আমার বসত হইতে আপিস প্রায় ১০ ক্রোশ (এক ক্রোশ সমান দুই মাইলের কিছু বেশি দীর্ঘ পরিমাণ পথ) দূরত্বে। হরতাল (জনশ্রুতিতে যাহার প্রকৃষ্ঠ অর্থ জনদূর্ভোগ হইবেক) দিনগুলিতে (আ)বালকদিগের উপরযুপরি উৎপাত হেতু এঞ্জিনচালিত শকট বিনে মনুষ্যবাহিত ত্রিচক্রযানে চড়িয়াই সদরপথ ছাড়িয়া অন্দরপথ খুঁজিয়া তাহাদিগের সহিত প্রকারান্তে লুকোচুরি খেলিতে খেলিতে প্রত্যহ আপিসগমন করি। তাহাদিগের সম্মুখে একবার পড়িলে রক্ষে নাই, কোন প্রকারের আকুতি-কাকুতিতে কর্ণপাত না করিয়ায় ত্রিচক্রযানের হাওয়া ছাড়িয়া দেয়। আমার বিশেষ পর্যবেক্ষণ এই যে তাহারা এমত কার্যে যাহার পর নাই আনন্দিত হয়। নিরুপায় যাত্রির দূর্ভোগ যত বেশি তাহাদের আনন্দও তত বেশি। কিন্তু আজ বিধিবাম, তাহাদের চক্ষু ফাঁকি দেবার নিমিত্তে অতি ভোরে, সূর্যের প্রথম প্রহরে অন্দরের পথ ধরিয়ায় রওনা দিয়াছিলাম। অনতিদূরপথ অতিক্রম না করিতেই বন্যবাঁদরের মত হঠাৎ তাহারা পথিমধ্যে একলম্ফে হঠাৎ উদয় হইল এবং যথারীতি হাওয়া ছাড়িয়া দিল। অতপর প্রায় চার ক্রোশ পথ হন্টন করিয়া, অনভ্যস্ত পদযুগল ব্যথা করিয়া, কখনো সুযোগ বুঝিয়া দশগুন বেশি ভাড়া গণিয়া ত্রিচক্রযানের ছওয়ার হইয়া আবার কখনো হন্টন করিয়া, প্রায় তিনঘন্টা নাগাদ সময় ব্যায় করিয়া আপিস করিতেছি। কিন্তু আরতো পারিতেছি না.... সত্যিই পারিতেছি না!
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।