
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার। কোরিয়ান লোকাল কারেন্সির কোন ভ্যালু নেই পাশাপাশি বেইসের ভিতরে সকল আইন আমেরিকান ফেডারেল ল্য ধারা নিয়ন্ত্রিত। কিছু হাম্বি গাড়ি (মিলিটারি সাজোয়া যান) পার্ক করা দেখলাম। বিষয়গুলো আমার কাছে একেবারে নতুন।
যাইহোক কোরিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন ভাইয়ের ভাগিনা সেই ঘাঁটিতে দোভাষী হিসেবে কাজ করে। কো-ইনসিডেন্টলী আমেরিকা থেকে তাকে এই বেইসে পাঠানো হয়। সেই ছেলের আমন্ত্রণে স্পেশাল পাস নিয়ে বেইসে কিছু সময় কাটানোর সুযোগ হয় ২০২২ সালে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামাদোল সবে মাত্র শুরু। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলাপচারিতায় ছেলেটি বলে, মামা আমেরিকা বাংলাদেশকে ও ধরবে!!!!
আমি অবশ্য ভিতর ভিতর একটু তাচ্ছিল্যের হাসি দিলাম। পেন্টাগনের যদি বাংলাদেশ কে ধরার কোন পরিকল্পনা ও থাকে সেটা নিশ্চয়ই কোন দোভাষী বা রুট লেভেলের সৈনিকের জানা কথা নয়।
এরপর জুলাই ২৪ নতুন দিনের নতুন বন্দোবস্ত কতো কি ঘটে গেল এদেশে।
সেদিন এক পডকাষ্টে আধ্যাত্মিক গুরু ফরহাদ মজহার বলছে "এক দফার ঘোষনা দিতে সমন্বয়করা ভয় পাচ্ছিলো। ৩ আগষ্ট আমেরিকান এমব্যাসি থেকে এই ঘোষনা দেওয়ার জন্যে অনবরত চাপ আসতে থাকে"।
আরব বসন্ত, ইরানে আন্দোলনের জোড়ে ২০১৯ ও ২০২৬ সালের কয়েক হাজার মানুষ হত্যার মতো বিষয়গুলো ছিলো মার্কিন প্লট...
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



