জুন ভেকেশন।
অবিরাম পড়াশুনা, ক্লাশ -
অ্যাসাইনমেন্ট আর
প্রেজেন্টেশন শেষে গাঁয়ে গিয়ে
একটু বিরাম নেয়ার ভেকেশন।
মায়ের হাতের
দুধে-ঘষাঁ পিঠা খেয়ে শরীরটাকে
মাদুরে লেলিয়ে
একটা নিশ্চিন্তে ঘুম দেয়ার ভেকেশন।
বহুদিন পর গ্রাম-হাটে
পুরনো সব বন্ধুদের নিয়ে
পরিচিত জনাকীর্ণবিহীন হোটেলে হোটেলে
বসে আড্ডা দেয়া, সাথে
দু-এক কাপ চায়ের কাপে
স্ব-শব্দে একটা চুমুকের ভেকেশন।
গদবাধা
ছোট-খাট পিকনিক আর
জমকালো ট্যুর তো আছেই।
দিনরাত উদ্ভট দৌঁড়াদৌঁড়ি,
ছোট ছোট কিশোরের সঙ।
ফুটবল, হাডুডু যত্তসব আজগুবি খেলা।
কাল-বৈশাখী ঝড়ে গা ভিজিয়েক কিংবা
ঝড়ো হাওয়ায় আধপাকা আমের খোজে -
আম পরে মাথা ফাঁটিয়ে
কেঁদে দেয়ার ভেকেশন।
মোবাইল নেটয়ার্ক, ইন্টার্নেট আর
কম্পিউটারের কাছ থেকে
হাতজোর ছুটি নিয়ে -
কয়েকদিন জিরিয়ে নেয়ার ভেকেশন।
পরিস্কার শরীরটা ময়লা-রৌদ্রে ভিজিয়ে
কালো করে, কাঁদচোখে
শহরে ফেরার ভেকেশন।
অথচ এইবার পরীক্ষার চোটে
আমার ভেকেশনের -
নাই কোনো অকেশন।
[ একটি মজা করে লেখা গাদ্যিক পদ্য ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


