মাঝে ব্যকুল হয়ে উঁকি দিই হৃদয়ের গহীন ভিতরে
যেখানে একটা দোয়েল শিষ দেয় দিনভর
নীলাভ ঘাসফুলেরা খেলা করে বিভোর বাতাসে
আলোজ্জ্বল রঙধনু রঙ এর বিহবল ব্যকুলতা গোপনে।
ডাউনট্রেনের মত হুইসেল বাজিয়ে চলে যায় বিকেলের শেষ আলো
অন্তিম আঁধারে আমি তবু সেই আলোর ছায়া খুঁজি!
খুঁজে ফিরি ফিঁকে হয়ে যাওয়া আকাঙ্খার জলছিবি!!
পাখির পালকের মত কাঙ্খিত কোমল
স্নেহছায়া খুঁজে কেটে গেছে যে জীবন,
মোহময় স্রোতকে ফিরিয়ে দিয়ে বুকের অলিন্দে
পুষেছি যে শুভ্র শুদ্ধতা
আজ দেখি সবই তার অলীক আঁধারে ঘেরা।
জুন # ২০০৭
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



