আমার প্রিয় পোস্ট

..

হলুদ দেয়ালের টিকটিকি

০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

শেয়ারঃ
0 0 0


সর্বশেষ যাত্রী নিয়ে শেষ ট্রেনটিও চলে গেল...

নিঃসঙ্গ বিশ্রামাগারের দেয়ালে হেঁটে যাওয়া
পতঙ্গ-সন্ধানী টিকটিকিটির পুচ্ছ খসে পড়ে;
তীক্ষস্পর্শী চোরা-খাঁজ মসৃন দেয়ালে।

সুদৃশ্য মেঝেতে কেউ সরাবের চিহ্ন ফেলে গেছে
কিছু লোক ---
বাতাসের অনুতে অনুতে--দীর্ঘশ্বাসের আকুলতা রেখে গেছে
কেউ কেউ রেখে গেছে কান্নার দাগ।

কোন দূর অজানার পথে চলে গেছে ধাতব সমান্তর দু'টো রেখা
কোথাও পথের শেষে কখনো মিলেনা;
সমান্তর-শূন্যতার ভেতরে--অনুচ্চারের বাঙ্ময় স্রোতধারা বয়ে চলে
সেতু হয়না
গ্রন্থি হয়না
এপাশ ওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।

বোঝাই যাত্রী নিয়ে কখন থামবে এসে আরেকটি গাড়ী
-----আবার উঠবে কোলাহল
নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
সবাক বলেছেন:
কোন দূর অজানার পথে চলে গেছে ধাতব সমান্তর দু'টো রেখা
কোথাও পথের শেষে কখনো মিলেনা;
সমান্তর-শূন্যতার ভেতরে--অনুচ্চারের বাঙ্ময় স্রোতধারা বয়ে চলে
সেতু হয়না
গ্রন্থি হয়না
এপাশ ওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন:
হুমম! শুভেচ্ছা । শুভেচ্ছা। শুভেচ্ছা।

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮
চাচামিঞা বলেছেন: ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে ---- বাহ বাহ কিসুন্দর রিয়েলেস্টক কথা, আজকাল কেউ এতো ডেপ্থে ভাবতে চায় না। (+)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
আইরিন সুলতানা বলেছেন: একটা নিপুন দৃশ্যপট ফুটিয়ে তুললেন আপু ।

ভাল আছেন নিশ্চয়ই ?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন:
কেমন আছো আইরিন? ভাল থেকো।

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১১
টিপু বলেছেন: চমৎকার ছবি এবং তার সাথে শাশ্বত সত্য-দুয়ে মিলে অসাধারন করে তুলেছে কবিতাটিকে।

শুভেচ্ছা রইল।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
লীনা ফেরদৌস বলেছেন: সমান্তর-শূন্যতার ভেতরে--অনুচ্চারের বাঙ্ময় স্রোতধারা বয়ে চলে
সেতু হয়না
গ্রন্থি হয়না
এপাশ ওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।

ভাল লাগল আপা।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা লীনা। কেমন আছো? ভাল থেকো।

০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ । অনেক শুভেচ্ছা।

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
অদৃশ্য বলেছেন: "বোঝাই যাত্রী নিয়ে কখন থামবে এসে আরেকটি গাড়ী
-----আবার উঠবে কোলাহল
নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে".........................হারিয়ে গেলাম আমার শৈশবে..........কৈশরে..............আমার খুব প্রিয় কোন জায়গার এক প্লাটফরমে..............নির্জন প্লাটফরমে একাকী সময় কাটিয়েছি অনেক................এখনো অনেক ভালো লাগা রয়ে গেছে।

অনেক অনেক ভালোলাগা জানালাম। ভালো থাকুন।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা জানাই।

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
পারভেজ বলেছেন: "এপাশ ওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।"
শূন্যতার বোধ;
স্মৃতির অনুভব আর
অপেক্ষার আশাবাদ ভরা একটা কবিতা।
অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:
অনেক -অজস্র শুভকামনা।

৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬
নস্যরাজ বলেছেন: "সর্বশেষ যাত্রী নিয়ে শেষ ট্রেনটিও চলে গেল"...
নির্জনতা প্রকাশের জন্য বহু লেখক এর আগে এই উপমা ব্যবহার করেছেন।

আর আমার এক বন্ধু কবিতা লিখতো...সে সাত বছর আগের কথা।ভাব অনেকটা এরকম...

"টিকটিকির লেজ খসে পড়েছে... তাই নিয়ে টিকটিকির চিন্তার শেষ নেই.... কারন নেশাখোরদের কাছে টিকটিকির লেজ আজ মহার্ঘ্য বস্তু"

আমি যেটা বলতে চাচ্ছি..... কবিতা হয়তো এক দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছে। একই ভাব, একই ভাষা ঘুরে-ফিরে আসছে বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশে। আজকাল বেশিরভাগ লেখা পড়লেই মনে হয়- হলো না, আগে হয়তো পড়েছি কোথাও। নতুন কিছু লিখতে গেলে মনে হয়... কেউ হয়তো এরই মধ্যে দু'চার বার বলে ফেলেছে এই কথা। এব্যাপারে আপনার অভিমত জানতে চাচ্ছি।
আর যে বন্ধুটির কথা বলছিলাম...এই বিতর্কে পড়ে সে লেখা ছেড়ে দিয়েছে অনেক আগেই।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন:
মানুষের পৃথিবী যতদিন থাকবে--মানুষের আবেগ-অনুভব একই থাকবে।সুতরাং কবিতা যুগে যুগে একই কথা বলে যাবে --তাই-ইতো স্বাভাবিক।নয় কি?

যাই হোক ধন্যবাদ।

১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
নস্যরাজ বলেছেন: একই কথা যুগ যুগ শুনতে থাকলে তো বিরক্তি ধরে যাবে। ক্রমোন্বয়ন ছাড়া কি কেউ তার প্রভাব বজায় রাখতে পারে?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন:

সন্তানের 'মা'ডাক, প্রেমিকের 'ভালবাসি' ---এই শব্দগুলো কি এখন পর্যন্ত পুরোনো হয়েছে? আপনার কাছে যদি পুরোনো মনে হয়ে থাকে আমার বলার কিছু নেই।

আমি এসব শব্দ আরো হাজার বছর শুনতে চাইবো।আমার মত যারা এসব কথা ভালবাসে এখনো-- তারাই আমার এসব কবিতা পড়বে। আমি হাইটেক মানুষের জন্য লিখিনা।

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
এম এ হক বলেছেন: ভালো লাগল।
আপু, আপনাকে আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ । আপনার ব্লগে এক্ষুনি যাবো।

শুভেচ্ছা রইল।

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে.........আপু কেমন আছ? তোমার শরীর ভাল?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন:
শরীর বলা যায় ভালই। তুমি কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা।

১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
রাশেদ বলেছেন: পড়চি আগেই। :P
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন:
কেমন আছো? অনেক অনেক অনেক শুভেচ্ছা।

১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
দুরের পাখি বলেছেন: সন্তানের 'মা'ডাক, প্রেমিকের 'ভালবাসি' ---এই শব্দগুলো কি এখন পর্যন্ত পুরোনো হয়েছে? আপনার কাছে যদি পুরোনো মনে হয়ে থাকে আমার বলার কিছু নেই। আমি এসব শব্দ আরো হাজার বছর শুনতে চাইবো।আমার মত যারা এসব কথা ভালবাসে এখনো-- তারাই আমার এসব কবিতা পড়বে।

মন্তব্যে স্যালুট !!

আর হ্যাঁ, কবিতাও ভালো লেগেছে ।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

অনেক শুভকামনা জানাই।

১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
তারার হাসি বলেছেন: আবার উঠবে কোলাহল ..... কবে ?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন:
আবার যখন যাত্রী বোঝাই গাড়ি আসবে।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০
সৈয়দ নাসের বলেছেন: আপা কেমন আছেন ? চমৎকার কবিতা , ভালো লাগলো । ভালো থাকবেন । শুভকামনা আপনার জন্য।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন:
ভাল আছি। তুমি কেমন আছো দিলু। অনেক শুভেচ্ছা রইল।

১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮
নিবিড় বলেছেন: বোঝাই যাত্রী নিয়ে কখন থামবে এসে আরেকটি গাড়ী
-----আবার উঠবে কোলাহল
নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে

খুব সুন্দর আপু ।ভাল আছেন তো?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা রইল।

ভাল আছি। ভাল থাকার শুভকামনা রইল।

১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
প্রাকৃত বলেছেন: বোঝাই যাত্রী নিয়ে কখন থামবে এসে আরেকটি গাড়ী
-----আবার উঠবে কোলাহল
নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।

অপেক্ষা!

অপেক্ষায় আমিও আছি..............
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা।কেমন আছো? ভাল থেকো।

১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩
রাস্তার ছেলে বলেছেন: যাক! মাঝ খানে গ্যাপে আর কোন কবিতা মিস হয় নি! কি বলেন? :)

এই কবিতার জন্য বরাদ্দ হল সাধারণত যা যা বলি সেগুলোই! :)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন:
ঠিক আছে যা যা এপর্যন্ত শুনেছি সব একসাথে যোগ করে ফেললাম।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

নির্জন প্লাটফর্ম-- অপেক্ষায় থাকে।
ছিন্নলেজ টিকটিকি হেঁটে যায় হলুদদেয়ালে।
------------------------------------------------------
অনেক অনেক সুন্দর হয়েছে।
ভালো আছেন, দিদি?
শুভরাত্রি।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: অদ্ভুত টাইপ কবিতা । :)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন:
তাই নাকি? আছো কেমন?

অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৭
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আপু, আপনার কবিতাটি চমৎকার!!!

খুব ভাল লাগলো।
ভাল থাকবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ । অনেক শুভেচ্ছা রইল।

২৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৭
আমি ও আমরা বলেছেন: apa besh kichudin ektui dure chilen mone hocche. kemon achen?

kobita darun legeche.
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন:
হ্যাঁ কিছু ব্যস্ততা বেড়ে গিয়েছিল--পারিবারিক। এজন্য নেটে সময় দিতে পারিনি। তুমি আমার খোঁজ করেছো--আমার খুব ভাল লেগেছে।তোমাদের এমন ভালবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়ি।

ভাল থেকো...অনেক অনেক ভাল।

২৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪
নস্যরাজ বলেছেন: জন্মের পর আমাদের প্রথম পরিচয় হয় মা'র সাথে।
ভালবাসা যদি মনুষত্বের প্রধান পরিচায়ক হিসেবে ধরি... তাহলে মানুষের সামাজিক মেলামেশার প্রধান অবলম্বন ভালবাসা।
আর, ভালবাসা যদি হয় প্রেমিকের প্রতি প্রেমিকার অথবা প্রেমিকার প্রতি প্রেমিকের তবে যখন থেকে সংগী বাছাইয়ের আকাংখার সুচনা হয় তখন থেকেই আসে ভালবাসা।

আমি বলতে চাচ্ছি.... মা, ভালবাসা- এ জাতীয় শব্দগুলোর সাথে আমরা বেড়ে উঠি। বলতে গেলে প্রতিটি দেহ কোষে মিশে আছে আমার "মা", আমার "ভালবাসা"। তাই এ জাতীয় শব্দ আমরা বার বার শুনতে চাই।

আমার প্রসংগ ছিল অন্য। আমার প্রশ্ন ছিল.... সৃষ্টিশীলতায়, বৈচিত্র্যতায় পূর্ন মানুষ। একেক জন মানুষের জন্মের সাথে সাথে যেখানে একজন কবির জন্ম হয়, সেখানে ভাবের মিল হয়তো আসতে পারে, কিন্তু শব্দের বা ভাষার মিল কেন? আপনার বেশ কিছু লাইন ("মা", "ভালবাসা" জাতীয় শব্দ ছাড়াও) অন্যদের সাথে মিলে যাচ্ছে। আমাদের ভাষা কি সীমাবদ্ধ হয়ে গেছে, না আমাদের ঞ্জান (Knowledge)?
কিন্তু দু্‌ঃখের কথা হচ্ছে, মূল প্রসংগ এড়িয়ে গিয়ে আপনি কতগুলো আবেগীয় শব্দের মধ্যে স্বস্তি খুজে বেড়াচ্ছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন:
যথেষ্ট আতলামী করেছেন। আমার পেইজে এসে এত আতলামী না করলেই খুশী হবো।

২৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৭
বাবুয়া বলেছেন: "কোন দূর অজানার পথে চলে গেছে ধাতব সমান্তর দু'টো রেখা
কোথাও পথের শেষে কখনো মিলেনা;..."-কি অপুর্ব সুন্দর কথা! মনে হয় গভীর রাতে মহাবিশ্বের অদৃশ্য কোন কন্ঠস্বর আমারই অন্তরের সুপ্ত কথাটা "বাণী" করে ছরিয়ে দিচ্ছে ইথারে!

আমি কান পেতে রই, কান পেতে থাকবো আজীবন এমন বাণী শুনতে...............
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বাবুয়া।
অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকুন সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা।

২৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
হিমালয়৭৭৭ বলেছেন: ভাল লেগেছে আণ্টি_ভাল থাকুন।।।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: কেমন আছো হিমু? ভাল থেকো অনেক শুভেচ্ছা।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ মুনীর। অনেক অনেক শুভেচ্ছা।

৩০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
মানুষ বলেছেন: অসম্ভব ভাল লেগেছে কবিতাটা। প্রিয়তে রাখলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন:
খুব খুশী হলাম তোমার প্রিয়তে জায়গা পাওয়ায়।

অনেক অনেক শুভেচ্ছা।

৩১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০১
জেরী বলেছেন: অন্যরকম কবিতা...........+++...........।

আপা,কেমন আছেন???
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। আমিতো ভালই আছি--জেরীর খবর কি? অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: নাজনীন আপু

নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে।

অসাধারন।
এই রকম দৃশ্য দেখতে দেখতে বড় হওয়া.......।
কি দারুণ করেই না লিখলে।
ভালো থাকো।
সবসময় শুভকামনায়।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন:
তোমার কথায় আমারো মনে পড়ল কতদিন ট্রেনে চড়িনা!

অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
সুখী মানুষ বলেছেন: কবিতা পড়লাম, মনের ভেতর ভেসে ওঠলো দৃশ্যপট।

তুমি কথায় কথায় কেমন করে যাও এঁকে ঐ ছবি
আমি অবাক, আমি অবাক হে সুণিপন কবি।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ অরুন। অনেক শুভেচ্ছা তোমার জন্য।

৩৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
ঝুমী বলেছেন: "সর্বশেষ যাত্রী নিয়ে শেষ ট্রেনটিও চলে গেল..."
আমি কখনো ট্রেনে উঠিনি। যদিও গতবছর ছোট দাদা ফয়েজ লেকের কাছাকাছি বাড়ি করেছে!!! :(
আপুর কবিতায় কখনো একঘেয়েমি থাকে না! বিষয়ের বৈচিত্রতা আমাকে বিস্মিত করে!!! +++++++++++++++++++++++++++++++++++++:)
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: একবার চড়ে নাও।ট্রেন জার্নি কিন্তু বেশ মজার।


কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮
ফারুক আহেমদ রনি বলেছেন: নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে

কি অপূর্ব!
সত্যি শ্রুতিময় ছন্দের কারুকাজ। অনেক শুভেচ্ছা আপা
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন:
কেমন আছেন? শুভেচ্ছা রইল।

৩৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫
বরুণা বলেছেন: সুন্দর কবিতা কিন্তু টিকটিকি কেনো????????????
আমি টিকটিকি ভয় পাইতো আপু।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন:
টিকটিকির মত নিরীহ প্রাণীকে ভয় পাওয়ার কিছু নেই।


কেমন আছো? ভাল থেকো।

৩৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
অধর বলেছেন: কবির ভাষায় বলি
"তুমি কেমন করে গান কর হে গুনি
আমি শুনি, কেবল অবাক হয়ে শুনি"

ভূল লিখলাম কি ?


ছোট্ট বিরতির পর তোমাকে পেলাম। মিস করছিলাম। হারানো ধন ফিরে পাওয়ার মত আনন্দ হচ্ছে।
ভালো থেকো।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ অধর।অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য।

৩৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
কালপুরুষ বলেছেন: আমার পড়া তোমার অন্যতম সেরা কবিতা। খুব ভাল লাগলো।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ দাদা। ইদানিং লেখায় মনযোগ দিতে পারছিনা নানা কারণে। ভাল থেকো।

৩৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪১
ফারহান দাউদ বলেছেন: নির্জন প্লাটফরম ---অপেক্ষায় থাকে।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন:
ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।

৪০. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
উধাও ভাবুক বলেছেন: কোন দূর অজানার পথে চলে গেছে ধাতব সমান্তর দু'টো রেখা
কোথাও পথের শেষে কখনো মিলেনা;
সমান্তর-শূন্যতার ভেতরে--অনুচ্চারের বাঙ্ময় স্রোতধারা বয়ে চলে
সেতু হয়না
গ্রন্থি হয়না
এপাশ ওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।


চমৎকার ভাবনা আর তার প্রকাশ।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল।এটার পরে আরো দুইটা কবিতা দেওয়া হয়ে গেছে কিন্তু। সবগুলো পড়ার অনুরোধ রইল।

৪১. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
ঝুমী বলেছেন: "একবার চড়ে নাও।ট্রেন জার্নি কিন্তু বেশ মজার।"
এমনি আফসোসের শেষ নেই, তার উপর "বেশ মজা" বলে আফসোস আরো বাড়িয়ে দিচ্ছেন! এটা কি ঠিক করলেন, আপু?:(
বলবেন, "ট্রেন জার্নি মজা, তবে বেশি না!!!" :P

আমি বেশ আছি। আপনিও খুব ভালো থাকবেন আপু।:)
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: ঠিক আছে এখন বলে দেই---'ট্রেন জার্নি মজার কিন্তু বেশী না...হলতো? হা হা হা.....।

৪২. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কোন দূর অজানার পথে চলে গেছে ধাতব সমান্তর দুটোরেখা
কোথাও পথের শেষে কখনো মিলে না;
সমান্তরশূন্যতার ভেতরে--অনুচ্চারের বাঙ্ময় স্রোতধারা বয়ে চলে
সেতু হয় না
গ্রন্থি হয় না
এপাশওপাশ পৌনঃপুনিক স্পর্শ করে যাওয়া শুধু।
--------------------------------------------------------------------------
দিদি, এই অংশটাও অতিশয় সুন্দর।
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন:
এই কথাগুলো আমারও খুব প্রিয়।

অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫
হমপগ্র বলেছেন: চমৎকার দৃশ্যকল্প। মুগ্ধ হলাম!
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ।১৯ তাং থেকে ৭১ নিয়ে লিখা কবিতাগুলো পড়লে খুশী হবো।শুভেচ্ছা রইল।

৪৪. ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৯
শত রুপা বলেছেন: ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে
ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে
২০ শে জুন, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: ছিন্ন-লেজ টিকটিকি হেঁটে যায় হলুদ দেয়ালে

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই