
সকালে ঘুম ভাংলো পোলাপানের চিল্লাপাল্লাতে ....... উহহু ...... আমার পোলাপান না, আমার মামার আন্ডা-বাচ্চা ..... উপরের ফ্লাটে সবাই ঘুমিয়ে আছে বলে টিভি দেখতে পারবে না বলে সকাল সকাল আমার দরজায় হামলা করেছে ২ কাজিন - ভাইয়া স্কুলে যেতে তো এখনো দেরি আছে একটু জনি ব্রাভো দেখি ?
সকালে আমার একটা প্যাকেট আসার কথা ছিল পোষ্টে, জরুরী কিছু পেপার ছিল ওতে, জনি ব্রাভোর শব্দের যন্ত্রনায় বেডরুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম বলে কখন যে পোষ্ট(ও)ম্যান এসে বেল দিয়ে চলে গেছে খবরই নাই আমার ।
কি আর করা, এটা ছাড়া কাজ করাও মুষ্কিল, তাই ধুমধাম রেডি হয়ে চললাম ওখানে ..... ঘর থেকে বের হতেই দেখি পাশের বাড়ীর ছোট্ট মেয়েটা বলে আংকেল জনি ব্রাভো আমার সাইকেলের চেইনটা পড়ে গেছে একটু তুলে দেন না প্লিজ
গাড়ি ছুটিয়ে পোষ্ট অফিসে গিয়ে শুনি আজকে বিকালের আগে প্যাকেট টি পাওয়া যাবে না, কারন দুপুর ৩টার পরে পোষ্ট(ও)ম্যান যে প্যাকেটগুলো ডেলিভারি হয়নি সেগুলো ফেরত দিবে .... মুখ দিয়ে মনের অযান্তেই বের হয়ে গেল --- শালা জনি ব্রাভো
বাসায় আবার ফেরত আসলাম, ঐ পেপার গুলো না পেলে আজকে কাজে গিয়েও লাভ নাই, তাই বলে দিলাম আজকে আসবো না...... টিভি চালিয়ে দিতেই কোন একটি বাংলা চ্যানেলের (নাম মনে নাই এ মূহুর্তে) খবরে শুনলাম নির্বাচন কমিশন নাকি জামায়াত কে জাতীয় নির্বাচনের নিবন্ধন দিয়েছে ..... খবরটা শুনে মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল .......আই এ্যাম শিওর, শালা জনি ব্রাভোর কাজ ঐটা .......
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



