আজ সেই ম্যাচটার কথা মনে পড়ছে।
যে ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ ২৯৬ রান করেছিলো।
ইমরুল কায়েস সে ম্যাচে ১০০ বলে ৭০ রান করেছিলো। আর বাকীরা ২০০ বলে করেছিলো ২২৬ রান। সেদিন মনে হয়েছিলো ওপেনিং এ নামা একজন ব্যাটসম্যান কি করে ব্যাটিং ট্রাকে ১০০ বল খেলে ৭০ রান করে!! সেদিন রানটা ৩০০ পার হলে হয়তো সেই খেলাটায় পজিটিভ কিছু পাওয়া যেতে পারতো। আমি সম্ভাবনার কথা বলছি, জিততে পারতো তা বলতে চাইছি না!
আজ ইমরুল কায়েস ১১৩ বলে ৬৩ রান করলো! আর বাকীরা ১৮৭ বলে ১৯৭ রান করলো। ইমরুলের স্ট্রাইক রেট ৫৫ এর মতো, আর পুরো দলের(বাকীদের ব্যাটিং) স্ট্রাইক রেট ১০০'র উপরে। সুতরাং আর ২০-৩০ রান বেশী হতেই পারতো হয়তো।
অনেকে হয়তো বলবেন ইমরুলের কাজ ধরে খেলা। কিন্তু আমি বলবো ধরে খেলুক, তাই বলে ওপেনিং এ নেমে ১০০ বলের উপরে খেলে স্ট্রাইক রেট ৬০ এর নিচে থাকবে তার? ৫০ বল খেলার পরই তো সে বলকে ফুটবলের মতো দেখার কথা। !!!!!
যাই হোক, ওয়ানডে ইমরুল অথবা রকিবুলের মতো খেলোয়ার যেদিন ভালো খেলবে সেদিন বেশীরভাগ খেলায় বাংলাদেশ শুরুতেই হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো খেলেও খুবই কম ম্যাচে তারা Key Player প্লেয়ার, যাকে বাংলায় বলে ম্যাচ জেতানো খেলোয়ার হতে পারবেনা না!!
--------------------------------------
আজকের স্কোরটা খারাপ না। হয়তো ম্যাচে যথেষ্ট প্রতিদ্বন্দিতা হবে। জেতার আশাও করছি....
আর ২৬০ হবে এটা ভাবিনি। শেষে রান ভালোই এসেছে। তবে আরও ভালো হতে পারতো!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



