আমার প্রিয় পোস্ট
- গভীর রাতে কয়েক কিশোরের অ্যাডভেঞ্চার - ক্যাডেট নম্বর ৯৯৯
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- Joni, Joni please don't cry - রোবট রাজকন্যা
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ)
০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১
রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ। রাহেলাকে অপমান করেছে, চরম নৃশংসতায় তাকে যন্ত্রণাদগ্ধ করেছে সাভারের কুলাঙ্গার লিটন ও তার সন্ত্রাসী সহযোগীরা। মৃত্যুযন্ত্রণায় আমার মা যখন পানি পান করতে চেয়েছে নর্দমার কীটরা তখন তার মুখে ঢেলে দিয়েছে এসিড! আমার মা তবুও হারেনি, শেষ জীবন শক্তি দিয়ে লড়াই করেছে। চিহ্নিত করে দিয়েছে নরাধমদের। আমরা তার সন্তানরা আজ দরজায় দরজায় মায়ের অপমান আর হত্যার বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছি। আবেদন-নিবেদন করছি সমাজের-রাষ্ট্রের কর্তাদের কাছে। বিচারের বাণী আর কতোদিন কাঁদবে? কতোদিন আর আমরা সইবো এই পাষাণভার? জঙ্গলের শাসনই কি চলবে এদেশে?
রাহেলা আমার মা ধর্ষিত বাংলাদেশ। আমার মা প্রতিদিন ধর্ষিত হচ্ছে! আমারে মাকে প্রতিদিন অপমান করা হচ্ছে। '৭১-এ তাকে ধর্ষন করেছে ইয়াহিয়া, টিক্কা খান আর তাদের সহযোগী কুলাঙ্গার গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লারা। সারা বিশ্ব সাক্ষী, বিশ্ব মানবতা সাক্ষী- আমার মাকে তারা ধর্ষন করেই অসম্মান করেনি, তার স্তন কেটে নিয়েছে, তার জঙঘা বেয়োনেটে ক্ষতবিক্ষত করেছে। অসহায় আমার মা কাতরে কাতরে আজো সেই অন্যায়ের বিচার চাইছেন।
রাহেলা আজ শুধু একজন বিচ্ছিন্ন নারী নন, রাহেলা আমার মা ধর্ষিত বাংলাদেশ। কুলাঙ্গার লিটন আর গোলাম আযম-নিজামীর মধ্যে কোনো ফারাক নেই। আমরা সন্তানরা কি পারবো না মায়ের অপমানকারীদের বিচার করতে? মায়ের লজ্জা আর কতো সইবো? আর কতোকাল অপেক্ষা করবো? আমরা সভ্য হবো আর কবে? কবে? কবে?
মিশন বলেছেন:
কথার কোন ভিততিই নাই........ ভূয়া ।
ইরতেজা বলেছেন:
মন ছুয়ে গেল। বিচার চাইPlease participate by signing the petition.
http://www.petitiononline.com/bdrahela
ইমির বলেছেন:
মিশনকে ১০০ মার্কস
নিজেরআয়না বলেছেন:
'মিশন'-এর মিশন বোঝা গেছে! 'ইমির'ও একই মিশনে আছেন এতে আর অবাক কি। প্রতিটি অপরাধের বিচার চাই। ৩৬ বছর এমন বেশি সময় নয়। নাজীদের বিচার হচ্ছে আজও। আপনারাও জীবদ্দশায় সেটা দেখে যাবেন। লিটনের বিচার হবে, বিচার হবে গো. আযম-নিজামী গংদেরও। এই দেশে। এই বাংলায়।
নিজেরআয়না বলেছেন:
ধন্যবাদ ইরতেজা। রাহেলা ধর্ষন ও হত্যা এবং যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে অনলাইন পিটিশনে সই করুন সবাই।
রাহেলার জন্য : http://www.petitiononline.com/bdrahela
যুদ্ধপরাধীদের জন্য : http://www.petitiononline.com/1971war/
নিজেরআয়না বলেছেন:
আমাদের ক্ষোভ আর ক্রোধকে যুক্তির পথে নিয়ে যেতে হবে। আমরা সভ্য দেশ ও সমাজ হিসাবে পরিচিত হতে চাই। হত্যা-ধর্ষন ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক মানদন্ডে গ্রহণযোগ্য বিচার চাই। শুধু ব্যক্তি মানুষ নয় এই বিচারের উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে-সরকারকে।
নিজেরআয়না বলেছেন:
রাহেলা ধর্ষন ও হত্যা এবং যুদ্ধপরাধীদের বিচার হবে না?
শওকত হোসেন মাসুম বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার চাই
অমি রহমান পিয়াল বলেছেন:
বিচার হবে
নিজেরআয়না বলেছেন:
ধন্যবাদ মাসুম ও পিয়াল। যুদ্ধাপরাধের বিচার হতেই হবে। এই বাংলায়, লাখো শহীদের এই রক্তস্নাত মাটিতেই।


















