আমার প্রিয় পোস্ট

বিকট

রবিবার(যে গানটা অন্জন দত্ত'র লেখার কথা ছিল,কিন্তু দৈবক্রমে আমি লিখে ফেলেছি!)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৫

শেয়ারঃ
0 0 0

সপ্তাহে ছটা দিন টিউশনি আর অফিসপাড়ায় ঘুরঘুর
জীবিকার তাগিদে যে কোথাও যেতে রাজি এই কটা দিন মন্জুর।
ছোটখাট সাদামাঠা ব্যবসার খোঁজে পুরোন ঢাকার অলিগলি।
শুধু রবিবার দিনটা আলাদা সে রাখবেই,আসবে এদিন অন্জলি।
অন্জলির নেই গাড়ি-বাড়ি গহনা,আছে তার শুধু মন্জুর
আছে বিড়াট সংসারের বোঝটা কাঁধে চেপে,যেতে হবে তাকে বহুদূর।
পথে-ঘাটে অফিসে লোভাতুর দৃষ্টি,পাড়াপড়শীর কানাকানি,
রবিবার দিনটায় ভুলে যায় সবকিছু,জীবনের যত গ্লানি।
"এভাবে কেটে যায় কত কত রবিবার
জীবনের ধারা পাল্টায়না
শুধু বুঝতে পারে তারা দারুন ভালবেসে
জীবনটা খাঁটি সোনা"
শহরের কোন এক অন্ধগলি থেকে প্রতিদিন শুরু ভোর সাতটায়
মন্জুর জানে এই শহরটা চলছে প্রতিদিন কিসের ইশারায়।
তবু সেতো দেয়নি নিজেকে বিক্রী করে শঠতা আর ভন্ডামীতে
সবকিছু ফিরে পায় অন্জলির মাঝে রবিবার দিনটাতে।
" এভাবে কেটে যায় কত কত রবিবার
জীবনের ধারা পাল্টায়না
শুধু বুঝতে পারে তারা দারুন ভালবেসে
জীবনটা খাঁটি সোনা"
এই সমাজের যত মুখোশধারীদের পঙ্কিল চোখে প্রলোভন,
প্রতিদিন দেখে দেখে ক্লান্ত অন্জলি,জলে ভরে তার দুনয়ন।
ভ্রান্তপথের বাঁকে যদিও সে হারায়নি,হারিয়েছে স্বপ্ন দেখা।
রবিবার দিনটাতে বুঝতে পারে,এ পৃথিবীতে সে নয় একা।

 

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: তাইলে পিলাচ দ্যাননাই কেন!?

২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: দইন্যবাদ।এবার শোকেসে রাখেন।হাহাহাহাহা।

৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৮
নুশেরা বলেছেন: যথাযথ শিরোনামে চমৎকার গান।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪১

লেখক বলেছেন: দইন্যবাদ।

৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৫০
সবাক বলেছেন: ভাগ্যিস অঞ্জন দত্ত ব্লগায় না..............
২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: কেন ভাই,এটাতো তাইলে কি হইত?অন্জন দত্ত হীনমন্যতায় ভুইগা মারা যাইত?ঠাঠাঠা!

১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ওরে ছাগু,আর আসিসনা।

৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৬
অচেনা সৈকত বলেছেন: আপনি না বলে দিলে ভাবতাম অন্জনেরই গান যেটা আমার শোনা হয় নাই। প্লাস।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: বলেন কি ভাই!!!!!আপনাকেও প্লাস!

৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২২
তামিম ইরফান বলেছেন: আমি অন্জন দত্ত'র গান মনে কইরা ঢুকছিলাম:|


গান ভালো লিখছেন।এবার সুর দেন
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: দিসি তো! ক্লিক দিস্ লিংক
খিকজ!

৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
নিবিড় বলেছেন: বাহ বাহ হাততালি
১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: বাচ্চালোক,বুড়ালোক সবাই তালিয়া।

৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৭
ক-খ-গ বলেছেন: গান জটিল হৈছে, সুর দেন........
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন: কইসি অন্জনরে।হয়া যাইব।

১০. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৪
সুমন বলেছেন: গান টা ভাল লাগছে।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস।

১১. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯
মেঘলা মানুষ বলেছেন: জটিল হইছে :)

মিউজিক ভিডিও বানাইয়া ইউটিউবে দিয়া দেন ভাই।
১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: সমিস্যায় ফালায়া দিলেন!

১২. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আসলেই সুন্দর হইচে!
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: থ্যাংকস।

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
মমমম১২ বলেছেন: আসলেই সুর সহ শুনতে মন চায়।
২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: কইসি অন্জনরে।হয়া যাইব।

১৪. ২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
সহেলী বলেছেন: ভালই পোষ্ট দিলেন ! সুন্দর ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: থ্যাংকস সহেলী।ভাল থাকুন।

১৫. ১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২১
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভাল্লাগছে। একটা গিটার নিয়া বইসা পড়লেই হইলো। শুনান লাগবো কিন্তু। নইলে লিইখা পোষ্ট দিছেন ক্যান।
১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ভাই,সুর করা আছে,কিন্তুক গিটার তো বাজাইতে পারিনা :( আপনে বাজাইলে আমি গাইতে রাজী।

১৬. ১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৫১
পেন্সিল বলেছেন: বিয়ের পর এই রবিবারেই অন্জলির ধরিয়ে দেয়া বাজারের লিস্ট আর বকুনি খেতে খেতে মনে হবে রবিবার না থাকলেই বুঝি ভালো হতো...
+
১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: হাহাহা! ভালো বলেছেন! পুরোনো পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ!

১৭. ১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১২
নকীবুল বারী বলেছেন: কঠিন হইছে, সুর দিয়া ফালান.....................+++
১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: আপনে সুর দেন!

১৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
ভেবে ভেবে বলি বলেছেন: অহন দ্যাখতে বইছি Last Tango in Paris... এইডা তো আপ্নের মেলা পেয়ারের ফিলিম, আমার তো পুরা অ্যান্টেনার উর্পে দিয়া যাইতাসে গা! ক্যাম্নে কি কন দি? :|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: এই ছবিটা আমার ভয়ংকর পছন্দের ছবি। কিছু কিছু জিনিস আমিও পুরা বুঝিনাই। কিন্তু এইটাতে ইরোটিক সাইকোলজ্যির যে খেলা দেখাইসে, যে পরিমাণ কমপ্লেক্সিটি মানব মন আর দেহের, আর কনফ্লিক্ট গুলো.......পরে একদিন অন্যকোথাও বিস্তারিত আলোচনা হবে।

১৯. ১৫ ই জুন, ২০১০ সকাল ৭:০৩
রাজসোহান বলেছেন: ঠিক আছে এইটা ভালো হইসে , পেলাচ +
১৫ ই জুন, ২০১০ সকাল ৭:০৬

লেখক বলেছেন: আগের্গুলা তাইলে ভুল ছিলো? /:)

২০. ১৫ ই জুন, ২০১০ সকাল ৭:০৮
রাজসোহান বলেছেন: হ চ্রম ভুল আছিলো , আগেরগুলা কি লেখছেন আপনে পরছেন ? /:)
১৫ ই জুন, ২০১০ সকাল ৭:১৩

লেখক বলেছেন: ঐগুলা বিরাট চিন্তাশীল পুস্টাছিলো B:-)

০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: এই গানে সুরারোপ করা হয়নাই :(

২২. ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০২
নীল_পরী বলেছেন: বাহ ! ভালো হয়েছে তো।প্লাস দিলাম।
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: থ্যাংকস!

২৩. ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৫
সায়েম মুন বলেছেন: গানটা ভালা হৈছে।

ঘটনা কি অঞ্জন দত্ত জানে। জানলে তো আপনার খপর আছে B-))
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: অঞ্জন দত্তরে দিয়া গাওয়ামু এইডা।

২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস!

২৫. ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫
হায়রে ভালবাসা বলেছেন: ওয়াও, অনেক সুন্দর তো.... :`> :``>> :``>> :``>> :``>>

ফ্রেমে ফরি গেছিগা... :`> :``>> :``>> :``>>
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৭

লেখক বলেছেন: প্রেমে পড়েছেন জেনে ভালো লাগলো। ভালো থাকুন। :-B

২৬. ১৩ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
আহাদিল বলেছেন: ২৬ শে ডিসেম্বর ২০০৮ থেকে ১৩ই নভেম্বর ২০১০, ম্যালা সময়; এতদিনে নিশ্চয়ই সুরারোপিত হয়ে গেছে! লিঙ্কু দেন!!

না দিতে পারলে মাইনাশ!
১৩ ই নভেম্বর, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: এটা আরো অনেক আগে লেখা। ১৯৯৯ সালে। সুর এখনও দেয়া হয়নাই। দেন মাইনাস :(

২৭. ১৩ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লাগলো।
গান হিসেবে শুনলে বোধ হয় আরো ভালো লাগবে।
প্লাস দিয়ে গেলাম।
১৩ ই নভেম্বর, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৬

লেখক বলেছেন: গান পারিনা যে! :(

২৯. ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৩০
রাইসুল জুহালা বলেছেন: এভাবে কেটে যায় কত কত রবিবার

স্যামসন গানটার কথা মনে পড়ল (এইজন্যই কি এটাকে অঞ্জন দত্তের গান বলছেন?)। ভালো লাগলো লিরিকটা।
২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: স্যামসনের জন্যে না, তখন আসলে অঞ্জন দ্বারা খুব প্রভাবিত ছিলাম। ওর মত করে কাহিনী আর ছন্দ দিয়ে লিরিক লিখতে চাইতাম।

ধন্যবাদ।

৩০. ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪১
সোমহেপি বলেছেন: আরে ধুৎ ।পুরান লেখা।আপনেতো দেখি ম্যালা বানান ভুল করতেন।

গানডা বালা অইছে
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৪

লেখক বলেছেন: বানান ভুল না। তখুন টাইপিং পার্তাম্না ঠিকমতন। 'ঞ্জ' লিখতে পারতামনা /:)

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আমি ভালো লাগা নিসি!

৩২. ০১ লা আগস্ট, ২০১১ রাত ১২:১৪
সমুদ্র কন্যা বলেছেন: " এভাবে কেটে যায় কত কত রবিবার জীবনের ধারা পাল্টায়না শুধু বুঝতে পারে তারা দারুন ভালবেসে জীবনটা খাঁটি সোনা"


জীবনটা সত্যি খাঁটি সোনা, শুধু করে নিতে হয় তাই না?
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১:০৫

লেখক বলেছেন: হ্যাঁ।

৩৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫১
মিরাজ is বলেছেন: রবিবার(যে গানটা অন্জন দত্ত'র লেখার কথা ছিল,কিন্তু দৈবক্রমে আপনি লিখে ফেলেছেন /:) !)

ভালা হয়ছে লিরিকটা। এই পোষ্টসহ আর কয়টা পোষ্ট বাকি আছে আল্লাহ জানে, আমিতো ভাবছিলাম সব পড়ে ফেলেছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৭

লেখক বলেছেন: আল্লাহ চাইলে সব পৈড়া ফেলবা ইনশাল্লাহ!

৩৪. ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৫
কবি রাজ বলেছেন: ভাই,আপনার কি অঞ্জনের মত দাড়ি আছে?দাড়ি ছাড়া লোক এরম জীবনমুকজী গান লিখতে পারবে না। :P
১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১৩

লেখক বলেছেন: না নাই :( এইজন্যেই তো আর লিখি না!

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই