ছোটবেলায় অনেকের অনেক রকম ইচ্ছা থাকে.... বিশেষ করে কার্টুন দেখে কেউ হতে চায় সুপারম্যান, কেউ স্পাইডারম্যান ....কখনো কখনো টিভি সিরিয়ালের সুপার হিরো .... এসব নিয়ে চিন্তা করতে করতেই হঠাৎ মনে হলো -- আমি যদি অদৃশ্য হতে পারতাম তবে কেমন হতো ?
ছোট বেলার অদৃশ্য হতে পারলে কি হতো -
যদিও বেশীরভাগ দুষ্টুমি করে আম্মুর কাছে ধরা খাইনি তবুও যে কয়বার ধরা খেয়েছি সেগুলো থেকে বাঁচা যেত (বিশেষ করে পিটুনি গুলো থেকে বাচতে পারতাম
বিকালের বদলে দুপুরেই খেলতে বের হয়ে গেলে আম্মু দেখতেই পেতো না
স্কুলে টিচারদের জন্য যেগুলোকে ঠিকমতো পিটাতে পারিনি সেগুলোকে আচ্ছা রকম প্যাঁদানী দিতে পারতাম
আপুর সুন্দর কলমগুলো (যেগুলো আমাকে ধরতে দিতো না
ক্লাসের এন্টি গ্রুপের বান্দর পোলাপান গুলো আমার নামে কি বলছে সব কাছে থেকে শুনতে পেতাম
যেদিন হোমওয়ার্ক করে যাইনি সেদিন টিচার আমার দিকে তাকানোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেই তো ...... হি হি হি
আরো অনেক কাহিনী আছে .... সেগুলো থাক ... এবার বলি আরেকটু বড় হয়ে যদি অদৃশ্য হতে পারতাম তবে কি হতো ....
ফকিরাতুন্নেসা স্কুলের ফ্রেন্ডগুলারে কইষা মাইর দিতে পারতাম ... (আমার হাত উঠতে দেখলেই চোখে বন্যার আভাস দেখায়ে ইমোশনাল ব্লাকমেইল করতো বান্দরগুলো
সুইস, সুইস প্লাস, গোলপিয়া, হ্যালভেশীয়া তে একটা কিং সাইজ বার্গার কিনে পুরা সস এর বোতল খালি করলেও ম্যানেজার মামা দেখতে পেত না
দিনে দুপুরে আগর বাত্তি / মোম বাত্তি জ্বালায়ে গলির মোড়ে ধোঁয়া উৎসব পালন করার সময় এলাকার কোন মুরুব্বী আসলে ওগুলো হাতের তালুর পিছনে নিতে হতো না
বেশী রাত করে বাসায় ফিরে চুপি চুপি ঘরে ঢুকে নিজের বেডে শুয়ে থাকলে আব্বু আম্মু সকালে বকা দিতে পারতো না ...
এবার না হয় স্কুল লাইফের পরের কাহিনী শুরু করি ....
দেশের সন্ত্রাসীগুলোর অস্ত্র নিয়ে ওদেরকেই একে একে শেষ করে দিতাম
শাহবাগের মোড়ে যতগুলো ঠোলা মামুর ঘুষ খাওয়া হাতে নাতে ধরে বন্ধ করেছি সেই সাথে ওগুলোরে মাইরা ভর্তা বানাইতাম (শুধুমাত্র সরকারী পোশাকের কারনে ওগো গায়ে হাত দেইনাই
ঘুস খোর অফিস কামলা (ওগোরে নাকি আবার আমলা কয়
সন্ত্রাসী বডিগার্ডদের কারনে যে সব রাজনীতিবিদ দের কাছে যেতে পারিনি, ওদের মাথা কামায়ে ঘোল ঢেলে আসতাম... তাতে যদি ওদের মাথা ঠান্ডা হয়ে একটু দেশের সেবার কথা চিন্তা করতো
রাজাকারগুলোরে কান ধরে দেশের বর্ডারের বাইরে বের করে দিয়ে আসতাম ...
এমন অনেক কিছুই মনে হয় করা যেত .... তবে এখনকার দিনে দেশের অবস্হা দেখে সত্যি সত্যি মন বলছে -->> হায় ! যদি এখনই অদৃশ্য হয়ে যেতে পারতাম তবে আজকে অন্তত প্রিয় এই মাতৃভুমির বুকে স্বাধীনতাবিরোধীদের গর্বিত আস্ফালন দেখতে হতো না, দেখতে হতোনা তাদের হাত ধরে হুজুর হুজুর করা কিছু চাটুকার রাজনীতিবিদদের কুৎসিত রূপ ... স্বাধীনতা লাভের ৩৭ বছর পরেও দেখতে হতোনা আমার বাংলা মায়ের এই সম্ভ্রমহানী ....
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



