আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- গভীর রাতে কয়েক কিশোরের অ্যাডভেঞ্চার - ক্যাডেট নম্বর ৯৯৯
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- Joni, Joni please don't cry - রোবট রাজকন্যা
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম

জেগেও যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।

জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী
১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২১
জীবন একটাই, আর সেটাকে পুরোপুরি উপভোগ করে আমাদের চোখের আড়ালে চলে গেল সঞ্জীব চৌধুরী। আমার বন্ধু। আমাদের কাছে এই মৃত্যু ভাবনায় ছিল না, কামনার তো নয়ই। মাত্র ৪৫ বছরের জীবন! কেউ এই সময়টাকেই যথেষ্ট মনে করেন, আবার অন্যরা হয়তো না।
বিশ্ববিদ্যালয় জীবনে, পরে কর্মেও তাকে পেয়েছিলাম- সবসময় একজন প্রাণবন্ত মানুষ...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২২বার পঠিত
যুদ্ধাপরাধের বিচার : মুহাম্মদ হাবিবুর রহমানের ভাবনা
১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আজ গোটা দেশ উত্তপ্ত। পক্ষে-বিপক্ষে মিডিয়ায় প্রতিদিনই প্রচুর খবর-মন্তব্য প্রকাশ হচ্ছে। ব্লগেও এর প্রতিফলন পড়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমি নিজেও ব্লগে মতামত তুলে ধরেছি।
বিচারের বিরুদ্ধের পক্ষ নানা প্রশ্ন বারবার নানাভাবে তুলে ধরছে, বলছে- এখন কেন, এতোদিন কি করেছেন, কেন মুজিব এর বিচার করেনি ইত্যাদি ইত্যাদি। তারা...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৯বার পঠিত
রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ)
০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১
রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ। রাহেলাকে অপমান করেছে, চরম নৃশংসতায় তাকে যন্ত্রণাদগ্ধ করেছে সাভারের কুলাঙ্গার লিটন ও তার সন্ত্রাসী সহযোগীরা। মৃত্যুযন্ত্রণায় আমার মা যখন পানি পান করতে চেয়েছে নর্দমার কীটরা তখন তার মুখে ঢেলে দিয়েছে এসিড! আমার মা তবুও হারেনি, শেষ জীবন শক্তি দিয়ে লড়াই করেছে। চিহ্নিত করে দিয়েছে...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৩বার পঠিত
বিএনপির দলাদলিতে নির্বাচন কমিশনের জড়ানো ঠিক নয়
০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৪
বিএনপির সাইফুর-হাফিজ গ্রুপকে সংলাপে ডাকার বিষয়ে সিইসির বক্তব্য ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। আমি মনে করি বিএনপির উভয় অংশকে সংলাপে ডাকা উচিত। বিএনপির দলাদলিতে নির্বাচন কমিশনের জড়ানো মোটেও ঠিক নয়। এখানে বিএনপির গঠনতন্ত্র (বাজাদলের এই বিষয়টির কথা মনে হলেই হাসি পায়!! এর নাম গঠনতন্ত্র!!) বসে বসে পড়ে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৫বার পঠিত
গভীর রাতের মাথামুন্ডুহীন সব ভাবনা : শুধু শেয়ার করার জন্য
০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১৮
হাসিনা-খালেদায় বিভক্ত মানুষ যেখানে, সেটা আমার দেশ না।
মুর্খ তারেক আর জয়ের জয়ধ্বণি যে দেশে সেটা আমার মাটি না।
গিয়াস মামুন এবং শেখ হেলালের লুটপাট যেখানে প্রশ্নহীন সেটা আমার শহর না।
এরশাদ আর নিজামীর গাড়িতে যে দেশের পতাকা ওড়ে সেটা আমার বাংলাদেশ না।
আমি তাহলে কোথায় আছি? এটা কোনো দেশ?
জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৫বার পঠিত
হাসিনা বুবু আর ভাবী খালেদার জন্য আমাদের আছে বড় প্রেম
৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
প্রেম নানারকম। নারী প্রেম, সন্তান প্রেম, মাতৃপ্রেম- আরও কতো! তবে সবচেয়ে বড় এইদেশে আছে দলপ্রেম। হাসিনা বুবু আর ভাবী খালেদার জন্য বঙ্গদেশের মানুষের আছে বড় প্রেম। গো. আযম আর নিজামীর জন্যও প্রেম আছে এই দেশে। কম প্রেম খালি দেশটার জন্য আমাদের!!
দুর্নীতির দায়ে খালেদা-হাসিনা জেলে। জেলে দিন কাটাচ্ছে তারেক ভাইয়া, কোকো...
- ৪৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২১বার পঠিত
রাজাকারদের ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করুন
২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
জামায়াতিদের সব ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করুন। আমরা জেনে-না জেনে জামায়াতিদের ব্যবসা ফুলিয়ে তুলছি সবাই।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী এই রাজাকারদের ব্যাংকে আমরা একাউন্ট খুলি, ওদের ইন্সুরেন্সে যাই, ওদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ি বা ছেলে-মেয়েদের পড়াই, ওদের জাহাজে-বাসে চড়ি, ওদের বানানো ফ্লাট কিনি, ওদের ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা করাই, ওদের ডায়গনাস্টিক সেন্টারে নিজেদের শরীরের নানা পরীক্ষা-নিরীক্ষা করাই,...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত
ভাইসব সাবধান : কাল জামায়াতিদের কান্নাকাটির ঐতিহাসিক দিবস
২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৯
আগামীকাল ২৮ অক্টোবর। জামায়াতিদের অনেক কষ্টের দিন। এ নিয়ে আমার কোনো আনন্দ নেই বা আমি উল্লসিতও নই। এ ধরণের একটি ঘটনা একবছর আগে আওয়ামী লীগাররা না ঘটালে বরং খুশি হতাম। এই বর্বরতার পক্ষে নই।
কিন্তু গত দুদিনে ব্লগে যে আলামত দেখছি, তাতে মনে হচ্ছে আগামীকাল জামায়াতি ব্লগাররা আমাদের ব্লগ সাইটটি...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১২বার পঠিত
জামায়াতি-রাজাকাররা সাধু সাজার চেষ্টা করছে
২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৮
প্রতিটি হত্যা ও মৃত্যুই বেদনার। এই মানুষটি কারো ভাই, কারো বোন, বাবা বা মা, কারো সন্তান। একজন জামায়াতি বা শিবিরকর্মী বা রাজাকার-আলবদর কিম্বা তাদের দোসর নিহত হলে-মারা গেলে তাদের রাজনৈতিক সহমর্মীরা যেমন কষ্ট পান, ক্ষুব্ধ হন; তেমনি একজন মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ-১৪ দল বা তাদের পক্ষের কেউ নিহত হলে তারাও...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৭বার পঠিত
আলজাজিরা টিভিতে করাচির বোমা হামলা দেখতে দেখতে
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩২
বিভত্স দৃশ্য। নৃশংস হত্যাকান্ড নাকি গণহত্যা? রক্ত রঞ্জিত একজন একপায়ে লেংচাতে লেংচাতে ঘটনাস্থল থেকে পালাতে চাইছে। ইতস্তত, বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো মৃতদেহ।
বেনজির ভুট্টোকে নিয়ে সমর্থকদের গাড়িবহরের মিছিলটি ধীর গতিতে এগুচ্ছিল। মাঝখানে আকষ্মিক বিস্ফোরণ। আগুনের গোলা উঠে গেল আকাশের দিকে।
রাত দেড়টা থেকে আলজাজিরার ব্রেকিংনিউজে বেনজিরের গাড়িবহরে হামলার খবরটি দেখতে দেখতে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৯বার পঠিত




