আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস # ২ 
১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬
![]()
আবারো সার্চ, আবারো গুগল। শব্দ দু'টো আজকাল প্রায় সমার্থকই। আগের পোস্টে দখানো হয়ে ছিলো কি করে সার্চকে আরো বেশি নির্দিষ্ট ও সহজ করা যায়। আজকের সার্চ টার্মগুলো আসলে গুগলের কিছু বাড়তি ফিচার। ব্যবহারিক ক্ষেত্রে এর উপযোগিতা কতোটুকু সেটা র্নিভর করছে আপনি কতোটুকু গুগল নির্ভর তার উপর।
১. গুগল দিয়ে খুঁজুন ফ্লাইট: এটার চেয়ে সহজ সার্চ টার্ম সম্ভবত আর নেই। আপনাকে যা করতে হবে তা হলো শুধু যে কোন দু'টি শহরের নাম দিয়ে লিখে গুগলে সার্চ করুন এবং গুগল আপনাকে ঐ দু'টি শহরের মধ্যে ফ্লাইটগুলা দেখাবে। যেমন আপনি যদি ঢাকা থেকে কোলকাতা যেতে চান তাহলে গুগলে সার্চ করুন -
dhaka kolkata
সার্চ রেজাল্টের প্রথম লিংকটার (পাশে একটা প্লেনের চিহ্ন) নিচে দেখবেন দু'টো বক্স দেয়া আছে। এই বক্স দু'টোতে আপনার যাত্রা শুরু ও ফিরে আসার দিনটি উল্লেখ করে দিন।
![]()
এরপর হয় উপরের বড় লিংকটিতে অথবা নিচের Hotwire - Kayak - Orbitz - Priceline - Travelocity লেখা লিংকগুলোর যেকোনটাতে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্লাইটের সময়সূচী পেয়ে যাবেন। তবে একটা কথা বলাই বাহল্য, বাংলাদেশের ফ্লাইটগুলোর ক্ষেত্রে এ তথ্য কতোটা ফলে তা মিলিয়ে তেখার সুযোগ আমার হয়নি।
২. হয়ে যান আবহাওয়াবিদ: নেটে কোন স্থানের আবহাওয়া জানার জন্য অনেক ওয়েবসাইট আছে, সেটা আমিও জানি। কিন্তু কি দরকার এসব সাইটে যাওয়ার যদি গুগলে সার্চ দিয়েই পেয়ে যান, তাও আবার আগামী কয়েকদিনের পূর্বাভাস সহ? গুগলে কোন শহর, এই যেমন ধরুন ঢাকার বর্তমান আবহাওয়া জানতে লিখুন -
weather dhaka
সার্চ রেজাল্টের একদম শুরুতে এরকম কিছু দেখতে পাবেন -
![]()
লক্ষ্য করুন বামদিকে বেশি আর ডানদিকে কম তাপমাত্রাকে | চিহ্ন দিয়ে আলাদা করে রাখা হয়েছে। এটি যথাক্রমে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশ করছে।
৩. গুগল ক্যালকুলেটরের মহিমা: গুগল ক্যালকুলেটর নিয়ে এর আগে বিডি আইডল একটি সুন্দর পোস্ট দিয়েছিলেন যেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে গুগল ক্যালকুলেটর ব্যবহার করে বেসিক ম্যাথ অপারেশনগুলো চালানো যায়। ঐ পোস্টে তিনি গুগলের ক্যালকুলেটরের মাধ্য কনভার্শনের কথাও বলেছিলেন। আমি এই কনভার্শনেরই কিছু বৈশিষ্ট্য দেখাবো।
(ক) মুদ্রা কনভার্শন: ধরি আমার জানা দরকার ১ US ডলারে কতো মালয়েশিয়ান রিংগিট হয়। তাহলে আমি গুগলে লিখবো -
1 US dollar to ringgit
কিন্তু ধরুন এমন হলো যে আমার মালয়েশিয়ান মুদ্রার নাম যে রিংগিট এই তথ্যটি জানা নেই। তাহলে? তাহলে আর কিছুই না, আপনাকে গুগলে সার্চ দিতে হবে -
1 US dollar to malaysian money
চাইলে US dollar এর বদলে USDও লেখা যেতে পারে।
আর যদি এমন হয় যে দু'টি দেশের মুদ্রা কনভার্ট করবো তাদের একটিরও নাম জানা নেই তাহলে? ধরি আমি ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার মুদ্রা দু'টির তুলনা করতে চাই, কিন্তু আমি দু'টো দেশের একটারও মুদ্রার নাম জানি না। তাহলে গুগলে সার্চ দেবো -
1 brazilian money to south african money
![]()
অনেক সহজ! তাই না? ![]()
বিঃদ্রঃ কোন এক অদ্ভূত কারনে বাংলাদেশের মুদ্রায় কনভার্ট করা যায় না। আমরাই সবসময় অবহেলিত। কিন্তু কেন? ![]()
(খ) সময়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও অন্যান্য কনভার্শন: নিচে শুধু কয়েকটি উদাহরণ দেখানো হলো মাত্র। নিচের মতো করে চাইলে পরিচিত প্রায় যেকোন সময়, দৈর্ঘ্য ও ক্ষেত্রফল এককসমূহের মধ্যে কনভার্ট করা সম্ভব। নিচে দেকানো উদাহরণ সমূহে ব্যবহৃত মান নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নিন। আমি প্রায় সবগুলো উদাহণই '১' দিয়ে দেখিয়েছি। আপনারা আপনাদের যা দরকার সেই মান দিয়ে সার্চ করুন। কনর্ভাশনের পর মান গুগলের সার্চ রেজাল্টের পাতার একদম প্রথমে দেখাবে।
১ বছরে কতো সেকেন্ড তা জানতে গুগলে সার্চ করুন -
1 year to second
১ মিটারে কতো ইঞ্চি তা জানতে গুগলে সার্চ করুন -
1 meter to inch
১ বর্গ কিলোমিটারে কতো একর হয় তা জানতে গুগলে সার্চ করুন -
1 sq km to acre
১ আলোকবর্ষকে মাইলে রূপান্তর করতে গুগলে সার্চ করুন -
1 light year to mile
১ কেজিকে পাউন্ডে রূপান্তর করতে সার্চ করুন -
1 kg to pound
১ ডিগ্রী সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে লিখুন -
1C in F
১ ক্যালোরিকে জুলে রূপান্তর করতে লিখুন -
1 calorie to joule
১ মাইল প্রতি ঘন্টাকে কিলোমিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে লিখুন -
1 mph to kph
১ কিলোবাইটে কতো কিলোবিট তা জানতে -
1 kB to kb
১ ডিগ্রীকে রেডিয়ানে প্রকাশ করতে -
1 degree to radian
যেকোন সংখ্যার Decimal, Hexadecimal বা hex, Octal, Binary মানের মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব। মনে রাখবেন hexadecimal সংখ্যার আগে 0x, octal সংখ্যার আগে 0o এবং binary সংখ্যার আগে 0b বসাতে হবে। গুগল মান দেখানোর সময় 0x, 0o বা 0b দেখে সংখ্যাটি Hexadecimal, Octal, Binary তা বোঝা যাবে।
যেমন বাইনারি 010 এর ডেসিমাল মান জানতে গুগলে লিখবো -
0b010 to decimal
আবার ৮ এর বাইনারি মান জানতে গুগলে লিখবো -
8 to binary
যেকোন সংখ্যা, যেমন ধরুন ৭৫ - এটা রোমান হরফে কিভাবে লিখে জানতে হলে গুগলে লিখতে হবে -
75 to roman
এছাড়াও গুগলে যেকোন কোনের Sine, Cos বা Tan এর মান বের করা সম্ভব। যেমন:
Cos 90 লিখলে এর মান পাওয়া যাবে।
গুগলে শব্দের গতি জানতে টাইপ করুন -
speed of sound
আর আলোর গতি জানতে -
c
৪. ম্যুভি Review: আমার মতো ম্যুভিখোর যারা তাদের কাছে এই টিপসটি ভালো লাগার কথা। গুগলে কোন ম্যুভির শুধু Reviewগুলো খুঁজে পেতে লিখুন ঐ movie:ম্যুভির নাম। যেমন আমি যদি, The Dark Knight ম্যুভিটির Reviewগুলো পেতে চাই তাহলে গুগলে লিখবো -
movie:the dark knight
৫. গুগল শেখায় জ্যোতির্বিদ্যা: এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গুগলে সরাসরি সৌরজগতের যে কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ জানা যায়। যে কোন গ্রহের ভর জানার কোডটি হলো m_গ্রহের নাম। যেমন, মঙ্গল গ্রহের ভর জানতে হলে গুগলে লিখবো -
m_mars
![]()
ইউরেনাসের ভর জানতে লিখবো -
m_uranus
ঠিক তেমনি ভাবে কোন গ্রহের ব্যাসার্ধ জানার কোডটি হলো r_গ্রহের নাম। যেমন, শনি গ্রহের ভর জানতে হলে আমি গুগের লিখবো -
r_saturn
বিঃদ্রঃ এটা সূর্য্য ও চাঁদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর! ![]()
৬. সুবিধা নিন গুগল Cache এর: গুগল Cache গুগলের একটি বেশ পরিচিত ফিচার হওয়া সত্ত্বেও অনেকেই এখনো এটার কথা জানেন না। এটা আপনাকে কোন ওয়েবসাইটে অতীতে ছিলো কিন্তু বর্তমানে নেই, এমন ওয়েবপেইজের গুগলের পূর্বে সংরক্ষিত একটি কপি দেখতে দেয়। গুগলে কোন যে কোন কিছু লিখে সার্চ দিলেই সার্চ রেজাল্টের পাতায় প্রায় সব লিংকের নিচেই "Cached" নামে একটি লিংক থাকে।
![]()
সেটিতে ক্লিক করেন গুগল আপনাকে অতীতে কোন এক সময়কালে উক্ত ওয়েবপেইজটির সংরক্ষিত একটি কপি আপনাকে দেখতে দিবে। অমূল্য/দুর্লভ কোন তথ্য ফিরে পেতে এই ফিচারটির জুড়ি নেই। সামহোয়্যারের অনেক মুছে যাওয়া/মুছে দেয়া পোস্টের একটি কপি এভাবে পাওয়া যায়।
পূর্বের পর্ব: কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
যেমনটা শ্রাবনের ফুল বলেছেন, কারো যদি এই বিষয়গুলোতে আরো জানার ইচ্ছে থাকে তাহলে এই সাইটটির সাহায্য নিন। আর কোনোদিন এই পোস্টে আসার প্রয়োজন অনুভব করবেন না: http://www.googleguide.com/
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ!
বিষাক্ত মানুষ বলেছেন:
সাবাশ !
লেখক বলেছেন: ![]()
বাংলাদেশী বইলাই।
লেখক বলেছেন: হয়তো তাই! ![]()
আলামিনস্টাইন বলেছেন:
নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: বেআইনী কেন বলে? একটা কারন হতে পারে যে এটি কারো অতীতকে ট্র্যাকব্যাক করার সুযোগ দেয়। আপনিই বলুন না আসল উত্তরটা! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
গুরুদেব বলেছেন:
ভালো।
লেখক বলেছেন: ![]()
তৃষ্ণার্ত পথিক বলেছেন:
বহুত কষ্ট করছেন। কামে দিবো............... +
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে! ![]()
রুবেল শাহ বলেছেন:
হক..............মাওলা
লেখক বলেছেন: ![]()
তানহা তাবাসসুম বলেছেন:
++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন:
![]()
রথে চেপে এলাম বলেছেন:
দারুন পোস্ট.... ++++
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ওয়েলকিউ! ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
এ ব্যাপারে একটু সাহায্য করি, যারা গুগল সার্চের এ টু জেড জানতে চান তারা http://www.googleguide.com/ এ গিয়ে তিন ধরনের ইউজার লেভেল অপশন পাবেন নভিস-নবীন দের জন্য, এক্সপার্ট , টিনএজার আপনি নিজেকে যে লেভেলের মনে করেন সেই বাটনে ক্লিক করুন পেয়ে যাবেন পূর্ন ডিটেইল। যেমন নাফিস ভাই যে ডিটেইল দিয়েছেন তা হল গুগল অপারেটর, সার্চ এন্ড এনজয়
লেখক বলেছেন: পোস্টটি উক্ত সাইটের একাধিক লেখা ঘেঁটে করা হয়েছে! দিলেন তো মিয়া সিক্রেট ফাঁস কইরা! যাক ভালো হইসে। আমি বরং পোস্টে লিংকটা দিয়ে দেই।![]()
লেখক বলেছেন:
![]()
শ্রাবনের ফুল বলেছেন:
হাহ হাহ আমি তো আগেই ট্যার পাইছি লেখক বলেছেন: মিয়া টেরতো পাইসেন তাও আবার ২ বার! ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
হাহ হাহ আমি তো আগেই ট্যার পাইছি লেখক বলেছেন: মিয়া টেরতো পাইসেন তাও আবার ২ বার! ![]()
আবু সালেহ বলেছেন:
বিঃদ্রঃ কোন এক অদ্ভূত কারনে বাংলাদেশের মুদ্রায় কনভার্ট করা যায় না। আমরাই সবসময় অবহেলিত। কিন্তু কেন?আমরা বাংলাদেশী তাই....আমরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করি তাই...
লেখক বলেছেন: সত্যি কথাটা বলেছেনরে ভাই! ![]()
ঈশান৭২৮৫ বলেছেন:
দারুন পোস্ট। পেলাস
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
কাঙাল মামা বলেছেন:
খাইছে!!! মেলা কিছু জানলাম রে!! তুমার পোস্ট প্রিয়তে নিতে নিতে আর জায়গা হইতাছে না!!! এখন থেইকা আর প্রিয়তে লমু না+
লেখক বলেছেন: ধইন্যা! তাইলে এখন বুকমার্ক চালু করেন! ![]()
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
প্রয়োজনীয় পুষ্ট ++++
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন:
![]()
আকাশ_পাগলা বলেছেন:
বাহ, আগের টা থেকে এটা বেশি কাজের।
লেখক বলেছেন: তাই! অবাক হলাম! ![]()
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
দরকারী পথ্য
লেখক বলেছেন: ![]()
শয়তান বলেছেন:
কাজের পোস্ট । পাঠকদের পোস্ট রিলেটেড একটা করে ইবুকও গিফট করতে পারেন । সহজিয়া গুগোল টাইপ আর কি।
লেখক বলেছেন: বুঝলাম না! ![]()
অক্ষর বলেছেন:
অকাজের পোস্ট
লেখক বলেছেন: হ! কুনোই সন্দেহ নাই তাতে! ![]()
সিউল রায়হান বলেছেন:
গুগল ক্যাশের বিরুদ্ধে যেই কথাগুলো আসে তা হল:১) অনেক সময় কোন সাইটের গুগল ক্যাশ কপি থেকে সেই সাইটের অ্যাডভার্টাইজে ক্লিক করা হলে তা যথাযথভাবে প্রসেস হয়না কারণ সেক্ষেত্রে রেফারার হিসেবে সংশ্লিষ্ট সাইটটি থাকেনা....থাকে গুগুল.কম
২) ক্যাশ কপি অনেক ব্যাকডেটেড ডাটা প্রদর্শন করতে পারে যেটা ভিউয়ারদের সেই সাইট সম্পর্কে নেতিবাচক ধারণা দেয়....
৩) "কপিরাইটের কচকচানি ": কারণ সাইট আমার,কন্টেন্ট আমার কিন্তু সেটা আরেকজন প্রদর্শন করতিছে এটা কিভাবে জানি কপিরাইট ভায়োলেট করে.......
৪) "গুগল অরিজিনাল লিংক উল্লেখপূর্বক সাইট কপি করলে জায়েজ, আর আমি করলে নাজায়েজ ???" এই কথাটা অনেকবার কপিরাইট ভঙ্গের কারণে পেনালাইজড ব্যক্তিরা জিজ্ঞেস করেছেন....
************
গুগল ক্যাশকে নিয়ে মামলা হয়েছিল এবং সেটার রায় গুগলের ফেভারেই গিয়েছিল....... এই লিংকে দেখতে পারেন: Click This Link
অথবা নেভাদা ডিস্ট্রিক্ট কোর্টের রায়টাও দেখতে পারেন:
http://www.seobythesea.com/?p=310
আমি সাধারন ইউজার....... তাই উপরের ৪ নাম্বার পয়েন্টটা বাদে বাকিগুলোতে দোষের কিছু পাইনা.........সাইট ঠিকমত বানাতে পারেনা যারা তারাই এসব অজুহাত দেয়................
তাই "যেহেতু আপনি আমার সাইট দেখেছেন,এর সেবা নিয়েছেন সুতরাং ঐচ্ছিক হলেও আমার সাইটের অ্যাডে ক্লিক করতে বাধ্য আপনি" অথবা "আমার সাইটে ঘুরে গেলেন সুতরাং আমার সাইট হয়তোবা কোন একদিন আপনার কাজে লাগবে তাই এখনি আমাকে টাকা দিতে বাধ্য আপনি নয়তো দিলাম কেস" তারাই এর বিরোধীতা করেছেন মনে হচ্ছে.....
লেখক বলেছেন: খাইসে! কতোকিছু জানলাম! আপনারে এক টেরাক ধইন্যাপাতা! কেইসটা একটু স্টাডি করবো পরে! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ধইন্যা! মিস্কর্তে থাকেন! ![]()
লেখক বলেছেন: ![]()
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন:
বহুত কামের জিনিষ আর কত নিব favorite post e?? জায়গা তো সব খতম হইব গিয়া।
লেখক বলেছেন: হেঁ হেঁ.........![]()
রাহিদুল সামান্না রকি বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ![]()
মহসিন০৮ বলেছেন:
দারুন টিপস, ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
আম্মুর হাইট মিটার আর সেন্টিমিটারে জানতাম না। গুগল মামা তখন এগিয়ে এল সাহায্যের হাত বাড়িয়ে।
এত কিছু যে আছে গুগলে জানতাম না।
আপনাকে অনেক ধইন্যাপাতা থুক্কু কাঁচামরিচ (দামী জিনিসটাই দিলাম =P~)
লেখক বলেছেন: হা হা হা........কাঁচামরিচ! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















++++++++