আমার প্রিয় পোস্ট

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

মাঝখানে শুরু অজানায় শেষ (পর্ব-২)

২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১

শেয়ারঃ
0 0 0

প্রথম পর্ব-
Click This Link

...এখন ক্লাসে সবাই মনযোগ দিয়ে ম্যাডামের কথা শুনছে।লাবনী ম্যাডাম বায়োলজী বুঝাচ্ছেন কখনো হাত নেড়ে, কখনো মাথা দুলিয়ে আর কখনো চোখ ব্ড় বড় করে।একটা সবুজ নাকি হালকা টিয়া রঙের সালোয়ার কামিজ পড়েছেন আজকে উনি-সাথে সাদা ওড়না।সেই ওড়নার ঢেউ খেলানো ভাজ ঘেঁষে ঘেঁষে সায়েক এর চোখও সদ্য কৈশোর পার হওয়া কৌতূহলে বাঁক খাচ্ছে।সায়েক এর মনে হচ্ছে লাবনী ম্যাডাম লিপটন তাজা চায়ের মডেল যেন এখনই চা বাগানে ছুটোছুটি শুরু করবেন উনি। ম্যাডামের পড়ানোর সময় মাঝে মাঝেই সায়েক দু একটা ফাজলামো করে বসে, এটা ওটা কমেন্ট করে আর ক্লাস শুদ্ধ হেসে ওঠে।একবার সায়েক বলেই বসল -"ম্যাডাম চা খাবো "।মাডাম বললেন "মানে?" মানে বুঝলেন না? আপনি লিপটনের মডেল হয়েছেন আজকে তাই বললাম।"ম্যাডাম অবশ্য তাতে রেগে যান না বরং একটা অদ্ভুত রাগ প্রকাশক হাসি দেন।আসলে রাগ করতে গিয়েও তিনি আর ধরে রাখতে পারেন না।সায়েক এর এই দুষ্টুমি গুলো ম্যাডাম একটা কারনেই ক্ষমা সুন্দর দৃ্ষ্টিতে দেখেন আর তা হল সায়েক পড়াশুনাতে ভাল।প্রতিটা ক্লাস টেষ্টে সে সবার চাইতে বেশি নম্বর পায় ।

--------------------------------------------------------------------------------


অ্যানাটমি ক্লাসে ঢাকা মেডিক্যাল কলেজে গ্যালারীর একদম উপরের সারির মাঝখানে বসেছে লাবনী।সিটটা যেন তার পারমানেন্ট হয়ে গেছে আবার যেতে হবে ক্লাস শেষে ডোম ঘরে।সেখানে ডোম মামা রেডি আছে।আজকে প্রথম সে ডিসেকশন করবে।এতদিন প্রফেসর করতেন আর ওরা দেখতো আজকেই লাবনী লাশগুলাকে কাটবে ফরমালিন মাখা হাতে।মেডিক্যালে গ্লাভস পড়তে দেয়া হয়না ; খালি হাতেই কাটতে হবে তো কি আর করা।লাশটা বেওয়ারিশ- মুখের দিকটা নেই তবে এটা একটা পুরুষ মানুষের লাশ।ওটার বুকের উপর হাতটা রাখতেই লাবনীর শরীরে একটা আচমকা ধাক্কা লাগলো--এই প্রথম কোন পুরুষ মানুষকে সে ছুঁয়েছে অথচ নিথর দেহটা তার অনুভূতি গুলোরমতই নিস্প্রাণ।কখনো লাবনী ছেলেদের সাথে সেভাবে মিশেনি ।খুলনাতে স্কুল কলেজ পাশ করেছে ডাবল স্টান্ড নিয়ে।বাবা মা কখনো ছেলে বন্ধু থাকাটা স্বাভাবিক ভাবে দেখেনি।হয়ত এজন্যই তার মনে একটা কামড় দিয়েছে ,তবে ক্লাস শুরুর আগে এসব ব্যাপারে অনেক লেকচার দেয়া হয়েছিল তার মনে আছে।বলা হয়েছিল মানুষকে একটা "দেহ" হিসেবে দেখতে ।কারন যখন লাশ কাটা ঘরে যাওয়া হয় তখন ছেলে মেয়ে সবার সামনেই লাশগুলোকে যারপরনাই অনাবৃ্তভাবেই রাখা হয়।এটা ভেবে ভেবে ঠিক ভাবেই পার করল সে প্রতিটি স্টেপ।

হাফ ছেড়ে বাইরে বের হয়ে এসেই সে হলের পথে রওনা হল রিক্সা করে।কিছু দূর যেতেই চোখ পড়ল অপর পাশ থেকে আসা রিক্সাতে পরিচিত কেউ বসে আছে ।আর একটু সামনে আসতেই চোখে থাকা সানগ্লাসটা দেখে চিনতে বাকী রইল না এটা সায়েক। ম্যডামকে দেখে হাত নাড়ল আর রিক্সা থামিয়ে দিল।"আরে ম্যাডাম কি খবর ?আমি বঙ্গবাজারে যাই জিন্সের প্যন্ট কিনতে আপনি কই যান?" "এই তো বাসায় ফিরছি" -লাবনীর উত্তর।আপনি না বলেছেন এই দিকে আসলে আপনি আমাকে ঢাকা ভার্সিটি ঘুরিয়ে দেখাবেন--এখন দেখান"।অনেক চেষ্টা করেও নাছোড়বান্দা সায়েককে ছাড়ানো গেল না ।সেদিন শহীদ মিনার থেকে টিএস সি হয়ে দোয়েল চত্তরে পাক খেয়ে খেয়ে কখনো কার্জন হল আর কখনো দূরে বুয়েট প্রাঙ্গন চষে দুটা অসম বয়সের ছেলে মেয়ে শেষে নিরব হোটেলে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃ্থিবীকে পদ্যময় করার ব্রতে নিয়োজিত হল।খাওয়া দাওয়া শেষে বিলটা দিয়ে ম্যাডাম বললেন "এই ট্রিপটা তোমার গত পরীক্ষার পুরস্কার মনে কর।এখন বাসায় যাও রাত হয়ে যাবে নাহলে।"

বাসায় ফিরে সায়েক পড়তে বসল ।পড়ার টেবিলে বসলেই রাজ্যোর যাবতীয় চিন্তা মাথায় এসে ভর করে তার।বলা বাহুল্য আজকের রিক্সা ভ্রমন তার চিন্তারাজ্যোর মূল উপজীব্য বিষয়।কোচিং এর একটা বুকলেট বের করল সে শেলফ থেকে।একটা দুটা পাতা উল্টাতেই লাবনী ম্যাডামের ছবি দেখতে পেল।তখন আগের চশমাটা পড়া ম্যাডাম।ছবিটাকে সে আস্তে করে সমান করে ব্লেড দিয়ে কেটে ফেলে ।এবার ছবিটা তার একটা ছবির পাশে রেখে দেখতে থাকে।পর মুহূর্তেই মা দেখে ফেললে কি ভাববে তা মনে করে ছবিটাকে তার ড্রয়ের এর গোপন চিপায় রেখে দেয়।এটাই সেই গোপন যায়গা যেখানে সে ক্লাস সেভেন এইটে থাকতে পাতলা চটিসদৃ্শ্য বইগুলো লুকিয়ে রাখত।এবার নিশ্চিন্তে পড়াশুনা শুরু করল কিন্তু তবুও কেন জানি আজকের দিনটাই মাথায় ঘুরপাক খেতে থাকল আর সে অপেক্ষা করতে থাকলো পরবর্তী মঙ্গলবারের যেদিন ম্যাডামের ক্লাস পাওয়া যাবে।

হলে ফিরে লাবনীও পড়াশুনাতে মনোযোগ দিল।আধা ঘন্টা পড়ার পর মাথাটা একটু ঝিম ঝিম করছিল তার তাই চা বানিয়ে খেতে গেল ।হঠাৎই হিহি করে হেসে উঠল সে।কি হয়েছে লাবনী হাসছিস ক্যন?? বান্ধবী জিজ্ঞেস করল।লিপটনের কথাটা বান্ধবীকে শুনালো সে।এবার সে কাপড় বদলিয়ে সেদিনের ড্রেসটা পরে এল গিয়ে ।সত্যি সত্যি ওরকমই লাগছে তাকে ।হাতে চা এর কাপটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও হেসে দিল সে।আজকের সারা দিন কি না করেছে সায়েক ।কথায় কথায় চুটকি কাটা আর বান্দরামি করে জ্বালাতন করে খেয়েছে তাকে ।এসব মনে করতে করতে জুড়ে দিল সায়েক এর পাগলামির গল্প বান্ধবীর সাথে ।বান্ধবী হেসে হেসে বলল,- "দেখিস বাচ্চাটার প্রেমে পড়ে যাস না যেন...হিহিহি।"একটা অজানা অনুভূতি কেন যেন নাড়া দিয়ে উঠল লাবনীর মনে।সে চুপ হয়ে গেল কোন কথা বলল না আর....


চলবে....




 

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
সাদা কাগজ বলেছেন: বাইরে ,অছম ফ্রেম বালা না
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: কিতা কম ফেরেম তো ফেরেমই

২. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
পারভেজ বলেছেন: দুটোই পড়লাম।আগ্রহটা ধরে রাখতে পেরেছো সাবলীলভাবেই। :)
চলুক।
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২২
...অসমাপ্ত বলেছেন: বাহ... চমৎকার লিখেছেন। চলুক... :)
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: থেনকু

৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
বিবেক সত্যি বলেছেন: লাবণী ম্যাডামকে দেখতে পাচ্ছি :) লিপটন চায়ের বিজ্ঞাপনটার কথা মনে আছে ...
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ওহ তাই নাকি....ধন্যবাদ পড়ার জন্য

২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।নীল দ্বীপের স্বপ্নকন্যা প্লাস দিয়েছে।এই স্বাপ্নিক প্লাস রাখি কোথায়??

৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
একরামুল হক শামীম বলেছেন: অসম প্রেমের কাহিনী মনে হচ্ছে।

আপনার শিরোনামটা সমস্যায় ফেলে দিছে। এই গল্পের শেষ কি হবে নএরইমধ্যে প্রায় অনুমান করে ফেলেছি। এইটা একটা গল্পের জন্য সমস্যার কথা, পাঠক যখন গল্পের শেষ আগেই ধরে ফেলে।
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: হা হিমু ভাই এর সাথে এ ব্যাপারে প্রথম পর্বে কথা হয়েছে।

আসলে এখানেই চুড়ান্ত মজাটা ...।আমি ব্যাপারটা ভিন্নভাবে দেখছি।শিরোনাম দেখে পাঠক গতানুগতিক পরিণতি ভেবে বসলেও শেষটা কিন্তু পাঠক ভাবনার বিপরীতেই কিছু হবে

৭. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০১
একরামুল হক শামীম বলেছেন: ওক্কে দেখা যাক কি দাড়ায়।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: হিহি ঠিক আছে..

আপনের সপ্তম পর্ব কবে আসবে??আমি তো আর ধৈর্য ধরে থাকতে না পেরে নিজেই লিখা শুরু করলাম

৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩
একরামুল হক শামীম বলেছেন: আজকে কালকের মধ্যে সপ্তম পর্ব দিব। :)
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ঠিক হায়

৯. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
রকি খান বলেছেন: পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ..।খুব শীঘই পেয়ে যাবেন

২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ..।খুব শীঘই পেয়ে যাবেন

১০. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
ভেংচুক বলেছেন: ওই বেডা, ফুরাডা এক লগে দে.
পিলাচ
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: শ্যষ কইরা লই জ্যডা..।আপনারে ধইন্যা

১১. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১২
নুশেরা বলেছেন: চমৎকার, চলুক...
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপু

১২. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
অদৃশ্য বলেছেন: স্বগতিতেই চলছে...........................এটাও ভালো লাগলো। দেখি পরেটায় কি হয়।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: থাংস

১৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩
হিমালয়৭৭৭ বলেছেন: অপ্রাসঙ্গিক অংশ_ আমার মনে হচ্ছে আপনি ব্লগার ভাঙ্গা পেন্সিলের ব্যাচ........তাই তুমি তে অবনমন।।

প্রাসঙ্গিক_ তোমার শিরোনামটা একেবার পারফেক্ট হয়েছে ভাই, উপরে কয়েকটা মন্তব্য দেখেই আমার গতপোস্টের সত্যতা পাচ্ছি।।। তুমি সিনিয়র হইলে সেইজন্য ৪কাপ চা দাবী করতাম।।। পাঠক ভাবনা ইতিমধ্যে সম্ভাব্য পরিণতি ভাবতে শুরু করেছে, অথচ লেখক প্রকাশ্যে মুচকি হাসছে।।। এটাই লেখার সার্থকতা।।।

এইবার তোমার বর্ণনা প্রসঙ্গে বলি, একটু সাবলীলতার ঘাটতিলাগছে, আর কোথাও কোথাও কথ্যভাষা চলে আসছে।।। তুমি মন্তব্য যে ভাষায় কর, লেখায় নিশ্চয়ই সেইভাষা ইউজ করবা না......এই দেখ আমি "ইউজ" লিখছি, কারণ এটা মন্তব্্য, এই ব্যাপারটা মাথায় রাইখো।।।

তুমি তো মিয়া ঝামেলায় ফেইলা দিলা_ ম্যালেনা মুভির কথা মনে পড়তেছে।।।

যাইহোক, তোমার এক্সপেরিমেন্টটা ব্যাপক লাগতেছে।।। তবে একটা লাইন চতুর পাঠককে এই লেখা থেকে বিমূখ করতে পারে_"দেখিস বাচ্চাটার প্রেমে পড়ে যাস না যেন...হিহিহি।".....বাক্যের মধ্যে কিছু কনফিউশান রাখা ভালো, বেশি স্ট্রেইট ফরোয়ার্ড কথায় বুঝা যায় এইগুলা আসলে ফাকা আওয়াজ।।

চালাও, আমার হলে এখন চা নাই, তাই খালিমুখেই তোমার এক্সপেরিমেন্ট দেইখা যাই।।।।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: তুমি করেই বলেন ওটাই স্বাভাবিক লাগে. ....

আসলে এই পুরো গল্পটাইপ জিনিস লিখাটাই একটা এক্সপেরিমেন্ট।আমার লাবরেটরিতে বেশ কিছু এলিমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছি ,ভাষার ব্যবহারও তার মধ্যেএকটি....আপনি বেশ ভালো ধরেছেন।পাঠক কিভাবে গ্রহন করে /করে না এর উপর এক ধরনের একসপেরিমেন্ট বলতে পারেন....যেহেতু এটাই প্রথম চেষ্টা গদ্য টাইপ কিছু লিখার তাই কয়েকটা ব্যপার একসাথে কাজ করছে।

লিখাটাকে চাইলেই একদম কঠিন বাংলাতে মার্জিতভাবে লিখা যেত...কিন্তু এটাকে একদম ফালতু বাংলা আর মার্জিত বাংলার মাঝামাঝি রাখতে চাচ্ছি।ঘটনার ট্টানজিশন শুরু হবে পরের পর্বে।

যে লুপ হোল গুলি ছিল আপনি বেশ ভালই ধরতে পেরেছেন।আর কিছু স্ট্রেইট কথার ব্যবহার দিয়ে পাঠকের মাইন্ড এর উপর পরীক্ষা চালাচ্ছি .।দেখি কি করতে পারি

সাথে থাকার জন্য থাংস

১৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দেখিস বাচ্চাটার প্রেমে পড়ে যাস না যেন...হিহিহি।

এই লাইনটা আসলেই দুর্বল করছে লেখাকে...কিন্তু এ পর্ব আগের চাইতে ভালো হইছে। আর আরেকটা কথা...কাহিনী তো মনে হয় না বানানো;)
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: লাইনটার পিছনে কারন আছে...।

হা কাহিনী বানানো না.তোর জীবন থেকে নিসি....।

১৫. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮
মেঘাচ্ছন্ন বলেছেন: ওহ ! এখনই জানতে ইচ্ছে করতেছে......তার পরের কাহিনী.......

তা আছেন কেম
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২১

লেখক বলেছেন: আছি ভাল

১৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯
মেঘাচ্ছন্ন বলেছেন: ওহ ! এখনই জানতে ইচ্ছে করতেছে......তার পরের কাহিনী.......

তা আছেন কেমন ভাইয়া (!).......??
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: জানায়ে দিব বেশি বাকি নাই ভাইয়া!

১৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
উধাও ভাবুক বলেছেন: হুমমম...
ধারাবাহিকতা বজায় থাকছে।
চলুক...
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ওকে চেষ্টা করছি .একদম ফার্স্ট ট্রাই কিনা

১৮. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
চানাচুর বলেছেন: তারপরের পর্ব কবে আসবে?
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: বেশি দেরী নাই ... খুব শীঘ্রই

১৯. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫
অপ্‌সরা বলেছেন: বাহ সুন্দর লেখা।
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
মিছে মন্ডল বলেছেন: মেডিক্যালের মেয়ে এত্ত সহজে এক পুঁচকির প্রেমে পড়বো!!!! মানতে পারতাছিনা। কী করলাম সারা জীবন!!!


হাহাহাহা
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: হাহাহ

ঘটনা আসলে অন্য কিছু...অপেক্ষা করেন

ভাইজান কি ডাক্তার নাকি?

২১. ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
রাস্তার ছেলে বলেছেন: হে! হে! কিউপিড এখন নিবিড়ে ভর করেছে! তীর কি ছুঁড়বেন নাকি ছুঁড়বেন না? :)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: দেখাযাক

২২. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
জেরী বলেছেন: আয় হায়, তবে কি ........সাথে প্রেম নাকি সাময়িক মোহ:(:(
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: কি জানি ??পরের পর্বে দেখেন

২৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
মিছে মন্ডল বলেছেন: "লেখক বলেছেন:ভাইজান কি ডাক্তার নাকি"

জ্বী ভাইজান, আপনাদের দোয়ায়
৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: বাহ বাহ .....আমরা মাগনা চিকিৎসা পাব তো??

২৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৮
মমমম১২ বলেছেন: বেশ চলছে,পরের পর্ব তাড়াতাড়ি আসুক।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৪০

লেখক বলেছেন: হালুমমমমমমম

২৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩২
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:

আসলে সত্যি বলতে কী-- অনুভব এক আলাহিদা ভুবন, যেখানে শব্দগুলো অন্যের অনুভব-অভিজ্ঞতার স্মৃতি যতটা না মনে করিয়ে
তারচে' বেশি মনে করিয়ে দেয় তার নিজেরই অনুভবের কথা।এই
অনুভব আবার অপরকে ছুঁয়ে-ছুঁয়ে শেষ পর্যন্ত স্পর্শবন্দি করে রাখার
কিমত রাখে...


ভাল থাকুন...........
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: অবশ্যই হয়ত ..আবার হয়ত না....জীবন যেখানে স্থবির সেখানে অনুভবের ভাবাদর্শ কেবলই কল্পনা প্রসূত

সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ

২৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২২
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো পড়তে। মজা পেলাম। পরের পর্বের অপেক্ষায়।
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: থেনকু দাদা

২৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
মিছে মন্ডল বলেছেন: "লেখক বলেছেন: বাহ বাহ .....আমরা মাগনা চিকিৎসা পাব তো??"

অবশ্যই। কোন সমস্যা হইলেই আওয়াজ দিয়েন।

নেক্সট পর্বের অপেক্ষায় রইলাম।
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ওকে ডাক্তার সাহেব......হাফ ছেড়ে বাঁচলাম।
হেল্থ ইনসুরেন্স পে করি প্রতি মাসে..।তাও টাকা দিতে হয়..... ফকির করে ছাড়ল

আপনি থাকলে আর সেই চিন্তা নাই ....
অপেক্ষায় থাকার জন্য ধন্য বাদ

২৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: প্রত্যেকের পুরুষের জীবনে পরী থাকে। আর তা হতে পারে জীবনের নানা বাঁকে, নানা বয়সে। তাহলে সিদ্ধান্ত হলো সায়েকের এই মুহূর্তে পরী হলো লাবনী ম্যাডাম। প্রথম পরী কিনা বুঝা গেল না। গল্পটির ঢংটা ভাল লাগল। শিরোনামটা ভাল হয়েছে। আমার দুঃখ কি জানেন কিশোরদের কথা আজো লিখতে পারি নাই...........ভাল থাকুন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: একজন গুনী গল্পকারের কাছ থেকে মন্তব্য পাওয়াটা খুবই ভাগ্যের ব্যপার বলে মনে করছি

প্রত্যেকের পুরুষের জীবনে পরী থাকে। আর তা হতে পারে জীবনের নানা বাঁকে, নানা বয়স

খুব সুন্দর বলেছেন তো .....কথাটা খুব সত্যি ..এরকম জিনিস মাথায় ঘুরছিল.....

কিশোর নিয়ে লিখতে পারেন নাই তো কি হয়েছে ....এখন লিখবেন

অনেক ধন্যবাদ লিখাটি পড়ার জন্য

৩০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

+

গল্পের নায়িকা তাহলে লাবনি ম্যাডাম!!!
ছাত্র'র সাথে ম্যাডাম এর.........!
এরকম ঘটনা প্রায়ই হয়।
গল্পটা আমার কাছে জমেছে ভালোই।
দ্রুত বাকী পর্বগুলো দিন।


কেমন আছেন আপনি?
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: জ্বী খুব শীঘ্র দেয়ার চেষ্টা করছি.।পরের পর্বেই শেষ করব

আমি ভাল আছি .....

ধন্যবাদ দেয়াটা এবার কম মনে হচ্ছে .....

অনেক অনেক ভাল থাকুন

৩১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০০
কঁাকন বলেছেন: আপনি কি ডাক্তার নাকি?
পরের পর্ব কবে পাব
দেরি কেন ?
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হায়রে ডাক্টারির 'ড ' ও বুঝি না...।

শীঘ্রই পাবেন

দেরী কই করলাম আপনে আসলেন দেরী করে

৩২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
যীশূ বলেছেন: ভালো হচ্ছে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: পরের পর্বে শেষ..সাথে থাকুক ততক্ষন

অনেক ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিনিদ্র আমি একা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই