somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের জিনিস - ২ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


SUMo:
হা.. হা... কোন সুমো কুস্তিগিরের কথা এখানে বলছি না। আসলে SUMo = Software Update Monitor। এটার কাজ কি তা মনে হয় অনেকেই নাম থেকে ধরে ফেলেছেন। এটির কাজ একটাই - আর তা হলো আপনার পিসিতে ইন্সটল থাকা সফটওয়্যারগুলোর কোন আপডেট সংস্করণ এসেছে কিনা তা আপনাকে জানানো। বলে রাখা ভালো এমন সফটওয়্যার অনেক আছে... তবে SUMo আমার ব্যবহার করাগুলোর মধ্যে বেস্ট। আমি ঠিক যা চাইছিলাম আমাকে তাই দিয়েছে।



যেমন আমি চাইনি... এটা আমাকে জিজ্ঞেস না করেই আপডেট ডাউনলোড শুরু করুক... যেমনটা এরকম অনেক সফটওয়্যারই করে থাকে। ইনফ্যাক্ট এটার কাজ শুধুই আপনাকে আপডেট আছে এ কথাটা জানানো, এটা দিয়ে আপনি কোন আপডেট সরাসরি ডাউনলোড করতে পারবেন না। আরেকটা ভালো দিক হলো অন্যান্য সফটওয়্যারগুলোর মতো এটি শুধু আপনাকে কয়েকটি সফটওয়্যারের আপডেট বা বিশেষ কয়েকটি সফটওয়্যার বাদ দিয়ে আপডেট দেখাবে না। ইন্টারফেসটাও খুব সিম্পল।

আমি প্রচুর সফটওয়্যার ব্যবহার করি। একটা প্রবণতা, নেশা বলুন বা নিতান্তই শখ বলুন - আমি সবসময় সেই সফটওয়্যারগুলোকে Fully আপডেটেড রাখি। SUMo থাকায় কাজটা অনেক সহজ হয়ে গেছে।

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে SUMo'র পোর্টেবল ভার্শন (ইন্সটল দেয়া লাগবে না।) সাইজ মাত্র ৭০০ কিলোবাইটের মতো।

SUMo ডাউনলোড করার লিংক: sumo.zip



TeamViewer:
TeamViewer - এর কথা আসলে অনেকেই জানে। তারপরও যারা জানেন না শুধু তাদের জন্য। TeamViewer হচ্ছে আমার মতো লোকদের জন্য একটা আশীর্বাদ। এটার কাজ হচ্ছে এক পিসি থেকে আরেক পিসি নিয়ন্ত্রণ করা। অনেক সফটওয়্যার আছে এরকম কাজ করার জন্য - তবে TeamViewer এর মতো এতো গোছানো সফটওয়্যার আর পাইনি।

ব্যবহার খুবই সহজ। প্রথমতঃ নেটতো থাকাই লাগবে যে পিসিতে ঢুকবেন সেটায়ও এবং যেটা দিয়ে ঢুকবেন সেটায়ও। ইন্সটলের পর দেখবেন আপনার পিসিকে একটা আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়েছে। এটা লাগবে আপনার পিসিতে অন্য পিসি থেকে ঢুকতে। এই পাসওয়ার্ডটা কিন্তু টেম্পোরারি। প্রতিবার TeamViewer খুললে দেখবেন এটা পরিবর্তিত হবে। বাসার বাইরে থেকে পিসিতে ঢুকতে চাইলে অবশ্যই পাসওয়ার্ডটা ফিক্সড করে দিতে হবে। সেটা TeamViewer - এর Extras > Options > Security অপশনে গিয়ে করে নিন। TeamViewer দিয়ে চাইলে দুই পিসি'র মধ্যে ফাইল আদান-প্রদানও করতে পারবেন। বলাই বাহুল্য নেটের লাইন যতো ভালো হবে দুই পিসির ততো স্মুথ কাজ করবে।



জাস্ট চিন্তা করুন এটার ব্যবহারগুলো। অফিসের পিসি বা বাইরে ল্যাপটপ থেকে বাসার পিসিতে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে নিতে পারবেন যেটা আনতে হয়তো আপনাকে ১০০+১০০ = ২০০ টাকা র সিএনজি ভাড়া গুণতে হতো। অথবা হয়তো বন্ধুর পিসির এমন কোন সমস্যা ঠিক করতে চান যেটা ফোনে বলে সমাধান দেয়া সম্ভব না। এ সবই সম্ভব TeamViewer দিয়ে। আমি এটা ব্যবহার করি অফিস থেকে বাসার পিসি চালাতে, ডাউনলোড শুরু করতে, ফাইল আনা-নেয়া করতে।

ডাউনলোড লিংক: View this link

যাদের অফিসের পিসিতে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেস নেই তারা যেহেতু সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন না, তাদের জন্য ইন্সটল না করেই চালানো যায় এমন পোর্টেবল ভার্শনের ডাউনলোড লিংক: View this link

পরের পর্বের লিংক: কাজের জিনিস - ৩ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)

আগের পর্বের লিংক: কাজের জিনিস - ১ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×