somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা অপরাধী

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের মতে নাস্তিকতা একটি ব্যাধি এবং এর চিকিৎসা হওয়া প্রয়োজন। কিন্তু আমি মনে করি নাস্তিকতা একটি ধর্ম। ইসলাম ধর্মে যেমন আমরা আল্লাহকেই সৃষ্টিকর্তাকে, পালনকর্তা এবং সর্বোপরি সর্বেসর্বা মনে করি এবং তার উপাসনা করি বা সনাতন ধর্মে যেমন ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, শিবকে পালনকর্তা ইত্যাদি মানা হয় এবং তাদের পুজা করা হয় তেমনি নাস্তিকরাও প্রকৃতিকে সৃষ্টিকর্তা, প্রয়োজনীয়তাকে পালনকর্তা এবং ঈশ্বরেরঅনুপস্থিতিকে লালন করে। আমরা (মুসলিমরা) বিশ্বাস করি যে মৃত্যুর পড়ে একটি জীবন আছে এবং সেখানে আমরা আমাদের কৃতকর্ম অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামে প্রেরিত হব বা হিন্দুরা যেমন মনে করে যে মৃত্যুর পরের জীবনে তারা জন্মান্তরবাদ তত্ত্ব অনুযায়ী নিজেদের কৃতকর্মের উপর নির্ভর করে পুনরায় পৃথিবীতে প্রেরিত হবে তেমনই তারাও বিশ্বাস করে যে মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু নেই। তাদের দেহ এবং প্রাণ মৃত্যুর পর অসার হয়ে যাবে।

উল্লিখিত নাস্তিকতা সম্পর্কে আমার ধারণায় হয়ত কিছুটা ভুলও থাকতে পারে। তবুও বলছি, যারা এমনটা বা হিংসাত্মক ও বিদ্বেষপূর্ণ নয় এমন ভাবেন তাদের নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আপনারা আপনার চিন্তা চেতনা নিয়ে থাকুন। তাতে আমার কি? আমি আপনাদের চিন্তা চেতনাকে শ্রদ্ধা করি। কিন্তু যারা নিজেদের নাস্তিক পরিচয় দিয়ে নাস্তিকতার নামে অন্যদের ধর্মকে বিশেষ করে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন তাদের এহেন চিন্তাধারার বিষয়ে আমার আপত্তি আছে। কারণ আপনি আমার শ্রদ্ধাকে ছোট করার চেষ্টা করছেন। আমি ইসলাম ধর্ম পালন করি তাতে সমাজের কোন ক্ষতি হচ্ছে না। কিন্তু ভেবে দেখুন তো আমি মুসলিম বলে যদি হিন্দু বা অন্যান্য ধর্মের দেব দেবীদের ছোট করে অভক্তিমূলক গালমন্দ করি তাহলে বিষয়টি কি সামাজিক ব্যাপার হয়ে দাঁড়াবে নাকি তা চরম অসৌজন্যমূলক অসামাজিক একটা ব্যাপার হবে?

আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার চেতনা... এগুলোকে নিজের মত করে নেয়ার স্বাধীনতা অবশ্যই আপনার আছে। আপনার যা খুশি ভাবতে পারেন, কিন্তু আপনি অবশ্যই আপনার ভাবনাটাকে দিয়ে সামাজিক সংস্কার পরিপন্থী কাজ করতে পারেন না। আপনি চাইলেও এমনটা ভাবতে পারেন, কিন্তু আপানার ভাবনাটাকে প্রকাশ করাটা অবশ্যই সামাজিক সংস্কার পরিপন্থী কারণ আপনার ভাবনা সমাজের অন্য ব্যক্তিদের মনে আঘাত করছে। কারো পিতামাতার সম্পর্কে মন্দ কিছু বলা যেমন সামাজিকতা পরিপন্থী; এটাও তেমনই। অতএব আপনার কোন অধিকার নেই ধর্মবিদ্বেষী মনোভাব প্রকাশ করার। আসুন একটু অন্যভাবে ভাবি... আপনার স্ত্রী, আপনার বাহু, আপনার নিজের ঘর। আপনার অধিকার আছে ঘরে তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে তার কাছে নিজের ভালবাসা প্রকাশ করার। এমনকি তার সাথে সব ধরণের শারীরিক সম্পর্ক স্থাপনেরও। সমাজ নিজেই আপনার এই অধিকারটুকু নিশ্চিত করছে। কিন্তু এই একই কাজটি কি সমাজ আপনাকে জনসম্মুখে করার অধিকার দেয়? এমন করাটাও কিন্তু সামাজিক সংস্কার পরিপন্থী। আর যারাই সামাজিক সংস্কার পরিপন্থী কাজ করে তারাই সামাজিক অপরাধী।

ধর্ষণ একটি আইনি অপরাধ, সামাজিক অপরাধও বটে। ধর্ষিতা যদি ধর্ষকের বিরুদ্ধে আদালতে বা আইনের কাছে নালিশ জানায় তবে আইনানুযায়ী তাকে প্রমাণসাপেক্ষে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু ব্যভিচার কোন আইনি অপরাধ না হলেও আমাদের সমাজের দৃষ্টিতে এটি একটি গর্হিত সামাজিক অপরাধ। ব্যভিচার আইন সমর্থন না করলেও যেহেতু বিরোধিতাও করছে না তাই তারা হয়ত কোন আইনি শাস্তির মুখোমুখি হচ্ছে না বটে, কিন্তু সমাজের আদালতের কাঠগড়ায় ব্যভিচারী সর্বদা একজন অপরাধী হয়েই দাঁড়ায়। যারা ব্যভিচার করছে তারা শাস্তির হাত থেকে বেচে গেলেও সমাজের চোখে অবশ্যই একজন সামাজিক অপরাধী হিসেবেই চিহ্নিত হয়ে থাকে। তেমনই ধর্মবিদ্বেষী বা ধর্মের নামে বিষোদগার ছড়ানো নাস্তিকরাও আইনি শাস্তির হাত থেকে বেঁচে গেলেও আজীবন একজন সামাজিক অপরাধী হিসেবেই পরিগণিত হবে।

হ্যাঁ, ধর্মবিদ্বেষী বা ধর্মের নামে বিষোদগার ছড়ানো নাস্তিকদের বলছি। তোমরা প্রত্যেকেই এক একজন সামাজিক অপরাধী।



কনডম, রসায়ন, ম্যাডাম ব্লাজো, অতঃপর তৎসমরা - ১
এবং কনডম, রসায়ন, ম্যাডাম ব্লাজো, অতঃপর তৎসমরা -২

# গতকাল প্রকাশিত আমার লেখা উক্ত পোস্টদুটির সূত্র ধরে লিখিত।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×