আগের পর্ব: Click This Link
গুণে গুণে মোট ২৩টা ড্রাফট পোস্ট সামহোয়্যারে... এর কোনটা হয়তো আলসেমিতে আটকে গিয়েছিলো... কোনটা বা হয়তো চিন্তার অভাবে... আবার কোনটির কথা হয়তো মনেই ছিলো না পরে... আর ব্যর্থ প্রজেক্ট তো আছেই! ভাবলাম এগুলোকে বিদেয় করা দরকার। আর তাই সেই ২২ টি ড্রাফটের ১৪টি আজ এই মহান ব্লগে উত্থাপন করা হলো।
বিঃদ্রঃ অসম্পূর্ণ পোস্ট! পড়ার সময় সাবধান! ভুল ধরলে বা মাইন্ড খাইলে সমস্যা!
----------------------------------------------------------------------------
বিঃদ্রঃ এই পোস্টটির অনেক শব্দ এবং বাক্য ব্লগের পরিবেশ রক্ষার স্বার্থে তারকা চিহ্ন (*) দিয়ে ঢেকে দেয়া হলো।
পোস্ট শিরোনাম: **ওয়াচার্স গাইড টু Climax (১৮+)
আজ আমরা দেখবো কি করে আমরা আমাদের "দেশী চাচার" হাত থেকে বেঁচে ** দেখবো।
অবশ্যই করনীয়:
১. ***** ক্লোজ বাটনের সমতুল্য আর কিছুই নেই। ভিডিও দেখার সময় মাউসের কার্জর নিয়ে ক্লোজ বাটনের উপর রাখুন। যেমনি কোন আওয়াজ দুম করে লেফট বাটন চেপে উইন্ডো ক্লোজ করে দিবেন। এর বিকল্প হতে পারে Alt+F4 শর্টকাটটি চাপা। তবে সাবধান! এই ক্লোজ বাটনের জাদু ব্রাউজারের ক্ষেত্রে ফলাতে যাবেন না। আজকাল অধিকাংশ ব্রাউজারের নতুন ভার্শন একাধিক ট্যাব খোলা অবস্থায় ক্লোজ বাটন চাপলে বন্ধ হওয়ার আগে কনফার্মেশন চায় আপনি খোলা ট্যাবগুলা সেইভ করে রাখতে চান কিনা - যা মাঝখান দিয়ে কেড়ে নেবে আপনার মূল্যবান কয়েক সেকেন্ড আর আপনার দেশী চাচাকে দেবে ঘরে ঢুকে আপনার কুকীর্তি দেখার সুযোগ।
২. যদি আপনি পিসি **ওয়াচার হন তাহলে অবশ্যই আপনাকে কিছু শর্টকাট জানতে হবে। তন্মধ্যে উইন্ডোজ বাটন + D (Win + D) প্রধান। এটি চাপলে ভিডিও উইন্ডো বা ব্রাউজার উইন্ডো সহ আপনার পিসিতে খোলা সকল উইন্ডোকে নিয়ে টাস্কবারের চিপায় ফেলবে এবং শুধু আপনার ডেস্কটপ দেখাবে। দেশি চাচা যতোক্ষণে আপনার রুমে ঢুকবেন ততোক্ষণে আপনি পুরো সুবোধ বালক!
টিপস: শর্টকাটটি কার্যকরভাবে ব্যবহার করতে উইন্ডোজ বাটনটি আগে থেকেই চেপে রাখুন আর D এর উপর হালকাভাবে চাপ না দিয়ে আঙ্গুল রেখে দিন। এতে করে বাঁচবে আপনার মূল্যবান সময়!
৩. আরো একটি গুরুত্বপূর্ণ শর্টকাট বাটন হলো উইন্ডো/লিনাক্সের জন্য Alt+Tab বাটন। ম্যাকের জন্য এই শর্টকাটটি হলো Apple বাটন+Tab। এটি আপনার বর্তমান উইন্ডোটি সুইচ করে অন্য আরেকটি খোলা উইন্ডোতে নিয়ে যাবে। ধরা যাক আপনার পিসিতে এ মূহুর্তে VLC Media Player আর ফায়ারফক্সে উইকিপিডিয়া খোলা। দেশী চাচার আগমণ টের পেয়ে আপনি Alt+Tab চাপলেন। কেল্লা ফতে! দেশী চাচা দেখবেন আপনি কি সুন্দর এ্যাসাইনমেন্টের জন্য নেটে রিসার্চ করছেন!
৪. ব্রাউজিংই করেন, ছবিই দেখেন আর ভিডিও - সব সফটওয়্যারই অনেক টেম্পোরারী ফাইল সৃষ্টি করে পিসিতে। ব্রাউজারের ক্ষেত্রে তো পুরো ব্রাউজিং হিস্টোরিই থেকে যায়। আর তার ওপরে উইন্ডোজের 'রিসেন্ট ডকুমেন্ট' নামক ফিচারটি তো আছে। তাই প্রত্যেকবার ** দেখার পর CCleaner দিয়ে একবার পিসি ক্লিন করে নিতে ভুলবেন না যেন।
টিপস: শর্টকাটটি কার্যকরভাবে ব্যবহার করতে Alt বাটনটি আগে থেকেই চেপে রাখুন আর Tab বাটনের উপর হালকাভাবে চাপ না দিয়ে আঙ্গুল রেখে দিন। এতে করে বাঁচবে আপনার মূল্যবান সময়!
পারলে করুন:
১. সম্ভব হলে সাউন্ড একদম মিউট করে দেবেন বা সর্বনিম্নে দিয়ে রাখবেন। অধিকাংশ **ওয়াচার মিনিমাইজ করেও শেষ রক্ষা করতে পারেন না শুধুমাত্র ঐ কিচির-মিচির আওয়াজের কারনে।
২. ***********************************************************************************। তবে লুঙ্গি বেস্ট!
৩. সাউন্ড শুনতে কোনোমতেই হেডফোন ব্যবহার করবেন না (বিশেষতঃ ঐ ঢাউস হেডফোনগুলো যেগুলা আপনার দু'কার পুরোপুরি ঢেকে দেয়)। হেডফোনের সবচেয়ে বড় অসুবিধা হলো আশেপাশের কোনও আওয়াজই আপনার কানে পৌঁছাবে না। ফলে দেশী চাচা এসে আপনার পেছনে দাঁড়ালেও আপনি টেরও পাবেন না।
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ব্লগ আড্ডা আইন - ২০১০
আয়োজন:
১. প্রতিটি ব্লগ আড্ডা ব্লগের একজন বা একাধিক ব্লগার দ্বারা আয়োজিত হইতে পারে।
২. আড্ডা আয়োজনের কমপক্ষে ৭ দিন আগে ব্লগে লিখিত একটি পোস্টের মাধ্যমে আড্ডার স্থান, সময়, শর্তাবলী এবং আড্ডা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি ব্লগারদেরকে জানাইতে হইবে।
৩. একাধিক আয়োজকের ক্ষেত্রে - আয়োজকদের যে কোন একজন, কয়েকজন অথবা সবাই নিজ নিজ নিক থেকে ব্লগে পোস্ট দিয়ে আড্ডার ব্যাপারে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করিতে পারিবে।
৪. আয়োজকদের কারো একাধিক নিক থাকিলে, চাইলে সব কয়টি অথবা যে কয়টি খুশি সে কয়টি থেকে ব্লগ আড্ডার নিমন্ত্রন পোস্ট প্রকাশ করিতে পারিবে।
৫. অফিশিয়াল ব্লগ আড্ডার পোস্টগুলো ব্লগার "নোটিশবোর্ড" কর্তৃক প্রকাশিত হইবে।
৬. কমপক্ষে একজন রেসিডেন্ট ভাঁড় আড্ডার নিমন্ত্রনী পোস্টে সাড়া দিয়ে উপস্থিত হইবার আশ্বাস না দিলে কোন ব্লগ আড্ডা অনুষ্ঠিত হইবে না।
৭. ব্লগ আড্ডার নিমন্ত্রন-বাক্যধারী কমেন্ট ব্লগে একাধিক পোস্টে, একাধিকবার কপি-পেস্ট করা হইলেও উহা 'স্প্যাম' বলিয়া গণ্য হইবে না।
৮. ব্লগ বাদেও অন্যান্য যে কোন মাধ্যমে ব্লগারদেরকে আড্ডার সূচী সম্পর্কে অবহিত করা যাইবে।
* নতুন ব্লগারদের ব্লগ-আড্ডা আয়োজনে বাধা না থাকলেও তুলনামূলক কম সাড়া পাওয়া যায় বিধায় অনুরূপ কোন আড্ডা আয়োজনে নিরুৎসাহিত করা হচ্ছে।
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ুৃিৃুিুৃি
গতকাল ফ্রেন্ডদের সাথে সাপ-লুডু খেলায় ৯৭ এর মোটা-তাজা সাপটা আমাকে ২ বার দংশন করেছে... ৫০ এর মইটা বেয়ে সোজা ৯৩ এ চলে যাই... আর তারপরেই একটা করে ৪ উঠে... :'(
শুধু তাই না... খেলা শেষ হবার পর পরীক্ষামূলকভাবে আরো ১০-১২ বার গুটি ৯৩ এ রেখে আমাকে চালতে বলা হয়েছে... এবং প্রতিবার একটা করে চার উঠেছে (শুধু একবার আগে ১ এবং তারপর ৩ উঠেছে)...
উফ!
৯৭ এর সাপ...
আর কত বাপ?
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: অনলাইনে ছবি এডিটিং এবং অন্যান্য
আমি নিজেও জানি ফটোশপের তুলনা হয়না। এটাও জানি যে, গিম্প বা কোরেল ড্র ছাড়া অনেকেরই মাউস নড়ে না। কিন্তু ধরুন কোন এক বন্ধুর বাসায় যেখানে এসব সফটওয়্যারের কোনটাই ইন্সটল করা নেই, বা সেটআপ ফাইল থাকলেও ইন্সটল করার ঝামেলায় যেতে চাচ্ছেন না - কারন আপনার শুধু কিছু বেসিক এডিটিং করা প্রয়োজন। আবার ধরুন অফিসে যেখানে এগুলো ইন্সটল করার সুযোগ নেই.... সেখানে আমাদের দরকার বিকল্প সমাধান।
ওয়েব কিন্তু আমাদের ধারণার চেয়ে একটু বেশিই শক্তিশালী। মাঝে মাঝেই আমাদের বিভিন্ন অনলাইন সার্ভিস চমকে দেয়.... "আরে বাহ্! এটা অনলাইনে করা যায়?"
এই পোস্টটিতে হাজারোর ভীড়ে শুধুমাত্র কয়েকটি অনলাইন ফটো এডিটিং সাইট/অ্যাপ্লিকেশন এর কথা বলা হবে:
Picnik: মজার নাম - পিকনিক। তবে নাম শুনে বিচারে যাবেন না যেন। পিকনিক হলো সেই কোম্পানি যাকে গুগল এ বছরের মার্চে কিনে নিয়েছে। আর গুগল কোন কোম্পানিতে ইন্টারেস্ট দেখিয়েছে মানে বুঝতে হবে.... নিশ্চয়ই কোন ব্যাপার আছে।
http://www.picnik.com/app এই ঠিকানায় গিয়ে আপনি পিকনিকের ফটো এডিটিং সেকশনে ঢুকতে পারবেন। ছবি আপলোডের অপশনে গিয়ে পিসি থেকেই ছবি আপলোড করতে পারবেন:
এবারে নতুন খোলা উইন্ডোতে Auto-fix, Rotate, Crop, Resize, Exposure, Colors, Red-Eye ইত্যাদি সহ বেসিক কিছু ফিচার দেখতে পাবেন। আসলে পিকনিক খুব অ্যাডভান্সড এডিটিংয়ের জন্য বানানো হয়নি। এটার মূল উদ্দেশ্য মানুষের খুব বেসিক কিছু ফটো এডিটিং চাহিদা পূরণ। দিকেত পারবেন ছবিতে নান অ্যাফেক্ট। তবে অনেক অ্যোফেক্টই ফ্রি ইউজারদেরকে দিতে দেবে না।
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ুিুৃ্্্্ডিিি
তোমায় দেখেছি গুগল ক্রোমে....
তোমায় দেখেছি অ্যাপল আইফোনে
তোমায় দেখেছি...
ফ..টো..শ..পে...
কথায় কথায় যে রাত হয়ে যায়...
কি কথা রাখলে বাকি?
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে...
আমি এক পাহারাদার...
সাধ্য আছে কার বাবার!
আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার...
থাকবো নাকো বদ্ধ ঘরে...
দেখবো এবার জগতটাকে!
কেমন করে ঘুরছে মানুষ
তেপান্তরের ঘুর্ণিপাকে...
কাটেনা সময় যখন আর কিছুতেই
বন্ধুর টেলিফোনে মন বসে না...
ছোট ছোট কথা
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: কাজের জিনিস - ৪ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)
BitDefender Safego:
কতোবার এমন হয়েছে? পেইসবুকে এক ফ্রেইন্ডের দেয়া লোভনীয় স্প্যাম লিংকে (বেশিরভাগ সময়ই পর্ন) ক্লিক করেছেন... অমনি আপনার ফ্রেইন্ডলিস্টে থাকা সবার ওয়ালে ওটা চলে গেলো। পরিবার-পরিজন থেকে শুরু করে অফিসের বস... কেউই বাদ গেলো না!
এমন বিপদজনক লিংকের জানান আপনাকে দেবে BitDefender Safego। এটা একটা ফেইসবুক অ্যাপ্লিকেশন। এটা সার্বক্ষণিকভাবে আপনার প্রোফাইলে আসা লিংক, মেসেজ চেক করে বলবে কোন সন্দেহজনক কিছু আছে কিনা।
আপনি চাইলে নিজে থেকেও স্ক্যান দিতে পারবেন। প্রতি সপ্তাহ শেষে রিপোর্ট আপনার প্রোফাইলে অটো-পোস্ট করার অপশনও আছে।
লিংক: http://apps.facebook.com/bd-safego/
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ১১১১
তীক্ষ্ণ কি একটা আওয়াজে যেন অনিন্দ্যর চোখটা খুলে গেলো। সেই সাথে ঘুমটাও ভেঙে গেলো। ঘোলা ঘোলা চোখে একবার বামে ফিরলো ফের ডানে। চার্জে লাগানো মোবাইলটা খুঁজে পেলো। স্ক্রীণে বড় বড় করে লেখা "1 New Message"। অনিন্দ্য মোটামুটি নিশ্চিত ম্যাসেজটা কার। তবুও সন্দেহ কাটাতে ম্যাসেজটা খুলে পড়লো। কিন্তু শিরোনামে শুধু ম্যাসেজ প্রেরকের নামটা দেখেই বন্ধ করে দিলো। যা ভেবেছিলো অনিন্দ্য, ঠিক তাই। ম্যাসেজদাতা সেই অতিপরিচিত ও বিরক্তিকর এয়ারটেল। ওয়ারিদ এয়ারটেল হয়েছে বটে, তবে ম্যাসেজ দিয়ে রীতিমতো জীবন ওষ্ঠাগত করার সেই স্বভাবটি রয়ে গেছে।
কয়েকটি দিন বাদে অনিন্দ্যর প্রতি সকালের শুরুটা আজকাল এমনই। অনিন্দ্যর খুব ইচ্ছে সকালটা ভাঙবে ও'র একটা কলে, একটু গলা শুনে। ব্যাপারটা অনেক বেশি নাটকীয় শোনালেও অনিন্দ্যর কাছে এটা খুব রোমান্টিক মনে হয়। অন্তত ইদানিংতো অবশ্যই। আসলে অনিন্দ্য তার জীবনের একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
----------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: মেয়েদের ব্রেকআপ
***************বিশেষ কারণে এই ড্রাফটটি দেয়া হলোনা*****************
----------------------------------------------------------------------------
সমাপ্ত... এইবার মনে হয় ড্রাফটগুলি ডিলেঠ করা যায়...
আগের পর্ব: টিউটোরিয়াল - যখন ব্লগে লেখার কিছু খুঁজে পাবেন না (পর্ব ১ - ড্রাফট ১-১৪)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



