somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুচি কুচি করে কাটা সময়(গল্প)

১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা ঘরে দুইজন মানুষ ছিলো। আর কিছু আসবাবপত্র।আর বিশেষভাবে জীবন্ত একটা টেলিভিশন। আর ছিলো বিক্ষত সময়। একটা ঘরে দশ বছর দুইজন কাটিয়ে দিলে অনেকখানি সময় কাটে।সময়ের কায়াহীন দেহেও রক্ত ঝরে। রক্তাক্ত সময়ের আলিঙ্গনে আবদ্ধ দুই নর নারী। সাবরিনা আর ফারুক।সমাজ ওদেরকে দম্পতি বলে স্বীকৃতি দিয়েছে। দশ বছর আগের পুরোনো যুগল রঙিন ছবি ঝুলছে ওদের ঘরের ড্রয়িংরুমে।আর চলছে একটা রঙিন টেলিভিশন। আর সবকিছুই ফ্যাকাশে।সম্পর্কের রং ফ্যাকাশে।চুম্বনের কোন রং নেই এখন আর।

মানুষের কতরকম অদ্ভুৎ ইচ্ছে জাগে! সাবরিনার হঠাৎ ইচ্ছে করল নিজেকে সাজাতে।গালে একটু রুজ,ঠোঁটে লিপস্টিক।

ফারুক নিবিষ্টমনে টেলিভিশন দেখছে। অথবা টেলিভিশন তাকে দেখছে।অথবা কেউ কাউকে দেখছেনা। কে জানে!

ঘরের মধ্যে মানবিক নীরবতা,আর যন্ত্রের অবাধ বাচালতা।

সাবরিনা এখন সাজছে। নিরাসক্ত সঙ্গীকে হয়তোবা আবার জাগিয়ে তুলতে চায়। সাবরিনা গালে রুজ মাখে।সাবরিনা ঠোঁটে লিপস্টিক দেয়।সে নতুন কেনা ঝলমলে পোষাক পড়ে।
নিজের মধ্যবয়সি ঘুনে ধরা অবয়বটাকে যথাসম্ভব কোমল করা সম্ভব হয়েছে মনে করলে সে ফারুকের সামনে দাঁড়ায়।
"আমাকে কেমন লাগছে বলত?" কিশোরীর চপলতা প্রকাশ করার চেষ্টা তার হাসিতে।
ফারুক নির্বিকার তাকিয়ে থাকে।
"এখন বিজ্ঞাপন বিরতি।বিরতির পরে আমরা আবার ফিরে আসব ভিউয়ার্স.."
টেলিভিশন নীরবতা ভাঙে ঘরের।সময় কেটে যায়। সময়ের বুক থেকে রক্ত ঝরে।সময় দুই হাতে চেপে ধরে দুজনের চোখ। কেউ আর কাউকে দেখতে পায়না।
"বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম অনুষ্ঠানে...."
সাবরিনা ফিরে যায়।ফারুক অনুষ্ঠান দেখে। নির্লিপ্ত মাছের চোখ হঠাৎ জ্বলে ওঠে উপস্থাপিকার স্ফিত বক্ষ দেখে।
সাবরিনা ফিরে যায়।অন্য ঘরে। অন্য সময়ের আশ্রয়ে।ধারালো ব্লেড তুলে নেয় হাতে। অথবা সময়ই তাকে তুলে দেয়।সে সময়কে কাটে।অথবা নিজেকেই। চুম্বনের স্মৃতিহীন ঠোঁটে আঁচর কাটে।রক্ত বের হয় এক চমৎকার প্রবাহে।
সাবরিনা আবার ফিরে আসে। রক্তাক্ত সাবরিনা। কিন্তু এবার তার হাসিটা আগের চেয়েও প্রানোচ্ছল। ফারুকের চোখে এবার বিস্ময় প্রকাশ পায়।অথবা ভালবাসা। অথবা সে কামাতুর হয়।
সাবরিনা তার হাতে তুলে দেয় সময়ের কঠিন করাত। সময় ভীষণভাবে কায়াপূর্ণ হয়ে ওঠে যেন এবার।
অবশেষে ওরা কাটতে থাকে নিজেদের। অথবা সময়কে।যে সময় হয়ে গিয়েছিলো বিবর্ণ আর ফ্যাকাশে সেই সময় এবার লাল রঙে রন্জিত হয়।
সময়ের ধারালো করাত দিয়ে ফারুক নিজের ঠোঁট কাটে।
তারপর তারা চুম্বন করে একে অপরকে।
তারা আলিঙ্গনে আবদ্ধ হয়।তারা আবার বিযুক্ত হয় পরস্পর থেকে।
তারা কর্তন করে তাদের হাত,বুক,নাভীমূল।
সময় কেটে যায়।অথবা তারাই সময়কে কাটে। কুচি কুচি করে..

#"কাটিং মোমেন্টস" নামের একটা শর্ট ফিল্মের ছায়া অবলম্বনে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
১০৬টি মন্তব্য ১০৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×