
কি লিখবো আমি তোমাকে নিয়ে
ভাবতেই কেমন আশংকা জাগছে মনে
কষ্ট হয়, তবুও ভাবছি তোমায় নিয়ে
এক টুকরো ভালবাসার প্রত্যাশায় ....
জানি আমি আজ অনেক দূরে
তোমার চোখের আড়ালে
তবুও যেন মনে হয়
আছি আমি ঠিক তোমার পাশে ....
ফেরাতে চেয়েছো তোমার দৃষ্টি
আমার কুৎসিত চেহারা থেকে
কিন্তু পেরেছ কি আমার স্মৃতি
দূর করতে তোমার হৃদয় থেকে ?
বলেছ তুমি থাকবেনা আমার জীবনে
কারণ আমি অভিশপ্ত, অসভ্য, বর্বর
পারনি কেন তবে আমায়
মুক্তি দিতে এই অন্ধকার কারাগার থেকে ?
বাড়িয়েছিলাম আমার অসুস্হ হাত দুটি
তোমার পরম সাহায্যের আশায়
কেন তখন দিলে আমায়
ভ্রুকুটির ঐ বিষাক্ত দৃষ্টি ?
জানি আমি তোমার যোগ্য নই
তবু ভালবাসি তোমায়
মন , প্রান, অন্তর
এমনকি আমার জীবন দিয়ে .....
নাই বা এলে আমার প্রিয়া হলে
নাই বা দিলে একটুকু সান্তনা
নাই বা করলে ভালবাসায় আলিন্গন
তবুও তোমায় ভালবাসি
সেই প্রথম দিন থেকেই
যা বাড়ছে প্রতিনিয়ত
আলোকের চেয়েও দ্রুততর গতিতে ....
নাইবা হলে আমার একান্ত আপন
অথবা আমার জীবনসন্গী
শুধু কি পারবেনা আমায়
তোমার ঘৃনা থেকে মুক্তি দিতে ?
সে মুক্তিই হবে আমার
জীবন চলার সাথী, একমাত্র সম্বল
সোনালী সুতোয় বোনা
দুর্লভ ভালবাসা .....
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



