চিত্র: টুম্বুদ্র উপজাতির শালা-শালি দিবস উদযাপন
গতকাল ছিলো আরো একটি ২৯শে সেপ্টেম্বর, আরো একটি বিশ্ব শালা-শালি দিবস। বিশ্বের সকল শালা-শালি আর দুলাভাইদের জন্য গতকালকের দিনটি ছিলো অতীব আনন্দের। জানা যায়, আজ হতে ১২০১ বছর ও ১ দিন পূর্বে এক ২৯শে সেপ্টেম্বরে আফ্রিকার গহীন জঙ্গলে "টুম্বুদ্র" উপজাতির এক দুলাভাইয়ের ঘুম ভেঙেছিল শালির হাতের চড় খেয়ে এবং সেই থেকেই শালা-শালি দিবসের প্রচলন।
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি গতকাল বাংলাদেশেও পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো:
"১টি শালি মন্দ নয়, ২টি হলে ভালো হয়, আরো বেশিতে মধুময়....."
দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছিলো. যার মধ্যে ছিলো: ওয়াটার কিংডমে শালি-দুলাভাইদের মিলনমেলা ও উদ্দাম নৃত্য (অবশ্যই স্ত্রীর অনুমতি ব্যতিরেকে), শালা-শালি-দুলাভাইদের হাতে হাত ধরে মানববন্ধন, শালা-শালি-দুলাভাইয়ের মধ্যে মধুর খুনসুটি আয়োজন প্রভৃতি। এছাড়াও বাংলাদেশ শালা-শালি গোষ্ঠী দিবসটির তাৎপর্য তুলে ধরতে এক সেমিনারের আয়োজন করেছিলো। ওদিকে বাংলাদেশ শালা-শালি সাংস্কৃতিক একাডেমী দুলাভাইদের জন্য "শালিদের রূপ-লাবণ্য" বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলো। বরাবরের মতোই বাংলাদেশ স্ত্রী সংগঠন দিবসটির প্রতিবাদে মিছিল-মিটিং ও প্রতিবাদী অনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো। সবমিলিয়ে এক জমজমাট শালা-শালি দিবস আমরা প্রত্যক্ষ করেছি। সামহোয়্যারবাসীকে রইলো আমার পক্ষ থেকে শালা-শালি দিবসের বাসি প্রাণঢালা শুভেচ্ছা!
গত শালা-শালি দিবসের পোস্ট: View this link
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



