![]()
আজকাল আমার সময় কাটছে মেহমানদের সাথে ...... কয়েকটি দেশ থেকে উনারা এসেছেন এখানে বেড়াতে ..... সবাই বাংগালী এবং এদের মধ্যে বেশ কয়েকজন আমার চেয়ে বয়সে বড়....যাদের ভিতরে এখনো বাংলাদেশের অনেক কঠিন ধ্যান ধারনা রয়েই গেছে ... তাদেরকে আমি তেমন একটা ঘাটাইনা বলে মোটামুটি শান্তিপূর্ন সহঅবস্হান করতে পারছি ... এবং সংগত কারনেই তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে যাওয়ার দায়িত্বটা আমার উপরেই পড়ে
সেদিন দুপুরে এক বাংগালী আংকেল বললেন -- রাতে সব মেহমান প্লাস আমাদের বাসার সবার দাওয়াত. বাচ্চারা নতুন যাগায় যাওয়ার মহা উৎসাহে শোরগোল শুরু করে দিল, সুন্দরীরা নিজেদের রুপ চর্চায় মনোনিবেশ করলো ... আন্টিরা নিজেদের মধ্যে কি জানি আলাপ শুরু করে দিলেন, আর আংকেলের দল বসে আছেন কখন মেয়েদের সাজুগুজু শেষ হবে, তার পরে তারা রেডি হবেন।
দাওয়াত ছিল সন্ধ্যা ৭টায় .....৬:৪৫ এর দিকে এক আংকেল বললেন অনন্ত দিগন্ত তুমি এক কাজ করো ...... বাচ্চারা আর যারা রেডি হয়েছে তাদের কে রেখে এসো পরে না হয় আমরা কয়েকজন একসাথে যাব ....... মনে মনে বেজার হলেও প্রকাশ করলাম না .... এভাবে বার বার যাওয়া আসার কোন মানে হয়না ..... একবারে সবাই বের হলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় ..... কথা মতো এক গ্রুপ রেখে এসে দেখি বাসার অন্য গাড়িগুলোতে জায়গা থাকা সত্বেও আমার সাথে যাওয়ার জন্য ৪জন বসে আছেন আর অন্যরা সবাই রওনা হয়ে গিয়েছে...... এর মধ্যে একজন আবার তখনো লুন্গি পরে আছেন ....... বললাম আপনি রেডি হবেন না ? .... উনি জবাব দিলেন - আমি তো রেডি ....... পরে জিজ্ঞেস করলাম -- এভাবে যাবেন ?...... বললেন - আরে বাংগালীদের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি .... লুন্গি পরলে কি সমস্যা ?.... এ কথা শুনে মেজাজটা আরো খিচড়ে গেলেও মেহমান বলে আর কোন উচ্চবাচ্য না করে ওভাবেই তাকে নিয়ে গেলাম।
দাওয়াতে পৌছানোর পরে দেখি বয়সানুযায়ী যে যে যার যার মতো বসে গল্প করছে .... কি মনে করে চলে গেলাম বাচ্চাদের সাইডে ...... বেশ কিছুক্ষন ধরে লক্ষ্য করলাম এ রুম থেকে বাচ্চারা পাশের রুমে (যেখানে পুরুষরা বসে আছেন) বার বার যাচ্ছে আর আসছে ..... কেউ কেউ মুখ টিপে হাসছে .... জিজ্ঞেস করলাম , কি ব্যাপার ? ..... ওদের একজন বললো --- " শ.... " আংকেল কি পরে এসেছে ? (এখানে বলে রাখা ভালো ...... এসব বাচ্চাদের মধ্যে খুব কমই ছিল যারা এর আগে লুন্গি দেখেছে)..... বললাম -- তোমরা নিজেরাই জিজ্ঞেস কর.... কিন্তু তাদের কেউ এ প্রশ্ন নিয়ে না গিয়ে নিজেদের খেলায় মনোযোগ দিল........ আমার মনে হলো - ওরা মনে হয় ব্যাপারটা ভুলেই গেছে ...
সবাই মিলে খেতে বসতেই ৩ - ৪ বছরের এক পিচ্চি আমাকে বলে -- ভাইয়া , তুমি ঐটা জিজ্ঞের কর ...... বললাম কোনটা ? ..... বলে ঐ যে ...... বললাম -- তুমিই করো ..... কেউ কেউ বললো ....... ও কি জানতে চায় ? ..... সবাইকে জানালাম ওর মনে কোন একটা প্রশ্ন আছে সেটা সে জানতে চায় .... সবাই একসাথে বললো কি জানতে চাও বলো ..........
পিচ্চিটা গুটি গুটি পায়ে " শ.... " আংকেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো --> তুমি মেয়েদের মতো স্কার্ট পরেছ কেন ? ছেলেরা কি এটা পরতে হয় ?
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



