ঈদের আগে থেকেই প্ল্যানে ছিলাম এমন কাজ করার, অবশেষে এক সেই সময় যখন মনে বাজতে লাগলো, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা টাইপ, দিনের বেলা খেতে যে আমার নেই মানা গানটি .... ধীরে সুস্হে উঠে খুললাম আমার কিচেন কাস্ট, বের করে আনলাম আমার প্রানপ্রিয় বস্তুটা ... জ্বি সেটা আর কিছু না , আমার বড় আদরের চানাচুর
প্রথমেই বের করে ধুয়ে নিলাম লাল পিয়াজ, দু রং এর দুটো কাচা মরিচ, শসা, ক্যাপসিকাম, এক ফালি লেবু, কয়েকটি লেটুস পাতা .... এর পরে সেগুলো নিচের ছবির মত করে কেটে এতে অল্প লবন আর আমের আচারের তেল মিশিয়ে দিলাম
এর পরে এর উপরে ঢেলে দিলাম কুড়কুড়ে মুড়মুড়ে তাজা চানাচুর... ইয়াম্মী
কিন্তু এবারের চানাচুরে মনে হলো যেন বাদাম কম আছে ... সুতরাং ? ... নাহ ! বাদাম ছাড়া দেয়ে মজা লাগবে না ... তাই এক্সট্রা কিছু বাদাম ও ঢেলে দিলাম এর মধ্যে
এবার সবকিছু একসাথে ঘুটা ঘুটা দেয়ার পরে মনে হলো, একটু অন্যরকমের বাদাম যখন হাতের কাছে আছেই তবে দিতে দোষ কি ? সুতরাং একে একে এক্সট্রা হিসেবে তার সাথে যোগ হতে লাগলো আখরোট, কাজু আর পেস্তা বাদাম ...
আয়োজন পর্ব শেষ, এইবার শুরু হয়ে যাক খানাপিনা পর্ব .... সব্বাইকে চানাচুর মাখার দাওয়াত থাকলো কিন্তু, দেরী করলে লেট হয়ে যাবে, পরে আমারে দোষ দিলে হবে না বলে দিলাম ....
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



