আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

*_*| |* পূর্নতার পথে একটুকরো ভালবাসা ...*| |*_*

২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯

শেয়ারঃ
0 0 0




জানালার গ্রীল ধরে ঠিক কতক্ষন দাড়িয়ে আছে কান্তারীর ঠিক মনে নেই, এই পড়ন্ত বিকেলে বৃষ্টির ঝাপটায় পুরো ভিজে গেলেও আজ কেন যেন ঠান্ডা লাগার চিন্তা মনেও আসছে না ওর ... দুর আকাশের মেঘের ভেলায় আজ যেন ওর চিন্তা ঘুড়ি উড়ে চলেছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দুরন্ত কোন কিশোরীর মত ... এত বছরের মন খারাপ করা অন্ধকারাচ্ছন্ন মেঘগুলোকে আজ যেন ছুয়ে দেখতে ইচ্ছে করছে এক্কেবারে কাছ থেকে, আদরে আদরে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে ওদের তুলতুলে ভেজা শরীরের প্রতিটি অনু পরমানুগুলোকে ... বৃষ্টিকে যার এতদিনের ভয় অল্প এক্টু ভিজলেই ঠান্ডা লাগে বলে, সেই বৃষ্টির হাত ধরেই আজ সব ভয় কাটিয়ে উচ্ছল আনন্দে নেচে উঠতে মন চাইছে হৃদয়ের প্রতিটি সুক্ষাতিসুক্ষ আবেগ অনুভূতি ... ওপাশের বিল্ডিং এর কার্নিসে ভিজে চুপ চাপ বসে থাকা কুচকুচে কালো কাক গুলোকে আজ কেন যেন অন্যদিনের মত তাড়িয়ে দিতে ইচ্ছে করছে না , বরং পরম মমতায় এক দৃষ্টিতে তাকিয়ে মনের মাঝে একটুকরো অন্যরকম ইচ্ছের জন্ম নিচ্ছে - ইশ ! ওদেরকে যদি এক টুকরো কাপড় দিয়ে মুছে দেয়া যেত .... বারান্দায় রাখা ফুল গাছগুলোকে দাড়িয়ে দাড়িয়ে ভিজতে দেখে আজ কেন জানি ফিক করে হেসে উঠতে মন চাইলো, কারন আজ সে ওদের মত নিজেও ভিজছে জানালায় দাড়িয়ে দাড়িয়ে,তবে ওদের ডালে ডালে অসংখ্য কলি দেখতেই কেন যেন লজ্জায় লাল টুকটুক হয়ে উঠলো ওর ফর্সা গাল দুটো ... রাস্তার উপর জমে থাকা বৃষ্টির পানিগুলো প্রতিদিন ওর বিরক্তের কারন হলেও আজ যেন মন চাইছে -- ইশ ! ঐ পানিগুলোর মধ্যে যদি একটু দাপিয়ে আসা যেত, কি মজাই না হতো ... বৃষ্টির মাঝে রাস্তায় হাটতে থাকা স্কুল ফেরত এক বাচ্চা তার মায়ের মেলে ধরা ছাতার বাইরে বেরিয়ে ভেজার যে কি প্রানান্তর চেষ্টা করে চলেছে দেখতেই মনে অজান্তেই ফিক করে হাসি দিয়ে মনে মনে প্রার্থনা শুরু করলো - আমি চাই তুমি বিজয়ী হও, শুধু আজকে নয় সারাটা জীবন তুমি সকল বাধা পার করে বিজয়ী বেশে আবির্ভুত হও সেই মমতাময়ী মায়ের সামনে যে তোমাকে একটুকরো কাপড় দিয়ে তোমাকে তুমুল বর্ষনের হাত থেকে রক্ষা করে চলেছে ... হঠাৎ করেই যেন তার অনুভুত হলো গত রাতে আবিষ্কৃত নিজের ভিতরে ক্রমে ক্রমে বেড়ে ওঠা কেউ একজন আন্দোলিত করে নিজের অস্তিত্বের জানান দিয়ে জিজ্ঞেস করছে -- আর আমি ? ... পরম মমতায় ওর উপরের চামড়ার আবরনে ভালবাসা মাখা আদরে হাত বুলিয়ে দিতে দিতে সে বলে উঠলো -- ওরে দুষ্টু, আমার সব ভালবাসা আর শুভকামনা যে শুধু তোরই জন্য !!!





অনেক অনেক শুভকামনা আমার সেই আপুটার জন্য যার এমন ই একটা মনের ইচ্ছে পূরন হতে যাচ্ছে খুব শিগগিরী ... দোয়া করি, তোমার সব আশা পূর্ন হোক।

 

প্রকাশ করা হয়েছে: মনের কিছু এলোমেলো কথা...  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
বড় বিলাই বলেছেন: দোয়া করি তোমার সেই আপুর সব আশা পূর্ণ হোক।
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ঠিক তাই, তার সব আশা যেন পূর্ন হয় ...

২. ২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
মোজাম্মেল প্রধান বলেছেন:
আপুটার জন্য শুভ কামনা।
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৩. ২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০
তাজা কলম বলেছেন: নেক অনেক শুভকামনা আমার সেই আপুটার জন্য যার এমন ই একটা মনের ইচ্ছে পূরন হতে যাচ্ছে খুব শিগগিরী ... দোয়া করি, তোমার সব আশা পূর্ন হোক।

আমরা সবাই এ দোয়াই করছি।
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ...

৪. ২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
অগ্নিশিখা বলেছেন: আপুর জন্য অনেক অনেক শুভ কামনা।
২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ...

৫. ২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
মোজাম্মেল প্রধান বলেছেন:

অনন্তদা, স্যরি। ভুল করে মাইনাস পড়ে গ্যাছে। স্ট্রীমলি স্যরি।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ইটস ওকে , টেক ইট ইজি ব্রো ...

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: কি খপর , আছো কেমন ?

৭. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৫
আধারে অপ্সরী বলেছেন: আপু এবং আপুর দুষ্টুটার জন্য অনেক অনেক শুভকামনা :)
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: তোমাকেও এত্ত এত্ত ধন্যবাদ :)

৮. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩
ঘাসফুল বলেছেন: নতুন আলোয় উদ্ভাসিত হোক পৃথিবী...
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ...

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: খালি হুমাও ক্যান ? /:)

১০. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০
নাহিন বলেছেন: কিউট হইসে।
কি রে ইদানীং এতো কিউট কিউট লিখা লিখতেসিস কেমনে?
ঘটনা কি???
কিসু হইসে নাকি হবে???
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ঘটনা কিছুই না রে, কিছু হইলে তো তুই সবার আগে টের পাইতি ... পাইছিস কিছু ?

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: নাহ রে ... চিনোনা তারে ...

১২. ৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৯
সহেলী বলেছেন: সবার সব আশা পূর্ণ হোক ।

যাকে নিয়ে লিখেছো , তার খবরটা মনে করে পরে জানিও ।

: কোন গাধা এটায় মাইনাস দিল !
৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে .... তোমারও সব আশা পূর্ন হোক ... অবশ্যই জানাবো, চিন্তা কোরো না :)

একজন ভুল করে মাইনাস দিয়ে ফেলেছিল, স্যরিও বলেছে উনি (উপরে দেখ)

১৩. ৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮
সোনালীডানা বলেছেন: অনেক শুভকামনা আপুটার জন্য :)
৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: এত্ত এত্ত ধন্যবাদ জেডা :)

৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: :) :) :)

১৫. ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৬
~স্বপ্নজয়~ বলেছেন: আপন ল্যাঞ্জা কবে কাটাইবে বালক? ;) ;) ;)
৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: শুভস্য শীঘ্রম ;)

১৬. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৮
এন এইচ আর বলেছেন: লেখা আবেগতারিত করেছে....... মাইনাচ............।


আপুর জন্য মঙ্গল কামনা করি।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: সবার মঙ্গল কামনা এক হয়ে আপুর মনের আশাটা পূর্ন করুক ...

১৭. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
সামছা আকিদা জাহান বলেছেন: অবশ্যই আপনার আপুর এবং অনাগত শিশুর জীবন সুন্দর হবে এবং তার বিজয়ী হবেন। অনেকনেক শুভেচ্ছা রইলো ওদের জন্য। শুভ কামনা রইল।

মন ভালো করে দেয়া পোস্ট। একটা ভাল লাগার আবেশ ছড়িয়ে পড়েহে মনটা জুড়ে।
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপি... আমার আপিটার জন্য অনেক করে দোয়া কোরো ...

১৮. ০৮ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৫
যোগিনী বলেছেন: আপুর জন্যে শুভকামনা
১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: :) :) :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন এক মৃত্যু পথযাত্রীর আর্তনাদের সাথে ভেসে আসে তীব্র বারুদের গন্ধ....

--------------------------------------

ononto.digonto@ জিমেইল[ডট]কম

-------------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ