আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আহত উড়াল 

একলা থাকার গান

০৮ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৪

বৃষ্টি নিঝুম, দু'চোখে ঘুম,
ঘুম নেই শুধু অন্তরে/
নীলরঙা আকাশ ঘুমায় দেখ,
মাথা রেখে ওই প্রান্তরে,/
ধুলো পড়া পথে, জমে ব্যকুলতা,
সে বুঝি আসবে আজ,/
সকাল পেরিয়ে, দুপুরে গড়ায়,
পড়ে থাকে সব কাজ,/...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সাধ

২৯ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৯

জীর্ণতার গভীর দুপুর,
দূর হাহাকার শূন্যতায় উড়ে চলে চিল,
চিলের সোনালী ডানায় হারিয়ে যায় রোদ্দুর।
মেঘ ভেসে আসে।
ঠিক এইক্ষনে ফিঁকে হয়ে আসা জীবনও যেন রঙ্গীন,
জীবনের এইটুকু স্বাদ মৃত্যুকেও দ্বিধান্বিত করে,
বেঁচে থাকতে ইচ্ছে করে,
ভীষন বেঁচে থাকতে ইচ্ছে করে আমার......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বিপরীত

২৮ শে মার্চ, ২০১১ রাত ১০:১২

সমস্ত ইচ্ছে দিয়ে মেঘ ছুঁতে চেয়েছিলাম,
মুঠো ভরা নরম মেঘ, ভীষন হিম শীতল মেঘের
স্বাপ্নিক ছোঁয়া নিয়ে কেটেছে কৈশর।
মেঘ ছোঁয়া হয়নি আমার,
বুকের আকাশে এখন মনপোড়া রোদ্দুর খেলা করে।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বিপরীত

২৮ শে মার্চ, ২০১১ রাত ১০:১১

সমস্ত ইচ্ছে দিয়ে মেঘ ছুঁতে চেয়েছিলাম,
মুঠো ভরা নরম মেঘ, ভীষন হিম শীতল মেঘের
স্বাপ্নিক ছোঁয়া নিয়ে কেটেছে কৈশর।
মেঘ ছোঁয়া হয়নি আমার,
বুকের আকাশে এখন মনপোড়া রোদ্দুর খেলা করে।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কথকতাঃ প্রেম ও পাপ

২৬ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

মাঝে ব্যকুল হয়ে উঁকি দিই হৃদয়ের গহীন ভিতরে
যেখানে একটা দোয়েল শিষ দেয় দিনভর
নীলাভ ঘাসফুলেরা খেলা করে বিভোর বাতাসে
আলোজ্জ্বল রঙধনু রঙ এর বিহবল ব্যকুলতা গোপনে।

ডাউনট্রেনের মত হুইসেল বাজিয়ে চলে যায় বিকেলের শেষ আলো
অন্তিম আঁধারে আমি তবু সেই আলোর ছায়া খুঁজি!
খুঁজে ফিরি ফিঁকে হয়ে যাওয়া আকাঙ্খার জলছিবি!!...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

অচিন অব্যয় (ড্রাফটেড ভার্সন)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

অযথা
আজ সকালটাকে বড় পাথুরে মনে হলো
স্থবির করোতোয়ার জলে বৃত্তবন্দি কিছু বাতাস,
তামাটে কিছু আলো নিয়ে ফেরিওয়ালা রোদ,
সমস্তই যেন প্রাগৈতিহাসিক কোন পাথুরে স্কেস।

গতরাতেও স্বপ্নাতুর এই প্রাকৃতিক পৃষ্ঠায়
লেখা ছিল পাখিদের প্রণয় আরাধোনা,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নদীকথা

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫

তোমার সবুজ চোখে জমেছে যে শিশিরের জল
গহীন নদীর গল্প সে এক, বইছে টলমল.......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ধুলিকাব্য-৪

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৮

আমি আধাঁর, তুমি চাঁদ
জোৎস্না তোমার ভালোবাসা
আমি লীন হব মগ্নতায়
তোমার জোৎস্নাগাহনে।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কবিতা

০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

কবিতা;এক অদ্ভুৎ প্রহেলিকা

অপেক্ষার মনভূমে শুয়ে থাকে বিষাদের বর্ণমালা
অকর্ষিত খেরখাতায় বিবর্ণ অক্ষরেরা যেমন
নৈশব্দের আটপৌরে ঘোরে শব্দাবদ্ধ হয়
দারুন কবিতা হবে বলে!
প্রত্যেকটা কবিতাই কবিতা হয়ে ওঠার আগে
লালিত হয় অনেক অপেক্ষার মৌলিক কোন চারণভূমে,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ধুলিকাব্য-৩

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:১১

ভেতরে কুয়াশা, বাইরে কুয়াশা
জমে আছি যেন কুয়াশার বন্দরে,
শিশির ঝরছে রক্তস্রোতে
রোদ উঠছেনা অন্তরে।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮৪৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবি নই। অবাধ্য কাব্যিক ভাললাগা শুধু যতোটা মগ্ন করে রাখে!
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭৫টি
  • মন্তব্য করেছেন: ৫৯০টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৫০টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৪ সপ্তাহ
  • ব্লগটি মোট  ১৩৩৮৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই