ছবিগুলো আমাদের সবাই অনেকবার অনেক জায়গাতে দেখেছি, এর পরেও এগুলো এমন ছবি যা আমাদেরকে দেখতে হবে ... একবার না, বার বার দেখতে হবে ... ঘুমন্ত বিবেকের দরজায় কড়া নেড়ে দেয়া এই সব জীবন্ত ছবিগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে ... বর্ননার দরকার নেই, নিশ্চল ছবিগুলোর করুন আর্তনাদেই জেগে উঠুক সবার বিবেক, খুলে যাক অন্ধকারে নিমজ্জিত মনের বন্ধ দুয়ার ...
সেই সময় যারা এই সব মর্মান্তিক ঘটনার সাথে পাকিস্তানী হানাদারদের পক্ষ নিয়ে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ওরা আজও আছে, আমাদের মাঝেই গর্বভরে মাথা উচু করে আছে, আত্মদম্ভের অহমিকায় ঘাড় ফুলিয়ে আজো আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে উষ্ম বিষবাষ্প ... রক্তের নেশায় যারা একসময় এমন পশুত্বের পরিচয় দিয়েছিল ওদেরকে এখনই রুখতে হবে, না হলে একদিন আমাদেরকেও হতে হবে এমন ঘটনার শিকার ...
ছবি সূত্র - গুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



