আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি বিশাল সংগ্রহশালা - অ্যাঙ্গেল বয়
- Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) - দৈনিক কপি-পেষ্ট
- নতুন GREর আদ্যোপান্ত - আসিফ মুভি পাগলা
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - পিএইচডি নাকি মাস্টার্স - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কিংবদন্তীর জীবন : পৃথিবীর দুঃখীতম শিল্পী ভ্যান গঘ - মুম রহমান
- কবি চন্ডীদাস ও মানবতাবাদ - ইমন জুবায়ের
- এক ছবির ইফেক্ট দিন অন্য ছবিতে সহজেই - মহসিন০৮
- আরো কয়খান ১৮+++, কমন পরলে দোষ নাইক্কা - মেহরিন সাদিয়া সুমি
- ওয়াই - ম্যাক্স নিয়ে কিঞ্চিত কচলাকচলি !!

- অসমাপ্ত-মহাকাব্য
- কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট - রিজভী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩২
আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
এই সবুজ বাংলার রুপালী মঞ্চে সহসা’ই বৈকল্যের চিৎকার শোনা যায়।
আবহমান বাতাশে ভেসে বেড়ায় অজস্র লাশের গন্ধ-
ছাত্রের লাশ, শিক্ষকের লাশ, পথচারীর লাশ, রাজনীতির লাশ।
যেন সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
রাস্তার দুই ধারে নিস্ফলা জমি,
চাষা-ভূষোর ঘামে ভেজা মজুরী,কবির কবিতা-
চঞ্চল-চপলা গ্রাম্য মেয়ের হাসি,লজ্জা, আবেগ
সবকিছু ধুয়ে মুছে নষ্টদের অধিকারে চলে গেছে।
নষ্টদের নাকের ডগায় ডগায় কেশবতীর চুলের গন্ধ,
রাস্তার মোরে মোরে, বস্তিতে, পতিতালয়ে হাহাকার পিতৃপরিচয়,
সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
রাজনীতির মঞ্চ, উদ্যমী রক্ত-কাপাঁনো ভাষণ-
ইতিহাসের মোড়ক, পত্রিকার লাল কলাম চ’লে গেছে,
মনুষ্যত্তের মঙ্গল-দীপ নিভে নিগৃহীত অধিকার,
সবকিছু পাপীদের অধিকারে চলে গেছে।
ক্ষমতার গদি, পুলিশের রক্তাক্ত বুটে, লেলিনেন স্বপ্ন ভেঙে গেছে কবেই-
ধনতন্ত্র, গণতন্ত্র, স্বাধীনতা-
প্রেমীকের প্রেম, ঐন্দ্রিলার হৃদয় পোড়ানো হাসি,সৃতিকথা, ভালবাসা
সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
পঁচিশ বছর পর, হে আজাদ আজ,
অ্যাসিডদগ্ধ হয়ে গর্বিত রুপবতির প্রাঞ্জল রুপ
ধুকেধুকে চ’লে গেছে নষ্টদের অধিকারে।
ক্যাম্পাস, হাট-বাজার, দ্রব্যমুল্য, মেলা-
সদালাপী বন্ধুর হাসি, ঝর-ঝঞ্জা বায়ুবেগে
সবকিছু, সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে ।
সবকিছু চলে গেছে পাপীদের অধিকারে।
(ডেডিকেটেড টু হুমায়ুন আজাদ)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে ;
প্রকাশ করা হয়েছে: আমার কবিতা, আমার চেতনা বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শাহেরীন বলেছেন:
পুত্তুম পিলাচ।।
লেখক বলেছেন: +++
সীমান্ত মাহমুদ বলেছেন:
ভালা লাগচে ----------------------------------------------
ধর্ম ব্যবসায়ী, ইতিহাস ব্যবসায়ী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই
লেখক বলেছেন: থ্যাংক্স
লেখক বলেছেন:
হুম একদম ঠিক কথা বলেছ।
লেখক বলেছেন: জগতে এত ধুলিকনা থাকতে হঠাৎ আমার পদধূলির প্রয়োজন কেন বুঝলাম না।
লেখক বলেছেন: ধন্যবাদ জাননাত, কবিতা ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগল।
রিসাত বলেছেন:
সেই রকম বুলেট প্রুফ হইছে!!!
লেখক বলেছেন: ধন্যবাদ রিসাত ভাইয়া
রোকসানা লেইস বলেছেন:
সবকিছু নষ্টদের অধিকারে যাবে / হুমায়ুন আজাদ এর একটা অসাধারন কবিতা....শুভেচ্ছা
লেখক বলেছেন: আমার অনেক পছন্দের ওটা, ওটাই এই কবিতার অনুপ্রেরণা।
ভাল থাকবেন
প্রচেত্য বলেছেন:
"সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে" - চলে গেছে এবং যাচ্ছে
লেখক বলেছেন: চলে গেছে বলেই কিন্তু যাচ্ছে।
লেখক বলেছেন: আস্বীকার করবেন কি করে, নিজের নামটিও যে চ'লে গেল।
কেমন আছেন আপনি?
লেখক বলেছেন: মানুষের তৈরি এ সমাজের কাছ থেকে স্যার কিছুই চান নি শুধু ভালমত বাচতে চেয়েছিলেন, সেটিই তো দিতে পারিনি, আর ভাল খবরের কথা বলছেন?
লেখক বলেছেন: একদম সত্যি কথা
তাহসিব বলেছেন:
ভালো লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ জাহিদ হাসান
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















