বৃষ্টি নিঝুম, দু'চোখে ঘুম,
ঘুম নেই শুধু অন্তরে/
নীলরঙা আকাশ ঘুমায় দেখ,
মাথা রেখে ওই প্রান্তরে,/
ধুলো পড়া পথে, জমে ব্যকুলতা,
সে বুঝি আসবে আজ,/
সকাল পেরিয়ে, দুপুরে গড়ায়,
পড়ে থাকে সব কাজ,/
প্রতীক্ষারা পাখি হয়ে ডাকে,
নিঃসঙ্গতার ডাক,/
যে আছে দূরে, স্বপ্নের ঘোরে
দূরেই তবে সে থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



