
প্রেম ভালবাসা জিনিসটা বড়ই খতরনাক ..... এই আছে আই নাই টাইপ ....
আশেপাশের পোলাপাইন গুলোর বেহাল অবস্হা দেখে ঐ লাইনে পা বাড়াতেও ভয় হয় ....
কি ছেলে কি মেয়ে , প্রেমে পড়লে সব টপ গিয়ারে দৌড়াতে থাকে .... আর হঠাৎ দেখা যায় ব্রেক করে বসেছে ..... যারা একটু ধাক্কা খায় ... তারা আবার ব্যাক গিয়ারে ও চলা শুরু করে..... পুরা কঠিন অবস্হা .....
ডিডি রে জিগাইলাম..... এ সব দেখে তো প্রেম করতে মন চায়না .... মাগার একখান মাইয়ারে দেইখা আমার কইলজা চাপ মারছে ..... মনটা সব সময় কেমন জানি আকুপাকু করে ..... কি করমু এখন ? ডিডি কইলো -- ডেক্সটর, এক কাম কর .... কোন কিছু নিয়া এমন বিজি হইয়া পড় , যাতে করে তারে মনে করার মত টাইম না পাস ...
ডিডির পরামর্শ অনুযায়ী কত কিছুই করলাম নিজেরে বিজি রাখতে ..... মাগার, কামে লাগলো না ..... শেষমেষ এইখানে আইসা কাচা হাতে ভাংগা কলম নিয়া নিজের অখাদ্যগুলো বল্গাইতেছি .... দেখি শেষ পর্যন্ত কি হয়
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



