স্বপ্ন যেন সন্ধ্যপ্রদীপ, সবুজ ভোরের কোমল শিশির, নিভুনিভু জ্বাজিল্যমান, দূরে কোথাও তারার মত। অন্ধাকারে বন্ধঘরে, সবটা আকাশ মাথায় ভরে হঠাৎ হারাই। মুঠোর ভেতর পরাজয়ের পতনধ্বনি। গভীর রাতের অস্থিরতা। স্বপ্নগুলো সত্যিই ভিষন বিন্দু বিন্দু, সমস্ত সব বিন্দু মিলাই একলা একা। একা একা হারিয়ে যাই। হারানো মন বিষন্নতায়। আবার যেন স্বপ্ন খুঁজি পথে পথে,পথের বাঁকে, প্রচন্ড ঝড় হয়ে গেলেও, বুকের ভেতর লুপ্ত পথিক গুপ্ত কোন স্বপ্ন আঁকে।রঙ বেরঙের আঁকিবুকি। স্বপ্ন আঁকি, স্বপ্ন বাঁচাই, বাঁধাই কোন অমসৃন রাতের ফ্রেমে। অথবা হিসেব নিকেশ ছাড়াই যেন লিখে ফেলি নৈশব্দের পত্রগাঁথা, বন্দি করি মনের খামে। অজানা কোন পোস্টাপিসে পত্রপাঠাই, নাম ঠিকানা ছাড়াই যেন পত্র পাঠাই স্বপ্নপানে।ধুত্তেরি ছাই, বলে আবার ছিড়েও ফেলি এমন কত হাজার চিঠি। অলস ভাবে ফু দিয়ে কত উড়িয়ে দিই জীবনমানে। খুঁজে ফিরি, আবার হারাই, হারাই আবার খুঁজে ফিরি।
আলোচিত ব্লগ
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।