গোছের পোস্ট!
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: এ দু'টা দেয়া হইসে ;)

৮. যদি আপনি জামাতী ঘরানার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিষয়বস্তু নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না। কয়েকটা "বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র"/"আসলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?"/"ভাষা সৈনিক নিজামী" টাইপ পোস্টই যথেষ্ট আপনার হিট বাড়াতে। :D

১১. দেশ ও জাতির স্বার্থবিরোধী যেকোন লেখায় প্রচুর হিট আসে, পাবলিক আপনাকে গালি-গালাজ করতে পোস্টে ঢুকবে। :P

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: সেটাই উদ্দেশ্য ছিলো.........

৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৭
আবু সালেহ বলেছেন:

আসল কাহানি কিন্তু আপনেই কইরা দিলেন.....

এখন দেখেন কেমনে কেমনে মন্তব্য এ আপনার পোস্ট ভরে যায়...............
জয় মা কালি....
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: সেটাও পোস্টে বলা হয়েছে! ;)

৫. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
অলস ছেলে বলেছেন: ব্রেশ, ব্রেশ। আপনার যা যোগ্যতা, কেন যে নাফিস'স নামে ব্লগিং কুচিং সেন্টার খুলছেন না বুঝি না। সাইফুর'স ভাতে মারা যাবে দাদা।
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: আহা! তাই যদি পারতুম গো দাদা তাহলে আর ব্লগে পড়ে থাকতুম নাকি? ;)

৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
আমিনুল ইসলাম বলেছেন: ধুর মিয়া খাইয়া দাইয়া কাম নাই।
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: আছে, তাইতো ব্লগাই! ;)

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: :D

৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৭
মুহাম্মদ তসলিম বলেছেন: হিট বাড়ানো নিয়ে লেখা যে কোন পোস্ট হিটের জোয়ারে ভাসে (প্রমাণ হাতে-নাতে পাবেন)

হাতে নাতে পাচ্ছি বৈকি
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: পেতেই থাকুন! :)

১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: হেঁ হেঁ.........;)

১০. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:২৩
এন এইচ আর বলেছেন: ওরে কে কোথায় আছিস নাপিষরে ধর..........। হিটে না আবার ফিট হয়ে যায়।
১৭ ই জুন, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: খিকজ! :)

১১. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:২৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনেরে মাইনাছ। কারণ অপনি হাটে হাঁড়ি ভাংছেন।
১৭ ই জুন, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: সেটাই তো আমার কাজ..........;)

১২. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩১
ঘুমন্ত পথিক বলেছেন: হা হা হা হা হা।
আপনের কি খাইয়া দাইয়া আর কুনো কাম নাই !? এই সব আপনের মাথা থাইকা বাইর হয় ক্যামনে ?!
মাইরি বলচি, আমার অনেক প্রশ্নের উত্তর পায়া গেলাম এই খানে। বিশেষ কৈরা টাইমিং নিয়া গবেষণা মারাত্বক হৈসে। :)
১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ধইন্যা! :)

১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: অশেষ ধইন্যা! :D

১৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪
পাভেল করচাগিন বলেছেন: যে যতই গাইল দেক না কেন, ইন্টারেস্টিং কিন্তু। ভালো গাইড।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৫. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৩
অদ্রোহ বলেছেন: আর একটি টিপস,পোস্টে যারা মন্তব্য করেছেন তাদের ব্লগে গিয়ে কমেন্ট করা ;) (সম্ভব না হলে পারতপক্ষে ঢুঁ মেরে আসা ;) ),না কি বলেন?
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: খেঁক খেঁক.......আপনারেই তো দরকার হিটাকাঙ্ক্ষী জাতির! ;)

১৬. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৬
বিডি আইডল বলেছেন: হিটের সিলিং কত? আমিও তো কেমনে কেমনে লাখ পার হইলাম দেখি!

মূল সূত্র টা মনে হয় ব্লগে প্রচুর টাইম দিতে হয়...
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: সিলিং মানে বুঝলাম না! লিমিট? :(

আসলেই ব্লগে অনেক টাইম দেয়াটাই আসল :)

১৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৮
শয়তান বলেছেন: রহিমে পানি দিয়া গাড়ি চালায় অথবা হ্যান্ডেল ঘুরাইয়া জনৈক কুদ্দুসের পারমানবিক রিয়েক্টরের মতন বিদ্যুৎ জেনারেটর টাইপ পোস্ট বাদ পরছে ।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: জোশ!!! =p~

১৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৮
বিবর্তনবাদী বলেছেন: অনেক টিপসই আছে, কিন্তু এইগুলা সাময়িক হিট বৃদ্ধিতে সহায়ক। সাসটেইনেবল হিটব্লগার হইবার একটা তরিকা আছে। তাতে এতসব কিছুই করতে হবে না কিন্তু ব্লগাররা আপনের হিট বাড়াইতেই থাকবে।

;)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন:

তাতে এতসব কিছুই করতে হবে না কিন্তু ব্লগাররা আপনের হিট বাড়াইতেই থাকবে।

আবার জিগস! ;)

১৯. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: কোচিং সেন্টার খুইলা বস মিয়া!
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আগে আপনে টাকা লইয়্যা আসেন! ;)

২০. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪
আহমেদ রাকিব বলেছেন: নাফিসের ব্লগ ঘাটাঘাটি করলেই বুঝা যাবে আসল রহস্য। পোষ্ট সবসময়ের মতন ভালো হয়েছে নাফিস। :)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ধইন্যাপাতা! :)

২১. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪
পান্থ বিহোস বলেছেন: ৬. Abstract/কল্পকাহিনী টাইপের পোস্ট বা এমন কোন পোস্ট যা পড়ে মনে হয় পোস্ট লেখক পাঠককে মাঝখানে ফেলে রেখেই কোথায় যেনো দৌড় পালালেন।

এটি বোধ হয় ঠিক নয়।

নিচের লিংকটি দেখুন_
Click This Link
১৭ ই জুন, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: হিট মানে কিন্তু শুধুই কতোবার পোস্ট দেখা হয়েছে তা নয়, কতোজন ব্লগারের কমেন্ট পেলেন সেটাও একটা বিরাট বিষয়। ঐ পোস্টটির হিট, রেটিং আর কমেন্ট সংখ্যা সঙ্গতিপূর্ণ নয়।

১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: ;)

১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: :)

২৪. ১৭ ই জুন, ২০০৯ সকাল ৮:১২
অক্ষর বলেছেন: এত হিটের উপায় দিয়া কি হৈবো? ব্লগে অনেক সময় দিলেই সব ঠিক।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: হ! ;)

২৫. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:২০
জেরী বলেছেন: ওরেরেরে,কত কথা বলে রে:)......তবে বেশীরভাগ কথাই ঠিক
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: ধইন্যা আপ্পি! :)

২৬. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৫
জানজাবিদ বলেছেন: এতদিনের এত পরিশ্রম কইরা যা শিখছি সবকিছু একদিনেই ফাঁস কইরা দিলেন? ধুর..............খেলুমনা।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: প্লিজ! খেলুন না! ;)

২৭. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৮
কঁাকন বলেছেন: এইটা ১২ নং এর উদাহরন

রান্না পোস্টে স হজ রান্না দিলে হিট বেশি হয় যেমন পানি কেমনে গরম করে, ডিম কেমনে ভাজে ;)

নাফিস ইজ অলয়েজ বস
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: সহমত! ;)

২৮. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪
'লেনিন' বলেছেন: একটা ভুল কথা বলিয়াছো নাপিষ। গিয়া দেখো PHP আর MySQL নিয়া লিখেও কেমন হিট পাইয়াছি। বরং ঐ পোস্টগুলাই আমার সবচেয়ে হিট বলা যায়! ;)

আর ব্লগারবৃন্দ লক্ষ্য কইরা.... নাপিষের এক কমেন্ট থেকে আরেক কমেন্টে অতিক্রান্ত সময়!
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: শিট! এইটা ভুল হইসে! দাঁড়ান ঠিক করতেসি!!! ভালা পায় আর পায়নার তালিকা করার সময় এই কাহিনীটা ঘটসে! :(

১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: তবে DNS, Networking, Router এগুলা ঠিকই আছে! ;)

২৯. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:১২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: নাপিষ ভ্রাতঃ এর জইন্য দুইটা গিপ্ট-



১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ১টা আসে নাই! :(

৩০. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:২২
তায়েফ আহমাদ বলেছেন: আমার কেরামতী ফাঁস কইয়া দিবার জন্য মাইনাস।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: খেঁক খেঁক! সাদরে গৃহীত! B-)

৩১. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:২২
শ্রাবনের ফুল বলেছেন: হিটম্যানরে,আইয়া হিট কইরা গেলাম ঠুয়া....ঠুয়া....টিসিয়া...ডু........ম :-B B:-) B:-/ B-) মু...হা...হা..হা..
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: :-B B:-) B:-/

৩২. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:২৪
ঋফায রহমান বলেছেন: নীল পরীর কি খবর ভাইয়া? :)
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: নীল পরী ঘুমাচ্ছে! :)

৩৩. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:২৫
ঋফায রহমান বলেছেন: এই পোস্ট তো মারাত্মক!! ;)
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হ! ;)

৩৪. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: @ ঋফায.........

ক্ষামুষষসস......................... নীল ফড়ি'র দিকে তাকাইলে কৈলাম খপর কৈরা দিমু...
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ;)

৩৫. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২
সাঈফ শেরিফ বলেছেন: পোস্টটি আমার জন্য প্রযোজ্য না। ২ বছর ১০ মাসে ৪৫০০০ হিট মাত্র। লেখালেখিটা স্বার্থপরভাবে নিজের জন্য, পাঠক বা হিটের জন্য না। প্রাপ‌্য হিট কমাতে বরং পাঠকের মন্তব্যের পিঠে পাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকি এবং মন্তব্য মডারেট করি। আর প্রথম সারির ৫০০ জন ব্লগারের নাম করলে আমার নামটিও আসার সম্ভাবনা নেই। তবে পুরনো নিক হিসেবে একেবারে নতুন নিকে ধারীদের চেয়ে গড়ে কিছু বেশি হিট পাই, এই যা। :)
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: পোস্টের প্রথমেই বলা হয়েছে: পোস্টটি যারা আমার মতো সারাদিন নির্লজ্জভাবে হিটের পেছনে ছোটেন তাদের জন্য! ;)

৩৬. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার অবস্থা তো খুবই খারাপ দেখতাছি। মন্দা, অর্থনীতি এইগুলাই তো লিখি।
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হা হা হা! জয়েন দ্যা পার্টি! :)

৩৭. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
অরণ্যচারী বলেছেন: ব্লগে প্রচুর সময় দিলে আপনাআপনিই হিট আসে:)
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: কথা সত্য! :)

৩৮. ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২২
অলস ছেলে বলেছেন: সব কমেন্টের উত্তর ধীরে ধীরে হবে নাকি দাদা, টাইম টু টাইম, বরশির চারা ;)
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আবার জিগস! কয়লা যায়না ধুলে, স্বভাব যায়না মলে! ;)

৩৯. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:২৮
অন্যরকম বলেছেন: অই মিয়া..... একবারে সব রহস্য কইয়া দিলা কেন???? X((
অহন দেখতাছি তুমিই আস্ত একটা ছাগু!!!!!
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: হায়! এ আমি কি খেতাব লাভ করিলাম! :(

৪০. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩৮
বিডি আইডল বলেছেন: হ্যা লিমিট...কত হিট হলে হিট ব্লগার বলা যায়...এটা নিয়ে একটা ছোট গবেষণা হতে পারে..সাথে কারা ১, ২ বা ৩ লাখের ঘরে আছে তাদের একটা তালিকা
১৯ শে জুন, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ১ লাখ হিট হলে মনে হয় গিট ব্লগার বলা যায়! গবেষণাটা করা যেতে পারে! কিন্তু সমস্যা হইতেসে এইটা: Click This Link

;)

৪১. ১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: নাফিস ভাই উত্তম ঝাজা। জটিল হ্ইছে।
১৯ শে জুন, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই! কেমন আছেন? :)

৪২. ১৮ ই জুন, ২০০৯ রাত ১২:৪৫
রাতমজুর বলেছেন:
আমি শিরোনামেই ধরা খাই বাথিজা :(
১৯ শে জুন, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: খেঁক খেঁক.........আমিও খেতুম! ;)

১৯ শে জুন, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: ধইন্যা! আপনে চোখ টিপেন ক্যান? এইসব জানতেন না বুঝি? ;)

৪৪. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
চানাচুর বলেছেন: আপনার মত খুব কম ব্লগার চিন্তা ভাবনা করে। অধিকাংশ ব্লগারই নির্মল আনন্দ পাবার জন্য আসি। হিট হয়ত যেকোনো উপায়ে বাড়ানো হল তাতে লাভ কি হল! :)

আপনার পোস্টটা ভীষণ মজার:)
১৯ শে জুন, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: ঐ নির্মল আনন্দটাই সব। ধন্যবাদ! :)

৪৫. ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৯
সৌরভ১৩ বলেছেন: আমার কাজ হইতেছে আপনি একেকটা টিউটোরিয়াল দেন আর আমি ঐটা আমি আম্র প্রিয়তে রাইখা দেই... ভালা হইছে, বরাবরের লাহান... :)
১৯ শে জুন, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: ধইন্যা! :)

৪৬. ২০ শে জুন, ২০০৯ রাত ১:১৬
কাঙাল মামা বলেছেন: কিচু কিচু তো জানই, তাই চুক টিপি মারলাম
২০ শে জুন, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: ;)

৪৭. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: যেইটা এ্যার আগে আসেনাই সেই গিপ্ট আবার দিলাম :)-




দেরী হৈল বৈলা মাইন্ড ভক্ষণ করিওনা ভাইডি...;)
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: তুমি ব্যর্থ পুরুষ! /:)

৪৮. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: একবার/দুইবার না পারিলে দেখ শতবার... ;)





তা না হৈলে-

Click This Link
২০ শে জুন, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: /:)

৪৯. ২০ শে জুন, ২০০৯ রাত ১০:১০
পাথুরে বলেছেন: শুডু টুমার জন্য হিটের জুয়ারে ভাসল পুস্ট... ;)
+
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ;)

২০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ধইন্যা! :)

৫১. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫
আনোয়ারুল আলম বলেছেন: চেষ্টা করে দেখি তাহলে । টিউটোরিয়াল টা ভাল লাগল ।

বার বার প্রয়োজন আছে, তাই প্রিয়তে নিলাম ।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫২. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৬
আনোয়ারুল আলম বলেছেন: বার বার পড়ার প্রয়োজন আছে, তাই প্রিয়তে নিলাম ।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: :)

৫৩. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৯
_তানজীর_ বলেছেন: পছন্দ হইসে.... ভালা লিকসেন :)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
হোদল রাজা বলেছেন: কোন হালায় আবার এই পোষ্ট পইড়া মাইনাসও দিসে!

Anyway boss, আপনার লিখা বই হিসাবে ট্রাই দিতে পারেন!!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: হা হা হা........মাইনাস তো আর এমনি এমনি দেয় নাই! :)

০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: ঈদ মোবারক!!!

৫৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
জামাল ঊদ্দিন বলেছেন: একটা দরকারি হাড়ি ভাংছেন :D +++++
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: :D

৫৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
গডফাদার০২ বলেছেন: সরাসরি প্রিয়তে। ভাবছি একদিন নাফিস ইফতেখার কে ধন্যবাদ অথবা গালি দিয়ে একটা পোষ্ট দিয়ে দেখবো, দুইজন (আমি আর আপনি) কত হিট =p~
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ভয়ংকর আইডিয়া! :)

৫৮. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২০
হামিদ পায়োনিয়ার বলেছেন: * 1126 views =p~
Send to your friend :> Add to My Showcase Print
give your rating
!:#P I like it > I didn't like it
42>43 people liked it, 5 people didn't like it
B-)
২৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: পোস্ট হিট হইসে.......কথামতো........

৫৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩
চতুষ্কোণ বলেছেন: তাইতো কই নাফিসদার পোষ্টের শিরোনাম তিন লাইনের হয় ক্যান? :)
৬০. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
রাজসোহান বলেছেন: বেশি বেশি কমেন্ট তো আমি আগে থেকেই করতাছি ;)

অহন বন্যা ভাসায় দিমু :-P :-P

৬১. ২২ শে জুন, ২০১০ সকাল ১১:৫১
একলোটন বলেছেন: পরে দেখবো।ভালো লেখেছেন।
৬২. ২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪১
প্রিন্স_হাইয়ান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৬৫. ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও হিটম্যান হইতে চাই । হিট খাব :-B :-B
৬৬. ২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৫
এম চৌধুরী বলেছেন: ভাববার বিষয়। চিন্তার বিষয়। বুঝবার বিষয়ও বটে! /:)

ভাই, আমি কেন সুপার ডুপার ফলপ বলগার বুঝলাম। :((
৬৭. ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৪
হার্ট লকার বলেছেন: হিটের পাশা পাশি প্লাস পেতে মণ্চায়
৬৮. ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০১
জুন বলেছেন:
এ জন্যই আমার ভ্রমন পোস্টগুলো হিট হয় নাই নাফিস :( :(

অটঃ যদিও ভেবেছিলাম আপনার পোস্টে আমি কখোনই মন্তব্য করবোনা, কারন আপনি আমার মন্তব্যের জবাব দেয়ার সময় পান না কিন্ত পোস্টের শিরোনাম আমাকে টেনে আনলো /:)
৬৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
আমি তুমি আমরা বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও হিটম্যান হইতে চাই । হিট খাব :-B :-B
৭১. ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ৩:০১
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: তোমার তুলনায় খুবই কম কমেন্ট পেলে নাফিস, ভেরি স্যাড
৭৩. ২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
ইমরান আল হাসান বলেছেন: ভাই, প্রিয়তে নিয়েছিলাম আগেই। আজকে কমেন্ট করার সুযোগ পেলাম। আজই মডুরা আমাকে জেনারেল করেছে।

চরম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

মোট সময় লেগেছে ১.১১০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই