![]()
আমাদের মাঝে অনেকে আছেন যারা নিয়মিত তাদের রাশিচক্র দেখে থাকেন।
এমন মানুষের সংখ্যা ও অনেক যারা দৈনিক পত্রিকা হাতে নিয়ে প্রথম দেখেন..... আজকের দিনটি কেমন যাবে ...
আবার অনেকে দেখা যায় বিয়ের পূর্বে দেখে থাকেন .... ছেলে মেয়ের রাশি মিলছে কিনা, তাদের সাংসারিক জীবন কেমন যাবে ... কোন জটিলতা থাকবে কিনা .... আরো কত কি ...
কিছু প্রেমিক প্রেমিকা দেখা যায়.... কাউকে ভাল লাগলে প্রথমে তার জন্ম তারিখ জানতে চায় ...... কোন উপহার দেয়ার জন্য নয় ... বরং রাশি থেকে তাদের চারিত্রিক বৈশিষ্ট আগেভাগে জেনে সেই মত ব্যাবহার করতে ....
একটি মানুষের জন্ম তারিখ কি তার সমস্ত চারিত্রিক বৈশিষ্টকে বর্ননা করটে যথেষ্ট ? যেখানে আমরা জানি মানুষ পরিবেশ, পরিস্থিতি, সময় এমন বিভিন্ন কারনে পরিবর্তিত হয়ে থাকে...
এটা কি করে সম্ভব.... শুধুমাত্র একটি তারিখ একজন মানুষের ভবিষ্যত বলে দিতে পারবে? .... দু জন মানুষের মধ্যে মানসিকতার মিল হবে কিনা তাও কিভাবে বলে দেওয়া সম্ভব ?
পাঠক / পাঠিকার কাছে আমার প্রশ্ন - আপনি কি রাশিচক্রে বিশ্বাস করেন ? যদি করেন / না করেন তার কারনটা কি বর্ননা করবেন ?
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



