: আমাদের ক, খ, গ, ঘ, এবং ঙ :

৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৬

শেয়ারঃ
0 1 0



ক.

বাড়ির সামনেই কবরটা। সাদা মার্বেল দিয়ে বাঁধিয়ে রাখা। আগে ছিল লাল রংএর ইটের দেয়াল। তিন বছর আগে দাদা যখন সার্টিফিকেটধারী রাজমিস্ত্রি হল তখন মার্বেল দিয়ে বাঁধিয়ে দিল। এতে নাকি তার মেধার উন্নতি হবে। আগামিতে সে হবে ফাঁটাফাঁটি ইঞ্জিনিয়র। এমনই আমাদের বিশ্বাস। আমরা সবাই বিশ্বাস করি। যতকিছু আছে আমাদের ভালো সবই তার দোয়ায়। আমরা বিশ্বাস করি আমাদের বিপদ আপদ সবই হয় যখন তিনি রেগে যান।

খ.

আমাদের মূলত নির্ভেজাল জিবনযাপন। আমদের বাড়ির ছেলে মেয়েরা পড়ালেখায় ভাল। পাশ করার আগেই তারা কাজ পেয়ে যায়। ভালো ভালো সব চাকরি। ভালো সব ব্যবসা। সবই আছে আমাদের।

গ.

রোজ স্কুল, কলেজ অথবা অফিস যাওয়ার পথে আমরা শান বাঁধানো কবরটার সামনে দাড়াই। নতজানু হই। আমরা নিজেদের জন্য সুভসময় নিশ্চিত করে সেই কবরের সামনে থেকে যার যার গন্তব্যে রওয়ানা দেই। বাবা বলেছেন, মা-ও বলেছেন কবরের সামনে নতজানু হই বলেই আমরা নিরাপদে ঘরে ফিরতে পারি।

ঘ.

শাহানা একবার স্কুলে মাথা ফাটিয়ে ফেলেছিল। কিভাবে তা জানিনা। তবে মা বলেছিলেন, সেদিন নাকি ওর কবরের কাছে যাওয়া নিষেধ ছিল। তবুও গিয়েছে তাই এই শাস্তি। এভাবে প্রতি মাসে নিয়মিত শাহানার উপর কবরে যাওয়ার ব্যপারে নিষেধাজ্ঞা থাকে! সেই কবরের এমনই অলৌকিক মতা! তাকে মেনে চলতেই হয়। তার কথা না মানলে নিশ্চিত শাস্তি। যখন বেঁচে ছিলেন তখন তা আরও কঠিন ছিল। ছোট চাচা তার কথা না শুনায় কোথায় যে হারিয়ে গিয়েছেন কেউ জানেনা।

ঙ.

৭১ সালে দাদাজান বলেছিলেন, মহান ইকবাল আর কয়েদ এ আজমের স্বপ্নের দেশ কখন্ও ব্যর্থ হতে পারেনা। কাফেরদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ছোটচাচা সেটা মানেননি। তিনি যুদ্ধে গিয়েছিলেন। সে খবর শুনে ক্ষেপে গিয়েছিলেন দাদাজান। অভিশাপ দিয়েছিলেন। ছোট চাচা সেই অভিশাপ কাটাতে পারেননি। তিনি ফিরে আসেননি। বড়চাচা ভাইয়ের পক্ষে কথা বলেছিলেন। তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। তিনি আর এ বাড়িতে ঢুকতে পারেননি। আব্বা দাদাজানের কথা শুনেছিলেন। আমাদের সময় এখন সবসময় সূর্যরাঙা। আমরা ভাল আছি, ভাল থাকি...

 

প্রকাশ করা হয়েছে: গল্পকথা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৮
ধূসর ছায়া বলেছেন: সত্যিই কি মানসিকভাবে ভাল আছেন ?
৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৩
রেজওয়ান বলেছেন: মনে পড়ে গেল আজাদ:

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
তারা আমাকে বাধ্য করেছিলো তাদের মতো বাঁচতে
ওরা আমাকে বাধ্য করেছিল ওদের মতো ময়লা-ধরা স্বপ্ন দেখতে
আমি আমার মতো দাঁড়াতে চেয়েছিলাম
ওরা আমাকে ওদের মতোই দাঁড়িয়ে থাকতে বলেছিল বাইরে
তখনো আমার সময় আসেনি।
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।
৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৪
আলভী বলেছেন: নজমুল আলবাব ভাই> টপ রেটেড পোস্টে সব বক্তব্যধর্মী পোস্টের ভীড়ে আপনার পিওর সাহিত্য পোস্ট দেখে খুব ভাল লাগে। অহংকারে বুক ফুলে যায়।
পিওর সাহিত্য এখনো অমূল্য।
৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৮
অরূপ বলেছেন: আপনারা এতো মন্তব্য দিলেন আর রেটিং দিলেন না? এই লেখায় কেমন করে মাত্র ২টা রেটিং পড়ে!!!
৫ দিলাম। ভালো লাগলো বলে দিলাম। চামচামী না।
৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৮
হোসেইন বলেছেন: আমরা এখন বসে বসে মাজারে তসবি টিপব।
আমাদের পাক হুজুররা নজমুল আলবাব,হোসেইন,আরিফ জেবতিক ধরনের বাঙালি শিক্ষায় অশিক্ষিত পাবলিকদের সুদূর সিঙ্গাপুর থেকে ক্লাস করাবেন।
----------
সম্প্রতি ফতোয়া জারি হইছে,৫ দিলে বুলে চামচামী লাগে।
আমি চামচা হিসেবে ৫ দিয়ে গেলাম।
৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০০
হোসেইন বলেছেন: রেজওয়ান,আপনি কী আপনার কমেন্টটিকে আলাদা পোস্ট দিবেন ?
আজ কাল এ গুলো শোনার বড়ো দরকার।
৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০২
রাগ ইমন বলেছেন: পড়লাম। মুগ্ধ হলাম। ৫ দিলাম। নিজেকে অশিক্ষিত প্রমান করিয়া মজা পাইলাম! আলহামদুলিল্লাহ !
১০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৮
রেজওয়ান বলেছেন: হোসেইন: হুমায়ুন আজাদের কবিতাটি বেশ বড়। সময় পেলে টাইপ করে দিব।
১১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১০
নজমুল আলবাব বলেছেন: ভাল আছে না খারাপ তা জানতে হলেতো শাহানা আর তার ভাইরে জিগাইতে হইব ! @ ছায়া

রেজওয়ান এই মুহুর্তে আমার কাছে আজাদের একটা বই! মিলে গেল কীভাবে!!!

আলভী, সাহিত্য হয় কীনা তাতো জানিনা বন্ধু! তবে চেস্টা করা... এ ছাড়া আমাদের আর কিইবা করার আছে?

রেটিং এর জন্য কৃতজ্ঞতা অরুপদা। চামচামী নয় দেখে বড়ই প্রীত হলাম ভায়া!!! ( আচ্ছা ইমোটিকন না কি একটা আগে ছিল ওইটা কী আর ফেরত আসবেনা? )

হোসেইন : কে কী ফতোয়া দিল তা নিয়া আমগো কী? আমরা নাহয় চামচা হয়েই বেঁচে থাকব!
১২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১১
জ্বিনের বাদশা বলেছেন: ভাল লাগছে ... কষ্ট লাগছে
১৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১৪
নজমুল আলবাব বলেছেন: রাগ : ধন্যবাদ, শুকরিয়া।
১৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১৭
নজমুল আলবাব বলেছেন: আমাদের দৌড়তো ততটুকুই জ্বিন।
১৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:২৬
রাগ ইমন বলেছেন: নজমুল ভাই , আপনার যা ক্ষমতা , তাতে হাইটাই লিখেন ।দৌড় দিলে বাংলাদেশ ছাড়ায় আম্রিকা , সুইডেন চইলা গ্যালে আমরা ম্যাঙ্গো পিপল কার লেখা পড়ুম ।
ঃ(
১৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:২৯
হোসেইন বলেছেন: ''নজমুল ভাই , আপনার যা ক্ষমতা , তাতে হাইটাই লিখেন ।দৌড় দিলে বাংলাদেশ ছাড়ায় আম্রিকা , সুইডেন চইলা গ্যালে আমরা ম্যাঙ্গো পিপল কার লেখা পড়ুম ।
ঃ( ''

হ,তখন নজমুল ভাইও আমাগোরে বৈদেশ থাইকা না না সবক দিতে থাকবো।

১৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৩
নজমুল আলবাব বলেছেন: সুইডেনে যাই এমরিকায় যাই আমি নাদান, নাদানই থাকব ইমন। আর সেইসব দৌড়ের সময়টাও পার করে এসেছি সুতরাং চিন্তা নাই। রেডি হয়ে যান ভাই ও বোনেরা আরও কিছু বাতিলস্য মাল আপনাদের গিলতে হতে পারে। আর সবক দেওনের মত কামেল কোনদিনই হতে পারবনাহে ভ্রাত।
১৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৫
শাওন বলেছেন: দারূণ । ভালো লেখা ।
১৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৮
শেখ জলিল বলেছেন: টুকরো কথার দারুণ গদ্য।
২০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫৩
নজমুল আলবাব বলেছেন: জলিল ভাই এবং শাওন : অসংখ্য ধন্যবাদ
২১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩২
আরিফ জেবতিক বলেছেন: ভালো হয়েছে।সাব্বাশ।
২২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৪০
নজমুল আলবাব বলেছেন: এই সাব্বাশ কতটা টনিকের কাজ করে এটা কী বুঝ আরিফ ভাই?
২৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৫৮
আরিফ জেবতিক বলেছেন: যা বেটা,তিনটা সাব্বাশ দিলাম এডভান্স।এখন তিনটা গল্প নামাইয়া দে তিনদিনে।
২৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:০২
ধুসর গোধূলি বলেছেন: চামচামী কইরাই দিলাম, কে ঠেকাইবো ঠেকাক।
২৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:০৮
নজমুল আলবাব বলেছেন: ওভার ডোজ বলে একটা কথা ছিল ইলেকট্রিক সাপ্লাইয়ের জামানায়! মনে আছে আরিফ ভাই?

কতজন চামচা রাখা যাবে, এমন কোন বাণী নাজেল হয়নি ধুসর?
২৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:১৪
হোসেইন বলেছেন: বাণী নাজেল হইতে সময় লাগবো।হুজুরে পাকের পোস্টে কমেন্ট ৭টা থাকতেই কিন্তু রেটিং পড়ছিল ১৯টা।দেখলাম তো বসে বসে।

ব্লগবিরতির জন্য টাইম মতো হাজির হইতে পারি নাই।
তয়,আরিফ ভাই ভদ্র ভাষায় যে চড়টা মারছে,হের ব্যাথা সারতে একটু দেরী হবে।মুখফোলাটা কমলেই হুজুর নতুন বাণী দেবেন।
২৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:১৮
ফারহান দাউদ বলেছেন: কঠিন লেখসেন,৫ দিলাম। সাহিত্যের জন্য রেটিং আরো বাড়ানো উচিত।
২৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:২৮
নজমুল আলবাব বলেছেন: তাই নাকী হোসেইন! আরিফ ভাইয়ের পোস্ট পড়ছি। অসাধারন।

শিপন এবং ফারহান ভাই, ধন্যবাদ, শুভকামনা।
৩০. ৩০ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:০৯
স্বরহীন বলেছেন: সুন্দর লিখা....আমি পাঠক শুধু মাত্র
৩১. ৩০ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:১৪
আরশাদ রহমান বলেছেন: পড়লাম! শেষ নাকি আরো পর্ব আসবে?
৩২. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:০১
অরুনাভ বলেছেন: খুবই সুন্দর....
চোখ কান বুজে ৫
৩৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৪০
মাহবুব সুমন বলেছেন: মামু, একটা বিড়ি লন । এমনিতে কি আমি আপনাগো লেখা মন দিয়া পড়ি , বুঝি আর না বুঝি পড়ি , নিজেকে জাগাবার জন্য।
৩৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৪
নজমুল আলবাব বলেছেন: পাঠকের জন্যইতো লেখালেখির এইসব ব্যর্থ আয়োজন স্বরহীন দিদি।

ধন্যবাদ আরশাদ। সময় বলে দেবে কী হবে বা হতে পারে।

ধন্যবাদ অরুনাভ।

মামু. আপনে কী চান আমারে ঘর থাইকা বাইর কইরা দিক!!!
৩৫. ০২ রা মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
হাসান মোরশেদ বলেছেন: বাজে পোষ্ট ।
চামচামী করতে বাধ্য করে ।
৩৬. ০২ রা মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
হোসেইন বলেছেন: সংযোজন,পুরানা মন্তব্যে:

একটা কথা।হুজুররে চড় দিয়া মুখ ফোলায় নাই,কতা কইতে পারে।তয়,স্ক্রু গেছে খুইল্যা,এখন উল্টাপাল্টা ক্যাসেট বাজায়।তিরভুজের মতো গুতাগুতি করতে চায়।
৩৭. ০৩ রা মে, ২০০৭ রাত ১:৩৭
মাশীদ বলেছেন: খুব ভাল লাগল।
ক্যামনে যে এমনে লেখেন, বস!
৩৯. ০৩ রা মে, ২০০৭ রাত ২:১৮
নজমুল আলবাব বলেছেন: মামু ভাগনার সম্পর্ক থাইকা চামচামীটা কি বেশি গুরুত্ব পাইল তোমার কাছে!! @ মামু


ঠিক আছে হোসেইন।


ধন্যবাদ মাশীদ। প্রিয় পাঠকের একটা তালিকা করা দরকার।


কিংকর্তব্য : বুঝিনাই ভাইজান। !
৪০. ০৩ রা মে, ২০০৭ রাত ২:৪১
হযবরল বলেছেন: অহর্নিশ ভালোবাসা
মাঝে মাঝে চিত্ত কে
পরাজিত করে ।।
৪১. ০৩ রা মে, ২০০৭ রাত ২:৫১
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ মামুজান। কই ছিলেন আপনে?
৪২. ০৩ রা মে, ২০০৭ রাত ২:৫৫
হযবরল বলেছেন: আমি ছিলাম আমার রুটি-রুজি এবং জীবনপ্রেষণার দায়ে। ব্লগে ঢোকা হয়নি, তাই দেখেননি। আশা করি ভাল আছেন।
দেশের গাছে সাতকড়া ধরা এখনো বন্ধ হয়নি আশা করি।
পুরো পরিবারের জন্য আমার ভালোবাসা রইলো ।
৪৩. ০৩ রা মে, ২০০৭ রাত ৩:০৫
নজমুল আলবাব বলেছেন: আপনে কবে থাইকাই খালি হাতকরার খবর নেন। মাগার আইবেন কবে সেইটাতো কননা। আর আছি কোনমতেরে ভাই। দোয়া কইরেন।
৪৪. ০৩ রা মে, ২০০৭ রাত ৩:০৭
হযবরল বলেছেন: দোয়া বাই ডিফল্ট আপনাগো লাইগা।
৪৬. ১৩ ই মে, ২০০৭ সকাল ১১:০৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: পড়েছিলাম, অফলাইনে।
কমেন্ট করে না জানালে অন্যায় হবে - 'অসাধারণ একটি লেখা!'
৪৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৯
নজমুল আলবাব বলেছেন: কি রকম ভাল সাদিক?

ধন্যবাদ শিমুল।
৪৯. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৪
নজমুল আলবাব বলেছেন: থ্যঙ্কু মান্নাদা। তুমি থাক কই?
৫০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৯
শ্যাজা বলেছেন: এত প্রশংসায় আপনার অহংকার হয় না?
৫২. ১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
অর্জুন মান্না বলেছেন: Dhurr beta, bangla lekhtam parram na. Tor prescription-e o kono lav hoiche na
৫৩. ১৯ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৩
নজমুল আলবাব বলেছেন: শ্যাজা, কঠিন প্রশ্ন... তবে অনেস্টলি বলি, প্রশংসায় লজ্জা পাই, আমার রং যদি দুধে আলতায় হইত তাইলে লাল হয়ে যাইতামগো বইন।
৫৪. ১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
মরিযাদ হারুন বলেছেন: 'আরিফ জেবতিক বলেছেন: যা বেটা,তিনটা সাব্বাশ দিলাম এডভান্স।এখন তিনটা গল্প নামাইয়া দে তিনদিনে। "

আমিও তিনটা আশা করি।
৫ দিয়া দিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৮০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি



খুব সাধারন মানুষ
ভুল সময়ের, ভুল মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ