somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরনামহীন

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হয়তো এমনই লিখে রাখে আলেখ্য, এমনই অবাক বিষ্ময় লুকিয়ে থাকে কোথাও, আমাদের খুব কাছাকাছি, চৌকাঠে অথবা ছেঁড়া খাতার পাতায়, খুব সন্তর্পনে প্রকাশিত হওয়ার অপেক্ষায়। এমন অগনন হারিয়ে যাওয়া অপেক্ষা হঠাৎ আনমনা কোন সকালে রোদ্দুর হয়ে দেখা দেয় আর আমরা আচমকা যেন নিজেদের ফিরে পাই নিজেদেরই ভিড়ে। এ এক অদ্ভুত প্রহেলিকা!

সে এক শৈশবের গল্প, না! তখন কল্পনারা আরো বেশি রঙিন আর অবাধ্য, বন্ধুতা তখন যেন অনুভুতির প্রাথমিক ইশকুলপাঠ। ইচ্ছে হলেই যেন শীতের সকালকে খামে ভরে পাঠিয়ে দিতাম বন্ধুত্বের আঙিনায়, ইচ্ছে হলে বৃষ্টিবেলাকে এঁকে রাখতাম বন্ধুতার জানালায়…সে সব সবুজ দিন কবে যে ফিঁকে হয়ে গেল।

পোস্টম্যান কত্তদিন আসে না আমার দরজায়! কত্তদিন আসেনা সেই প্রতিক্ষার হলুদ খাম! খাম খুললেই লুটোপুটি খায় না আর সযত্নে সাজানো বন্ধুতার সহস্র অক্ষর!

বিস্মৃতপ্রায় সেই সব সময় পুনশ্চ স্মৃতিচারী হয়।
দারুন চমকে হেসে ওঠে প্রতিক্ষার কোন শীত শীত সকাল,
আর ভোরের সবুজ গালিচায় হঠাৎ জ্বলজ্বল করে ওঠে একবিন্দু শিশির ।

তবুও আমি ফিরে যাই আমারই নিঃশ্বাসের কাছে, নৈশব্দে, অন্তরঙ্গ ও পৌনঃপুনিকতায়… তর্জমা করি আমার ছায়া ও আড়ালের ইতিকথা। বর্ণনা করি আমার ব্যক্তিগত আলোকস্ফূরণের ছায়ার আড়ালে অথবা আড়ালের ছায়ায় লেপ্টে থাকা সেই সব শব্দসমূহ যা আমার একান্ত ঘোর ও লজ্জার, আমারই সভ্য মননের গহীন কোটরে আগাছার মত বেড়ে ওঠা অসভ্যতার হাহাকার, গোপন লোভ আর লালসার নিঃসঙ্গ আত্মহুতি। এবং আমার নিঃশ্বাস গাঢ়তর হয় আর ক্রমশ ছাই হয়ে যায় লেমিনেটেড অহমিকার আগুন। তারপর বেদনার ছাইরঙসন্ধ্যা ফুঁড়ে উড়ে যায় অদ্ভুত জোনাকিপোকা……
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

অসভ্যদের আছে কি আর মান সম্মান?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৯:৪১

মনুষ্যত্ব বিকিয়ে ধরো সাধু সাজ।
আসলে তো তুমি হলে আস্ত এক ভণ্ড।
হারায়েছো সবখানে তোমার সকল লাজ।
শুয়োরের মতো তুমি জানোয়ার অখণ্ড।
পাপেতে মিশিয়া গাও পুণ্যের গান।
অসভ্যদের আছে কি আর মান সম্মান?
— শ্রাবণ... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

×