আমার প্রিয় পোস্ট
- ব্লগার হাসান মাহবুবের প্রথম গল্পগ্রন্থ প্রবেশাধিকার সংরক্ষিতের মোড়ক উন্মোচিত - নাহুয়াল মিথ
- প্রিয় পোস্টগুলো: মুক্তিযুদ্ধ ১৯৭১; ব্লগের একটি ছোট আর্কাইভ - ফারজুল আরেফিন
- এমন 'ভৃত্যসুলভ' বন্ধুত্ব নয়,শক্ত প্রতিকার ও প্রতিবাদ চাই! - দূর্যোধন
- মুনলাইট সোনাটা - ফাহাদ চৌধুরী
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- উৎসমুখে আসতে হলে... ইনসোমনিয়াক'স আড্ডা! - রুদ্রপ্রতাপ
- দুঃস্বপ্নের দুঃসময়............... - মিরাজ is
- হঠাৎ মৃত্যু; অতঃপর মৃতজীবন - ইমরান নিলয়
- গ্রোভ এন্ড দ্যা ক্রিমিন্যাল - রিয়েল ডেমোন
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- প্রিয় অনুজেরা, শুনতে পাচ্ছো? - সমুদ্র কন্যা
- আমাদের কিছু বিদেশী বন্ধুর কথা - কল্পবিলাসী স্বপ্ন
- চিৎকাত, ব্লাইন্ড এবং মাইন্ড গেম (শেষ পর্ব) - আজমান আন্দালিব
- মেটামরফিস অথবা মথজীবন - শামীম শরীফ সুষম
- কোনো একরাতে-সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা - দূর্যোধন
- ~~আমরা তখন পাখি ছিলাম, আমরা তখন ফড়িং~~ - শায়মা
- কর্তব্যকালীন মুহূর্ত - মাহী ফ্লোরা
- গানের জগতে এক বিষ্ময়কর নাম সায়ান - নাআমি
- এই হুমায়ুন স্যার, এই !! - জিকসেস
- ইনসমনিয়াক - rudlefuz
- জেব্রামাস্টারের প্রতি - নাবিক হ্যাডক
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- গল্প: ভেজা বাতাসে গ্রামটাকে ভুল মনে হয় - আব্দুল্লাহ আল মুক্তািদর
- রকস্ট্রাটার সকল গানের লিরিকস - টর্মেণ্টর্ বিষু
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- হাচিকো- এক মহান কুকুর - সজল শর্মা
- স্বভাবজাত বোহেমিয়ান এক নাগরিক কবি : শহীদ কাদরীর প্রতি প্রণতি - নাবিক হ্যাডক
- আমাদের বর্ষাক্রান্ত ক্ষ্যাপা নাগরিক ভাবনাগুলো - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- অরণ্যে বিরতি, এক তুষারাচ্ছন্ন সন্ধ্যায়(অনুবাদ কবিতা) - নাবিক হ্যাডক
- আরেকটি সম্ভাব্য মিরসরাই থেকে কিছু নিষ্পাপের প্রাণরক্ষা - বিনিদ্র ~ রজনী
- কুহক - সমুদ্র কন্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- আজম খান আমাকে এক কাপ চা খাইয়েছিলেন ... - ইমন জুবায়ের
- সহাবস্থান বা প্রস্থানের গল্প! - দ্যা ডক্টর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আমার মন খারাপের পরেও ... - নস্টালজিক
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- আমার পিচ্চি বাহিনী আর একটা মজার খেলা ...
- রক্তিম কৃষ্ণচূড়া
- ডায়লেমা _কারাতে - আহাদিল
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- স্যরি টু সে...আপনাদের ক্ষমা নেই...রাসিকরা মরে নাই - নাহোল
- ফাঁসি........................... - মিরাজ is
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- তুমি কি কারণ জানো?(অনুবাদের অণুচেষ্টা) - সোমহেপি
- এক পোস্টের কত্তো রূপ!!! - আলিম আল রাজি
- উন্মাদনার যোগজীকরণ – ০০৪ (১৮+) - আকাশ_পাগলা
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- মনোলগ - অমিত চক্রবর্তী
- লেট নাইট শো - অন্ধ আগন্তুক
- উত্তরণের পথে - সায়েম মুন
- সৃষ্টি - শিরীষ
- নিরুদ্দিষ্ট হওয়ার কিছু দিন পর - স্বদেশ হাসনাইন
- এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ - লুলু পাগলা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- রেস্তোরাঁজনিত - অমিত চক্রবর্তী
- বিচিত্র বমি - তাশমিয়া
- রোদচশমা - প্রাতঃপর্ব - অন্ধ আগন্তুক
- নেড়ি কুত্তা আর শকুনের খাবার হোক আমার লাশ, তবু এই জাতীয় আস্তিকের হাতের সৎকার যেন না পাই - পারভেজ আলম
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সুমনা হক : বাংলার জিঙ্গেল কুইন - ধ্রুবো
- নস্টালজিয়া.....পরী! - নস্টালজিক
- ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা - নৈশচারী
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- এক শিবির সদস্যের স্বীকারোক্তি : মুক্তিযুদ্ধ নিয়ে কতো ভুল যে জানতাম! - কানু
- পাপগল্প: পেরেক - পাপতাড়ুয়া
- ভীনদেশী তারা ----- (চন্দ্রবিন্দু) - বিষাক্ত মানুষ
- ছোটগল্প: আমাদের মহল্লায় যে আগন্তুকটি কখনই এসে পৌঁছাবেন না! (অখন্ড) - আকাশচুরি
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- চলে যাব - অমিত চক্রবর্তী
- বৃষ্টিগুলো পাখীর ডানায়,বাতাস অপেক্ষায়! - নস্টালজিক
- কুক্কুরের কামড় বাধ্যতামূলক - দীহেমে
- আনন্দ
- তাশমিয়া
- উদ্ধরণ - আকাশ অম্বর
- আমি এইখানের কেউ নই, আমি এখানকার ছিলাম না কখনো... - শাওন৩৫০৪
- গল্পঃ একটি পনের সেন্টিমিটার কমেন্টের অপমৃত্যু--রাজ্যদ্রোহীদের জন্য একটি সিরিয়াস (নাতি+) জুক্স - ফাহাদ চৌধুরী
- পুড়ে গেছে উপেক্ষা তোমার - শিরীষ
- পাপগল্প: মানিপ্লান্ট ডগায় দীর্ঘশ্বাসেরা.... - পাপতাড়ুয়া
- সম্মোহনী পেন্ডুলামে কবির স্বতোদহন(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- বড় পর্দার স্বপ্ন-একটি দৃশ্যকল্প - ফাহাদ চৌধুরী
- যেখানে স্বাধীন বাংলাদেশের লজ্জা: পাহাড়ের আদিবাসীদের মর্মন্তুদ জীবন........ - সুবিদ্
- মনোবিদের দফতরে... - খারেজি
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কবিতা থেকে গান: অপলাপ - ইমন জুবায়ের
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৭৫-১৯৯১ - ম্যাক্স পেইন
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- ধর্মের ভৌতিকতা কিম্বা ভুত'আশ্রয়ী ধর্মের অম্লঃপরীক্ষা ... ০১ ... - মনির হাসান
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- হাসনুহেনা ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- রাত পোহালে কোটি টাকার লড়াই । সুপার কাপের শিরোপা জিতবে আবাহনী নাকি মোহামেডান ? - আবুল বাহার
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- অনুবাদ: সিলভিয়া প্লাথ এর Mad girl’s love song - নির্ঝর নৈঃশব্দ্য
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- চিঠি - সাদা কালো এবং ধূসর
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- কারো নাভিমূলে পোঁতা কোমলগান্ধার - নির্ঝর নৈঃশব্দ্য
- হা'ভাইত্যামী .. - মনির হাসান
- গাছের বাঁকলে রৌদ্রের ছায়া - ক-খ-গ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- বাইসাইকেল চোর ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- রবীন্দ্রসংগীত আর রক/মেটালের তুলনামূলক আলোচনা অথবা অন্য কোন *চনা - শূন্য আরণ্যক
- বেলা অবেলার গল্প - ক-খ-গ
- এটি একটি দুঃস্মৃতি কথা ... - অমি রহমান পিয়াল
- বই মেলা এবং আমার কন্যারত্ন - মেহবুবা
- চাচা, আপনাকে অভিবাদন! আমরা সবাই শান্তি চাই! - ওমর হাসান আল জাহিদ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম - এ. এস. এম. রাহাত খান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
কিছু শকিং মুভি।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৮
শকিং মুভি। এগুলো মূলত বিকৃত যৌনতা,ভায়োলেন্স আর পারভার্শনের মিশেলে গড়া। তবে এসব থাকলেই যে একটা ছবির শক ভ্যালু থাকবে, তা নয়। পরিচালকের মুনশীয়ানা না থাকলে সবটাই বৃথা। আমি নিজে ছবি দেখে শকড হতে পছন্দ করি।সেলুলয়েডে অন্ধকারের মনস্তত্বের চিত্রায়ণ আমাকে কেন যেন খুব টানে। আর কথা না বাড়িয়ে তালিকায় যাই।
#La pianiste:
অস্ট্রিয়ান পরিচালক Michael Haneke এর অসামান্য একটা চলচ্চিত্র। একজন নিঃসঙ্গ নির্লিপ্ত পিয়ানো টিচারের কাহিনী এটি। ত্রিশোর্ধ এরিকা। মায়ের সাথে বসবাস করেন। কোন বয়ফ্রেন্ড নেই। ছেলেদের প্রতি তীব্র অনীহা। কোন এক অজানা কারণে,ছবিতে যা বলা হয়নি এরিকার মা হিজাবি মহিলাদের মত এরিকাকে ছেলে সংস্পর্শ থেকে বাঁচিয়ে রাখতে চান সবসময়। আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই এরিকা কিন্তু ভয়ংকর রকম মনোবিকারগ্রস্ত। তার সবচেয়ে ছোট্ট উদাহরণ, পিয়ানো ক্লাশ শেষে তিনি মাঝেমধ্যে পর্নো মুভি দেখার বুথে গিয়ে একলা নিজের অবদমিত বাসনা মেটান। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, পার্কিং করে রাখা গাড়ীতে সঙ্গমরত তরুণ-তরুণীদের লীলা দেখতে জানালার কাঁচের সাথে সন্নিবিষ্ট হয়ে এরিকা সতৃষ্ণ চোখে তাকিয়ে থাকে।
আরো অদ্ভুত এবং ভয়ানক মনোবিকারের কাহিনী না হয় ছবিতেই দেখে নিয়েন। ছবির শেষ দৃশ্যটা একটা মাস্টারপিস। ওটা অবশ্য যাকে বলে প্রতীকি, অথবা সুররিয়্যালিজমের খেলাও বলা যেতে পারে। এরিকার চরিত্রে ইসাবেলা হুপার্টের অভিনয় আমার প্রিয় তালিকার উপরের দিকেই থাকবে।
#Seul contre tous:
কথা হচ্ছে যে, মানুষের মনের বিভৎসতম,অন্ধকারময় রূপ নিয়ে ছবি তৈরি করার আদৌ কি কোন প্রয়োজনীয়তা আছে? পৃথিবীর বেশিরভাগ মানুষই বাঁচার তাগিদে লড়ছে, কেউ বা বিলাসিতার চাদরে নিজেকে ঢেকে খুব করে ওম পোহাচ্ছে। তাহলে খামোখা কেন এইসব বিকৃতি, মনের অন্ধকার গলি ঘূঁপচি নিয়ে শিল্পের প্রয়াস? সে থাকগে!
এই ফরাসি ছবিটায় পরিচালক Gasper Noe একজন কসাইয়ের মনের ভেতরে ঢুকেছেন। যে কখনও হাসেনা। যার ভেতর কোন আবেগ জাতীয় অনুভূতি নেই। মা হারা একমাত্র মেয়েটাই তার যাবতীয় সম্বল। কিন্তু মূক ও বধির এই মেয়েটাকে সে রেখে আসে কোন এক পরিচর্যা কেন্দ্রে।
ভাগ্যের অণ্বেষনে পাড়ি জমায় প্যারিসে, নতুন একজন সঙ্গীনী নিয়ে। কিন্তু নিরাসক্ত কসাই( তার নাম বলা হয়নি ছবিতে) ক্রমশঃ বিরক্ত হয়ে উঠতে থাকে তার অন্তস্বত্বা স্ত্রী আর বুড়ো শ্বাশুড়ীর ওপর।
একদিন সঙ্গীনির পেটে ক্রমাগত লাথি মেরে রক্তাক্ত করে বেড়িয়ে পরে তার পুরোনো শহরের উদ্দেশ্যে। ছবিতে মনোলগ স্টাইলে তার চিন্তা ভাবনা, আক্রোশ, ঘৃণা আর ক্ষোভ দেখানো হয়েছে।
নেতিবাচক মানসিকতায় ভরা কসাই ধীরে ধীরে দারিদ্রের আঘাতে জর্জরিত হতে হতেও একসময় সুখ খুঁজে পেতে চায়। পাপ! পাপ!পাপ! ভয়ংকর পাপ। আমরা ঘৃনা করি এই নিকৃষ্টতম পাপকে, এবং পাপীকে। কিন্তু ছবিটাকে নয়। পরিচালককে স্যালুট। এরকম ধাক্কা দেয়ার ক্ষমতা সবার থাকেনা।
#Mysterious Skin:
এ ছবিটা আমার কাছে ভালো লাগেনি মোটেও। খুবই প্রেডিক্টেবল লেগেছে। ঐ আর কি, শৈশবে এ্যাবিউজড হয়ে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন একজন,আরেকজন হয়ে যায় জিগোলো! আর কিছুক্ষণ পর পর শকিং ভ্যালু বাড়াতেই হয়তোবা হোমোসেক্সুয়ালিটির অবতারনা। তবে শেষের ফিনিশিংয়ে শকিং ব্যাপার স্যাপার আছে, বেশ ভালোভাবেই। ছবিটা পছন্দ না হওয়ার পরেও তালিকায় দিলাম, কারণ এটার আইএমডিবি রেটিং ৭.৯।ভালো লাগতে পারে হয়তো অনেকেরই।
#Requiem for a Dream:
নাহ, এটায় কোন পারভার্শন, মনোবিকার এসব কিছু নেই। কিছু হতভাগ্য মাদকাসক্তদের নিয়ে তৈরি একটা ড্রামা। কিন্তু শেষ পনের মিনিট দেখা খুব কঠিন, যদি আপনি ছবিটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে থাকেন। চরিত্রগুলোর এমন করুণ পরিণতি, এবং চারজনের অবস্থার দৃশ্য থেকে দৃশ্যান্তর এমন নিপুনভাবে করা হয়েছে,....হ্যাটস অফ! ঐ দৃশ্যটার কথা কখনই ভুলতে পারবোনা। জেনিফার কনোলি। ড্রাগের নেশায় উন্মাতাল। কোন উপায় নেই তার। ভালোবাসা, নৈতিকতা সব অর্থহীন। সেই পাপের ঘরে....একদল পারভার্ট তাকে ঘিরে সোল্লাসে বলছে ""Ass to ass...ass to ass" আমি প্রায় চিৎকার করে উঠেছিলাম! নার্ভের ওপর দিয়ে খুব চাপ গেছে সেইরাতে।
#Irréversible:
আবারও Gasper Noe! এই ছবিটা একই সাথে শকিং, ডিসগাস্টিং, ডিস্টার্বিং যা খুশী বলতে পারেন। দশ মিনিটের ধর্ষণ দৃশ্য, শিমেল আর সমকামীদের উল্লম্ফন। সেইসাথে তীব্র প্রতিশোধ স্পৃহা, ভয়ংকর ভায়োলেন্স, আর ট্রাজেডি। যথার্থ শকিং। কারো কারো কাছে এটা একটা পারভার্ট মুভি। আসলেই কি তাই? নাকি, মুভি এ্যাবাউট পারভার্টস? আসলে এই ছবির মূল চরিত্র হচ্ছে সময়। এই কারণেই রিভার্স ক্রোনোলজি। শুরুটাই শেষ, অথবা শেষটাই শুরু। অনেকেই হয়তো দেখেছেন ছবিটা। যারা দেখেননি, তাদের জন্যে আগাম সাবধানবানী, নরম চিত্তের হলে ছবিটা না দেখাই ভালো। আর যারা নরম চিত্তের নন, তারা দয়া করে একটু অনুধাবনের মন নিয়ে পুরোটা দেখবেন
#Cutting Moments:
একটা শর্টফিল্ম। আধাঘন্টার। কতটাই বা শকিং হতে পারে? ঠিক যতখানি হওয়া সম্ভব। প্রচুর কাটাকুটি। প্রচুর রক্ত। কিন্তু সেটাই সব নয়। এর মাঝে আছে শক্তিশালী এক বক্তব্য। নীরস, ফ্যাকাশে হয়ে আসা দাম্পত্য জীবনকে এ যেন রক্তের লাল রঙে রাঙানো। যে রক্ত হৃদয় থেকে উৎসারিত নয়, নয় প্রথম মিলনের সুখকর ব্যথাতুর রক্তক্ষরণের মত।
এটা দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিলাম, পড়তে পারেন।
Click This Link
ইচ্ছে ছিলো দশটা মুভির তালিকা করা। আপাতত এই ছয়টাই থাক!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অ্যামাটার বলেছেন:
রিভিউটা ভালা হইসে। টরেন্ট লিঙ্ক দিতারবেন?
লেখক বলেছেন: Thanks! kintu amar net er j speed, chobi download amar dara hoyna, tao zaniona. Chobi shobgula ami kinsi. akmatro cutting moments er akta clip You tube e dekhsilam.
ফিফথ্নিক বলেছেন:
ডাঊনলুড লিঙ্ক দ্যান
লেখক বলেছেন: ডাউনলোড লিংক নাই ![]()
আগামি বলেছেন:
আমি এইসব কম দেখি । তয় সামনে আর কিছু না থাকরে দেহি ।
লেখক বলেছেন: এইসব কম দেখাই ভালো। তবে একেবারে না দেখাটাও ঠিক না!
লেখক বলেছেন: কঠিন মজা পাইবেন আশা করি!
অপরিচিত_আবির বলেছেন:
ইররিভার্সিবল, কাটিং মোমেন্টস, মিস্টিরিয়াস স্কিন দেখি নাই। তবে অন্যান্যগুলো পারভার্সন মিটারে উপরের দিকেই থাকবে তাতে কোন সন্দেহ নাই। আরো হয়তো থাকতে পারতো ট্রেইনস্পটিং, আইস ওয়াইড শাট, হোস্টেল, ক্যালিগুলা ... যাই হোক এখন এসিব মুভি দেখার রুচি নাইক্কা। একসময় টানা খালি এই সাইকো-পার্ভাশন টাইপের মুভি দেইখা শখ মিটায়া ফেলসি।
লেখক বলেছেন: ট্রেইনস্পটিং এর ঐ বাচ্চাটা মরে যাওয়ার দৃশ্যটা অনেক শকিং। হোস্টেলের মত ছবি দিতে চাইলে তো আরো অনেকগুলাই দেয়া যেতো। এইখানে কাটাকুটি বা রক্তারক্তির চেয়ে ছবির মানের দিকটা বেশি বিবেচনা কর্সি।
আকাশ অম্বর বলেছেন:
দারুন রিভ্যিউ !
লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ছবিগুলোও কিন্তু দারুন।
লেখক বলেছেন: শিওর!
আসফাকুল আমিন বলেছেন:
কঠিন পুষ্ট ।এই টাইপের পুষ্টের জন্য অপেক্ষা করতেছিলাম লেখক বলেছেন: আমি আসলে এখানে ঠিক হরর বা থ্রিলার টাইপ ছবি রাখতে চাইনি। এখানে প্রতিটা মুভিই ড্রামা জেনারের। নাহলে স১,২ রাখতাম।
শান্তির দেবদূত বলেছেন:
এমন ধরনের মুভি ভালো লাগে না, তবে দেখবো না দেখবো না করেও "Saw I, II, III, IV" মুভিগুলো দেখেফেলেছিলাম। অসাধানর লেগেছে।আপানর লিস্টের একটাও দেখা হয়নি।
লেখক বলেছেন: এই লিস্টের ছবিগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এগুলো কিন্তু "স" ক্যাটাগরির মুভি না।
অপরিচিত_আবির বলেছেন:
স সিরিজতো অবশ্যই প্রিয় তবে মানের দিক থেকে চিন্তা করলে প্রথমটা ছাড়া মনে হয় অন্যগুলা আসবে না। @ আসফাকুল আমিন@ হামা ভাই, লেট দা রাইট ওয়ান ইন দেখসেন ??
লেখক বলেছেন: স সিরিজ অন্য কোন তালিকায় অবশ্যই থাকতে পারে। নাহ, ওটা দেখিনাই। বিশেষত্ব কি ঐ ছবির?
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
পেডোফাইল নিয়া একটা অসাধারণ মুভি আছে স্লিপার্স। তবে মুভিটায় পার্ভার্ট ছাড়াইয়া কাহিনী জোস।
লেখক বলেছেন: স্লিপার্সের নাম শুনসি। দেখার ইচ্ছা আছে।
হাসান বায়েজীদ বলেছেন:
একটাও দেখা হয়নাই। শোকেসে রাইখ্যা দিলাম, এক এক কৈরা দেখা শুরু করুম।
লেখক বলেছেন: শুরু করেন।খারাপ জিনিসরে নিয়া কেমনে ভালা ছবি বানানো যায় তার উৎকৃষ্ট উদাহরণ এইগুলা।
এল এ টিন দের নিয়ে একটা পার্ভাটেড মুভি ছিলো না
এইটা লিষ্টে আসতে পারতো ।
~~~~~~~~~~~~~~~~~~~
মাকিং সি মাকিং ডাজ -- প্রবাদটা তো জানোস ।
তাই এইসব নিয়া একটু সাবধানে ঘাটাঘাটি করা উচিত ।
যত কন্ট্রোলড লোকই হোক -- ভিতরে কিছু আইসা পরলে কিন্তু মুশকিল ।
আমি তাই কৌতুহল মিটাইয়া এইসব নিয়া ঘাটাঘাটি বাদ দিসি ।
~~~~~~~~~~~~~~~~~~~~
ভালো (সুস্থ) কিছু ছবি রিভিউ দে । দারুন মজা হবে ।
লেখক বলেছেন: কি যে কস! আরো হার্ডকোর পার্ট আসতাসে এরপরে। ভয়ের কিছু নাই, আমি এইসব ছবি অনেক আগেই দেখসি। এখন ওগুলারই স্মৃতি রোমন্থন আর কি। এখন আর এসব ছবির ওপর তেমন আগ্রহ নাই।
ভালো ছবির রিভিউ ,দেহি..কি দেয়া যায়।
আহমেদ রাকিব বলেছেন:
২টা দেখছি। বাকি গুলা দেখব আশা রাখি।
লেখক বলেছেন: কোন দুটো দেখেছেন? বাকিগুলোও দেখে ফেলেন।
অদ্রোহ বলেছেন:
ভীষণভাবে নাড়া খেয়েছিলাম ড্যানি বয়েলের ট্রেইন্সপোটিং দেখে,কিন্তু কি নির্মম পরিহাস,এই ড্যানি বয়েলই কিনা স্লামডগের মত ম্যুভির জন্য অস্কার পান(আমার কাছে অনেক ওভাররেটেড মনে হয়েছে কিনা)।
লেখক বলেছেন: ১০০% একমত। কোথায় ট্রেইনস্পটিং, আর কোথায় স্লামডগ! ট্রেইনস্পটিং দেখে আমিও ভীষন নাড়া খেয়েছিলাম। স্লামডগ এন্টারটেইনিং মুভি। দ্যাটজ অল।
জনৈক আরাফাত বলেছেন:
ইমানে কইতাছি.।.। ইররিভার্সিবল দেখতে গিয়া ভিরমি খাইছিলাম.।.।
ভালো পুস্ট! তয়, ........... সারাদিন অফিস টফিস কইরা মেন্টাল প্রেসার নিতে চাইনা!
লেখক বলেছেন: ওটা দেখা আসলেই কঠিন! এখন মেন্টাল প্রেসার নেয়ার কোন দরকার নেই আরাফাত ভাই। তবে সময় নিয়ে দেখতে পারেন কোন একসময়। নতুন স্বাদ অথবা বিস্বাদ অথবা বিষাদ পেতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আলঝেইমার ক্রিস্টোসান। আপনার নিকটা সুন্দর।
অপরিচিত_আবির বলেছেন:
ঐটা একটা স্ক্যান্ডিনেভিয়ান মুভি, এক ভ্যাম্পায়ার বালিকার কাহিনী। তবে টিপিকাল ভ্যাম্পায়ার মুভি মনে করলে ভুল করবেন, কারণ ভ্যাম্পায়ার হওয়াটা ছবির মুল থীম না। মুল থীম হলো দুই বালক বালিকার আজব প্রেম কাহিনী। পারভারটেড মুভি চাইলে দেখতে পারেন। রেটিংও বেশ ভালো। আর আসল নাম হচ্ছে গিয়া Låt Den Rätte Komma In
লেখক বলেছেন: আইএমডিবিতে যায়া একটু দেহি কি অবস্থা। কখনও চোখে পরলে কিনে ফেলবোনে।
মনপুরা বলেছেন:
রিভিউটা ভাল লেগেছে।দেখব,আশা রাখি।
লেখক বলেছেন: অবশ্যই দেখবেন। শুভকামনা।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার রিভিউ। এবং ছবি ও বিষয় নির্বাচন খুবই অভিনব। ছবিগুলো প্রায় সবই দেখা। রেক্যুয়েম, কাটিং মোমেন্টস আর মির্টেরিয়াস দেখা হয়নি। মজার ব্যাপার হলো, আমি গত সপ্তাহেই রিক্যুয়েম ডাউনলোড দিব ভাবছিলাম। এখন তো মনে করিয়ে দিলেন। অন্য ছবিগুলোও ভালো লেগেছে। আরো কিছু ছবি দেন, এই রিভিউয়ের একটা পার্ট টু করেন। দেখি সেগুলাও কমন পড়ে কী না।
লেখক বলেছেন: কাটিং মোমেন্টস কিনিনাই। এটা পাওয়া যায়না। ইউ টিউবে একটা ১০ মিনিটের ক্লিপ দেখেছিলাম অনেক আগে। তাতেই ভালোবেসে ফেলেছি ছবিটাকে। মিস্টিরিয়াস স্কিন কিনেছিলাম আইডিবি ভবনের রাইয়ানস থেকে।
পার্ট-২ দেবো? ঠিক আছে! সময় করে উঠতে পারলে হয়।
রিকুয়েম ডাউনলোড করে ফেলেন। এটা না দেখলে মিস!
শাদা-অন্ধকার বলেছেন:
Click This LinkTom Tykwer পরিচালিত Perfume: The Story of a Murderer----এই মুভি টা আপনি মিস করেছেন বোধ হয়।
তীব্র অলফ্যাক্টরি সেন্স নিয়ে জন্ম নেয়া এক যুবকের পারফিউম এর নেশায় এক ডজনেরও বেশি মেয়ে কে খুন করার গল্প নিয়ে সৃষ্টি এই ছবি থ্রিলার ক্রাইম জেনার ভুক্ত।
দেখতে বসলে উঠতে পারবেন না।
লেখক বলেছেন: পারফিউম মিস করিনি। অসাধারণ সিনেমাটোগ্রাফি। আসলেই দেখতে বসলে আর ওঠার উপায় নেই। তবে লিস্টটা খুব বেশি সংক্ষিপ্ত ছিলো বলে ওটার জায়গা হয়নি এখানে।
লেখক বলেছেন: দরকার নাই আমার ক্লিক করার। নেট স্পিড ভালোনা। ![]()
লেখক বলেছেন: ছবিটা চমৎকার।
লেখক বলেছেন: এখনো পর্যন্ত কোন মাইনাচ খাইনাই, তাইলে মনে হয় আসলেই চমৎকার হৈসে!
লেখক বলেছেন: মেলিনা, লা এ্যাপার্টমেন্ট এই দুটো দেখতে পারেন। অসাধারণ ছবি।
আট আনা বলেছেন:
মুভি রিভিউ পোষ্ট দেইখা ছুকেছে রাইখ্যা দিলাম আর পিলাস। তয় এইরম সিনেমা সহ্য করতে পারিনা লেখক বলেছেন: আপ্নের্নতুন খোমাডা সোন্দর হৈসে।
দ্যা ডক্টর বলেছেন:
Irréversible ছবির দৃশ্যটা মনে পড়লে আজো শিউরে উঠি।
লেখক বলেছেন: হ্যাঁ, কঠিন গ্রাফিক। আজকে ভাবতেসি আরেকবার দেখবো নাকি ছবিটা!
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
সবগুলাই দেখছি। ইরিভারজিবল বেশি ভাল্লাগছে।
লেখক বলেছেন: সবগুলাই দেখসেন! আপনে তো কঠিন মুভিখোর! কিছু রেকমেন্ড কৈরা যান! কাটিং মোমেন্টস অবলম্বনে যে গল্পটা লিখসি ঐটার লিংক দেয়া আছে, পড়ার আহবান করা গ্যালো ![]()
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
Cutting Moments একটু দেখলাম এই মাএ ,আর দেখতে ইচ্ছা করছে না ,আসলে ইচ্ছা করছে কিন্তু সাহস পাচ্ছি না ।আমার এখানে এখন রাত ১২টা ,আবার আমার বাসায় নীচতলায় একা ঘুমাই ।কেমন যেন লাগছে ।
লেখক বলেছেন: সাহস নিয়ে দেখে ফেলুন, তারপর আমার গল্পটা পড়ুন। অনেক কিছু ভাবার আছে।
তারিক রানা চৌধুরী বলেছেন:
লেখক বলেছেন: কিছুই কি বলার নাই? ![]()
তারিক রানা চৌধুরী বলেছেন:
A Roman Polanski Film, Bitter Moon (1992)British couple Fiona and Nigel Dobson are sailing to Istanbul en route to India. They encounter a beautiful French woman, and that night Nigel meets her while dancing alone in the ship's bar. Later he meets her crippled American husband Oscar, who tells him their story. While living in Paris for several years trying to be a writer, he becomes obsessed with a woman he met by chance on a bus. He tracks her down and they start a steamy love affair. Soon Oscar finds himself enslaved body and soul by her love, and continues to tell Nigel the details of this relationship in various stages over a number of visits to Oscar's cabin
........................................................................................................................................................................................itter Moon is a 1992 film starring Hugh Grant (Nigel), Kristin Scott Thomas (Fiona), Emmanuelle Seigner (Mimi) and Peter Coyote (Oscar) and directed by Roman Polanski. The film is known as Lunes de fiel in France. The script is inspired by a book with the same name, written by the French author Pascal Bruckner. The score was composed by Vangelis............njoy
..................................................................................................
please enjoy mimis dance @ bitter moon
http://www.youtube.com/watch?v=7oPm3AyIakQ
Thank you. sorry for using English keyboard as I am still learning using Bangla.
লেখক বলেছেন: ছবিটা দেখিনি। জানানোর জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।এই লিস্টে আরো তব্দা মারানোর মত মুভি আছে!
তারিক রানা চৌধুরী বলেছেন:
বোল্লে তো বোল্বেন, বোলেছে...
লেখক বলেছেন: না ভাই, ঠিকাছে। আপনি যেভাবে আরাম পান , সেভাবেই বলেন, কোন অসুবিধা নেই।
লেখক বলেছেন: আপনে শকিং না দেইখা লায়ন কিং দ্যাখেন। ওডি ভাল্লাগবো।
শয়তান বলেছেন:
আমি মুলত সাই ফাই প্রেমিক । দুর্ঘটনা বশত Perfume: The history of a murderer দেখতেবধ্য হয়েছিলাম লেখক বলেছেন: আমি সাই-ফাই দেখিনা। তবে একটা সাই-ফাই দেইখা মুগ্ধ হৈসিলাম। জিম ক্যারির "দ্য ট্রুম্যান শো"। এইটা দেক্সেন নিশ্চয়ই? না দেইখা থাকলে আর দেরী কৈরা ফয়দা কি?
তারিক রানা চৌধুরী বলেছেন:
হাসান ভাই, কোনো কিছু মিন্ না করেই বোলেছি। রাজশাহী নাকি চাঁপাই এর ডায়ালগ ওটা ?
লেখক বলেছেন: স্যরি, ঠিক বুঝতে পারলামনা কোন ডায়ালগটার কথা বলছেন। একটু স্পেসিফিকভাবে বলা যায়?
কারণ ..........
পিয়ানিস্ট ছাড়া কোনটাই দেখা হয়নি , যদিও নাম জানা ছিল ২/৩ টার
ফিডব্যাক দেব
লেখক বলেছেন: বাকিগুলোও দেখে ফেলুন। আশা করি ভালো লাগবে।
লেখক বলেছেন: নিকলসন একটা জিনিস বটে!আর কুবরিকের পরিচালনা। ক্লাসিক! নিকলসনকে নিয়ে আরণ্যক একটা পোস্ট দিয়েছে, দেখতে পারেন।
শাওন৩৫০৪ বলেছেন:
এই জেনেরিটা আমারে টানে না মোটেও, কিন্তু রিভিউটা দারুন লোভনীয় হইছে...এইসব ছবিগুলা যে অন্যরকম দৃষ্টিভঙ্গিতেও দেখা যায়, সেইটা যানলাম....ধন্যবাদ রে ভাই....আবার জেগে উঠেন.....
লেখক বলেছেন: হ্যাঁ, সেটাই খোলামন নিয়ে সবকিছু দেখবা। বিকৃত জিনিস দেখা মানেই নিজে বিকৃত হওয়া না। অনুসন্ধিৎসা জিনিসটা সবসময়ই ভালো, নিজেকে কন্ট্রোলে রাখার ক্ষমতাটাতো আছে, তাহলে আর সমস্যা কি!
আড়মোড়া ভাঙার চেষ্টা করছি!
আয়েজ ওয়াইড শাট তো কি দেখলাম কে জানে । অ্যাপোক্যালিপস নাও এ ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল । ক্লকওয়ার্ক অরেঞ্জ একদমই অন্যরকম , বলতে পারেন শকিং , কিন্তু শেষ পর্যন্ত দেখতে কেমন যেন লাগছিল । পাথস অব গ্লোরি এর শেষটাও যেন কেমন কেমন .......
ফুল মেটাল জ্যাকেটে মোটামুটি দাঁত বসাতে পেরেছি , শাইনিং এ কেবল পাংখা হয়ে গেছি , স্টিফেন কিং এর স্টোরিলাইনের অবদান কিনা কে জানে ।সব মিলিয়ে কুবরিক আমার কাছে চরম প্রতিভাবান ..... কিন্তু আমার মত মিডিওকর দের কাছে যেন কেমন কেমন ....
নিকলসনের কথা আর না বলি । আমি আল-পাচিনো , ডি-নিরোর চাইতে উপরে রাখি নিকলসনকে , রীতিমত ফ্যান আমি
লেখক বলেছেন: আইজ ওয়াইড শাট দেখা হয়নি এখনও। এ্যাপোক্যালিপস নাও কিন্তু কুবরিকের ছবি না, ফ্রান্সিসকো ফোর্ড কপোলার। ক্লকওয়ার্ক অরেন্জ একটা অদ্ভুত মুভি। এর মধ্যে অন্যরকম একটা মাদকতা আছে। ছবিটা খুব শকিং হতে পারতো, কিন্তু অদ্ভুত মেকিং এর কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আমার অন্যতম প্রিয় ছবি। অনেকবার দেখা। পাথস অফ গ্লোরি'র শেষটা একটু টিপিক্যাল হয়ে গেছে বটে, কিন্তু দেখতে গেলে ঠিকই আবেগী হয়ে উঠি। ফুল মেটাল জ্যাকেট ছবিটা মনে হয় আপনাকে আমিই রেকমেন্ড করেছিলাম, আপনার ঐ যুদ্ধের মুভির পোস্টে।
নিকলসনের কথা আমিও আর না বলি! গুরু গুরু!
লেট দ্যা রাইট ওয়ান ইন দেইখেন
লেখক বলেছেন: "লেট দ্যা রাইট ওয়ান ইন" এর কথা আরো একজন বলে গ্যাছে। এটা তাহলে দেখতেই হচ্ছে। চোখের সামনে পরলেই কিনে ফেলবো।
অলস ছেলে বলেছেন:
বহুত জ্ঞান হৈলো। বহুত সুন্দর লেখা ভাইজান, কেমনে যে লিখেন?? প্রিয়তে গেল, কামে আইসবে, ধন্যবাদ।
লেখক বলেছেন: কেমনে যে লিখি! হ, এইডা তো আমারো প্রশ্ন! প্রিয়তে নিয়া আবার ঘুমায় পৈরেন্না, ছবিগুলা দেইখেন।
লেখক বলেছেন: প্রিয় থ্রিলারের সংখ্যা তো বেশুমার! তুমি আবিরের এই পোস্টটা দেখতে পারো Click This Link
এখানে বেশ কিছু ভালো থ্রিলারের নাম আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। এগুলোর মাঝে কোনো একটা দেখা হলে কেমন লাগলো জানিয়েন।
লেখক বলেছেন: পারফিউমের শক ভ্যালু অন্যগুলোর চেয়ে একটু কমই! কবিতা পড়ে এলাম আপু।এক কথায় অনবদ্য।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
François Ozon এর কোনো মুভি দ্যাখছেন? না দ্যাখলেই দেইখ্যা ফালান। আমি দশবারোটার বেশি পাই নাই। অন্যরকম শকিং
লেখক বলেছেন: আইএমডিবি ঘেটে দেখলাম। সুইমিং পুলের পরিচালক। দেখতে হবে তো!
ভেবে ভেবে বলি বলেছেন:
আমি খুব দুর্বল মনের দর্শক, আমি মনেপ্রাণে প্রার্থনা করি যেন এমন মুভি ভূলক্রমেও আমার হাতে পড়ে না যায়। বসুন্ধরা সিটিতে গেছি 'মালিনা' মুভিটা কিনতে। যেই দোকানেই যাই, প্রত্যেকে মনিকা বেলুচ্চির ৪টা মুভির একটা সেট ধরিয়ে দেয় যার প্রতিটিতে 'ইররিভারসিবল' ছবিটি বিদ্যমান। ভাগ্য ভালো আমার আগে থেকেই জানা ছিলো মুভিটা সম্পর্কে, তাই বারবার এড়িয়ে গেছি, শুধু ঐ একটা মুভিই (মালিনা) আছে এমন ডিভিডিই কিনেছি শেষ পর্যন্ত।
ভালো রিভিউ লিখেছেন। +
লেখক বলেছেন: ধন্যবাদ। সামনে আপনাদের জন্যে হয়তোবা অন্যরকম ছবির পোস্ট দেবো।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সুইমিংপুলটা বাদ দিয়া দেখবেন অইটা খুবি স্লো। এবং বিরক্তিকর। অবশ্য চাইলে দেখতেও পারেন।
লেখক বলেছেন: ঐটারই নাম শুনসি একমাত্র। বেশ অনেকের কাছেই শুনসি। স্লো মুভিতে আমার সমস্যা নাই ![]()
লেখক বলেছেন: হাহাহা! লিংক দেয়ার অভিনব উপায়
জিতে রহো!
অপরিচিত_আবির বলেছেন:
সুইমিং পুল দেখতে পারেন হাবিজাবি দেখার মুড হইলে। তবে শকিং ছবি বিবেচনা করলে কুবরিককে বস মানতেই হবে। যদিও মেহরাব ভাইয়ের মতো আমারও কুব্রিক খুব একটা সহজপাচ্য মনে হয় নাই। তবে শাইনিং আর ফুল মেটাল জ্যাকেট দারুণ লাগসে। ক্লকওয়ার্ক অরেঞ্জতো প্রথম প্রথম বুঝতিসিলামই না কি হচ্ছে। আইজ ওয়াইড শাট, পাথস অফ গ্লোরিও ভালো লাগসে। তবে একটু ভুতুড়ে টাইপের ছবির ডিরেক্টর হিসেবে টিম বার্টনকেও আমার খারাপ লাগে না। বার্গম্যানের বার্জিণ স্প্রিং জটিল লেগেছিল। জানি না দেখেছেন কিনা। আরো দেখতে পারেন জাপানিজ ওনিবাবা আর লেস ডায়াবোলিক
লেখক বলেছেন: কুবরিক আমার অলটাইম ফেভারিট। ক্লকওয়ার্ক ছবিটা আমার সাথে দারুন টিউনড হয়া গেসিলো। কতবার যে দেখসি। টিম বার্টন বস মানুষ। হের ছবিগুলা অভিনব। আমার খুব প্রিয় পরিচালক। জাপানিজ যে ছবি দুইটা বললা, দেখিনাই, তবে অডিশন দেখতে পারো। আমি এর পরে এই টাইপের পোস্ট দিলে অডিশন অবশ্যই রাখুম। আরেকটা আছে, ভিজিটর q। ঐটা অবশ্য দেহা হয়নাই। খুঁজতাসি।
টোনা বলেছেন:
কি আর কমু ভাই .. ভাই-বেরাদাররা যদি একটু পুস্ট-টুস্ট না দেখতে যায় তো লিঙ্ক দিয়াই নিতে হয় .. পাঠক টাইনা নিয়া যামু , ওই লেখা লেখনের মুরদ তো নাই লেখক বলেছেন: খাড়াও, তোমারে লিংকায়িত করতাসি।
টোনা বলেছেন:
কি ব্যাপার ভাই ?? আমাগো না হয় পিএল চলে , আপনের কি চলতাসে ?? কালকে অফিস যাইবেন না ???
লেখক বলেছেন: যামু তো! অহন উইঠাতিন ঘন্টা ঘুমামু। অফিস থিকা আইসা আরো দুই ঘন্টা। এম্নেই চল্তাসে। অফিস আর ব্লগিং। সারারাত ব্লগিং না করলে আমার চলেনারে ভাইডি!
অমাবশ্যার চাঁদ বলেছেন:
রিভিউটা ভাল লেগেছে। ডাউনলোড লিংক থাকলে দেখতে পারতাম।
লেখক বলেছেন: ডাউনলোড লিংক এর ব্যাপার স্যাপার তো আমি তেমন জানিনা, জেডা গ্রুপের কেউ জানে কিনা দেখেন।
সুবিদ্ বলেছেন:
আমি তো এইগুলার একটাও দেখি নাই........তো বুদ্ধি দাও, কোনটা দিয়া শুরু করবো????
লেখক বলেছেন: পিয়ানিস্তা দিয়ে শুরু করতে পারো।
শাওন৩৫০৪ বলেছেন:
বহুৎ দিন ছিনেমা দেখা বন্ধ ছিলো, আবার মাথা চাগা দিয়া দিলেন, কাইলক্যা 3:10 to Yuma দেইখা মাথা আউলাইলো..ভাবতাছি এই সপ্তাহ ওয়েস্টার্ণ চলবে....কিন্তু ওয়েস্টার্ণ নিয়া কার জানি রিভিউ আছে একটা, পাইতাছি না...অপরিচিত আবির আর শুন্য আরন্যকের পোষ্টে ঢুঁ মাইরা আসি..
লেখক বলেছেন: আরণ্যক দিসিলো ওয়েস্টার্ন নিয়া পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার অভিমতের জন্যে।
কালপুরুষ বলেছেন:
চমৎকার পোস্ট। চমৎকার পর্যালোচনা। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ কালপুরুষদা।
সিউল রায়হান বলেছেন:
জটিল রিভিউ............ কইষা পিলাচ ইররিভারসিবল আছে পিসিতে........ দেখার সাহস হয়নাই...... ভাবতিছি দেখবো.......
আমি রোমান্টিক সাইকিক মুভিগুলোর ফ্যান....... জটিল লাগে....এগুলো বাদে অ্যানিমেশন ভাল লাগে.......(দুর্বল হৃদয়ের মানুষ
আর লেট দ্য রাইট ওয়ান ইন দেইখেন...... আইএমডিবি'র টপ ২৫০ তে থাকা সেইসব সিনেমাগুলোর একটা যেগুলো ২০০০ সালের পর রিলিজ পেয়েছে...... এইকারণে ডাউনলোড করে দেখছিলাম....... মুভিটা হরর ক্যাটাগরীর হলেও স" টাইপের না ঐটা... ভ্যাম্পায়ার একটি মেয়ের প্রেমে পড়ে আরেকটা বাচ্চা...... মেকিং অসাধারণ......
রোমান্টিক সাইকিক মুভি নিয়ে রিভিউ দিয়েন ভবিষ্যতে.....
লেখক বলেছেন: এই পর্যন্ত তিনজন ঐ মুভিটার কথা বললো। না দেখে উপায় নেই দেখছি! রোমান্টিক সাইকিক ঠিক কোন মুভিগুলো, বুঝতে পারছিনা।দু একটা উদাহরণ দিলে ভালো হত। আমি অবশ্য রোমান্টিক মুভি বেশি দেখিনা।
আকাশ_পাগলা বলেছেন:
আমি ভাই দারুণ সাই ফাই মুভি খুঁজতাছি। সময় থাকলে সেগুলার একটা রিভিউ মারেন।মারামারি কাটাকাটি দেখলে দুপুরে খেতে পারিনা। তাই দেখা বাদ দিছি। তবে, উপরের বেশ কিছু দেখা হইছে।
লেখক বলেছেন: সাই ফাই মুভি নিয়ে একটা রিভিউ ছাপা হৈসিলো আমার বিচিত্রায়। ওটা কোন একসময় কপি মাইরা দিমু। তোমার গল্পটা বেশ বড়, সময় নিয়ে পরে পড়ব। কিপ গোয়িং ম্যান!
লেখক বলেছেন: আফসুস!
সিউল রায়হান বলেছেন:
রোমান্টিক সাইকিক বলতে আসলে সেইসব মুভিগুলোকে বুঝাইসি যেগুলোতে ভালবাসাই সব....... তার জন্যে সবই করে কেউ এবং তার পুরোটাই সাইকিক........ এরকম মুভিগুলোতে গতি থাকে এবং সমাপ্তি অবশ্যই ধারণা করা যায়না..... নিচের গুলোকে মাথায় রেখে টা্র্মটা ব্যবহার করেছি:http://www.imdb.com/title/tt0254455/
Click This Link পার্সোনাল ফেভারিট..... অঁদ্রে তুঁতুঁ'র আরেকটা ক্লাসিক সিনেমা)
http://www.imdb.com/title/tt1013753/
http://www.imdb.com/title/tt0185125/
লেখক বলেছেন: সবগুলার নাম সুনসি মাগার দেখা হয়নাই। মিল্ক কিনলাম কয়েকদিন আগে, দেখার সময় পাইতেসিনা ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো অদৃশ্য।
লেখক বলেছেন: এখানে সবগুলো কিন্তু হলিউডের ছবি না। মাত্র তিনটা। বাকি দুটো ফ্রান্স আর অস্ট্রিয়ার!
আকাশ_পাগলা বলেছেন:
সাই ফাই মুভি নিয়ে একটা রিভিউ ছাপা হৈসিলো আমার বিচিত্রায়আপনার বিচিত্রা ???? জাতি বিস্তারিত জানতে চায়।
লেখক বলেছেন: হাহাহা সাই ফাই মুভি নিয়ে একটা রিভিউ ছাপা হৈসিলো আমার, বিচিত্রায় এইবার ঠিকাছেতো!
লেখক বলেছেন: কি কন! আমিতো ঐটা সময় পাইলেই দেহি। মিষ্টি প্রেমের ছবি ![]()
অন্ধ দাঁড়কাক বলেছেন:
ভালো লিখেছেন। সেলুলয়েডে অন্ধকারের মনস্তত্বের চিত্রায়ণ আমাকেও বেশ টানে। আপনার লিস্ট বেশ ভালো। আরো কিছু মুভি এই লিস্টে ঢুকতে পারতো।কালিগুলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পার্ভার্টেড এবং সিক মুভি। যারা এখনো দেখেননি তাদের জন্য এটা না দেখাই ভালো।
ইউ টার্ন, ড্রিমার্স, স্লিপার্স ও শকিং মুভির তালিকায় আসতে পারে। এরমধ্যে স্লিপার্স মুভি হিসেবে অসাধারণ। পার্ভার্শন বাদ দিয়ে শুধু শক্ড হতে চাইলে সিটি অফ জয় এবং জনি ম্যাড ডগ দেখতে পারেন।
লেখক বলেছেন: হ্যাঁ ক্যালিগুলা সহ অন্যান্য বেশ কিছু মুভি রাখা যেত, কিন্তু মাত্র ছয়টা ছবির লিস্ট তো! তবে এর কোন সেকেন্ড পার্ট করলে আপনার উল্লেখিত ছবি গুলোর বেশ কটা আসতে পারে।
শাওন৩৫০৪ বলেছেন:
কি খবর?
লেখক বলেছেন: এইতো ব্লগে বসলাম। এখন সারাদিনের না দেখা পোস্টগুলায় চোখ বুলাতে যাবো।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
নাহ ভায়া। ইদানিং আর শক ফক লাগে না। অনুভূতিশূন্য মন। হরর দেখলে কেন জানি হাসি পায় ইদানিং। কমেডি কমেডি লাগে। কি যে হইল...
লেখক বলেছেন: এইসব অনুভূতিশূণ্য মানুষেরাই কিন্তু একসময় শকিং কাজ কাম করে ভাইডি! খিয়াল কৈরা ![]()
আর স্বজনপ্রীতি কৈরা দেয়া পেলাচের লাইগা ধইন্যা!
অপ্রিয় সত্য বলেছেন:
বন্ধু কেমন আছো ?
আমার কাছে বসো,
মন ভালো নেই ,
তাই দেখতে এলাম
তুমি কেমন আছো?
এবার একটু হাসো!
লেখক বলেছেন: আপনে মিয়া আজিব! আমারে ব্লক কৈরা রাখসেন আপনার ব্লগে, অহন আইসা আবার কবিতা শুনায় যাইতাসেন। ভালা আছি। মাগার হাসতে ইচ্ছা করতাসেনা।
শওকত হোসেন মাসুম বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই
আমি ভাবছিলাম এটার লিংক আপনাকে দিয়ে আসবো। তার আগেই আপনি পড়ে ফেললেন।
ভালো থাকুন।
লেখক বলেছেন: জানা নিশ্চয়ই অনেক উৎসাহিত হবে, এবং নিয়মিত পোস্ট দিবে এখন থেকে আশা করি।
আরিলরেও একটা দিয়াসো!
সাইফ ইমাম বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফ ইমাম।
লেখক বলেছেন: Click This Link
লেখক বলেছেন: আহা! বেছে বেছে এই পোস্টেই আসতে হল! আপনিতো ছন্দ লেখেন, আমার ব্লগেও ঘুরে ফিরে দেখেন কিছু ভালো লাগা ছন্দ পেয়েও যেতে পারেন। এই পোস্টের আগের পোস্টটাও পরতে পারেন।
শাওন৩৫০৪ বলেছেন:
টিং....
লেখক বলেছেন: হ। শুরু কৈরা দাও। আইজকা ধুমসে কমেন্টামু সব পোস্টে নিয়্যত কর্সি। টং।
নুশেরা বলেছেন:
ঐ গিয়ানী পোস্টটার মতো লেখা আর দিবানা ভাই? এইসব শকটক আমার মতো দুর্বলস্নায়ু মানুষের জন্য না লেখক বলেছেন: আমি এই ভয়টাই পাচ্ছিলাম কখন আপনি এই পোস্টে এসে পরেন
গিয়ানের বড়ই আকালগো নুশেরাপু, কেমনে দিই! তবে আপনে যখন বলসেন, চেষ্টাতো থাকবেই.....
বাঙ্গাল বলেছেন:
প্রিয়তে... কবে যে দেখা হবে... কইতারি না... লিস্ট আর লাম্বা হোউক।
লেখক বলেছেন: ধন্যবাদ। এটা নিয়ে হয়তো আরেকটা পর্ব দিতে পারি। সবগুলো কমেন্ট পড়লেও বেশকিছু নাম পাবেন।
লেখক বলেছেন: অক্কে খর্গোশ! আলোচনার অপেক্ষায় থাক্লাম!
লেখক বলেছেন: থ্যাংকস। দেখে জানাবেন।
হাইফেন বলেছেন:
r a boss, seiram pust dicho....dehum ne time koiraa
লেখক বলেছেন: most welcome!
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
পরথমে ভাবতেসিলাম আপনের সেই মুভিগুলা নাকি। এরপর দেখলাম যে না। বাপরে, হাফ ছাইড়া বাঁচছি
লেখক বলেছেন: আচ্ছা! ওরম সিনেমার একটা পোস্ট দিতে হয় তাইলে দেকতাসি!
লেখক বলেছেন: ধন্যবাদ
অবশ্যই দেখবেন ছবিগুলো।
লেখক বলেছেন: ডিং ডং ডিং ডং ডিং! ![]()
লেখক বলেছেন: ভালো আছি। তুমি কেমন?
লেখক বলেছেন: ভালো থেকো সবসময়। ডিংডিঙাডিংডিং।
লেখক বলেছেন: টুপটাপ! বৃষ্টি হবে মনে হয় আজকে। আমি অবশ্য টুপটাপ না অঝোরধারায় বৃষ্টি চাই। আমার কোন ছাতা নাই। ডিং।
লেখক বলেছেন: বৃষ্টি বৃষ্টি আবহাওয়া দেখলেই আমার মন উড়ু উড়ু হয়। আর মুষুলধারে হৈলে তো আমি পাগল হয়ে যাই! যান্ত্রিক জীবনে এই একটা আবেগী বোধই অবশিষ্ট আছে বোধ হয়। বৃষ্টি নামুক বৃ্ষ্টি..............
লেখক বলেছেন: এই মাসে বেশি পোস্টানো হয়া গ্যাসে। আগস্টে একটা দিমু চিন্তা আছে। কি করুম, পোস্ট দেয়ার চাইতে কমেন্টাইতেই বেশি মজা লাগে ইদানিং ![]()
আসফাকুল আমিন বলেছেন:
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: পরথমে ভাবতেসিলাম আপনের সেই মুভিগুলা নাকি। কুন মুভির কথা বলা হইতাছে ???????????????? অপরিচিত আবিরের বইয়ের পুষ্টের মুভিটার নাম কি??????????????????//
লেখক বলেছেন: আরে নাহ ঐডা না। সাদাত অন্যধরনের মুভির কথা কৈসে। ঐগুলা শকিং না, ডিস্টার্বিং, ডিসগাস্টিং....ইত্যাদি। মান ও ভালোনা।সবার স্টোমাকের জন্যে না ![]()
সর্বদাবেলায়েত বলেছেন:
থ্যাংক্স ব্রাদার।
লেখক বলেছেন: এনিটাইম ব্রো!
লড়াকু বলেছেন:
এই টাইপের মুভিগুলো এড়ায়ে চলি... আমার নার্ভ মোটেই দুর্বল না, কিন্তু কেন জানি ভালো লাগে না। মু দেখে সব সময় বিনোদন পেতে চেষ্টা করি... এটাই হয়তো কারণ।
লেখক বলেছেন: সামনে বিনোদনমূলক ছবি নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে। সাথে থাকুন!
লড়াকু বলেছেন:
*মুভি
লেখক বলেছেন: ঠিকাছে।
নাজমুল আহমেদ বলেছেন:
নুতন পুষ্ট দেওয়া দরকার নয় কি?? যাদের কাছ থেকে মজা নেওয়ার জন্য আসা তারা যদি চুপচাপ থাকে তাইলে এইখানে আসা নিরর্থকই মনে হয় লেখক বলেছেন: ভাবতেসি যত কমেন্ট করি ওডি থিকা সংকলন কৈরা একটা পোস্ট দিমু নাকি!
নতুন পোস্ট আসছে অতি শীগগির। নেভার মাইন্ড গ্যাংস্টা!
সাদা কালো এবং ধূসর বলেছেন:
শাওন৩৫০৪ বলেছেন: এই জেনেরিটা আমারে টানে না মোটেও, কিন্তু রিভিউটা দারুন লোভনীয় হইছে...এইসব ছবিগুলা যে অন্যরকম দৃষ্টিভঙ্গিতেও দেখা যায়, সেইটা জানলাম....ধন্যবাদ রে ভাই...নিয়নিত নতুন পোস্ট আসুক।
লেখক বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ।
রিমঝিম বৃষ্টি বলেছেন:
মুভিগুলান দেখতে মন চাইতেছে।
লেখক বলেছেন: তো আর দেরী কৈরা ফয়দা কি?
লেখক বলেছেন: hahaha! oikhane dekhlam apnar shathe halka monomalinno hoise amar! baparna!!
তামিম ইরফান বলেছেন:
sliver মুভিটা দেইখেন পারলে.....La pianiste আমার কাছে অসাধারন লাগছে।Requiem for a Dream শেষ কয়েকটা মুহুর্তে আসলেই নার্ভের উপর চাপ সৃষ্টি করে।নায়িকাকে ঘিরে একদল পার্ভাটের উল্লাস,নায়কের হাত কেটে ফেলার দৃশ্য,নায়কের মাকে ইলেক্ট্রিক শক দেওয়া......
লেখক বলেছেন: সিলভার ছবিটা দেখিনাই। সময় পেলে দেখবো। কিন্তু সময় কই!! অবসরে তো খালি বলগাই। বই পড়া বা মুভি দেখা কতদিন হয়না! ![]()
তামিম ইরফান বলেছেন:
স্লিভার (শ্যারন স্টোন আছে)।সিলভার না কইলাম।সিলভার নামে আরেকটা মুভি আছে।কমেডী।আমার দেখা জঘন্যতম কমেডী মুভি।শুধু কানতে বাকী রাখছিলাম।আপনে যদি স্লিভারের বদলে সিলভার নিয়া আসেন পরে আমারে দৌড়ানী দিবেন।
লেখক বলেছেন: হেহেহে! আচ্ছা জেনে রাখলাম। চউখে ইদানিং কম দেহি..বয়স তো আর কম হলনা.. ![]()
সুদীপ চৌধুরী বলেছেন:
মাত্র দুটো কমন পড়লো। "রিকুয়েম ফর আ ড্রিম"--রিয়েলি প্যাথেটিক। জেনিফার কনেলির অভিনয় এককথায় দূর্দান্ত। হারামজাদী এখন কি একটা পচা ছবি করছে কিয়ানু রিভসের সাথে। দেখছেন নি?মনে আছে ইরেভার্সেবল দেখার পর আমার মাথা ঘুরায়ে বমিভাব হইছিলো। যদিও বমি হয় নাই, কিন্তু ঘুমাইতে পারি নাই।
লেখক বলেছেন: জেনিফার কনোলি'র দেখা প্রথম ছবি ঐটা আমার। পুরা পাংখা হৈসিলাম তার। নতুন ছবি দেখিনাই।
ইরেভার্সেবল দেখে ওরকম অনুভূতি হওয়া খুবই স্বাভাবিক। তয় আমার ওরকম কিছু হয়নাই। ছবিটা ভালো লাগসে। দুইবার দেখসি।
বিডি আইডল বলেছেন:
শকিং মুভির তালিকায় আমি ১ নম্বরে রাখবো ক্যানিবাল হলোকাষ্টকে
লেখক বলেছেন: ক্যানিবাল হলোকাস্ট অবশ্যই শকিং, কিন্তু এই তালিকাতে আমি ছবির শিল্পমানকে বেশি গুরুত্ব দিয়েছি বলে ওটা আসেনি।
অচন্দ্রচেতন বলেছেন:
আমার দেখা সেরা শকিং সিনেমা ওল্ডবয়। কোরিয়ান ছবি সম্ভবত। এর একটা দুর্বল হিন্দি রিমেক (জিন্দা) আছে। অরিজিনালটা খুব সহজে টপ-টেন'এ আসা উচিত। হলিউডি রিমেক শুনেছি আসছে। অবশ্যই দেখা উচিত। রিভিউ
http://www.rottentomatoes.com/m/oldboy/
ছবি লিঙ্ক
Click This Link
লেখক বলেছেন: ছবিটার নাম শুনেছি। কিন্তু দেখা হয়নি। তবে এই পোস্টে আসলে ভায়োলেন্স এর চেয়ে সাইকোলজিক্যাল শকটাকে প্রায়োরিটি দেয়া হয়েছে।
ভেবে ভেবে বলি বলেছেন:
আচ্ছা আপনি কি সোফিয়া লরেনের 'টু উইমেন' মুভিটা দেখেছেন? কেমন লেগেছে?
লেখক বলেছেন: দেহিনাই। দেহা দর্কার।
অনিগিরি বলেছেন:
প্রিয়তে রাখলাম........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
রোহান বলেছেন:
রিকুয়েম, মিস্টিরিয়াস ড্রীম আর কাটিং মোমেন্ট দেখি নাই। জোস হইছে রিভিউ। অনেকদিন পরে টুকটাক মুভি দেখি আবার, মুভি রিভিউ ওলা পোষ্টগুলাতে ঘুরাঘুরি কর্তাছি।
লেখক বলেছেন: রিকুয়েমটা দেইখেন অন্তত। না দেখলে বিড়াট মিস।
রোহান বলেছেন:
Requiem for a Dream ডাউনলোড চলতাছে ওল্ড বয় (http://www.imdb.com/title/tt0364569/) এর লিংকু পাইনা কেউ কি ভালো প্রিন্টের ডাইরেক্ট ডাউনলোড লিংকু দিবেন
লেখক বলেছেন: আমি ভাই ডাউনলুডায়া মুভি দেহার পাব্লিক না। নেটের যে স্পিড
কিন্যা দেখতে হয়। আপনি আরন্যক বা বিডি আইডলের কাছে জিগায়া দেহেন।
ঘাসফুল বলেছেন:
প্রিয়তে...
লেখক বলেছেন: Thanks!
একদমঠিক বলেছেন:
Perfume chobi ta ektaane na dekhe upay nei, kono drishshoeee felna noy.Drutogotir chobi, ektaane shesh korar moto.
লেখক বলেছেন: একদমঠিক!
ভেবে ভেবে বলি বলেছেন:
হামা, এই পোস্টের অন্ততঃ একটা কন্টিনিউয়েশন হওয়া উচিত। লেখাটা অনেক মানুষ এপ্রিশিয়েট করসে, প্রিয়তেও নিসে, অ্যান্ড দে আর সিরিয়াসলি ইন্টারেস্টেড অ্যাবাউট ওয়াচিং দিজ মুভিজ... আর আপনি নিজেই বলসেন যে আপনার ১০টার রিভিউ দেয়ার ইচ্ছা ছিলো, হয়েছে মাত্র ৬টা। সো, দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। লেখক বলেছেন: মনে হয়না আর দ্বিতীয় পর্ব দেয়া হবে। তবে ইচ্ছা ছিলো ![]()
রোহান বলেছেন:
রিকুয়েমে আর ওল্ডবয় নামাইছি তয় দেখার টাইম পাইতাছিনা... কাইল থিকা আবার ল্যাপ্পির মাথা গরম হয়া গেছে কথা হাচা, এই লিষ্টে পারফিউম না রাখলেই না
লেখক বলেছেন: আমার কাছে পারফিউম কেন যেন সেরকম শকিং লাগেনাই। অন্ততঃ এই ছয়টা ছবির মত ![]()
লেখক বলেছেন: তাইলেতো আমার এই পোস্ট লেখা সার্থক!
লিটল হামা বলেছেন:
একদিন লা পিয়ানিস্তা দেখতে বসেছিলাম। অর্ধেকটা দেখেই রেখে দিয়েছি। সাহস নেই তো তাই।
লেখক বলেছেন: আজাইরা সাহস থাকা ভালো না, আসল কাজে সাহস থাকতে হয়!
লিটল হামা বলেছেন:
আসল কাজ বলতে কি বোঝায় হাসান ভাই?
লেখক বলেছেন: আসল কাজ হল ব্লগিংয়ে হাতী ঘোড়া মারা ![]()
লিটল হামা বলেছেন:
কিন্তু আমি যে নতুন। নতুনরা কিভাবে হাতি ঘোরা মারতে পারবে?
লেখক বলেছেন:
সবার সবকিছু করার দরকার নাই।
মুভি পাগল বলেছেন:
একটাও দেখিনাই
লেখক বলেছেন: তাহলে আবার কেমন মুভিপাগল আপনি
শিগগীর দেখে ফেলুন সব!
আযাদ রাফি বলেছেন:
ভাল লাগসে তালিকাটা দেয়ায়, ধন্যবাদ। বক্তব্য উপস্থাপনের ধরনটা অন্যরকম এইসব ছবিতে, সেটা অচেনা লাগতে পারে অনেকের কাছে।
লেখক বলেছেন: Thanks
আযাদ রাফি বলেছেন:
আমার অবশ্য শকিং বইলা কোন মুভি ভাল লাগেনা, কিন্তু ছবিতে ব্যতিক্রমিভাবে বক্তব্য উপস্থাপনের চেষ্টা ভাল লাগে। হোস্টেল এই তালিকায় আসবে না জানি, ফর্মূলামাফিক ছবি সেইটা, বাণিজ্যিক। লার্স ভন ট্রিয়েরের Antichrist দেখসেন? দেখার ইচ্ছা ছিল, কিন্তু ঐটা হরর মুভি শুইনা খারাপ লাগসে।
লেখক বলেছেন: Antichrist দেখসি। এইটা হরর না। অন্যরকম। শকিং এর লিস্টে অবশ্যই থাকতে পারে। দেখে ফেলেন, না দেখলে বিড়াট মিস। অসাধারণ মেকিং।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
The Inglorious Bastards নামানো হইসে অনেক আগেই কিন্তু দেখার বেলা লবডঙ্কা! এটাকে কি শকিং বলা যায়? আমাদের মত শিশুরা লেখক বলেছেন: অসাধারণ একটা ছবি। না দেখলে মিস। এটা এই পোস্টের প্রেক্ষিতে শকিং না, কিন্তু প্রচুর ভায়োলেন্স আছে। একবার ট্রাই করে দেখতে পারো। আমি তো একটানে দেখসি।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
দেখলাম ইনগ্লোরিয়াস বাস্টার্ডস। ভালো লাগসে। তয় ম্যালা লম্বা করসে মুভিটারে। হুদাই।
লেখক বলেছেন: মাঝখানে একটু ঝুলে গেসিলো, তবে সবমিলায় দারুন লাগসে।
আসফাকুল আমিন বলেছেন:
হিচককের মার্নি দেখছেন ?? আমি কঠিন মজা পাইছি
লেখক বলেছেন: দেখসি। বেশ ভালোই লাগসে। তবে সেরকম না।
রাজসোহান বলেছেন:
এক বছর ধইর্যা আপনি এই গানডা গাইতেছেনআমার নেট এর যা স্পীড
ছবির লিঙ্কু না দেয়ায় খড্ডিণ মাণাচ
লেখক বলেছেন: হেহে..আমি সবডি কিন্যা দেখছি সবাইরে মাগনা দেখতে দিমু কেন?
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
আমার দেখা সবচাইতে শকিং মুভি হৈলো দ্য পিয়ানিস্ট। পুরাই আছাড় খাইসিলাম কয়েকটা দৃশ্য দেইখা।
লেখক বলেছেন: যুদ্ধ নিয়ে নির্মিত ছবিতে ওরকম দৃশ্য থাকাটা খুব স্বাভাবিক। কয়েকটা দৃশ্য দেখে অবশ্য খুব ধাক্কা খাইসিলাম। তবে পিয়ানিস্টকে ঠিক শকিং মুভির ক্যাটাগরিতে ফেলা যায়না।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
'রিকুয়েম ফর আ ড্রিম' দেখার আমার কি যে সাধ! সাহস তো নাই একফোঁটাও, কিন্তু দেখতে ইচ্ছা করে খুব। এত বেশি ইচ্ছা করে যে কাল সারারাত আমি জেনিফার কনেলিকে স্বপ্নে দেখসি। লেখক বলেছেন: রিকুয়েম ফর আ ড্রিম না দেখলে বিশাল মিস। অবশ্যই দেখবা।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
জেনিফাররে লয়া কি স্বপ্ন দেখসি এডি পেরাইভেটে কমুনে। হুনলে তুই খুশিতে বাকবাকুম হয়া যাইবি। লেখক বলেছেন: আইচ্ছা!
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
এখানে অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। বিভিন্নটার টাইম লেংথ বিভিন্নরকম। ডিরেক্টরের নামও মেলে না। কোনটা নামাবো একটু দেখে দিবা?
লেখক বলেছেন: সম্ভবত এইটা তয় আমি কই কি, এত ঝামেলা না কৈরা ডিভিডি কিন্না ফালাইলেই তো হয়।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ডিভিডিগুলান খ্রাপ, খানিক চলে খানিক চলে না। আর আমার জিপির ১০৪১ মেগাবাইট স্টোরেজ জইমা গেসে, ওডি উসুল করতৈবো না? লেখক বলেছেন: রিকুয়েমের ডিভিডি আমার কাছে আছে। খুবই ভালো প্রিন্ট।
লেখক বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ আপা : )
অমিত চক্রবর্তী বলেছেন:
আই লাইক দিস।সবগুলাই দেখসি।কাটিং মোমেন্টস টা দেখা সিলো না।আপ্নার সৌজন্যে দেখা হয়ে গেল ঐদিন।
লেখক বলেছেন: এ্যান্টিখ্রাইস্ট, ম্যান বাইটস ডগ- এ দুইটা রিকমেন্ড করলাম। দুইটা অবশ্য সম্পূর্ন দুইরকম।
অমিত চক্রবর্তী বলেছেন:
আন্টিক্রাইস্ট দেখসি।ম্যান বাইটস ডগ টা দেহি পাই কিনা।থ্যাংক্স ভাইজান।
লেখক বলেছেন: পাওয়া যাইবো মনে হয়। আমি ঐটার ডিভিডি কিনসিলাম।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
হামা আমি ইউটিউব থেকে রিকুয়েমের কয়েকটা ক্লিপ দেখলাম। দৃশ্য দেখে যা ফিল করলাম তারচেয়েও বেশি অবাক হলাম এর থিম মিউজিকটা শুনে। কি ভয়ঙ্কর আক্রান্ত হওয়ার মত একটা সুর! পুরাই জ্যাম হয়ে গেলো মাথা। দেখতে বসলে তো মনে হয় এই মিউজিকের ঠ্যালায়ই মুভিটা দেখতে পারবো না।
লেখক বলেছেন: পারবা। এত ক্যাচাল না কৈরা ছবিটা দেইখা ফালান।
আদনান০৫০৫ বলেছেন:
পিয়ানো টিচার- মাস্টারপিস।কাটিং মোমেন্টস, আই স্ট্যান্ড এলোন- দেখিনাই, ধন্যবাদ, জানানোর জন্য।
ইরেভারসিবল- বোগাস লাগসে, সিম্পল কাহিনীকে শুধুশুধুই উলটা করে দেখাইসে।
মিস্টিরিয়াস স্কিন- ভালো না।
আর...রিক্যুম ফর আ ড্রিম- বসসসস...... কোনো এডিক্টরে দেখালে মনে হয় রিহাব-এ পাথানো লাগবেনা, এম্নিতেই ভালো হয়ে যাবে।লাস্টের ১৫ মিনিট অসসাধারণ।
লেখক বলেছেন: ইর্রিভার্সিবল ছাড়া সবগুলাতেই মতামত মিললো।
সুবিদ্ বলেছেন:
Requiem for a Dream-টা বিষ্যুদবার রাতে দেখার ব্যবস্থা করো......অনেকদিন ছবি দেখিনা
লেখক বলেছেন: ভালো প্রস্তাব!
আব্দুলকুদ্দুসমদন বলেছেন:
Irréversible দেখছি। আমার কাছে ভাল লাগছ। তাছাড়া মুনকা ভেলুচ্চিরে এইভাবে দেখলে কার না ভাল লাগে?
লেখক বলেছেন: হাহা!
লেখক বলেছেন: তাহলেতো ভালোই। বেশ কিছু অজানা মুভির নাম জানলেন। দেখে নিয়েন বাকিগুলো। ভালো লাগবে।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
হ লিঙ্কু না দিয়া খুব ভালা কাম কর্ছেন, আমারও নেটের স্পিড খুব খ্রাপ।সবাই নামাইয়া দেখব আর আম্রা তাকাইয়া থাকুম, অসম্ভব
লেখক বলেছেন: আমি ভাবতেসি ডিভিডির একটা দোকান দিমু কিনা। আমার স্টকে যা আছে, খারাপ না ইনিশিয়েটিভ নেয়া যায়!
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
হ দিয়া ফালান আর নাম দ্যান সামু ডিভিডি কর্নার সামুর ব্লগার হইলে ৫০ % ডিসকাউন্ট, আর এই আইডিয়ার সাথে থাকার জন্য আমার জন্য ফ্রি
লেখক বলেছেন: হ খালি চামে থাকেন ![]()
অ্যাডমায়রার বলেছেন:
রিকুয়েমের থিম মিউজিক শুইনা মুভিখান দেখার ইচ্ছাটা পোঁটলা বাইন্ধা থুয়া দিসিলাম। অহন আবার ইকটু ইকটু কৈরা সাহস বাড়তাসে। তয় শ্যাষতক কুনো ফয়দা হৈবো না জানি। লেখক বলেছেন: ভেঙে ভেঙে না দেখে একটানে দ্যাখ।
তানিয়া মুন বলেছেন:
এরকম একটা লিষ্ট আমি খুঁজছিলাম ! ধন্যবাদ হাসান ভাই।
লেখক বলেছেন: প্রীত হলাম তানিয়া। ভালো থাকুন।
রুবাইয়্যাত বলেছেন:
এখন শক থেরাপি দরকার।কোনটা দিয়ে শুরু করা যায়, সাজেশন দেন।
(মনিকা আপার মুভিটার কথা কৈলে খুশি হই
লেখক বলেছেন: ঐটা দিয়াই শুরু করেন। পুরা রকিং শকিং ![]()
জনাব হিটৈশি বলেছেন:
kkkk
লেখক বলেছেন: হ
লেখক বলেছেন: Thanks! happy shocking moments!
রিমি (স. ম.) বলেছেন:
শকিং মুভি সাধারণত আমার ভাল লাগে না। আসলে ভায়োলেন্স বেশি হলে দেখে সুখ পাই না। কিন্তু রিভিউটা পছন্দ হল। আর দেখতেও ইচ্ছা হচ্ছে মুভিগুলো। +
লেখক বলেছেন: আরে রিমি যে! ভালো আছেন আশা করি। শুভরাত্রি।
লেখক বলেছেন: সেঞ্চুরি কি হবেনা? ![]()
লেখক বলেছেন: ঈদটা মাটি হৈবো। হাহা!
লেখক বলেছেন: এই পোস্ট ৯৩ জন প্রিয়তে লৈসে। মানুষ শক খাইতে এত মজা পায় ক্যান?
![]()
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
এক দফা দেইখ্যা ফালাইসি! জীবন আমার সার্থক রে ব্যাটা! ইয়ায়ায়ায়ায়ায়াহু!
লেখক বলেছেন: If you like that, now I will suggest you to watch Trainspotting.
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
এইটা দেখার সাহস আসলেই নাই। ড্রাগ অ্যাডিকশন সম্পর্কিত ছবিগুলো দেখা কিন্তু আসলেই কষ্টকর, না? অনেক আগে আমি বাস্কেটবল ডায়েরিজ মুভিটা বেশ খানিকটা দেখেছিলাম, খারাপ লাগছিলো দেখতে। ট্রেইনস্পটিং ও হয়তো দেখবো কোনও একদিন... কিন্তু তার আগে সেই পরিমাণ সাহস সঞ্চয় করতে পারতে হবে। আচ্ছা আরেকটু বড় হয়ে নিই। লেখক বলেছেন: আমার আবার ড্রাগ এ্যাডিকশন সংক্রান্ত মুভি দেখতে ভালো লাগে। ওকে, বড় হয়ে দেখে নিস। ছবিটা না দেখলে বিশাল মিস।
লেখক বলেছেন: সময় করে দেখতে হবে। দেখি কতটা একাত্ম হওয়া যায়!
ফাহাদ চৌধুরী বলেছেন:
হামা ভাই ব্লু ভেল্ভেট দেখুম আইজকা!!
দি রুল অফ দি গেম দেখচেন নিকি??
মুভি নিয়া একটা লেখা লেখতাছি!!
লেখক বলেছেন: ব্লু ভেল্ভেট দেখা হয়নাই তয় ঐ পরিচালকের আরেক্টা ছবি দেক্সি মুলহল্যান্ড ড্রাইভ। অন্যরকম। রুল অফ দ্যা গেম এর নাম এই প্রথম শুনলাম। মুভি নিয়া পোস্ট দিয়া ফালাও। জোস্ হবে।
ফাহাদ চৌধুরী বলেছেন:
রুল অফ দ্যা গেম স্টেজভু তে পাবেন!! আমি এখনো দেখিনাই !! নামাইতে দিলাম!! জোস মুভি নাকি!!
ব্লু ভেল্ভেট যা শুঞ্চি ওটা তো আপনার ফেভ লিষ্টে থাকা উচিত!! ফিল্ম নয়ার এর সাথে নাকি সুররিয়াল সিম্বোলিজম এর জোসিলা মিক্সাপ!!
লেখক বলেছেন: অনেকদিন ধরে ছবি দেখা হয়না। অনেকদিন। ছবি দেখার ফ্লো'টা চলে আসলে মুভিগুলো দেখবো অবশ্যই।
সংগীতা শাহরিয়ার বলেছেন:
প্রিয় পোস্টে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। সেঞ্চুরি হতে আর ৩ লাগে মাত্র! ![]()
লেখক বলেছেন: হু। কমেন্টেও বেশ কিছু ছবির নাম এসেছে।
অন্ধ আগন্তুক বলেছেন:
Seul contre tous ছাড়া আর বাকি সবগুলোই দেখছি !গত কয়েকদিন টানা মুভি দেখতেছি ! দিন রাত মিলায়ে ।
আরো কয়েকটা এরকম শকিং লাগসে ।
Kids
Havoc
Chole
Anti- Christ ( এইটা হরর জেনারের , কিন্তু শেষ চ্যাপ্টারটা দেখে থ ! )
আরেকটা মুভি আছে , অইটা আপনার কাছে শকিং লাগবে কি না জানিনা , তবে আমি শকড হইছি - Precious .
অ ট - আছেন কেমন ?
লেখক বলেছেন: ভালো আছি। নয়া পুস্ট দিলাম একটু দেইখো!
তোমার মুভিগুলার মধ্যে একমাত্র Antichrist কমন পর্ল। সেইরকম একটা মুভি। আমার প্রিয় দশে থাকবে। আর শকিং মুভির সেকেন্ড পার্ট লেখলে ঐটারে রাখুমই।
লেখক বলেছেন: পৈড়াই শক! দেক্লে কি হৈতো?
![]()
কাঊসার রুশো বলেছেন:
শাওন৩৫০৪ বলেছেন: এই জেনেরিটা আমারে টানে না মোটেও, কিন্তু রিভিউটা দারুন লোভনীয় হইছে...এইসব ছবিগুলা যে অন্যরকম দৃষ্টিভঙ্গিতেও দেখা যায়, সেইটা যানলাম...সহমত
ধন্যবাদ
মাত্র একটা দেখছি
+++
লেখক বলেছেন: আমি আবার এই টাইপ দেখতে বেশি পছন্দ করি! শকিং মুভির পার্ট টু দিতে পারি। আসল মুভিটার কথাতো এখনও বলাই হয়নাই!
কাঊসার রুশো বলেছেন:
অপেক্ষায় থাকলাম...
লেখক বলেছেন: সময় লাগতে পারে। সম্ভবত অনেক সময় লাগবে। ইদানিং খুবৈ আইলসা হয়া গেসি ![]()
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন:
বহুত আগের পোষ্ট! কমেন্টও করছিলাম দেখা যাইতাছে। ইরিভার্সিবল দেখছিলাম কয়েকদিন আগে। ব্লগে এইডার রিভিও খুজলাম, পাইলাম না। দুইডা কথা কইয়া মন হালকা করতে মনে চাইছিল।ইরিভার্সিবলের মায়েরে *দি, মনিকা বেলুচ্চির মায়েরে *দি, এই ছবির সাথে যত কলাকুশলী জড়িত আছিল, যারাই এই ছবির সাথে সম্পর্কিত এই সবগুলার ১৪ গুষ্টিরে উপ্তা কইরা *দি। *দানির পুতেরা আমার *ল বাল বানাইছে। *নের *লের ছবি বানাইছে একখান। এই ছবির পরিচালক আর প্রযোজকরে মুলি বাশ দিয়া একটানা তিনঘন্টা বোঙ্গাবোঙ্গা দেয়া দরকার। হারামীর পুতেরা *টের মাথার ছবি বানাইছে। এই *লের ছবি দেইখ্যা মেজাজ খারাপ হওনের কারণ, *নকির পুতেরা ছবির শেষে বেতোফেনের সাত নাম্বার সিম্ফনি লাগাইছে। যত বড় *টের বালের পরিচালক হউ তুমি, আর যত বড় *নের বালের সঙ্গীত পরিচালক হউ তুমি বেতোফেনের সাত নাম্বার তুমার এই *লমার্কা ছবিতে ঢুকানির কী দরকার ছিল। আর কোন গান পাইলিনা *ঙ্গের পুতেরা দুনিয়া খুইজা। *লের এক কাহিনীর ততোধিক *লমার্কা এন্ডিংয়ে কিয়ের মধ্যে কী, পান্তা ভাতে ঘীয়ের মত সাত নাম্বার সিম্ফনি ঢুকাইছে। তোর *লের টাইম ডেষ্ট্রয়স এভরিথিং। তোর টাইমের চৌদ্দ গুষ্টিরে *দি। বেতোফেনের সিম্ফনিটার এইরকম অমর্যাদা আর কোন জায়গায় দেহি নাই। *দানির পুতেরা কিভাবে এইরকম একটা দৃশ্যপটের সাথে এই সিম্ফনিটা লাগাইল! নতুন একটা ছবি আছে, কিংস স্পীচ নামের। বেতোফেনের সাত নাম্বার সিম্ফনি কিভাবে ব্যাবহার করতে হয়, *নকির পুতেগোর কিংস স্পীসের দৃশ্যটা দেইখা শিখা উচিত। হারামির বাচ্চারা পুরা জিনিসটারেই নষ্ট কইরা দিছে। এই *লের ছবির সাথে জড়িত যারা ছিল, যত অভিনেতা অভিনেত্রী কলাকুশলী এদের আর কোন ছবি আমি দেখুম না। এইগুলারে ধইরা বাইন্ধা পিটানি দরকার। *দানির পুতেরা কিভাবে পারল এই কাজটা করতে!
লেখক বলেছেন: হাহাহা! ঝাড়ানি ব্যাপক ভালা পাইলাম। তবে আমি তোমার মত অত বিতোভেন শুনি না, কোন্টা কোন সিম্ফনি শুইনা বল্তেও পার্বো না। আমার তো মনে হৈতাসে প্রয়োগ ঠিকই আছে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























.jpg)






