somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় চলেছে প্রাণপ্রিয় শান্তির স্বদেশভূমি!!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় যখন থানা থেকে ৫০গজ দুরত্বে একে একে ৫টি শক্তিশালী ককটেল বিস্ফোরনে পুরো এলাকা প্রকম্পিত হলো, আমি ঠিক তখন তার ১০গজ আগে ফুটপাথ ধরে বাসায় ফেরার পথযাত্রী। পিছনে থানার দিকে তাকিয়ে দেখলাম স্ট্যাচুয়ের মত পুলিশদের ভাবলেশহীন মুখচ্ছবি। যেখানে কিছুদিন আগেও যে কোন ত্রাসসৃষ্টিকারী কর্মযজ্ঞের বিরূদ্ধে পুলিশ বাহিনীর কর্মতৎপরতা ইতিবাচক ছিল সেখানে তাদের এমন নির্লিপ্ততা দেখে নিজেকে কোন ভাবেই নিরাপদ করছি না। যে সরকার একান্ত নিজেদের প্রয়োজনে কৌশলগত কারনে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করে, আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় সে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই ব্যর্থতার বিপরীতে বেড়ে উঠছে ত্রাস কিংবা সন্ত্রাসের বীজমূল। সম্ভবত সে কারনেই হরতালের দিনে ৪/৫ বছরের ছিন্নমূল ৩ ফুট উচ্চতার শিশু ৪ ফুট লম্বা লাঠি নিয়ে ইদানিং ভ্যান/রিক্সা/সাইকেল অবলিলায় ভাংচুর করতে দেখি, কাঁচামাল ভর্তি ভ্যানের চাকার বাতাস ছেড়ে দিয়ে মজা পেতে দেখি। ব্যক্তিগত ভাবে আমি যে কোন পার্টির 'হরতাল' নামের অপকর্মকান্ডকে 'জনদুর্ভোগ' নামে ডাকি কেননা দেশ ও জনগণকে উদ্ধারের নামে যারা পলিটিক্স করেন তাদের সিংহভাগকেই আমাদের মত খেটেখুটে/চাকরী-বাকরী/ব্যবসা-বাণিজ্য করে খেতে হয় না। যেকোন ক্ষমতালোভী পলিটিক্যাল পার্টির নেতা থেকে কর্মীকে সরাসরি কিছু না করলেও চলে, শ্রমজীবি/কর্মজীবি মানুষদের ঘাম ঝরানো পয়সার প্রকারান্তে বৈধ/অবৈধ পার্সেন্টেজে তাদের চা-পান-পানি-পানিয়/ ঘর-সংসার/ রাজনীতি চলে। রাজনীতির নিন্দুকেরা একে পেটনীতিও বলে। এই পেটনীতিই (আকারে/প্রকারে বিভিন্নতা সহ) গ্রাস করছে পুরো দেশ,সমাজ ও জাতিকে।
আপনি যে দলের সমর্থক/অন্ধসমর্থক হোন না কেন আপাতাত আপনার কাছে একটা অনুরোধ, একট মিনিট নিরবতা নিয়ে ভাবুন - আপনার দলের রাজনীতিতে কতটুকু নীতি আছে? আপনার দল নাগরিক হিসেবে আপনাকে (ক্ষমতায় থেকে এবং না থেকে) কী দিচ্ছে? কোথায় চলেছে প্রাণপ্রিয় শান্তির স্বদেশভূমি!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×