অযথা
আজ সকালটাকে বড় পাথুরে মনে হলো
স্থবির করোতোয়ার জলে বৃত্তবন্দি কিছু বাতাস,
তামাটে কিছু আলো নিয়ে ফেরিওয়ালা রোদ,
সমস্তই যেন প্রাগৈতিহাসিক কোন পাথুরে স্কেস।
গতরাতেও স্বপ্নাতুর এই প্রাকৃতিক পৃষ্ঠায়
লেখা ছিল পাখিদের প্রণয় আরাধোনা,
বীজঘুমে শুয়ে থাকা বৃক্ষদের সবুজ সম্ভাবনা।
অথচ
বোহেমিয়ান প্রজাপতির চুরি যাওয়া রঙে
সেজে উঠছে জারজ নাগরিক দেয়াল
ললনাদের বিজ্ঞাপনী বুকের মাপে
আঁকা হেচ্ছে ধর্ষিত সভ্যতার টেম্পল
এখানে ছায়ার প্রতিকল্প মারণাস্ত্রের মত ধোঁয়া
এখানেই আহত রোদের গর্বে বেড়ে উঠছে মরিচিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



