somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪... ৩... ২... ১...

১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনটা আসলেই খুব খারাপ। এতো খারাপ যে, আর দশটা মন খারাপের সঙ্গে এর তুলনা দিতে পারছি না। এ মন খারাপটা শুধু বলার জন্য বলা না, সহানুভূতির আশায়ও না। এ মন খারাপটা শুধুই আমার নিজের। জগতের আর কেউ আমাকে সান্ত্বনা দিতে পারবে না আমি নিজে ছাড়া। এ মন খারাপের শেকড় অনেক গভীর... চাইলেও একে তুলে ফেলা যায় না। সহবস্থানেই তাই আপাতঃ সমাধান।

দীর্ঘদিন ব্লগে না আসতে আসতে ব্লগের মানুষগুলোকেও কেমন জানি ভয় ভয় লাগছে। সেই সাথে ব্লগটাকেও। মনে হচ্ছে এ আবার কোন অচেনা যায়গায় এসে পড়লাম। ব্যক্তিগত জীবনের চক্রে পড়ে ব্লগ লাটে উঠেছে। নইলে নাফিস ইফতেখার কি আর ১ মাস ৫ দিন পর ব্লগে পোস্ট দেয়?

কি নিয়ে লেখা দেবো? কিছুই মনে আসে না। আর যাও বা আসে সেগুলো মনে বেশিক্ষণ ধরে রাখার ইচ্ছেটাও নেই।

মানুষ এরকম অবস্থায় পড়লে। অনেক কিছু করে - কেউ নিজের ক্ষতি করে... কেউ বা অন্যের। আমি একটাও পারলাম না। এতো দুর্বল চিত্তের আমি নই যে প্রথমটা করবো... আবার এতো হিংস্র/আক্রমণাত্মক আমি নই যে দ্বিতীয়টা করবো। আমি শুধু একটা অনিন্দ্য। আর পৃথিবী যায়গাটা ঠিক অনিন্দ্যদের জন্য নয়।

বাস্তব কঠিন হয়... রূঢ় হয়... ম্যাসেজ ইনবক্সের সেই বস্তাপঁচা ম্যাসেজটাও বলে - "Nobody Remains a Virgin... Life F**ks Everyone! কিন্তু বাস্তব মনমতীও হয়।

আমার আসলে কিছু সমস্যা আছে। মানুষকে সহজে খারাপ ভাবতে পারি না। আমার আশেপাশের মানুষগুলোকে দেখি কি সুন্দর By Default মানুষকে অবিশ্বাস করছে.... সন্দেহ করছে। আমি পারি না। তাই বলে মানুষ চিনি না.... সেটা বলা ভুল হবে। কিন্তু খারাপকে সরাসরি খারাপ বলতে আমার বাধে। আমার চোখগুলো আসলে একধরনের কনভার্টার - এতে মানুষের অন্যায় আর নির্মমতাগুলো ঢুকে বটে কিন্তু মস্তিষ্কে পৌঁছে ভালো কাজ হয়ে যায়। তাই হাজার মানুষের চোখে অন্যের স্বীকৃত অপরাধটিকেও আমি হেসে খেলে "অসতর্ক সিদ্ধান্ত" বা "সময়ের ভুল" এর পর্যায়ে ফেলতে পারি।

কোন এক মনিষী (না আমার বন্ধু জানি) বলেছিলো... নিজের অবস্থা ভেবে খারাপ লাগলে সেই মানুষটির কথা ভাবো যে তোমার চাইতে খারাপ অবস্থায় আছে। এতে করে নাকি দুঃখ লাঘব হয়। এই মুহুর্তে আমার চাইতে কষ্টে থাকা অনেকের কথাই হয়তো আমি মনে করতে পারবো। কিন্তু আমার চেয়ে Betrayed বাই লাইফ? উঁহু... মনে পড়ছে না।

আমি উড়তে শিখেছিলাম। আমাকে দু'টো ডানা দেয়া হয়েছিলো - আশারা ডানা। আমি পৌঁছে গিয়েছিলাম প্রায়। কিন্তু হঠাৎ আমার ডানা দু'টো কেটে দেয়া হলো। আর এমন একটা সময় যখন আমি উড়ছিলাম - আমাকে মাটিতে নামার সুযোগটাও দেয়া হলো না।

আমি বিশৃঙ্খল ঝড়ো বৃষ্টির মাঝে একটা নিখুঁত পানির ফোঁটা চেয়েছিলাম।

আমি বাস্তবে রূপকথার মঞ্চায়ন চেয়েছিলাম।

কিন্তু আমি রূপকথার বাস্তবতা ভুলে গিয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৫
৩৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×