মেঘেদের হাসিগুলো জল হয়ে ঝরছিল –
তোমার আর আমার শরীরে, সহসা এ মন উরু উরু।
পরিশ্রান্ত উত্তপ্ত একটা দিনের শেষে
চাঁদহীন জোসনায় তুমি ওগো হয়েছিলে চাঁদ।
জনশুন্য রাস্তায় স্যতস্যাতে দেহধারী –
তুমি আর আমি আর আকাশ নিঘাদ।
বৃষ্টির স্পর্শে যে লেগে থাকে এতটাই মধু,
কখনো বুঝিনি আগে কত সন্ধ্যা কেটে গেছে –
হে আমার হৈমি হে আমার বধু।
লজ্জায় লাল হয়ে সব তারা ডুবেছিল আকাশের বুকে।
অব্যক্ত কথাগুলো থেকে থেকে জাগছিল
পার্থিব লাজ ভুলে দুইজন মানুষের মুখে।
হাতে হাত রাখি নাই তবু।
সোডিয়ামের আলো গুনে দু-হৃদয় মিশে যেন
একাকার করে দিল প্রেমকামী প্রভু।
এটাই কি ভালবাসা নয়?
প্রহরের পাল নিয়ে দিন কাটে মাস কাটে –
তবু কেন এ হৃদয়ে থেকে যায় ভয়।
ভয়গুলো ভেঙ্গে গিয়ে বিশ্বাস হয়ে যাক সব।
মানুষের মুখ বেয়ে জেগে উঠা অপ্রিয় যত কথা –
বন্ধ হোক সব কলরব।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



