somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর কাছে চিঠি এবং আত্মকথন.................নীলাঞ্জনা নীলা

০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(শুরু করতে যাচ্ছি আমার জীবনের সকল বন্ধুদের নিয়ে ধারাবাহিক রচনা । আজকের এই যে আমি সে আমি হয়ে উঠতাম না যদি না আমার পাশে ভালো ভালো বন্ধুরা না থাকতো ।আর এই লেখার জন্ম হয়েছিলো যে কারণে তা হলো আমার বন্ধু খোকনের সাথে একুশ বছর পরে ২০১০ সালের ২ ডিসেম্বর তারিখে ফেসবুকে কথা হয় ।তারপরেই ওকে একটা চিঠি লিখি আর তখুনি মনে হলো আমার বন্ধুদের কে সবার সামনে তুলে ধরি ।ফেসবুকেই লেখা শুরু করেছিলাম সেই লেখাকেই এবার ব্লগে উপস্থাপন করছি ।তবে আশা করছি আগামীতে আরো জমকালো হয়ে আরো কিছু ঘটনা নিয়ে বই আকারে পেশ করবো ।


খোকন বন্ধু ,

আজ আমাদের দিন । এই যে রাত , এখন শুধু আমাদের । চল এবার শামসুল হক স্যারকে বলি ,আমাদের অঙ্ক দেখে যেতে , জীবনের অঙ্ক । এখন আর বকুনী দেয় না কেউ । তোদের দেখা সেই শান্ত নীল কে আর কোথাও খুঁজে পাবিনা ।অনেক বদলে গেছি মানে দুষ্টু-পাজি-বদমায়েশ যা ইচ্ছে বলতে পারিস ।তবে শান্ত দুষ্টু মেয়েটা এখন আর ভালোবাসার বহতা নদী নেই । কারণ ভুল হলে শুধরে দেবার জন্যে যে তোরা নেই ।

তুই কিন্তু এখনো তেমন বোহেমিয়ান । শুধু লিকলিকে গড়নটা হারিয়ে গেছে । উত্তম কে মনে আছে ? আর জয়শ্রী সানা ? আমাদের মুক্তি ? যে বলতো , "যাকে ভালোবাসবি , তাকে কখনোই বিয়ে করবি না ।" ও আমাদের কফি হাউসের সুজাতা এখন । তবে ওর প্রথম মেয়েটা জন্মদিনের তিন দিন আগে যেখান থেকে এসেছিলো , সেখানে চলে গেলো হঠাৎ নিউমোনিয়ায় । মুক্তির আনন্দ দেখেছি , কিন্তু ওর ওই রূপ ! নাহ্ থাক ।ওর মেয়ের জন্ম এবং মৃত্যুর সাক্ষী ছিলাম আমি । তবে আবার ওর একটা মেয়ে এবং ছেলে । দেশে গেলে এখনো ওর সেই হাসি আর দুষ্টুমীর কমতি নেই ।আমায় বলবে আমি নাকি খুব বেশী ফাজলেমী করি ।বললাম জীবনভর তুই-ই কি এক নম্বর পজিশনে থাকবি?তা তো হয়না ।

আর উত্তম ও এখনও সেই আগের দুষ্টু , পাঁজি , শয়তান , শুধু শরীর ভারী হয়েছে । বউ , বাচ্চার জন্য অনেক টান । সোজা বাংলায় সংসারী স্বামী । প্রায়ই মেইল করে আর বলবে আমি নাকি দিন কে দিন সুন্দরী হচ্ছি আগে কেন যে চোখে পড়লাম না , পড়লে নাকি প্রেম করতো ।বললাম বেশ সাহস হয়েছে দেখছি আমার সামনে প্রেম শব্দের উচ্চারণ করছিস ! আর কামরুল , সেই যে রাগলেই পুরো মুখ লাল হয়ে যেতো আর তোতলাতো ? জানিনা ওর খবর । তবে পাবো সবার খবর । বিশ্বাস ।

মনে আছে একটা কথা প্রায়ই বলতাম : পৃথিবীটা কমলালেবুর মতো , সমান্তরাল নয় , মনের টান থাকলে আমরা মিলবোই ? দেখ আবার আমরা মিলছি এক এক করে ।

ফারুক মানে স্যারদের জি . এম এখন খুব ভালো ডাক্তার । রোগীদের জন্য অনেক টান । কি অহঙ্কারী ভাবতাম ওকে । স্কুলে কথাই বলতাম না , সেও না ।অথচ জানিস এখন ওকে মারতেও দ্বিধাবোধ করিনা । মুন্নী প্রাকটিস করছে কোর্টে । মিরাজ এখন অষ্ট্রেলিয়াতে । তবে ও বদলে গেছে । কেমন জানি বুঝিনা ওকে । সমান্তরাল জীবন - যাপন । এই মনে আছে খাড়া খাড়া চুল সেই সুজন ? হায়রে এই ফেসবুকে ওকেও পেয়েছি ।আমাকে কেবল লিখবে এই শালী কি রে কেমন আছিস ?বললাম বল তো দেখি আমি কোনদিক দিয়ে তোর শালী হই ?তোর বৌকে দেখলামও না ।বরং তুই শালা হতে পারিস আমার বরের । আর মিজান ব্যস্ত , তবে আমাদের গোলাকার রিং ছেড়ে যায়নি । ওর জন্য তোকে পেলাম । মিজান বলে আমার জন্যে নাকি ক্লাশে অনেক শাস্তি পেতো শাহ আলম স্যারের ক্লাশে ।রঞ্জিত , মিজান আর হিল্লোল তিনজন কে হাই ব্রেঞ্চে দাঁড় করিয়ে রাখতেন স্যার কারণ আমি ওদের দেখে ক্ষ্যাপাতাম আর ওরা হেসে ফেলতো ।ও ভালো কথা অঞ্জনের কথা মনে আছে ?সেই যে লাজুক ছেলেটা ? এখন পুলিশ অফিসার সিলেটেই আছে ।ওকে দিয়ে ক্ষ্যাপানো হতো বীনা কে ?আমার কাছে এসে বলতো আচ্ছা নীলাঞ্জনা বলো তো আমায় কেন এমন করে ক্ষ্যাপায় ?

হিল্লোল কিন্তু এখনও তেমনই আছে ।গেলো বছর বিয়ে করেছে গ্রামীন ফোনে চাকরী করে শ্রীমঙ্গলেই ।হরিপদ স্যার আর নেই রে চলে গেছেন । রিয়াজের কথা মনে আছে , শান্ত , চুপচাপ ? স্বপ্নের দেশ আমেরিকায় আছে । ফেসবুক তালিকায় আছে , দেখিস । এখন সে প্রাণবন্ত এক মানুষ ।
পাঁপড়ী এখন লন্ডনে , তোর কাছেই । আর অহংকারী মেয়ে রানী , সে তো আমায় চিনতেই চাইলোনা । যে মেয়ে ভালোবাসা বিক্রি করে টাকার সংসার করতে পারে , তার কাছে আর কি আশা করা যায় ! ওর তো আমাদের ভুলে যাওয়াই স্বাভাবিক , তাই না ?

আমার কথা শুনবি ? এখনও অনেক হাসতে পারি , সঙ্গে কান্নাও সঙ্গী হয়েছে । আর সেই নীলাঞ্জনা চা থেকে শুরু করে সব রকমের রান্নাও করতে পারে । ভালো আছি অনেক । তবে ঐ যে আমার অন্যরকম মন আমায় ভালো থাকতে দেয় না ।

কি এলোমেলো লিখছি তাই না ?আসলেই কতো যে কথা আছে কি বলবো ?ইচ্ছে করছে সমস্ত পৃথিবী কে জানাই আবার আমরা বন্ধুরা এক হচ্ছি ।একদিন আবার জমবে মেলা ।বন্ধু রে আজ এটুকুই থাক, আরেক দিন বলবো । এখন ইউরোপীয় অন্ধকার ভোর সাড়ে পাঁচটা । এখন ঘুমাতেই হবে , নইলে আবার মাথা ঘুরে অজ্ঞান হবার সম্ভাবনা অনেক ।

নীল

ব্রাসেলস , বেলজিয়াম
০৩ - ০১ - ১০ ইং

আগামী পর্বে উঠে আসবে জীবনের প্রথম বন্ধুর কথা সেখানে চিঠি নয় জীবনের গল্প থাকবে ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ সকাল ৮:২৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×