আমার দিনলিপি

profile image
 

চোখের পিচুটি, মগজের ঘুনপোকা

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:০২

আমি আকাশের কাশি আর হাঁচির শব্দগুলো
পরিষ্কার শুনতে পাই
বাতাসকে দেখি তার জীবাণু লুকাতে
মানুষ তখন মুখে রুমাল টানে না।

আমি কাকের কন্ঠে কোকিলের কাট ছাঁট সঙ্গীঁত শুনি
দেখি সেই বিস্মিত কোকিল থমকে থাকতে।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পিছলা:P

১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২৮

এই সমাজে বহু রকম
পিছলা জিনিস আছে
মানুষ যেমন পিছলা দেখি
পিছলা দেখি মাছে।

জীব-জানোয়ার পিছলা অনেক
পিছলা দেখি গাছে।
অনেক সময় পিছলা থাকে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ঝড় ও বন্যা

১৩ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৬

বন্যার পরে বেদনার ঢেউ আসে
স্মৃতির শিরায় থমকে রয়েছে ঝড়;
হাহাকার যত ছড়ানো-ছিটানো ঘাসে
পাখিরা খুঁজেছে বাতাসের বনে খড়।

বন্যার কথা পিঁপড়েরা জানে আগে
আবহবিদের সর্তক সংকেত
বৃক্ষ শিশুর কতটুকু কাজে লাগে?...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সময়

১০ ই জুলাই, ২০০৮ রাত ১:০২

রোদ-গরমে ঘামছি
চলতি পথে থামছি,
মেজাজ খানা খিঁচড়ে বুঝি
কাউকে দেবো খামছি।

ভাল্লাগে না হাঁটতে
পথের ধুলো ঘাটতে,
দুষ্ট লোকের মতো করে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

টাকা

০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৫

টাকা টাকা চেঁচামেচি
টাকাই বাঁধাই গোল,
টাকা টাকা বাজনা করে
আমার নতুন ঢোল।

টাকাই আমার পরান পাখি
টাকাই প্রিয়তমা,
আলোর মধ্যে আঁধার এনে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সাজা

২৬ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৫

সব লুটেরা ভয়ে কাতর
মাখে না আর গায়ে আঁতর।
ছুটোছুটি করছে দেশে
বোরখা পরে ছদ্মবেশে।
দুর্নীতিবাজ ঘুষখোর
আমলা নেতা যারাই চোর--
বাঁচার রাস্তা নেই যে আর
শক্ত হাতে ধরবে ঘাড়।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


অহেতুক

১২ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬

চাকরির অ্যাড দিয়ে
কিছু ব্যাড মালিকে
চাকরিটা দেয় শেষে
নিজ শালা-শালীকে।

মাঝখানে বেকারেরা
পে-অর্ডার কাইটা
প্রস্তুতি নিতে মরে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গরম

০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১০:৩৩

বাইরে গেলে রোদের গরম
গিন্নি গরম ঘরে,
ভ্যাপসা গরম লাগে যে খুব
কারেন্ট গেলে পরে।

গরম লাগে লোকাল বাসে
মানুষেরই চাপে,
প্রকৃতিরই গরম হাওয়া...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তুমি নজরুল চেতনার কবি

২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৫২

তুমি নজরুল চেতনার কবি জাগ্রত মহাবিশ্বে,
তুমি ভুলোক-দ্যুলোক-গোলক ভেদিয়ে, আজো সকলের শীর্ষে।
তুমি স্রষ্টার শুভ সৃষ্টি এবং 'ধুমকেতু' মহা মানবের,
তুমি 'অগ্নিবীণা' ও 'বিষের বাঁশীতে' দুশমন খুনী দানাবের।

তুমি সাম্যের শুভ কাম্যের কবি, বৃটিশ শক্তি পতনের,
তুমি বাংলা মায়ের পাঠশালাতে কুলি-কামারের কবি, মজুরের গেঁয়ো চাষীদের,
তুমি ক্ষুধার রাজ্যে প্রতিবাদী ঝড়, সকল বিশ্ববাসীদের।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার অনুভবে তুমি

২৭ শে মে, ২০০৮ দুপুর ২:৩৪

আমি তোমাকে বলতে পারি না
আমি তোমাকে ভালোবাসি;
আমি তোমাকে আমার অনুভবের কথাও
বলতে পারি না,
কিন্তু আমি জানি সত্যি তা আছে;
আমি বলতে পারি না
আমি তোমাকে চাই;
কারণ আমি তোমাকে পাশে চাই;...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 


নতুন কিছু লিখতে চাই,
নতুন কিছু শিখতে চাই,
আর সবার মন্তব্য চাই।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭টি
  • মন্তব্য করেছেন: ১৪৬টি
  • মন্তব্য পেয়েছেন: ১৫৬টি
  • ব্লগ লিখেছেন:  ৬ মাস ১ সপ্তাহ
  • ব্লগটি মোট  ২৭২৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ২.৩০১৮ সেকেন্ড