আমার সন্তানের বই পুড়ে যায়, আমি চেয়ে চেয়ে দেখি। দেখা ছাড়া আমার করণীয় আর কিছুই নেই। এনসিটিবি-র গুদামে ফায়ার সার্ভিস ৩ দিন চেষ্টা করে আগুন নিভালো, সেই আগুন নিভলো কিন্তু সবকিছু পুড়ে শেষ হবার পর। আমার শিশু সন্তান বই পাবে না, হয়তো পাবেও কিন্তু এ থেকে আমরা কি শিক্ষা পেলাম?
প্রাথমিক তদন্ত রির্পোটে বলা হয়েছে স্যাবোটাজ। ধ্বংসাত্নক এ কাজের জন্য কে বা কারা দায়ি তা খুঁজে বের না করে সরকারের মন্ত্রী এমপিরা বলছেন, বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস নতুন করে লেখা হয়েছিল বলেই বঙ্গবন্ধু বিরোধীরাই এ কাজটি করেছে। অপরদিকে এমপি ফজলে নূর তাপসের গাড়ীতে বোমা হামলা কারা করেছে তা উদঘাটন না করেই বলে দেয়া হলো, বঙ্গবন্ধুর খুনীর বিচার যাতে না হয় সেজন্যই এই হামলা চালানো হয়েছে। আমার ধারণা বঙ্গবন্ধুর খুনীদের বিচার ঠেকাতে এই ধরণের হামলার কোন যৌক্তিকতা নেই। তারপরেও এদেশে গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা তদন্ত করে দেখবে। তার আগে কোন মন্তব্য করা সমীচিন নয়।
আমরা একটি বিষয় খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি কোন ঘটনা ঘটলেই তদন্ত ছাড়া, দোষীদের শনাক্ত করার আগেই সরকাররের পক্ষ থেকে নানা রকম বাণী প্রেরণ করা হয়। এটা কি ঠিক? দেশবাসী দোষারোপকে পছন্দ করে না, তারা চায় প্রকৃত দোষীদের ধরে প্রমাণ সাপেক্ষে বিচার করা হোক। কিন্তু সরকার কেন করে না? কেন তারা দোষারোপ করে পার পেতে চেষ্টা করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



