somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝখানে শুরু অজানায় শেষ-(পর্ব-১)

২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.......তারপর থেকে দিন বদলের পালায় একটা একটা দিন ঝরে পরে ।প্রচন্ড বৃ্ষ্টির মধ্যেও ঘুমাতে ইচ্ছা করে না সায়েক এর ।সকাল সাড়ে সাতটায় কোচিং ক্লাস কিন্তু এখন তো সাতটা দশ বাজে ।ধরপড় করে ঘুম থেকে উঠে কোনোমতে দাঁত ব্রাশ করেই সে তৈরি হয়ে পরে ।কোন টি শার্টটা পড়বে সেটাতো কালকে রাতেই ঠিক করে রাখা ছিল।এক দৌড়ে সে বের হল রাস্তায় আর পিছনে শুনতে পেল মা বলেই যাচ্ছে -নাস্তা খেয়ে যা বাবা ..।প্রতিদিন নাস্তা খাওয়াটা একটা ব্যপক ঝামেলা মনে হয় সায়েক এর ।কাজের বুয়ার হাতের রুটি সে খায় না ।কেমন জানি ঘিন্না লাগে যদিও সে শুচিবাই নয় তারপরও কিছু কিছু ব্যপারে তার চরম নাক শিটকানি আছে।এই যেমন মা এর হাতে রুটি না বানালে খাবে না ,কাজের লোককে নিজের আলমারি ধরতে দিবে না,গ্লাসে কারো হাতের দাগ লেগে থাকলে সে ঐ গ্লাসে পানি খাবে না ইত্যাদি ।

"মামা ফার্মগেট মোড়ে যামু তাড়াতাড়ি যায়েন"- বলেই একটা লাফ দিয়ে রিক্সাতে উঠল সে।প্রতিদিনের ব্যস্ত নগরী এই ঢাকা শহরের একই চেহারা দেখতে দেখতে একদম ফেড আপ সায়েক।রিক্সায় বসে দোকান গুলোর গ্লাসে সে নিজের চেহারা দেখে নিল বারবার।চুলটাও দেখে নিল পাশে সিগনালে থামা গাড়িটাতে ।একটু দাড়ি দাড়ি ভাবটা ভালোই লাগছে।তখন বাজে সাতটা পঁয়ত্রিশ।নেমেই দৌড়ে ঢুকল ক্লাসে ।গতকাল পড়া শেষ করেছে এই ক্লাসের।ওহ এটা কোন ক্লাস তাতো বলা হয়নি।সায়েক পড়ে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ঢাকার গভর্নমেন্ট ল্যবরেটরি স্কুলে।এখন সে এসেছে এইমস কোচিং সেন্টারে ।এখানে সব বিষয়ে ক্লাস করানো হয়,নোট দেয়া হয়,পরীক্ষা হয়।সব ভালো ভালো বিশ্ববিদ্যালয় আর মেডিকেলের ভালো ভালো ছাত্র ছাত্রীরা ক্লাস নেয় এখানে । ছাত্র হিসাবে সায়েক বেশ ভালো কিন্তু একটু আলসে এই যা সমস্যা।

ক্লাসে ঢুকেই মনটাতে একটা হু হু করা বাতাসের ঝাপটা লাগলো তার। যে মেয়েটার পাশে সে সব সময় বসত আজকে ঐ মেয়েটা আসে নাই ।কিন্তু এটা বাতাসের বইবার কারন নয়।কারনটা হল মাডাম এর চশমা বদল।ভারী ফ্রেমের চশমাটা বাদ দিয়ে একটা সুন্দর রিমলেস চশমা পড়ে এসেছে লাবনি ম্যাডাম।দেখতে খুব অসাধারন সুন্দরী না হলেও লাবনী ম্যাডাম অনেক কিউট।ঠায় দাড়িয়ে চশমা পড়া ম্যাডামকে দেখে একদম কালকে রাতে পড়া শীষেন্দু মুখোপাধ্যায়ের নায়িকার মত লাগছে.....।

চলবে......।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×