somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিষ্টি মুখের হাসি ......

২৮ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে অনেক সকালে ঘুম থেকে জেগেছি। কাল রাতে ঠিকমত ঘুম হয়নি। মনটা একটু খারাপই ছিল। আসলে একটু না বেশখানিকটা খারাপ ছিল.... যাই হোক ..... সকালে দেখি ঘরে নাস্তা করার মত কিছুই নাই, আসলে যা ছিল তা খেতে ইচ্ছা করছিল না। চলে গেলাম সোজা বেকারীতে .... সেখানে গিয়ে দেখি বিশাল লাইন....এতই লম্বা যে বেকারীর ভিতর থেকে লাইন শুরু হয়ে রাস্তার উপরে এসে পড়েছে....

অন্য কোথাও যেতে হলে বেশখানিকটা দুরে যেতে হবে... তার জন্য আবার বাসায় গিয়ে গাড়ীর চাবি নিতে হবে, ড্রাইভ করে যেতে হবে, তারপর ও সেখানে এরকম লম্বা লাইন দেখলে আমার কি অবস্হা হবে চিন্তা করতেই মনের সাথে এইবার মেজাজটাও বিগড়াতে শুরু করলো...

হঠাৎ আমার চিন্তায় বাধা পড়ল যখন দেখলাম আমার পিছনে এক মহিলা বুগিতে (বাচ্চাদের জন্য যে গাড়ি ব্যাবহার করা হয়) করে তার ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা নিয়ে দাড়িয়েছে। গুড মর্নিং বলতেই তিনি সুন্দর একটি হাসি উপহার দিয়ে প্রতিউত্তর দিলেন। তারপরই মনযোগ দিলেন তার বাচ্চার দিকে.... কি সুন্দর বাচ্চা, দেখলেই মনটা ভাল হয়ে যায় এমন আদুরে , গুল্লু গুল্লু চেহারা, ......

এইবার সত্যই আমার মনটা ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে শুরু করল...... কারন বাবা মায়ের একমাএ আদরের ছেলে যে তাদেরকে ছেড়ে থাকবে তা কখনো চিন্তাও করতো না... তাকে আজ এত দুর একলা..... নাহ এ নিয়ে চিন্তা করলে আজকের দিনটাই খারাপ যাবে.... তাই নিজের চিন্তার ঘুড়িকে আর উড়তে না দিয়ে, টেনে নামানোর কাজ শুরু করে দিতেই আবারও চোখ পড়ল অনিন্দ্য সুন্দর সেই মুখটির উপর।খুব ইচ্ছা হল তাকে একটু আদর করতে....

মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কিছুক্ষন তার দিকে হাত আর চোখ মুখ আকাবাকা করে ফোকলা মুখে হাসির ফোয়ারা দেখতেই ইচ্ছা হল আরেকটু বেশি হাসি না দেখলে আমার চলবেনা...... যে ভাবা সেই কাজ..... সকালের নাস্তা কেনার কথা ভুলে গিয়ে শুরু করে দিলাম সেই অতি পরিচিত খেলা .....হাতের তালুতে -- দুধ দেই, ভাত দেই, কলা দেই, চিনি দেই , এবার সবটুকু সুন্দর করে মেখে নিয়ে তুমি একটু খাও, আমি একটু খাই, ...... এবার রাজার বাড়ীর বিড়াল এসে চুপি চুপি সব খেয়ে ফেললো তারপর ও তার খিদে মিটলোনা ..... সে আরও খাবার খুজতে শুরু করলো.... মিয়াঁও মিয়াঁও মিয়াঁও মিয়াঁও ........এইভাবে আমি বাচ্চাটার হাতে কাতুকুতু দেওয়ার চেস্টা করতেই ..... ফোকলা বুড়োর মুখে যেন হাসির বন্যা শুরু হল.....

হঠাৎ খেয়াল হল আমার চারপাশে বেশ মানুষের ভীড় জমে গিয়েছে ..... সবার মুখে এক কথা.. বাহ, সুন্দর খেলা তো ..... আরেকবার খেলো প্লিজ..... এক সময় দেখি বেকারীর মালিক ও বিক্রি বন্ধ করে খেলা দেখছে.......

আরও কিছুক্ষন খেলা করে একটা কিং সাইজের তুর্কি ব্রেড কিনে বাসার পথে রওনা হতেই খেয়াল হল আরে, আমার মনটা তো খুব ভাল লাগছে ( অনেক ধন্যবাদ সেই করুনাময়ী মা কে যিনি তার বাচ্চার সাথে আমাকে খেলতে অনুমতি দিয়েছেন ). .... যাক উইকএন্ড এর প্রথম দিনটা খুব সুন্দর ভাবে শুরু হল....

বাসায় এসে খেয়াল হল,নিজের অজান্তেই আমি এখনো হাসছি..... কারন এখনো আমার চোখের সামনে ভাসছে সেই মিস্টি মুখের দুস্টু হাসি .. হা হা হা হা....... হি হি হি .... এ এ এ হা হা হা .. উ উ উ হু হু হু ..... হাহ হা হা......

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:২৬
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×