
এক বৃষ্টিভেজা উইকএন্ডের বিকালে হঠাৎ মনে হলো দেশের কথা .... সেখানে এমন দিনে খিচুড়ী খাওয়ার যে মজা ... তা এখন শুধু স্মৃতি হয়ে আছে .... কি করি কি করি করতে করতে এক বন্ধুকে ফোন দিলাম .... শুনলাম তার কাজ শেষ হবে বিকাল ৫টায়... আরেকজনের রাত ৮টায় ..... ঠিক হলো আমি প্রথমে একজনকে পিক করে অন্যজনের কাজ থেকে সোজা বাজারে যাব..... এরপর খিচুড়ীর জন্য প্রয়োজনীয় সব কিনে সবচেয়ে কাছের বন্ধুটির (৩য় জন) বাসায় আজকে রাতে খাবো...
যে ভাবা সেই কাজ.... ৩ জন মিলে বাজার করে শুরু করলাম রান্না নামক যুদ্ধ .... বেশ আয়োজন করেই ভুনা খিচুড়ী রান্না করা হলো.... একজন আবার এর মধ্যে আচার আর সালাদ কেটে রেডি করে ফেলেছে.... এবার খাওয়ার পালা .... মাথার মধ্যে আবার এলো..। এর সাথে বেগুনভাজী হলে তো বেশ লাগতো ..... যে ভাবা সে কাজ , সাথে সাথে বেগুন ভাজীর প্রস্তুতি নেয়া হলো....
অল্পক্ষনের মধ্যে বেগুনগুলো নিজেদেরকে আমাদের মনের মতো রং ধারন করা শুরু করে দিলো ... এদিকে তাড়াহুড়ায় আমাদের কারোরই এগজাস্ট ফ্যান অন করতে মনে ছিলোনা..... অল্পক্ষনের মধ্যেই রান্নাঘর সুবাসিত বেগুনভাজীর গন্ধে ভরে উঠল, আর সেই সাথে আমাদের চোখকে ফাকি দিয়ে ধোয়ার ভরে গেলো আমাদের চারিদিক... ব্যাপারটা একসাথে সকলের দৃষ্টি কাড়লো তখনি যখন বিকট শব্দে বেজে উঠলো "স্মোক এলার্ম "

রাত তখন ২টা , চারিদিকে সুনসান নিরবতা ..... এর মাঝে বিকট এলার্মের আওয়াজে একসাথে চমকে গেলাম ৩ জন ..... কি করি কি করি ..... করতে করতে একজন ঘরের সব জানালা খুলে দিলাম, একজন ফ্যান চালিয়ে দিলো আরেকজন লেগে গেল "স্মোক এলার্ম " ডিএ্যাকটিভ করতে ..... কারন তার কর্কষ আওয়াজে পুরো এলাকা জাগিয়ে তুলতে ২ মিনিটের বেশি সময় লাগবেনা ..... আর সবাই এসে যদি দেখে আমাদের কাজ-কারবার .. তো কি বলবে কে জানে ( সাধারনত: এখানে আমরা রাটের খাবার খাই সন্ধা ৬টায়... আর তখন বাজে রাত ২ টা )
নরমাল এলার্ম গুলো বেশ সহজেই বন্ধ করা যায়, কিন্তু সেদিন কেন জানি আমাদের কেউ ই পারছিলাম না ..... শেষ পর্যন্ত ব্যাটারী খোলার চেষ্টাতেও বিফল হলে উপায়ন্তর না দেখে ওটাকে খুলে কোলসেটের ভিতরে ২ - ৩ টি জ্যাকেট দিয়ে চেপে দরজা বন্ধ করে দেওয়া হলো....... আর সেই সাথে ঘরের ধোয়া বের করে দেয়ার জন্য ২টা অতিরিক্ত ফ্যান চালানও হলো ......
অবশেষে "স্মোক এলার্ম " চিল্লাপাল্লা করতে করতে ক্লান্ত হয়ে থেমে গেলে তাকে তার যথাস্থানে রেখে ওর আর বেগুনভাজীর ১৪ গুষ্টি উদ্ধার করতে করতে খেতে বসতে বসতে বেজে গেল ভোর ৫টা .....
প্রবাস জীবনে ৩ বাংগালী বন্ধুর একটি রাতকে স্মরনীয় করে রাখলো শুধুমাত্র -- কয়েকটি বেগুনভাজি........
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



