আমার প্রিয় পোস্ট

বিকট

প্রজেক্ট রুমমেট:D

১২ ই মে, ২০০৯ বিকাল ৩:১৬

শেয়ারঃ
0 2 0


হলে যারা থেকেছেন তারা সবাই কমবেশি বিরক্তিকর রুমমেটের সংস্পর্শ পেয়েছেন।X( এইসব রুমমেটকে বিভ্রান্ত করতে,কোন কোন ক্ষেত্রে ভীত করতে নীচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:)

১।বন্ধুর মোবাইল ফোনটা নিয়ে পানি ভরা গ্লাসে ডুবিয়ে দিন। বন্ধু হা হা করে ছুটে আসলে বলুন,"না মানে দেখছিলাম তোমার ফোনটা ওয়াটার প্রুফ কিনা!

২।হঠাৎ একদিন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে বেড়িয়ে পড়ার ভঙ্গি করুন। রুমমেট যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন,তাহলে অতি দার্শনিক মুখভঙ্গি করে বলুন," নিজেকে খুঁজতে যাচ্ছি"। পাঁচমিনিট পরে আবার ফিরে আসুন,রুমমেট কারণ জানতে চাইলে বলবেন" আমি এমন কেউনা যে খুঁজে পেতে খুব কষ্ট হবে!"

৩।বন্ধুকে কিছু বলার দরকার হলে সরাসরি কিছু বলবেননা,বাইরে বারান্দায় গিয়ে মোবাইল ফোনে জানতে চাইবেন দরকারি থেকে অদরকারি যেকোনো কথা।(এতে একটু বিল উঠলেও রুমমেট বিভ্রান্ত হবে নিশ্চিত!)

৪।প্রতিরাতে ঘুমানোর সময় তার কাছে কাতর হয়ে এক গ্লাস পানি চান,যেন মরে যাচ্ছেন এমন অবস্থা! পানি দিলে,না খেয়ে,কুলি করে ঘর ভাসিয়ে আবার ঘুমিয়ে পরুন!

৫।প্রতিরাতে রুমমেট ঘুমিয়ে পড়ার মিনিট দশেক পরে ডেকে তুলে বলুন,"গুড নাইট,এখন ঘুমুতে যাও,কেমন?!!"

৬।রুমের ভেতরে জেব্রাক্রসিং এঁকে রাখুন। সে জেব্রা ক্রসিং না মানলে তাকে তৎক্ষনাৎ ফাইন করুন। ফাইন দিতে না পারলে তার কোন সম্পদ বাজেয়াপ্ত করুন!

৭।রুমমেট ঘরে ঢোকামাত্র তাকে জেরা করা শুরু করুন যে আপনার মাথার স্ক্রু দুটো কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না,এবং কাতর স্বরে অনুরোধ করুন ওগুলো খুঁজে দিতে!

৮।ঘরে কিছু খালি বয়্যাম রাখুন। রুমমেটকে বলবেন যে ওগুলো আপনার সংগ্রহের দুস্প্রাপ্য বিষাক্ত গ্যাস। হঠাৎ একদিন হৈ চৈ শুরু করে দিন যে একটি বয়্যামের গ্যাস চুরি হয়ে গেছে। এখন দুজনের জীবনই সংকটাপন্ন,ঝেড়ে দৌড় লাগান,যাবার সময় তাকে ভেতরে রেখে রুমটা বাইরে থেকে লক করে দিন ;)

৯।বন্ধুর মোবাইলে কল আসলে উচ্চ ভল্যুমে গান ছেড়ে দিন,এবং তাকে আপনার সাথে নাচার জন্যে জোরাজুরি করুন!:-/

১০।দিনের বেলা কিছু পড়ার সময় টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ুন, আর রাতের বেলা রুমমেট লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লে অন্ধকারে সামনে একটা বই ধরে খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। মাঝে মাঝে হেসে উঠুন,মাঝে মাঝে বইয়ের নায়িকার দুঃখে বিলাপ করে কাঁদতে শুরু করে দিন!

সতর্কতা: রুমমেট যদি আপনার চেয়েও বেশি ত্যাঁদর হয়, তাহলে উপরিল্লিখিত কর্মকান্ডের ফলাফলের জন্যে কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ি করা যাবেনা।


#নেট থেকে অনূদিত
#অনুবাদকের এই লেখাটি পূর্বে প্রকাশিত:|

 

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:২৫
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার পরামর্শ দিয়েছেন।
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: কাজে লাগান!

২. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:২৮
ঝড় বাদল০১ বলেছেন: হা হা হা... মাইর একটাও নিচে পড়বে না...
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: চিকন চাকন নার্ভাস টাইপের রুমমেটদের ওপর প্রয়োগ করতে হবে!

৩. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:২৮
অনন্ত দিগন্ত বলেছেন: ** রুম মেটের মেজাজ খারাপ থাকলে তাকে জিজ্ঞেস করবেন --- আজকের দিনটা অনেক সুন্দর তাই না ?

** ডেইলি তিনি ঘরে ঢুকলেই বলবেন -- ঘরে আজকাল কেমন মোজা মোজা গন্ধ লাগে তাই না ?

** উনি আপনার আগে বাইরে গেলে উনার প্রস্হানকালে বলবেন -- আজকাল বাজারে মনে হয় বডি স্প্রের দাম বেড়ে গিয়েছে তাই না ?


ক্রমশ ....
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হাহাহা! বেছারা রুম্মেট!

৪. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৬
বলুন তো কে আমি? বলেছেন: ও রে রে রে রে। কিবাভে ভুঝলি আমি এ কাঝ খরতাম?
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: য়ামি ষভ ঝাণি /:)

৫. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৫
সুস্ময় সুমন বলেছেন: হলে থাকলে কত আজব রকমের চিড়িয়া যে পাওয়া যায় রে ভাই। এই দু:খ একমাত্র যারা হলে ছিলো, তারাই বুঝবে। একবার বাড়ী থেকে ফিরে এসে দেখি আমার তোষক হাওয়া। পরে বাটী চালান দি্যা এক রুমমেটের বিছানার নীচ থাইক্যা বাইর করচিলাম। আরো বহুত কিচ্ছা...

আপনার পোষ্টটা পড়ে সেই জীবনের কথা মনে পইড়্যা গেলো। হল লাইফ নিয়া তখন খুব বিরক্ত হইলেও এখন খুব মিস করি :-(
১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: মিস করি ভাই হল লাইফ। হাচা :(

১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: :) :) :)

৭. ১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৫
আকাশ_পাগলা বলেছেন: আররে, আপনিই ??????
চলে যেয়েও ফিরে আসলাম এই পোস্টে।
এতদিন ছিলেন কই ????
আপনার ত দেখাই নাই।
আছেন কেমন ???
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: হ রে ভাই আমিই! ছিলাম খুব চাপের ওপর। ব্লগ লেখা আর আগের মত হবে বলে মনে হয়না :(

৮. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২
আলী আরাফাত শান্ত বলেছেন: হলে থাকি না রুম মেটও নাই:(
তয় টিপস গুইলা দারুন দিছেন!
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: হল লাইফ যে কি জিনিস! যে থাকেনাই সে মিস কর্সে :)

৯. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
মোতাব্বির কাগু বলেছেন: ১। মায়াবাদি কথা বলুন দুনিয়ায় কে কার?? সব মায়া।

২। দেখুন আমার কিছু টাকা হারিয়েছে এবং আমি আপনাকে নিয়ে পাগলা বাবার পড়া পানি খেতে চাই। সে খাওয়ার পর বলুন আহা ভুল হইয়ে গেছে ওটা আসলে আপনার হাত ধোয়া পানি আসল পাগলা পানি ট্রাংকে।

৩। প্রায় প্রায় তার নাম ধরে ডাকুক সে কাছে আসলে অস্বীকার করুন।

৪। প্রতিদিন রাতে শুতে যাবার আগে ডিজিটাল ক্যামেরায় তার ছবি তুলুন।

৫। সকালে উঠে অভিযোগ করুন কাল রাতে সে আপনাকে ঘুমের ঘোরে গালি দিয়েছে ( আমি এটা ব্যাবহার করি)
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: বুঝলামতো, কিন্তু আপনার মাথায় সামরিক টুপি কেন? জেনারেল কর্সে নাকি? কেন??

১০. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
তনুজা বলেছেন: ভাগ্যিস শিরোণামে ইমো দিছেন আর একটা হাসির ছবি যোগাড় করছেন




সে কি হাসি -----------------------হা হা হা হো হো হো
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: ওটা হচ্ছে গিয়ে যাদের সেন্স অফ হিউমার কম তাদের সুবিধার্থে। আমি জোর দিয়ে বলতে পারি......না থাক, আর কৈলাম্না,কখন কি ক্যারফা লাইগা যায়!

১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: দেখলাম। লগে আছি। জামাত হিজবুত সবটিরে জুতা রেটিং দেয়া হোক।

১২. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
তনুজা বলেছেন: হামা আপনার সেন্স অব হিউমার বাড়ছে যাই কন তাই কন

আর 'জোড়' দিয়ে বলতে পারেন ---------আপনিও হে হে হে
খেকখেকখেক
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: হ আমি আর সুমন অহেমদ ভাই জোড় বাইধা জোড় দিয়াই কমু।

১৩. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে আর ৪/৫ বছর আগে যদি এইডি কৈতেন, তাইলে তুহিন (রুমমেট) এর খপর আছিলো ;)


++++++
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: আমারও এক্টা ছিলো এরম! তয় অহন ভাবলে হাসি আহে। কি আঁতলামি যে কর্ত!

##ভচ,প্লাচ দিচেন তো মনে কৈরা? ৪ টাই তো আচে!!

১৪. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০১
কাক ভুষুন্ডি বলেছেন: অফঃ-ঐ ডিয়াকোরে তো পুরাই ফালায়া দিসে।



অনঃ- মজার তয় এ্যপ্লাই কর্তে গ্যালে পাব্না যাওনের সমুহ সম্ভাবনা।
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: অফ: ডিয়াকোরে ফালায় দিলেও হের অনুসারী অনেক আচে কাউয়া। দেহেন না এই পোস্টেও ৪ ডা মাইনাচ। ডিয়াকোর গ্রুপটা কেন এমন করতাসে আমার লগে এবং তারা কারা আঁচ করতে পার্সি। এখানে বল্বনা।
অন: আমার দেশের বাড়ী কিন্তুক পাবনা! ;)

১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ধইন্যা দিলাম। নিবেন? খাঁটো হওনের ভয় নাই তো আবার!
আমার কাছে ২ আর ৮ নংটা সবচে মজার লাগসে।মূল ইংলিশটা পড়লে আসল মজাকটা পাইতেন।

১৬. ১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: হে হে হে
ভুলি গেচিলাম... বয়ষ হৈতেয়াছে তো...:(

এখন ৫ টা + হৈছে.... :)
১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: এইমাত্র চমৎকার একটি পেলাচ দিয়ে পোস্টটিকে ৫-৪ এ এগিয়ে নিলেন পান্না! এই মুহূর্তে স্কোর পেলাচ ৫ মাইনাচ ৪। তালিয়া!

১৭. ১২ ই মে, ২০০৯ রাত ৮:৩০
বড় বিলাই বলেছেন: আপনি বহুত পাজী। বদ বুদ্ধি দেন লোকজনকে। মাইনাস দিতে গিয়া কে জানি পেছন থেকে ধাক্কা মেরে প্লাস দেয়াইছে।
১২ ই মে, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: হেহেহে আমি কিন্তু পাজী মানুষ। আপ্নের পোস্টে যায়া মাইনাস দিয়া আমু। খিক খিক খিক!

১২ ই মে, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: ;)

১৯. ১২ ই মে, ২০০৯ রাত ৮:৪৮
~স্বপ্নজয়~ বলেছেন: আমার রুম্মেট আমার পাশে আছিলো এইটা পড়ার সময়, এখন কেমন সন্দেহজনক চোখে আমার দিকে তাকাইয়া আছে =p~=p~=p~
১২ ই মে, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ৪ অথবা ৫ নং পদ্ধতি প্রয়োগ কইরেন। আবার দেইখেন রুমমেটও কিন্তু আপ্নাকে এ্যাটাক করতে পারে!

২০. ১২ ই মে, ২০০৯ রাত ৯:১৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওরে হাসান ভাই, কঠিন কঠিন !!! হাসতেই আছি। ৮নং টা জটিল লাগসে। আপনের পোস্ট মানেই শুরুতে একগাদা মাইনাচ, গটনা খিতা? এই মাইনাচ বাহিনীর জন্যে একখানা পোস্ট লাগান।
১২ ই মে, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: মাইনাচ নিয়া আর ভাবিনা। এইডা নিয়তি হিসাবে ধৈরা নিসি। দেউক যার ইচ্ছা যত খুশী,আমি আমার মতন লিখুম।

২১. ১২ ই মে, ২০০৯ রাত ৯:১৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আরেকটা কথা কই শুনেন হাসান ভাই। কবিতা পড়তে মন্চায়। আপনের সেই নিস্পৃহতার কবিতা পড়তে পড়তে মুখস্থ কইরা ফেলসি প্রায়। চরম একটা কবিতা (লিরিক)। এরাম আরো চাই। বিজি থাকেন জানি, তারপরো লিখেন। ভাই না আমার ভালা!
১২ ই মে, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ওরে বাপস! এত বড় কমপ্লিমেন্ট! আমি তো আসলে মূলত ছন্দমিল দেয়া লিরিক লেখি সাদাত ভাই। আপার প্রিয় ঐ কবিতাটা কিভাবে যেন লেখা হয়ে গেছে। আপনিতো আমাকে নার্ভাস করে দিলেন সাদাত ভাই! প্রত্যাশার চাপ! দোয়া রাইখেন!

২২. ১২ ই মে, ২০০৯ রাত ৯:২৮
আকাশনীল বলেছেন: মারাত্মক হইসে রে ভাই, ফাটাইলাইসেন ঠা ঠা ঠা
১২ ই মে, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: খিকজ! থ্যাংকস!

২৩. ১২ ই মে, ২০০৯ রাত ৯:৩২
শূন্য আরণ্যক বলেছেন: দারুন মজার হৈসে । ;)

আমি এক দুইটা এ্যাড করি :

১। রাত বিরাতে সাদা চাদর পড়ে অন্ধকারে ঘোরাঘুরি করা যায় । বিশেষ করে সেদিন রাতে যদি ভূতের ছবি দেখা হয়ে থাকে ।

২। ঘুমালে লুংগির ভিতর তেলাপোকা ছেড়ে দেয়া যায়।

৩। বাথরুমে গেলে ১ মিনিট পর ই বলা যায় তোর গার্লফ্রেন্ড কল করসে।

৪। সিগারেট এর তামাক বের করে বারুদ ভরে রাখা যায় ।

৫। আজকে মন মেজাজ খারাপ বলে - আলমারীর ভিতর ঢুকে ঘুমানো চেষ্টা করা যায়। বেচারা রিয়েল কনফিউজড হয়ে যাবে।

৬। রুম মেট কে বলা যায় আমার দাদা নান্দাইলের ইউনুস জাতীয় কেউ ছিলো। একটা বড় বটি কোলে নিয়ে ঘুমালে রুমমেট সাত চড়েও রা করবে না ।
:D :D :D :D

~~~~~~~~~~~~~~~~~~~
[এর মধ্যে সব কয়টা পরীক্ষিত ;)]
১২ ই মে, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ঘুমালে লুংগির ভিতর তেলাপোকা ছেড়ে দেয়া যায়। এইডাতো ডেন্জারাস দুস্ত!কস্কি মমিন! বাকিগুলা চরম ফানি।
আবার কয় পরীক্ষিত! ঝাতি তোর যাবতীয় আকাম কুকাম আরো বিস্তৃত আকারে ঝান্তে ছায়!

২৪. ১২ ই মে, ২০০৯ রাত ৯:৪০
েপচাইললা বলেছেন: ভার্সিটি লাইফে রুম্মেটের জ্বালানি খাই নাই। জ্বালাইতেও পারি নাই। মেসে সিঙ্গেল রুমে থাক্তাম। তয় মেস লাইফেই একখান কান্ড কর্ছি। আপনার পুস্ট দেইখা মনে পর্লো।
কই তাইলে।

একবার কয়েকমাসের জন্য হলে গেলাম। একটা সি্ঙেগল রুম পাইসিলাম আর কি!
পরে দেখি কয়েক মাস পর সেই রুম আরেকজন মাস্টার্সের ভাই পায়া গেসে। আমি আবার চটিবটি গোল করে পূর্বের মেসে। আইসা দেখি দুই বছরের জুনিয়র এক পোলা আমার সাবেক রুম দখল কইরা বইসা রইসে। আমি একটা ডাবল রুমে উঠলাম। ওরে অনুরোধ করলাম এক্সচেইঞ্জ করতে। শালার পুলা রাজী হইলো না। একসময় জানলাম তার ভূতের ভয় আছে। রুমটা ছিল চারতলায় একপাশে যেখানে কোনভাবেই জানালায় কারো নাগাল পাবার কথা নয়। যাহোক, ভাবলাম ওরে হালকা একটা চিপা দিমু। একদিন রাত তিনটায় উঠে স্টিলের তার বাঁকিয়ে একটা কাঠি দিয়ে তার জানালায় নক করলাম। প্রথমে একবার, তারপর দুইবার...এইভাবে কয়েকবার। তারপর খানিকক্ষণ বাতাস খেয়ে তারপর রুমে আসলাম। এসেই দেখি বেতাল অবস্থা। মনে পড়ছে ওর নাম জুয়েল। তো জুয়েল তখন ভয়ে কাঁপছে ঠকঠক করে, আর সবাইকে ডেকে মেস মাথায় তুলেছে। আমমি আসার সাথে সাথে সে হাউমাউ করে কেঁদে ফেলে বলছে ভাই আমারে আর এট্টু হইলেই মাইরা ফালাইছিল। ভাই আমি আর ওই রুমে যামু না। আমি আজকের রাতটা আপনার সাথে ঘুমামু। আমি তো হাসি আটকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি। ওকে আমার বিছানায় শুতে দিয়ে বাকী রাতটা ব্রিজ খেলেই কাটালাম।

পরের মাসে আমি আবার সেই সিঙ্গেল রুমে।

আপানার বুদ্ধিগুলো খুব কাজের। ছোটভাই তো নাই ভবিষ্যতে ছেলেপেলে হলে শেখাবো।
১২ ই মে, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: হাহাহা! কামের কাম করসেন। জুনিয়রগুলারে মাঝেমধ্যে হালকা পাতলা সাইজ করা দরকার।

২৫. ১২ ই মে, ২০০৯ রাত ১০:১১
অপরিচিত_আবির বলেছেন: আমার এক দোস্তের রুমে ওঠা এক নোয়াখাইল্লা তার জান তামা তামা কইরা দিচ্ছে, তাকে আপনার লেখাটা পড়াইতে হইবেক।
১২ ই মে, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: পড়ান। তারপরে কি হৈলো জানায়েন!

২৬. ১২ ই মে, ২০০৯ রাত ১০:২০
শুভ মিয়া বলেছেন: আমার কপাল ভালো কখোনো ফ্যামিলি ছাইড়া থাকতে হয় নাই ... হইবো ও না ইনশাল্লাহ .. ;) :)
১২ ই মে, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: হল লাইফের মজাটা কিন্তু মিস করলা শুভ। হলের পোলাপাইন যে কত মজা করে! এটা হলে না থাকলে বুঝবানা।

২৭. ১২ ই মে, ২০০৯ রাত ১০:৫২
তনুজা বলেছেন: শূন্য আরণ্যক বলেছেন: দারুন মজার হৈসে ।
আসলেই তো দারুণ মজার -------না কইলে বুঝতামই না ------বি য়া প ক ----------শ্বাস আটকানো হাসির জুকস
হা হা প গে
১২ ই মে, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: আপ্নার কমেন্টের রিপ্লাই পরে দিমু। লাইনে থাকেন। অনেকগুলা রিপ্লাই পেন্ডিং। আর হ্যাঁ, লাইনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখবেন। ধন্যবাদ।

২৮. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৫
তনুজা বলেছেন: সিরিয়াল ব্রেক করলেন মনে কয়
১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: কৈ ব্রেক কর্লাম! ঐটাতো রিপ্লাই না। ওটা ছিলো এক্টা নুটিশ।

১৩ ই মে, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: আফছুচ!

৩০. ১৩ ই মে, ২০০৯ রাত ১:০৫
নাজমুল হক রাসেল বলেছেন: ভাই ল্যাংটা বাবা সেজে থাকার চাইতে বড় দাওয়াই এখনও বের হইনাই।। বিফলে ইজ্জত ফেরত।।
১৩ ই মে, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: আপ্নে কি কর্সিলেন্নি এডি?!

৩১. ১৩ ই মে, ২০০৯ রাত ১:২৮
তনুজা বলেছেন: কি উত্তর ম্যানেজ করতে পারেন নি এখনও
১৩ ই মে, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: প্রশ্নটাইতো ভুইলা গেসি!

৩২. ১৩ ই মে, ২০০৯ রাত ১:৪১
শূন্য আরণ্যক বলেছেন: এটারে ডেন্জারাস কইলি .... খেক খেক .. পোলাপান জীবনে কিছুই করে নাই ;)

আমার এক দুস্ত আর দুই দুস্তের লুংগির গিট বেধে দিছিলো ..... খাক খাক ..:D

আরেকবার ঐ ব্যাটা প্রতিশোধ নেয়ার জন্য লুংগির কোনা দড়ি দিয়ে ফ্যানের সাথে বেধে দিয়েছিলো

ফ্যান চালানোর পড় বুঝতেই পারোস কি অবস্থা :D

~~~~~~~~~~~
লুংগি ওভার ইউজ হলে কেমন হয় তো জানোসই ;
তো এক ব্যাটা ভীষন কিপ্টা - ন্যাতা ন্যাতা লুংগি
নিয়ে আমরা খোটা দেই কাজ হয় না ।
একদিন খেয়ে দেয়ে উঠার সময় দেখি লুংগির কোনা একটু ছিড়ে গেসে ।
তো একজন মস্করা করে ছেড়েটা টান দিতেই আর যায় কই ;
সবাই একটু টান দিয়ে দেখতে দেখতে -
চোখের সামনে বেচারা টারজান হয়ে গেলো ! ;)
১৩ ই মে, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: ওরে বদের বদ! আমি আসলেই তোগো তুলনায় নাদান!

৩৩. ১৩ ই মে, ২০০৯ রাত ১:৫৪
নাজনীন খলিল বলেছেন:
ভাবছি তোমাকে একটা মাইনাস দেবো।আহারে বেচারা রুমমেট!;)
১৩ ই মে, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: কি যে বলেন আপু ,ঐগুলা করতে গেলে নিজেরই বেচারা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে!

৩৪. ১৩ ই মে, ২০০৯ ভোর ৫:১৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: -বি য়া প ক ----------শ্বাস আটকানো হাসির জুকস


হা হা প গে
১৩ ই মে, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: কিন্তু...কিন্তু...কিন্তু...পেলাচ দাওনাই কেনু!! :( দেহনা তেনারা চাইরডা মাইনাচ দিয়া গেচে!

১৩ ই মে, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: কারা যে দেয়..তেনারা তো মাল্টিরোল প্লে করেন। একেকজনের কয়েকটা কৈরা নিক। কুনোদিন দেখিনাই,এরম নিক আইসা ধুমধাম মাইনাচ দিয়া যায়।

৩৬. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:০০
কঁাকন বলেছেন: বদ পরামর্শ দিছেন
আপনি লোক ভালো না

আমাদের ছাত্র - ছাত্রী সমাজ কে খারাপ কাজে উৎসাহিত করার জন্য আপনার এই পোষ্ট তীব্র দিক্কার সহযোগে রিপুটিত
১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: :(

৩৭. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:০৩
কঁাকন বলেছেন: বিবাহ করলে বৌ আপনার রূমমেট হবে

দোয়া করি সে যেন আপনার চেয়ে ত্যান্দর হয়
১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: বিবাহের কথা বল্লে ভালো লাগে :) :D

৩৮. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:২৬
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
না আমার কাহিনীটা বলা যাচ্ছে না; এট্টু অচলিল হইয়া যাইবো;

১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: অছালিনতা পারমিটেড!

৩৯. ১৩ ই মে, ২০০৯ দুপুর ২:০১
দ্বিধা বলেছেন: ১. রাতে ঘুমিয়ে মুখ হা করে থাকলে, মুখে ২/৩ চিমটি লবন ঢেলে দেয়া!
২. ঘুমন্ত রুমমেটের সমস্ত পরিধেয় গাপ করে দেয়া, বেটায় সকালে উঠেই খোজা শুরু করব!... ;)
৩. বিছানার নিচের দিকে পানি ঢেলে রাখা, সকালে এক কারন জানতে চাওয়া! :D
৪. লুংগী/গেঙ্গিতে ছোট ফুটো থাকলে, চুপচাপ একটা আংগুল ডুকিয়ে বসে থাকা, বেটায় নড়লে চড়লেই ঘটনা ঘটে যাবে!... :D

.........

* পরীক্ষিত...
১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ওরে খাইচে!

৪০. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:২১
প্রিয়সখা বলেছেন: আপনার মাতাডা বোধ হয় খারাপ? মগজে গন্ডোগোল। ফকির দেখাইছেননি?
১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হ। না।

৪১. ১৩ ই মে, ২০০৯ রাত ৮:৩০
অন্যরকম বলেছেন: হে হে হে ..... আমার বর্তমান রুমমেট আবার পুরাই বোকাুদা! :)
সে খাঁস চাঁটগার পোলা। কম্পু ইন্জ্ঞিনিয়ার। ভাষায় চাটগার টান পুরায় চইলা আসে। সে খামাড়বাড়ি চিনে না। ফার্মগেইট যাইয়া এক লোকরে জিগায়,"আচ্ছা 'কামাড় পারি' কোথায়"? ঐ লোক মনে কর্ছে কামারপাড়া (উত্তরায়)!!! সে বাস স্ট্যান্ড দেখায় বলল ঐখানে যান। স্ট্যান্ডে যায়া ঐ কথা বলতেই কাউন্টরের লোক তাকে একটা ১৫ টাকার টিকেট ধরাই দিলো। সে তো তাজ্জব! আমার কাছ থেকে শুনছে ফার্মগেট থেকে হেঁটে যাওয়া যায়। তারপর সে টিকেট ফেরত দিয়া একঘন্টা ঘুইরা 'কামার-পাড়ি' মানে খামারবাড়ি বাহির করছে!!! :)
১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: =p~

৪২. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:১৮
শাওন৩৫০৪ বলেছেন: এইডা আর এমন কি?? আমার রুমমেট ইণ্দুর পালতো.....শুনলে বিশ্বাস করবেন না, এক্কেরে অরিজিনাল দেশি ইন্দুর......
সেই ইন্দুরে আমার তোষোক কাইটা ফালাফালা করছে......সিলাইতে পারিনা দেইখা অবশ্য সুপার গ্লু দিয়া আলগা কাপড় জোড়া দিয়া দিছি....;)
এরপর থেইকাই আমি বিলাই ভালা পাই.....
১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: অ! এই তাইলে বিলাই পিরিতির রহইস্য!

৪৩. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:২৭
নীল-দর্পণ বলেছেন: :):):) পড়আর সময় ভাইয়া আমার রুম মেট। ওর উপর ই ট্রাই করব কি না ভাবতেছি। তবে তার আগে কিল পিঠে না পরে মাটিতে কি ভাবে পরবে সেই টিপস দ্যান
১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: আইচ্চা! :)

৪৪. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:০৩
সুবিদ্ বলেছেন: জিন্দেগীতে এর ১টাও তো করতে শুনিনাই তুমারে..........মাইনষেরে খালি কুবুদ্ধি দিয়া বেড়াও........মাইনাস!!!!
১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: হায় হায়! সইত্যই মাইনাচ দিচো! :(

৪৫. ১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:০০
রোহান বলেছেন: হায়রে এই পোষ্টে আগে আইলাম না কেন... পোষ্টেও মজাক কমেন্টেও মজাক.... আরণ্যকের টারজান পদ্ধতি পইড়া হা হা হা হা হা...

হা মা ভাই আফনের কোনো রুমমেট আছেনি?
১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: হাহাহা! নাহ,আমার রুমমেট নাই কুনো। তয় বিচিত্র সব রুমমেটের লগে হল লাইফ কাটায়া আইচি!

৪৬. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৭
মাষ্টার_মশাই বলেছেন: আমার রুমমেট হলে বুঝতি।আসিনা আগের মত।ডিজি নিকটা কোন কাজের হয়না।এ নিকটা আর একজনের বুঝতেই পারছিস।
এটা মিস করছস মনে হয়
একটু খোচা
Click This Link
১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: ফন্ট ঠিকমত আসেনা। পড়তে পারলামনা :(

৪৭. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
তুহিন২৭ বলেছেন: ত্যাদ্দোড়ের পা-ঝাড়ানী পরামর্শ।
১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: হ!

১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ওটা ড্রাফ্ট করে ফেল্লাম :D

৪৯. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১০
হাসান বায়েজীদ বলেছেন: আমার রুমমেট মুকুল খুব ভালো গান গাইতো। আম্রা বলতাম ঘাতক মুকুল। রুমে ফিরে একমাত্র ওর পানির বোতলটাই ভরা পাওয়া যেতো, আর আমি পানি খালি করে রাখতাম। বলাবাহুল্য বেশিরভাগ সময়েই বোতলের কর্ক জায়গামতো রাখা হতোনা। তো মুকুল একদিন বিরাট খেপেটেপে জিজ্ঞাস করছে,

"এই বোতলের মুখ কই? কে পানি খায়ছে?"

কারো মুখে কোনো সাড়া নেই।

শেষে ব্যাচারা একটা কাগজে লিখছে, এই বোতলের পানি যে খায়, মুখখা যে হারায়, সে একটা মাদার চোৎ"... এটা লিখে বোতলের গায়ে সেঁটে দিয়েছে।;)
১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: কত আজিব রকম মানুষ যে হলে দেখসি! আমার রুমমেটের কথা কমু অন্য একদিন।

৫০. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
মাষ্টার_মশাই বলেছেন: ক্যান ক্যান ড়্রাফট মারলি ক্যান;)
১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: রেপুটেশন খারাপ হয়ার ভয়ে! সম্মানিত মহিলারা ব্লগ দেখে!

৫১. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
রাতমজুর বলেছেন:
হাউজমেট খেদানির কায়দা দ্যান, জলদি
১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: দিমুনি! ওয়েট!

১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: আরেহ..এটা তো নেট থিকা অনূদিত! তারপরেও,থ্যাংকস! :D

৫৩. ১৮ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৮
শামীম হাদী বলেছেন: রুমমেট (বুলবুল) যখন হেডফোন লাগিয়ে গান শুনত, আমরা তিনজন তাকে ডেকে কিছু বলার ভান করতাম। সে কান থেকে হেডফোন সরালে আমরা চুপ হয়ে যেতাম।

রাত তিনটায় একজন এসেছিল কটনবাড নিতে, আমরা ঘুমন্ত বুলবুলকে দেখিয়ে দিলাম। সে খুবই বিরক্ত হয়ে বের করে দিল ড্রয়ার খুলে। তার বিরক্তি দেখে যে চাইতে এসেছিল সে আরও একটা বুদ্ধি বের করল ( করে দেখা হয় নাই, তোমরা ট্রাই করতে পারো)। ইউজ করার পর আবার ওগুলো ফেরত দেয়া। হাহাহা
১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: আহারে! হলের দিনগুলার কথা মনে করায়া দিলি! উদাস হয়া গেলাম :(

৫৪. ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
মুক্ত বয়ান বলেছেন: বস.. আমার রুমমেটরা আরো সেয়ানা। :(
একে তো নাচুনে বুড়ি, তার উপ্রে ঢোলের বাড়ি!! :(
হেরে তো থাকেই.. লগে আরো আত্মীয়-স্বজনও থাকে.. শ্লা'র.. গরররররররর [কান-নাক সব দিয়াই ধুঁয়া বাইরাইতেছে]
২০ শে মে, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: আরে এইখানে এতগুলা সিস্টেম বৈলা দিলাম,কমেন্টের মধ্যে আরো অনেকগুলা,এসব কাজে লাগাও!

২০ শে মে, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: আপ্নের মুখে লাল রং মাখসেন ক্যা? নাকি স্কিন ডিজিজ? সরেন সরেন /:)

২০ শে মে, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: হাম আ গেয়া বাচ্চো!

৫৭. ২০ শে মে, ২০০৯ রাত ১:০৭
প্রাকৃত বলেছেন: আফসুস এ ক্ষুদ্র জীবনটা নিজের রুমেই কেটে গেল! জীবনটা একদম ডাইল:(


হাসান ভাই নয়া পোস্ট কই? বিজি নাকি?
২০ শে মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: আরে বাসার কপিউটার,নেট লাইন সব একসাথে গেসিলো। অফিস থিকা মাঝেমইদ্যে গুতাই। নয়া পোস্ট আইজকা বাসায় যায়া দিমু ভাবতাসি,তয় কি দিমু সেই ডিসিশন নিতারিনাই অহনও!

৫৮. ২১ শে মে, ২০০৯ ভোর ৬:৪৮
নুশেরা বলেছেন: সর্বনাশা পোস্ট!!! :| :| :|

হলে থাকা হয়নাই, তাই রুমমেট পাইনাই। পিএটিসিতে ফাউন্ডেশন ট্রেনিং করতে গিয়া বাথরুমমেট পাইসিলাম (দুই রুমের মাঝখানে কমন বাথরুম)
২১ শে মে, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: আপু, আমার পোস্টের চেয়ে কিছু কিছু কমেন্ট বেশি সর্বনাশা হৈসে! বিশেষ কৈরা ২৩ আর ৩৯! :|

৫৯. ২২ শে মে, ২০০৯ সকাল ৮:৪২
ফিফথ্‌নিক বলেছেন: ব্লগমেটের লাইজ্ঞা কিছু নাই?
২২ শে মে, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: অবশ্যই আছে




৬০. ২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৮
মেহবুবা বলেছেন: পরামর্শ দাতার অভিজ্ঞতা আছে কি এমন ?

আছ কেমন ?
২৩ শে মে, ২০০৯ ভোর ৫:০০

লেখক বলেছেন: roommate der shathe onek faizlami korsi,tobe thik eirokom na, onnorokom vabe :). valoi achi apu.

৬১. ২৩ শে মে, ২০০৯ ভোর ৫:১০
মীর ইমাম বলেছেন: মরিতে চাইনা আমি সুন্দর ভূবনে,,,,,X( X( X(
২৩ শে মে, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: কেন,রুমমেট কি মাসলম্যান নাকি? :)

৬২. ২৪ শে মে, ২০০৯ দুপুর ২:২৭
জীবিত বলেছেন: লেখক বলেছেন: চিকন চাকন নার্ভাস টাইপের রুমমেটদের ওপর প্রয়োগ করতে হবে!

ডরাইছি :(
২৪ শে মে, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: buke fu maren.

৬৩. ২৭ শে মে, ২০০৯ রাত ৩:৫২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হাসতে হাসতে আমি শেষ।
১,৪,৫,৮ এইগুলা বেশি জোস। হিহিহিহিহি

২৭ শে মে, ২০০৯ রাত ৩:৫৯

লেখক বলেছেন: প্রয়োগ করেন কারো ওপর!

১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: আরে অলস পুলা যে! বহুদিন পর আপ্নার খোমা দেখলাম। আছেন কিমুন?

১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: যাক! অবশেষে আপনার কাছ থেকে একটা প্লাস পেলাম!! শুক্রিয়া :)

৬৬. ১৯ শে জুন, ২০০৯ ভোর ৬:২৭
ডি এস এন হীরা বলেছেন: আমার প্লাসে বিশেষ কিছু আছে নাকি?!?!?! ভালো লিখলেন আপনি কৃতিত্ব তো আপনার। এমন ভাবে বল্লেন যে আমার জন্য অনেক বেশি হয়ে গেলো।

আমি কিন্তু প্লাস দেয়ার ব্যাপারে একটুও কার্পন্য করি না। ভালো লাগলেই হলো।

ভালো থাকুন।
১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৪০

লেখক বলেছেন: Happy blogging!

৬৭. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: স্কুল জীবনে হোস্টেল
কলেজ জীবনে মেস
কিছুদিন লজিং
প্রবাস জীবনে আছি ক্যাম্প এ


যখন আবার পরিবারে ফিরে যাবে, মনে পড়বে এসব সোনালী অতীতের সুখ-দুঃখের, আনন্দ-বেদনা আর হাসি-কান্নার কথা..
০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আপনার জীবন সুন্দর কাটুক। ভালো থাকুন।

৬৮. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪২
রথে চেপে এলাম বলেছেন: আমার রুমমেট ভালা। ৩ বছর ধইরা একসাথে আছি। কুনো সমেস্যা নাই :)
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: তাহলেতো এই পোস্ট আপ্নার্কোনো কাজেই আসলোনা!

৬৯. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫২
জনৈক আরাফাত বলেছেন: হলে থাকার সময় জানলে কাজে দিতো!
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: :)

৭০. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯
পুরাতন বলেছেন: জনৈক আরাফাত বলেছেন: হলে থাকার সময় জানলে কাজে দিতো!
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: :)

৭১. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬
ভেবে ভেবে বলি বলেছেন: পোস্টটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো... আমার একজন রুমমেট ছিলো যে আমার সমস্ত জীবনটা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে, কি বন্ধুত্ব কি হলজীবন কি ছাত্রজীবন সবকিছুর গায়ে একটা দগদগে দাগ রেখে গেছে, যাকে দেখে আমি মানুষকে ঘেন্না করতে শিখেছি, এ ঘেন্নার কোনও সীমা পরিসীমা নেই... একটা জীবন পার হয়ে যাবে তবু এই ঘেন্না বুকে নিয়েই আমাকে বেড়াতে হবে।

কেন লিখছি এসব? রিয়েলি ভেরি সরি ফর বিইং দিস মাচ ইমোশনাল... বাদ দিন, কেমন আছেন বলুন? দিনকাল কেমন চলছে? দিনে দুপুরে প্রায়ই অফলাইন দেখি, আপনার না ২৫ ঘন্টা ব্লগিং? :)
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: এই লেখাটা পড়ে কারো পুরোনো দুঃস্মৃতি মনে পড়বে ভাবিনাই। স্যরি :( আশা করি ঘৃনার পাথর বুক থেকে সরে যাবে।

২৫ ঘন্টা কিভাবে করি বলেন? অন্য কাজ কামও তো করতে হয়। মাঝখানে কয়েকদিন খুব ফাঁকি দিসি অফিস, অহন আর পার্তেসিনা :(

৭২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: হেহে!!! হলে গিয়া ফ্রেন্ড দের জ্বালাই । বেচারা রা! কিছু কইতে পারে না!!! আপনার দুই একটা এপ্লাই করুম নাকি অগো উপর!! :P

মজার পুষ্ট!
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: থ্যাংকস! শুভ কাজে দেরী কিয়ের। শুরু কৈরা দেও এপ্লাই করন।

৭৩. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এপু'র একটা পোস্ট থেকে লিঙ্ক পেয়ে অনেকদিন পর আবার পোস্টটা পড়লাম। ৭ নাম্বারটা চরম! =p~
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৮

লেখক বলেছেন: এপু আবার কোন পোস্টে এইটার লিংক দিছে? ঐটার লিংক দে।

১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০০

লেখক বলেছেন: এবার পাঠলদ্ধ্য জ্ঞান কাজে লাগান!

৭৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওরে পাগলা এপু লিঙ্ক দ্যায় নাইরে। এপু'র একটা পোস্টে তুই নিজেই লিঙ্ক দিয়া আইছিলি। এই দ্যাখ কমেন্ট নাম্বার ৫৯। :D
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আহারে ভাই বইনের কি মধুর সম্পর্ক ছিলো :(

৭৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২
রাজসোহান বলেছেন: আমি ভালু পুলা

ফ্ল্যাটে থাকি :D :D :D
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: লিটনের ফ্ল্যাট নাতো? ;)

৭৭. ২৩ শে জুন, ২০১০ রাত ১১:৪১
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: উপ্রের পরজেক্‌ট সাক্‌সেসফুল কর্তে মুঞ্চায়। ;)
কিন্তু উপায় নাই । হলেও থাকি না , রুমমেটও নাই । /:)
২৪ শে জুন, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: আমারও আফসুস। হলে থাক্তে এই সিস্টেমগুলা জানা ছিলোনা /:)

৭৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫২
ঐশীকা বলেছেন: আরে ভাই জটিল...বহুত মজাক পাইলাম...পেলাচ...
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০২

লেখক বলেছেন: আরে এইডা পাইলেন কই! ধইন্যা!

৭৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১২
ঐশীকা বলেছেন: পাইলাম আরকি...ভালা জিনিস চাইপা রাখন যায় না যে...।
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: হেহে! এখন পৈড়া যা শিক্সেন তা কাজে লাগান :#)

 

মোট সময় লেগেছে ১.০৫৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই