আমার প্রিয় পোস্ট
- ব্লগার হাসান মাহবুবের প্রথম গল্পগ্রন্থ প্রবেশাধিকার সংরক্ষিতের মোড়ক উন্মোচিত - নাহুয়াল মিথ
- প্রিয় পোস্টগুলো: মুক্তিযুদ্ধ ১৯৭১; ব্লগের একটি ছোট আর্কাইভ - ফারজুল আরেফিন
- এমন 'ভৃত্যসুলভ' বন্ধুত্ব নয়,শক্ত প্রতিকার ও প্রতিবাদ চাই! - দূর্যোধন
- মুনলাইট সোনাটা - ফাহাদ চৌধুরী
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- উৎসমুখে আসতে হলে... ইনসোমনিয়াক'স আড্ডা! - রুদ্রপ্রতাপ
- দুঃস্বপ্নের দুঃসময়............... - মিরাজ is
- হঠাৎ মৃত্যু; অতঃপর মৃতজীবন - ইমরান নিলয়
- গ্রোভ এন্ড দ্যা ক্রিমিন্যাল - রিয়েল ডেমোন
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- প্রিয় অনুজেরা, শুনতে পাচ্ছো? - সমুদ্র কন্যা
- আমাদের কিছু বিদেশী বন্ধুর কথা - কল্পবিলাসী স্বপ্ন
- চিৎকাত, ব্লাইন্ড এবং মাইন্ড গেম (শেষ পর্ব) - আজমান আন্দালিব
- মেটামরফিস অথবা মথজীবন - শামীম শরীফ সুষম
- কোনো একরাতে-সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা - দূর্যোধন
- ~~আমরা তখন পাখি ছিলাম, আমরা তখন ফড়িং~~ - শায়মা
- কর্তব্যকালীন মুহূর্ত - মাহী ফ্লোরা
- গানের জগতে এক বিষ্ময়কর নাম সায়ান - নাআমি
- এই হুমায়ুন স্যার, এই !! - জিকসেস
- ইনসমনিয়াক - rudlefuz
- জেব্রামাস্টারের প্রতি - নাবিক হ্যাডক
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- গল্প: ভেজা বাতাসে গ্রামটাকে ভুল মনে হয় - আব্দুল্লাহ আল মুক্তািদর
- রকস্ট্রাটার সকল গানের লিরিকস - টর্মেণ্টর্ বিষু
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- হাচিকো- এক মহান কুকুর - সজল শর্মা
- স্বভাবজাত বোহেমিয়ান এক নাগরিক কবি : শহীদ কাদরীর প্রতি প্রণতি - নাবিক হ্যাডক
- আমাদের বর্ষাক্রান্ত ক্ষ্যাপা নাগরিক ভাবনাগুলো - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- অরণ্যে বিরতি, এক তুষারাচ্ছন্ন সন্ধ্যায়(অনুবাদ কবিতা) - নাবিক হ্যাডক
- আরেকটি সম্ভাব্য মিরসরাই থেকে কিছু নিষ্পাপের প্রাণরক্ষা - বিনিদ্র ~ রজনী
- কুহক - সমুদ্র কন্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- আজম খান আমাকে এক কাপ চা খাইয়েছিলেন ... - ইমন জুবায়ের
- সহাবস্থান বা প্রস্থানের গল্প! - দ্যা ডক্টর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আমার মন খারাপের পরেও ... - নস্টালজিক
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- আমার পিচ্চি বাহিনী আর একটা মজার খেলা ...
- রক্তিম কৃষ্ণচূড়া
- ডায়লেমা _কারাতে - আহাদিল
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- স্যরি টু সে...আপনাদের ক্ষমা নেই...রাসিকরা মরে নাই - নাহোল
- ফাঁসি........................... - মিরাজ is
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- তুমি কি কারণ জানো?(অনুবাদের অণুচেষ্টা) - সোমহেপি
- এক পোস্টের কত্তো রূপ!!! - আলিম আল রাজি
- উন্মাদনার যোগজীকরণ – ০০৪ (১৮+) - আকাশ_পাগলা
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- মনোলগ - অমিত চক্রবর্তী
- লেট নাইট শো - অন্ধ আগন্তুক
- উত্তরণের পথে - সায়েম মুন
- সৃষ্টি - শিরীষ
- নিরুদ্দিষ্ট হওয়ার কিছু দিন পর - স্বদেশ হাসনাইন
- এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ - লুলু পাগলা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- রেস্তোরাঁজনিত - অমিত চক্রবর্তী
- বিচিত্র বমি - তাশমিয়া
- রোদচশমা - প্রাতঃপর্ব - অন্ধ আগন্তুক
- নেড়ি কুত্তা আর শকুনের খাবার হোক আমার লাশ, তবু এই জাতীয় আস্তিকের হাতের সৎকার যেন না পাই - পারভেজ আলম
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সুমনা হক : বাংলার জিঙ্গেল কুইন - ধ্রুবো
- নস্টালজিয়া.....পরী! - নস্টালজিক
- ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা - নৈশচারী
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- এক শিবির সদস্যের স্বীকারোক্তি : মুক্তিযুদ্ধ নিয়ে কতো ভুল যে জানতাম! - কানু
- পাপগল্প: পেরেক - পাপতাড়ুয়া
- ভীনদেশী তারা ----- (চন্দ্রবিন্দু) - বিষাক্ত মানুষ
- ছোটগল্প: আমাদের মহল্লায় যে আগন্তুকটি কখনই এসে পৌঁছাবেন না! (অখন্ড) - আকাশচুরি
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- চলে যাব - অমিত চক্রবর্তী
- বৃষ্টিগুলো পাখীর ডানায়,বাতাস অপেক্ষায়! - নস্টালজিক
- কুক্কুরের কামড় বাধ্যতামূলক - দীহেমে
- আনন্দ
- তাশমিয়া
- উদ্ধরণ - আকাশ অম্বর
- আমি এইখানের কেউ নই, আমি এখানকার ছিলাম না কখনো... - শাওন৩৫০৪
- গল্পঃ একটি পনের সেন্টিমিটার কমেন্টের অপমৃত্যু--রাজ্যদ্রোহীদের জন্য একটি সিরিয়াস (নাতি+) জুক্স - ফাহাদ চৌধুরী
- পুড়ে গেছে উপেক্ষা তোমার - শিরীষ
- পাপগল্প: মানিপ্লান্ট ডগায় দীর্ঘশ্বাসেরা.... - পাপতাড়ুয়া
- সম্মোহনী পেন্ডুলামে কবির স্বতোদহন(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- বড় পর্দার স্বপ্ন-একটি দৃশ্যকল্প - ফাহাদ চৌধুরী
- যেখানে স্বাধীন বাংলাদেশের লজ্জা: পাহাড়ের আদিবাসীদের মর্মন্তুদ জীবন........ - সুবিদ্
- মনোবিদের দফতরে... - খারেজি
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কবিতা থেকে গান: অপলাপ - ইমন জুবায়ের
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৭৫-১৯৯১ - ম্যাক্স পেইন
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- ধর্মের ভৌতিকতা কিম্বা ভুত'আশ্রয়ী ধর্মের অম্লঃপরীক্ষা ... ০১ ... - মনির হাসান
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- হাসনুহেনা ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- রাত পোহালে কোটি টাকার লড়াই । সুপার কাপের শিরোপা জিতবে আবাহনী নাকি মোহামেডান ? - আবুল বাহার
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- অনুবাদ: সিলভিয়া প্লাথ এর Mad girl’s love song - নির্ঝর নৈঃশব্দ্য
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- চিঠি - সাদা কালো এবং ধূসর
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- কারো নাভিমূলে পোঁতা কোমলগান্ধার - নির্ঝর নৈঃশব্দ্য
- হা'ভাইত্যামী .. - মনির হাসান
- গাছের বাঁকলে রৌদ্রের ছায়া - ক-খ-গ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- বাইসাইকেল চোর ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- রবীন্দ্রসংগীত আর রক/মেটালের তুলনামূলক আলোচনা অথবা অন্য কোন *চনা - শূন্য আরণ্যক
- বেলা অবেলার গল্প - ক-খ-গ
- এটি একটি দুঃস্মৃতি কথা ... - অমি রহমান পিয়াল
- বই মেলা এবং আমার কন্যারত্ন - মেহবুবা
- চাচা, আপনাকে অভিবাদন! আমরা সবাই শান্তি চাই! - ওমর হাসান আল জাহিদ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম - এ. এস. এম. রাহাত খান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
ছায়া ছায়া মায়া আপা
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:১৭
![]()
সেই......
উৎসবের রাত্তিরে
উর্দি পরা উদভ্রান্ত ধার্মিকেরা
খুঁজে ফেরে উপাস্যের আসমান ঘর বাড়ী
আমিও সেই অজুহাতে
চষে বেড়াই পুরোনো শহর....
পেরিয়ে যাই পঙ্গুদের চিকিৎসালয়
মেয়ে কলেজ, আর অজস্র বাসস্ট্যান্ড।
উপাসনালয়ের আনুষ্ঠানিকতা সেরে
রাত্রির মধ্যপ্রহরে
উৎকন্ঠার এঁদোপথে হোঁচট খেতে খেতে
পলেস্তারা খসা সে বাড়ীটার সামনে...
বুক কাঁপা কাঁপা
বারান্দায় দাঁড়িয়ে আছে
ছায়া ছায়া মায়া আপা।
অসুস্থ্য শিশু শুয়ে বসবার ঘরে
তার পেচ্ছাপের পথে সংযুক্ত সতর্ক নল,
বাসাময় ত্রিকোন হলুদ সুস্বাদের সুঘ্রাণ
অতিথির দঙ্গল
আমি....
ম্রিয়মাণ।
কোথাও নিঝুম বারান্দা নেই,
উড়ে গেছে কবে নির্জন ছাদটা জোৎস্নার বিস্মরণে
স্তব্ধতার সংস্পর্শে ফুঁসে ওঠে আগুন
ছাই চাপা
আমার অর্জিত সমস্ত পুণ্য কেড়ে নেয়ার অভিপ্রায়ে
নিস্পলক চোখে তাকিয়ে
ছায়া ছায়া মায়া আপা।
উপাসনালয় থেকে ফিরে আসে অগ্রজ পুরুষেরা
তাদের উপার্জনকৃত পুণ্যের রোশনাইয়ে
আলোকিত হয়ে ওঠে ঘর।
পাশঘরে..
অলৌকিক কিতাব পাঠরত কন্ঠস্বর
নির্লিপ্ত চোখে তার কথা মাপা মাপা
আতশবাজীর আলোতে উজ্জ্বল রাস্তায়
প্রস্থানরত আমি সতৃষ্ণ চোখে পিছু ফিরে দেখি
বারান্দায় দাঁড়িয়ে
ছায়া ছায়া
মায়া আপা..
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কেউ একজন নিশ্চয়ই!! তবে খুব বেশি ছায়া ছায়া...!!
লেখক বলেছেন: ডার্ক শেড বেশি পছন্দ।
লেখক বলেছেন: হু..ওটা চোখে পড়েছিলো। আপনার কমেন্ট পেয়ে পুরোপুরি ধন্য হলাম।
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
ঘোর লাগানো- ভয় জাগানো
লেখক বলেছেন: এটা হচ্ছে আমার ধাঁচের রোমান্টিক কবিতা!! আপনার মন্তব্যটি পেয়ে ভালো লাগলো। এমনটিই লিখতে চেয়েছিলাম।
লেখক বলেছেন: অনেকদিন পরে কবিতা লিখলাম। আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। ভালো থাকুন.....
লেখক বলেছেন: ষত্যি? ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: মাইনাসের জন্যে অশেষ ধন্যবাদ!!
আসফাকুল আমিন বলেছেন:
ছায়া ছায়া মায়া আপা , ক্যায়া লাইন হ্যা বস । আইডিয়া নিয়া রাকলাম, পরে কামে লাগতারে লেখক বলেছেন: হেহে কামে লাগাইবো কামেল পুলা!
লেখক বলেছেন: গরম একটু কম পর্সে তো এর লিগা!
লেখক বলেছেন: বোঝোনাই, বুঝায়া দিমু, এ আর এমন কি!
লেখক বলেছেন: ওকে..বুঝানো হবে, তবে এখন না, বাসায় গিয়ে ফ্রি হয়ে নিই, তারপর..
রিসাত বলেছেন:
কী জানি
লেখক বলেছেন: কি?
সুবিদ্ বলেছেন:
তুমি তো কবি হয়ে যাচ্ছ হে.......দারুণ.......
লেখক বলেছেন: বল কি! ![]()
তামিম ইরফান বলেছেন:
নার্সারীতে পড়ার সময় একজন টিচার আছিলো নাম "মায়া".......নামের সাথে উনার আচরন আর চেহারার ব্যাপক মিল খুইজা পাইতাম।আজকে আবার মনে পইড়া গেলো।
লেখক বলেছেন: সব ছেলের জীবনেই একজন মায়া আপা থাকে ছায়া ছায়া....
শাওন৩৫০৪ বলেছেন:
ভাইরে, ভাষা আর উপমার ব্যাবহারও করছো এই কবিতায়...সেইরকম...উর্দি পরা উদভ্রান্ত ধার্মিকেরা
উপাস্যের আসমান ঘর বাড়ী
মেয়ে কলেজ
ত্রিকোন হলুদ সুস্বাদের সুঘ্রাণ
অলৌকিক কিতাব
আর সবসময় তো ছিলোই.....
ছায়া ছায়া মায়া আপা।
লেখক বলেছেন: মায়া আপা!
অন্যরকম বলেছেন:
যাক... অনেকদিন পর একটা প্রসব করলা!!!!! ওয়েট করতেছিলাম অনেকদিন ধইরা!খুব ভাল লাগছে!
"উৎকন্ঠার এঁদোপথে হোঁচট খেতে খেতে
পলেস্তারা খসা সে বাড়ীটার সামনে..." [পলেস্তারা খসা বাড়ী সব সময়ই আমার কাছে এক নস্টালজিক উপাখ্যান... ]
"চষে বেড়াই পুরোনো শহর....
পেরিয়ে যাই পঙ্গুদের চিকিৎসালয়
মেয়ে কলেজ, আর অজস্র বাসস্ট্যান্ড।" [কেন জানি কোন এক নাম না জানা মফস্বলের কথাই মনে পড়ল!]
লেখক বলেছেন: আর বইলোনা..কঠিন রকম প্রসব বেদনা হৈসিলো ![]()
শান্তির দেবদূত বলেছেন:
ভালো লাগলো কবিতাটা ...... এত ভালো কবিতা লেখ আগে জানতাম না তো! শুভেচ্ছা রইলো.....দেখি তোমার পিছনের পোষ্টগুলো সময় করে পড়তে হবে।
লেখক বলেছেন: ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০
লেখক বলেছেন: কবিতা লিখতে অনেক কষ্ট হয় ভাইয়া! আমি তো আসলে কবি না, হঠাৎ হঠাৎ কেমনে কেমনে যানি লেখা হয়ে যায় দুয়েকটা। পেছনের পোস্টগুলি পড়ে কমেন্ট করলে বেজায় খুশী হব ![]()
লেখক বলেছেন: এইটা হাছা কথা একদম! ভাবতেসি আবার কনসিভ করব কিনা ![]()
লেখক বলেছেন: আমি নিজেই হাইসা ফালাইসা কথাডি কৈয়া ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ এবং ধন্যবাদ! ঠিক করে নিচ্ছি ![]()
জলপাই দেশি বলেছেন:
অলৌকিক কিতাব পাঠরত কন্ঠস্বরনির্লিপ্ত চোখে তার কথা মাপা মাপা
আতশবাজীর আলোতে উজ্জ্বল রাস্তায়
প্রস্থানরত আমি সতৃষ্ণ চোখে পিছু ফিরে দেখি
বারান্দায় দাঁড়িয়ে
ছায়া ছায়া
মায়া আপা..
ভালো লাগা রেখে গেলাম আপনার জন্য এবং আপনার মায়া আপার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো লাগা বুঝে পেলাম, কিন্তু মায়া আপা..সে তো ছায়া....
ভেবে ভেবে বলি বলেছেন:
হে কবিবর, যদি জানিতেন যে 'কোবতে' সংক্রান্ত বিষয়ে এই হতভাগিনী কি বিপুল পরিমাণ 'বিশেষজ্ঞ' (বিশেষ ভাবে অজ্ঞ!!), তবে আর কভু ভুলক্রমেও তাহার মন্তব্যলাভের আশা হৃদয়ের কোণে নিভৃতে লালন করিতেন না। লেখক বলেছেন: কমেন্ট পৈড়াতো মনে হৈতাসে নিজেই একজন কবি! যাউক, ঐসব বুঝিনা, যাই লিখুম, ভালো লাগুক খারাপ লাগুক, আইসা পেলাচ আর কমেন্ট দিয়া যাইতে হৈবো, ইটজ এ্যান অর্ডার ![]()
মুক্ত বয়ান বলেছেন:
কঠিন কবিতা!!! শিক্ষিকা নাই.. কাজেই কি মন্তব্য করিব বুঝিতে পারিতেছিনা!!! আপাতত, + দিই.. লেখক বলেছেন: আরে কি কউ, মন্তব্য খুঁইজা পাওনা! ভালো লাগলো, মন ছুঁয়ে গেল, মঙ্গল হয় যেন, নয়তোবা কয়েকটা লাইন তুইলা দিয়া বলবা যে এডি ভালো লাগসে! এতদিন ব্লগিং কৈরা এইটাও শিখলানা, আফসুস!
মুক্ত বয়ান বলেছেন:
আফনে কি নতুন আসা কোন মহিলা ব্লগার?? নাকি আমরা লুল পার্টি?? আপনেগো লাইগ্গা এইসব না!!!যারা ফুলবানু, লুলবাবু কইয়া লুতু-পুতু করে.. হেগো দখলেই থাক.. এইসব!!!
লেখক বলেছেন: খামোশ! এনিওয়ে, তুমি তো + না দিয়াই বড় বড় কথা বলতাসো আমার ধারনা ![]()
লেখক বলেছেন: সত্যিই দারুন ভ্রাতা!
শাওন৩৫০৪ বলেছেন:
শুনলাম, মুক্ত নাকি তোমারে প্লাস দেয়নাই??
লেখক বলেছেন: তাই তো সন্দেহ কর্তাসি ![]()
শত রুপা বলেছেন:
অন্যরকম স্বাদ পেলাম। পরে আবার পড়বো।
লেখক বলেছেন: ছায়ামানবীরা অন্যরকমই হয়.....
লেখক বলেছেন: আপ্নার সব পোস্টেও পেলাচ আর কমেন্ট পাবেন(খারাপ হৈলেও হেহেহে)। আপ্নাকে লিংকড করেছি।
লেখক বলেছেন: ধন্যবাদ হে ডিমবিক্রেতা!
লেখক বলেছেন: আমার কোন ক্রেডিট নাই এখানে সত্যি কৈতাসি। সেইসব মুহূর্ত.....কবিতা হয়ে যায়। লেখার ইচ্ছা ছিলো গল্প, বুঝলা! লিখতে যায়া দেহি যে কোবতে হয়ে গ্যালো!
লেখক বলেছেন: বলতে পারেন....
লেখক বলেছেন: সুপ্রভাত অবশ্য এখন আর নাই। আছি ভালোই। ডিং।
আহসান জামান বলেছেন:
হাসান মাহবুব লিখলে তাহলে; ভীষণ খুশী হলাম। আপনি চমৎকার এঁকেছেন মায়াময় বেদনার দৃশ্যপট। ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকবেন প্রতিদিন।
লেখক বলেছেন: অনেকদিন পর লিখতে পেরে আমারো ভালো লাগলো আহসান ভাই,ভালো লাগলো আপনি পড়লেন বলেও।
ভেবে ভেবে বলি বলেছেন:
'খভিথা' তো বালা অইচে, তয় হটাক কৈরা 'হলুদ পেচ্ছাপের সুঘ্রাণ' পাইয়া মাতাডা ইট্টু চক্কর দিয়া উটছিলো আর কি ! লেখক বলেছেন: কয় কি! "হলুদ পেচ্ছাপের সুঘ্রাণ' আবার কই পাইলেন? কবিতায় এরাম কুনো লাইন্নাই।খালি বানায়া বানায়া কতা। ![]()
লেখক বলেছেন: উহু..এরাম পিছলাইলে চলবোনা..আরো কবিতা লিখুম, আপ্নে কমেন্ট কর্বেন। আপ্নার কমেন্ট প্লে নিজেকে পুরোপুরি ধন্য মনে হয়
![]()
মুক্ত বয়ান বলেছেন:
আফসুস.. শাওন ভাই'র মন্তব্যের উত্তর দেখার পর মাইনাস দিতে মঞ্চাইল!!! মাগার কয়, "আপনে একবার রেটিং দিছেন!!!" লেখক বলেছেন: এই পোস্টে কিন্তু একটা মাইনাচ আচে! ![]()
লেখক বলেছেন: সব ছেলের জীবনেই একজন মায়া আপা থাকে ছায়া ছায়া..লিখে ফ্যালো ভাইডি, অনেকদিন কিছু লেখোনা....
অদ্রোহ বলেছেন:
আরেব্বাস,কোবতে......পালাই।
লেখক বলেছেন: এই কবিতার মধ্যে কিন্তু একটা গল্প আছে। গল্প হিসেবেই লিখতে চাইসিলাম, হয়ে গেল কবিতা! কি তামশা ![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আমার কাছে বেশ লাগলো কবিতাটা। সরল শব্দবিন্যাস। হেঁটে বেড়ানোর মতন অবলীলায় পড়লাম, পড়ার পরে একটা ভালোলাগা অনুভব হলো। এই বা কম কী?
লেখক বলেছেন: এটাই অনেক কিছু। ধন্যবাদ!!
লেখক বলেছেন: এটা ঘোরের মধ্যেই লেখা! আপনাকেও ছুঁলো সে ঘোর..আমি স্বার্থক।
সহেলী বলেছেন:
মায়া আপা ছায়া বিছিয়ে থাকুক ...
লেখক বলেছেন: থাকুক....ছায়ানারীদের সৌন্দর্য বড়ই স্নিগ্ধ....
বৃত্তবন্দী বলেছেন:
সরি...এত সুন্দর একটা দৃশ্যকল্পে এতদিন পর কমেন্ট দেবার জন্য...
(২ দিন এই কবিতার জন্য অনেক সময়, আমার কাছে)
অনেক বেশি সুন্দর লাগছে, পুরো দৃশ্যটা যেনো চোখের সামনে দেখতে পেলাম...
লেখক বলেছেন: যাক, তাও তো এলেন! আপনি তো খুব কম আসেন আমার ব্লগে। পড়লেন, ভালো লাগলো। ধন্যবাদ।
(মিয়া, কাউয়া নিকটা চালু করেন, সুশীল ভাষায় কতা কৈতে কষ্ট হয়
)
নাজমুল আহমেদ বলেছেন:
এককথায় সেইরাম কবিতা............কবিতা বুঝি না তয় মাঝে মাঝে অনুভব করতে পারি।
আমার ও একজন মায়া ম্যাডাম আছিল। সেইরাম.... সেইরাম
লেখক বলেছেন: কবিতাতো অনুভবেরই ব্যাপার। এটাতো ফিজিক্স বা ম্যাথ না যে বুঝতে হবে জেডা!
যাদের পোস্ট ব্রাউসারে ওপেন করে রেখে ঘোরাঘুরি করি আর একটু পর পর উকি দেই ,হা মা
তাদেরও একজন ।
কবিতা চমৎকার হইছে বস । কিছু কিছু জায়গা অসাধারণ লাগল ।
লেখক বলেছেন: ধন্যবাদ..কিন্তু আপনি আমার ব্লগে কমেন্ট কম করেন। আফসুস! নিজেও অনেকদিন ধৈরা লেখতেসেননা, ব্যাপার কি? আপনার বিষণ্ণ বিকেলের কবিতা অসাধারণ..আরো লেখা চাই..
লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!
নুশেরা বলেছেন:
উফফফ এতো সুন্দর করে লেখো কীভাবে! ব্যাপক হিংসায়িত হইলাম। ["ছায়া-ছায়া নিভু নিভু আলোর রেখা" মনে পড়ে গেলো... একখানা মেঘ ভেসে এলো আকাশে-র শেষ অন্তরা]
=============================================
আচ্ছা, এটা পড়েছো? Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরাপু! লেখাটি আপনার ভালো লাগেছে জেনে ব্যাপক খুশী হলাম।
ওটা আগে পড়িনি, এখন পড়লাম। কারো মায়া আপা, কারো শুভ্রাদি..সব কিশোরেরই থাকে এরকম কেউ না কেউ!
ভেবে ভেবে বলি বলেছেন:
আইচ্চা মিয়াবাই, কইঞ্চেন দেহি, আম্নের এই লিখার মইদ্যে কুন কতাডা আম্রার সবচাইতে বালা লাগছে? আরে ৩০ লাম্বার খোমেন্টের রিফ্লাইডা !
লেখক বলেছেন: ৩০, নাকি ২৯? ৩০ নং কমেন্ট তো ডিমালার, ওটার রিপ্লাইয়ে খুশী হবার কি আছে! সম্ভবত ২৯ এর কথা বলছেন, না?
লেখক বলেছেন: আপনাকেও রিপোর্ট করলাম এত পরে আসার জন্যে!!
থেংকু!!
টোনা বলেছেন:
আচ্ছা ...........
লেখক বলেছেন: কি, কিছু মেলেনাই?
লেখক বলেছেন: আচ্ছা, বুঝলাম, বড় অপপ্রচার করলে তুমি চেইতা যাও! ছোট অপপ্রচারই করব না হয় এখন থেকে!
লেখক বলেছেন: এইটা পুরাই ব্যক্তি আক্রমণমূলক কমেন্ট। রিপোর্ট করলামনা। করলে কিন্তু তুমি শ্যাষ! ৫৫ নং কমেন্ট কে কর্সে দ্যাহো! খুব কিয়াল কৈরা ![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
আরে না মিয়া, ঐ ৩০ নাম্বারডাই আমার পচন্দৈছে, য্যাম্নে আপনি হ্যারে আদর কৈরা 'হে ডিমবিক্রেতা !' কৈয়া ডাকলেন... আমি তো মিয়া দাঁত কেলাইতে কেলাইতে চেয়ার থিকা পৈড়া গেসিলাম। (গুপোনে কৈ, ২৯ লাম্বারডার রিফ্লাই কিন্তুক আম্রার পচন্দ অয় নাইক্যা! যেই লোক লিখা খ্রাপ হৈলেও পেলাচ দেয়, হেই আবার কিমুন ব্লকার !!)
লেখক বলেছেন: ও আচ্ছা! হ্যাঁ মাঝে মাঝে সাধারণ খুব কমেন্টও মজা লাগে বেধড়ক! এখন আমার নিজেরও মজা লাগছে!
আরে পারলে আপনি একটা খারাপ লেখা লিখে দেখাননা, পেলাচ মাইনাচের প্রশ্ন তো পরে! পোস্ট ছাড়েন নতুন তাত্তাড়ি ![]()
লেখক বলেছেন: তোমারে আধা ছটাক ধইন্যাপাতা(যা দাম!)
জানা বলেছেন:
খুউউউব ভাল লাগলো কবিতাটি।
ক্লাশ সেভেনে আমার একজন 'ছায়া আপা' ছিলেন, যার মধ্যে 'মায়া মায়া' তেমন কিছুই কেউ দেখেনি শুধু বড় বড় চোখ ছাড়া। কি জানি হয়তো মায়া আপারাই ছায়াময় হন, ছায়া আপারা মায়াহীন
ভাল থাকবেন।
লেখক বলেছেন: কবিতাটি দেখছি অনেককেই নস্টালজিক করে তুলছে! নামে আসলে অনেককিছুই আসে যায়..মায়া যার নাম, সেতো মায়াময়, ছায়াময় হবেই! আপনি যদি কোন কিশোরের চোখ দিয়ে দেখতেন, তাহলে হয়তোবা ছায়া আপাকেও মায়াময় লাগতো, অথবা অন্যরকম! কিশোরদের অনুভুতি বড় অদ্ভুত হয়!
আপনিও ভালো থাকবেন।
লেখক বলেছেন: হুমায়ে যান, নো প্রবস। চাইলে ঘুমায়ে যাইতেও পারেন ![]()
তাজা কলম বলেছেন:
ভাল লাগল। +
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্ণ।
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
+শুভকামনা। ঢু মারলাম। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।
লেখক বলেছেন: বিখ্যাত তো হৈলাম, অহন পার্ট নেই কমেনে? তোমার কমেন্টের রিপ্লাই দিমু কিনা চিন্তায়াসি!
লেখক বলেছেন: ধন্যবাদ জিন্দাবাদ(ছন্দতো মিললোনা!!) ভালো থাকুন।
সোহানা মাহবুব বলেছেন:
বিস্মরণের পর্দার ওপারের ছায়া ছায়া মায়া আপা!!!এতো চমৎকার কবিতা লেখেন কেমন করে?
শুভকামনা।
(বার্লিন ছিলামনা বলে কবিতা পড়তে এতো দেরি হল)
+++
লেখক বলেছেন: হুমম.সেরকম কিছুই ভাবছিলাম। এজন্যেই রাগ করিনি। ভালো থাকুন....
মুক্তি মণ্ডল বলেছেন:
ভালই লাগছে বস। আরো আসুক...
লেখক বলেছেন: সত্যিই ভালো লাগছে? ধন্যবাদ বস্!
লেখক বলেছেন: আছি আর কি। তিতা লাগতাসে সব।
লেখক বলেছেন: এটা আমার প্রিয় একটা ছবি। ফেসবুকেও এটাই প্রোফাইল পিক।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
দোস্ত কই গেছিলা সব কিছু শাদা কইরা?
লেখক বলেছেন: ভালো লাগতেসিলোনা। এখনও যে খুব ভালো লাগতেসে তাও না। ধুর............
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
কোথাও নিঝুম বারান্দা নেই,উড়ে গেছে কবে নির্জন ছাদটা জোৎস্নার বিস্মরণে
স্তব্ধতার সংস্পর্শে ফুঁসে ওঠে আগুন
ছাই চাপা
দারুন লিখেছেন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.........
ভেবে ভেবে বলি বলেছেন:
ফেসবুকে মোট ২৪৬ জন হাসান মাহবুব আছেন। শুধু ছবি দেখেই তাদের মধ্য থেকে আমি আপনাকে খুঁজে বার করেছি। লেখক বলেছেন: বলেন কি! আমি কৃতার্থ!
লেখক বলেছেন: একি বন্ধু, দিলে তুমি শুধুই একটা প্লাস!
কোথায় গ্যালো ছন্দ তোমার
করছি হাহুতাশ!
কবে থেকে হলে তুমি এমন স্বল্পবাক!
পদ্যাকাশে উড়তো তোমার
ছন্দ ঝাঁকে ঝাঁক।
চেহারাটা পাল্টে ফেলে বদলে গ্যালে নাকি!
এমন হলে চলবেনাতো
দিচ্ছো ভীষণ ফাঁকি!
আবার ফেরো পুরোন রুপে পুরোন তোমায় চাই,
ছায়া ছায়া অন্ধকারে
তুমিই যে রোশনাই!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
শবে বরাতের রাত্রের কথা মনে হইল। সত্যি কইতাছি খুবই ভাল লাগছে। কল্পনায় গিয়া আঘাত করছে লেখাটা।
লেখক বলেছেন: আরে ভ্রাতা আপনি! আপনি কিন্তু কবিতাডা ঠিক ঠিক বুঝছেন একদম। ঐ সময়ের প্রেক্ষাপটেই লেখা। ঐ রাতেই......অনেক অনুভূতি....
আশরাফ মাহমুদ বলেছেন:
ভালো লেগেছে। এই ঘরনার আমার একটা কবিতা আছে। Click This Linkদেখতে পারেন সময় হলে।
লেখক বলেছেন: ধন্যবাদ! আজকে মাথা পুরা তালগোল। সময় নিয়ে অবশ্যই দেখবো এ্যাশ!
লেখক বলেছেন: পড়েছি, দারুন লাগলো এ্যাশ।
লেখক বলেছেন: থ্যাংকস।পোষ্ট তো ফিরায় আনলাম, কিন্তু ভালো আগেনা আগের মত,কিছুই... ![]()
লেখক বলেছেন: ব্যপারটা হচ্ছে ভার্চুয়াল আর রিয়্যাল কনফ্লিক্ট।
অপ্রিয় সত্য বলেছেন:
+
বন্ধু কেমন আছো?
ও আমি? লিখেছি!!
তুমি দেখেছো?
চাই সলিট মতামত ,
সহমত কিংবা যাই হোক!
Click This Link
লেখক বলেছেন: অকে.....যাচ্ছি।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
উপাসনালয় থেকে ফিরে আসে অগ্রজ পুরুষেরাতাদের উপার্জনকৃত পুণ্যের রোশনাইয়ে
আলোকিত হয়ে ওঠে ঘর।
পাশঘরে..
অলৌকিক কিতাব পাঠরত কন্ঠস্বর
নির্লিপ্ত চোখে তার কথা মাপা মাপা
আতশবাজীর আলোতে উজ্জ্বল রাস্তায়
প্রস্থানরত আমি সতৃষ্ণ চোখে পিছু ফিরে দেখি
কবিতাতে কিছু আটকায় নাই কিন্তু এই জায়গাটা নিয়া আমার নিজের দর্শন নিয়া কিছু কথা আছে
বিশেষত, আলোকিত হয়ে ওঠে ঘর। এই লাইন। যাইহোক, সেটা ব্যাপার না ।
বিষয়টা কি সেটা আপনি আমার পোস্টের লিঙ্কটা দেখলেই বুঝবেন।
আমার জেনির পিস্তলই বেশি ভাল। আপনে মনে করায়া দেয়নে, অনকে দিন বাদে সেটা আবার পড়লাম আজ, ধইন্যা।
এই কবিতাটাও বেশ, শুরুটা তো বস জিনিস
লেখক বলেছেন: তাদের উপার্জনকৃত পুণ্যের রোশনাইয়ে
আলোকিত হয়ে ওঠে ঘর।
আলোকিত হওয়া নিয়েই কি আপত্তি? আমি ওটা আসলে ব্যঙ্গার্থে বলেছি। কিসের রোশনাই! কিসের আলো! অক্ষম উপার্জন।
আপনার ঐ ভিডিও লিংকটায় বেশ কয়েকবার ঢোকার চেষ্টা করেছি, তয় আমার নেটের যে স্পিড!!! ছাড়ান দিসি চেষ্টা।
লেখক বলেছেন: সব আলো তো শুষে নেয় মায়া আপার ছায়া!
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
বুঝসি বস কিন্তু বিষয়ডা তেমনভাবে ঠিক যেমন আমার কাছে আইলো না।
পড়ে লিঙ্কটা দেইখেন ।
জেনির পিস্তল নিয়া গুল্লি করতে পারেন না নেট ইস্পীডরে
লেখক বলেছেন: সেটা আমার ব্যর্থতা, মেনে নিচ্ছি
অফিসে ভালো স্পিড পাই, দেহি যদি কাইল সুজোগ পাই তো দেহুম।
লেখক বলেছেন: ঢাকাতেই থাকি। সারারাত ব্লগিং, একটু ঘুমায়া অফিস, আইসা আবার ব্লগিং, এই চক্করে আঁটকায়া পৈরা গেসিরে ভাই ![]()
শুধু প্রিয়তে রেখে দিলাম +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কবিতা পড়ে ভালো লাগাটাই বড় কথা, বিশ্লেষণ করার কি দরকার!
লেখক বলেছেন: প্রচন্ড মন খারাপ হৈসিলো রে ভাই, বেশ কিছু কারণে। আর ব্লগের প্রতিও কিছুটা বৈরাগ্য চলে আসছে(যদিও অবসর সময় পুরোটা ব্লগেই পরে থাকি
)
সোহায়লা রিদওয়ান বলেছেন:
"আপা " জিনিশটাই অনেক মায়া ...... সবাই বুঝতে পারেনা ! যেমনঃ আমার ভাই গুলো... :-(ছায়া ছায়া মায়া আপা
লেখক বলেছেন: আপনার ভাবনাটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ওয়ালাইকুম আস সালাম। আমিতো লগ আউট না করেই ঘুমাতে যাই, তাই আমার নামটা সবসময় দেখো!
তোমার এই কবিতাতে তুমি যেই ছবিটা তুলে ধরেছ সেটা কবিতাটা পড়লেই যেন চোখে ভেসে আসছে...।ছায়া ছায়া অন্ধকার একটা মায়াবী পরিবেশ...।তুমি সার্থক কবিতা লিখে আর আমরা সার্থক কবিতাটা পরে।অনেক ভালো লাগছে।
লেখক বলেছেন: তুমি একজন প্রকৃত গুণী শিল্পী, আমি ওসব না, ঘোরের মধ্যে ছাইপাশ যা মনে আসে লিখে দি। তোমার কমেন্টটা পেয়ে অনেক ভালো লাগলো ![]()
অলস ছেলে বলেছেন:
কিচুবুজিনাই, তবুও আপ্নারে +
লেখক বলেছেন: এ্যাঁ! ক্যান? স্বজনপ্রীতিমুক্তব্লগ চাই!
লেখক বলেছেন: ক্লিকড! পরে অনেক সময় নিয়ে দেখতে হবে আর কি! ওদের কয়েকটা গান শুনসি, ভালা লাগসে।
শাওন৩৫০৪ বলেছেন:
তোমার ডায়লগটা আমার সেই লাগছে..I miss the old me"....অরিজিনাল কার ডায়লগ এইটা?
লেখক বলেছেন: ডায়লগটা কার জানিনা....ফেসবুকে একটা গ্রুপে ছবিটা দেখসিলাম, ঐটার সাথে বাই ডিফল্ট ডায়লগটা ছিলো!
লেখক বলেছেন: হ বড়ই উন্দাল
(উন্দাল মানে কিন্তুক জানিনা)
লেখক বলেছেন: আমার ব্লগে আইসা আমারেই তফাৎ যাইতে কয়!! হাসুম, না কান্দুম না চটপটি খাইতে যামু বুঝবার পার্তাসিনা ![]()
লেখক বলেছেন: তুমি গরল ফ্রাই কৈরা দেখো ![]()
লেখক বলেছেন: পারো নাকি বানাইতে? কবে খাওয়াইবা?
লেখক বলেছেন: টিউশনি বাদ্দিয়া কে.এফ.সি'র শেফ হৈসো, অপিনন্দন
![]()
মুক্ত বয়ান বলেছেন:
কইলাম কি!! আর, বুঝলো কি!!! কই জানি শুনছিলাম.. "আমি বাজাই কি, আমার সারিন্দা বাজায় কি!!!"
লেখক বলেছেন: আমি জিগাইসিলাম যে তুমি বানাইতে পারো নাকি, উত্তরে কৈলা যে কেএফসিতে যাওন লাগবো। তয়লে কি বুঝুম?
তুমি বানাইতে পারো
এবং
বানানোর কাজটা কেএফসিতে কর। সিম্পল লজিক ![]()
মুক্ত বয়ান বলেছেন:
এইটা তো যুক্তিবিদ্যার যুক্তি হইল!!! আপনেরে এলগরিদম শিখতে হইবে।
একটা সমাধানের চাইতে অল্টারনেট সমাধান খুঁজে বের করে.. সেইটা বেছে নিতে হইবে!!!
লেখক বলেছেন: এলগরিদম শিখুমনা। এলগরিদমে কুনো রিদম নাই। দম শ্যাষ হয়া যায় ![]()
০ অবশ্য একটা পোস্ট দিসে ওডি লয়া, পেলাচ দিয়া ফুটসি ![]()
লেখক বলেছেন: মাথা ঘুরুক ঠিকাছে, তয় মায়া আপার পিছে ঘুরার ধান্দা কর্লে ভালো হৈবোনা কৈতাসি ![]()
অতিথির দঙ্গল
আমি....
ম্রিয়মাণ।"
প্রথম পাঠেই অপূর্ব, অদ্ভুত সুন্দর(পুরো কবিতাই)। আর যখন কবিতার অভিজ্ঞান কিছুটা হলেও যখন বুঝলাম তখন আরো ভালো লাগতে শুরু করল।
কবিকে বিনম্র অভিবাদন রইল।
আর আপনি আমার সর্বশেষ পোস্ট সম্পর্কে একটি মন্তব্য করতে গিয়েও করেন নি। আশা রইল ঐ মন্তব্যটুকু শুনতে পারব।
লেখক বলেছেন: ধন্যবাদ অমিতাভ।
আপনার কবিতাটির একটি স্তবক একটু একঘেয়ে লেগেছিলো বোধ হয়(কন্সট্রাকশন শব্দটার রিপিটেশন)..তবে অধমের এ সমালোচনা গ্রাহ্য না করাই উত্তম হবে
....কারণ-কবিতাটি চমৎকার।
অপ্রিয় সত্য বলেছেন:
ছায়া ছায়া মায়া আপা
ইয়ে তো ম্যায়নে দেখা হায়
নতুন কিছু নাই?
এক নিউক্লিয়াসে কিত্না কীট হায়?
আ'রে মাষ্টারভেশান চাই!!!!
লেখক বলেছেন: মুছলামনা কমেন্ট। তবে আমার ব্লগে আর না আসার জন্যে বলা হল।
লেখক বলেছেন: এ্যাঁকমত!
লেখক বলেছেন: বাধিত হন! আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগলো। আর এতদিন পরে ব্লগে এসে যে আমার ঘরে বেড়াতে আসলেন এইজন্যে অনেক কাপ চা! আশা করি মাঝে মধ্যে দেখতে পাবো আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ পাথুরে....আমিতো নিজেই বঞ্চিত একজন..শব্দরা আমাকে খুব সহসা ধরা দেয়না, কি করব বলুন!
জনৈক আরাফাত বলেছেন:
ছায়া ছায়া মায়া মায়া, ওহে প্লাসমানব!
লেখক বলেছেন: ভাগ্যিস প্লাসগুলা ছায়া হয়া যায়নাই ![]()
অপ্রিয় সত্য বলেছেন:
( ১৬৪ জবান উন্মুক্ত !)
খুব সাধারন ভাবে প্রথমে উচিত রাগ করা,
২য়’তে সম্বিত ফিরে পেয়ে নিজের ভুল খোঁজা
৩য়’তে রাগ অভিমানে পরিবর্তিত হওয়া
প্রশ্ন জাগাঃ-( অধিকার বলে)
“আমি যদিও ভুল করে থাকি বুঝে না বুঝে কিন্তু বন্ধু কি আরো মোলায়েম ভাবে বলতে পারতো না”?
বন্ধু মোলায়েম হয়নি তা পুরোপুরি বলবো না কারন “লোকটি ভালো না” বলার অর্থ হলো বক্তার অজান্তেই সে খুব খারাপ বুঝাতে চায় না।(যেমন না আসতে নিষেধ করা হলো)
তবে আরো সুন্দর ভাবে ফ্যান টাইপ জবাব দিয়ে ও জাত কুল সব রাখা যায়-
যেমন বন্ধু অনেক মজা করে কথা বলে কিন্তু তুমি আর আমি ছাড়া ও শ্রদ্ধা-স্নেহভাজন’রা আছেন ! আমার বন্ধু চৌকস বুদ্ধিদীপ্ত , আমি এ বিশ্বাস’টা বদ্ধমূল করতে চাই ।
তুমি যতই নীতিবান কথা বলো কিন্তু তার মাঝে যদি মহানুভবতা’র রস না থাকে তা গেলা কষ্টকর । নীতি বজায় থাকবে কিন্তু উৎকৃষ্ট নীতি’র পরিচায়ক নয় মোটেই ।
যদি উপরোক্ত টাইপ জবাব দিতে- লোকে তোমাকে অনেক শ্লীল সামাজিক- সুশীল অন্তরীক ভাবতো।
বন্ধু তুমি ভুল করে দাওয়াত না দিলে ও আমি ভুল করিনি- তোমার বিয়েতে হাজীর হয়েছি!-পজেটিভ থিংকিং-“সাপ ও মরলো লাঠি ও ভাংলোনা” অথবা খুব জটিল ব্যাপার’টাকে সহজ করে ফেলা।
(কেউ পোষাক পাল্টানোর সময় লুকিয়ে করে এর মাঝে কোন খারাপ উদ্দেশ্য থাকেনা অথবা স্বামী-স্ত্রী’র ভালোবাসা প্রত্যেকেই সন্মান করে কিন্তু তাদের দৈহিক ভালোবাসা লোক চক্ষুর সস্মুখে অস্লীলতা ছাড়া কিছুই নয়)
যদি সব বন্ধু মহলে এ কথা’টা বলতাম- সবাই মজা পেতো কিন্তু এখানে অন্য অনেকে আছে বলেই বন্ধু সহজ ভাবে বিষয়’টা নিতে পারেনি- (পজেটিভ যুক্তি খোঁজা )
কোন সম্পর্ক বাদ বিলে ও লিখা’টা কাকে লিখছি? কোন কট্রর হুজুর’কে? কোন নারী’কে? রসহীন কষযুক্ত গুরু গম্ভীর কাউকে? নাকি লিবারেল মানুষিকতা সম্পূর্ন সকল ইন্দ্রীয়যুক্ত চৌকস ব্যক্তি’কে?
লিখা’র মূল অর্থ উদ্দেশ্য কি ছিলো-কাউকে হেয় করা(সে কি নতুন কাঁচা হাতের লেখক হীনমন্যতায় ভোগে?
অথবা আমার নিজের কোন ব্যাত্তিত্ব বা ব্লগে কোন অবস্থান নেই?( ইছড়ে পাকা’র অর্থ জানা আছে) অথবা সে অন্যে’র ইমেজ’টাকে খাটো করে নিজেকে জাহির করার অপচেষ্টা করছে?
পরিশেষে এটা ভাবতে হবে নিজের সময় নষ্ট করে এত কথা লিখা ভালো খারাপ যাই হোক বন্ধু, বন্ধু থাকতে চায় বলেই,
না হয় কত জনেই আসে যায় “পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়”! অথবা হালায় রামছাগল নীতিবান ফলায় ওরে এসব বুঝাইয়া লাভ নাই ব্লগারের আকাল পড়ছে নি!! নাকি হে আমার ডারলিং- ইউ এস সিটিজেন! নাকি নেতা- ভিপি বা প্রধানমন্ত্রীর অত্নীয়- পি,এস!!!
যদি লোভ কিছু থেকে থাকে তা বন্ধুত্বের,- সে লোভ নিশ্চয় খারাপ নয়।
এমন করে ভেবে বিষয়’টা বেমালুম এড়িয়ে যাওয়া যেত!!!
বিঃ দ্রঃ- শেষের কথা গুলো কোনভাবেই সুক্ষ আঘাত করা নয় “বাইপাস সার্জারী”, ব্লক সারাতে
আপারেশনে’র ধকল- সহ্য করতে হয় বৈকি!!!!!!!
লেখক বলেছেন: মোলায়েম ভাবে বলিনি, কারণ এর আগেও আপনে আমার সাথে বিটলামি কর্সেন। আপনার একটা পোস্টে ছন্দে ছন্দে গালি দিসেন। পরে আবার বন্ধু হবার জন্যে আকূল হৈসেন। ব্লগ তো কোন ফ্রেন্ড সিকিং সাইট না যে, আসো বন্ধু হই বললেই হয়ে যাবে। ব্লগে আমার অনেক বন্ধু আছেন, তাদের সাথে বন্ধুত্বের ভিত্তি দীর্ঘদিনের ইন্টারএ্যাকশন। আর কথায় কথায় বন্ধুত্বের কাঁদুনি গাওয়াটা বিরক্তিকর।
না, আমি কোন কোন কট্রর হুজুর’না, নারী না, রসহীন কষযুক্ত গুরু গম্ভীর কেউনা। আমি একসনয় অনেক ১৮+ ফানপোস্ট দিতাম। এইটাও যদি ওরকম কোন পোস্ট হৈতো, তাহলে যে কারো যে কোন ধরনের মাত্রা না ছাড়ানো অশ্লীলতা মাইনা নিতাম। কিন্তু এই পোস্টটায় ও ধরনের কোন মন্তব্য থাকা উচিৎ কিনা, নিজেই বিবেচনা করেন। আমার পছন্দ হয়নাই। নমনীয়তা বা মোলায়েমতা দেখাইতে ইচ্ছা করেনাই। বিরক্তি লাগসে, সেটা প্রকাশ কর্সি। ব্যাস।
আমি আমার ইমেজের ধার ধারিনা, অনেক ছাগু মার্কা পোস্টে চ'যুক্ত গালি দিয়া আসি। কিন্তু এ পর্যন্ত কোন অতীব ঘনিষ্ঠ বন্ধুর কবিতায়ও ও ধরনের কমেন্ট করিনাই। কবিতা অনেকে পড়ে,কবিতার কমেন্টও পড়ে, অনেকেই এসব কমেন্ট দেখতে অস্বস্তি বোধ করবেন। আমি চাইনা এধরনের কোন কমেন্ট আমার পোস্টে থাকুক।
ভুলটা আমার না আপনার সেটা আশা করি মানুষজন বুঝবে। এখন আপনে বুঝলে হয়।
অপ্রিয় সত্য বলেছেন:
হাঃ হাঃ হাঃ!
না না না!!
ভীলেনে’র হাসি না ,!
ইম্মিচূরিটি'র হাসি!!!!!!!!!!!
নাই নাই নাই
ভূত না অদ্ভূত!
“ক্ষমা করলে ও ভুলি নাই
বন্ধু ভাবলে ও আপন করি নাই”
এমন করে তো ভাবি নাই!
আসলে খারাপ কিছু মনে রাখতে নাই ,
কাউকে তো শত্রু’মন ভাবাপন্ন
আইডোলজি রাখা শিখি নাই,
ন্যাকা কিংবা বোকা যাই বলো ভাই
আবর্জনায় ও সুবাস খুঁজে যাই,
ষ্ট্রেইট ভালো কিন্তু “ফরোযার্ড”
আমি ও কি করেছি তাই?
আবিনশ্বর কি কিছু নাই ?
নাস্তিক মতবাদ নশ্বর হয়ে যাক
নাস্তিক-আস্তিক শব্দ বৃথাই ,
শেষ কথা বলে কিছু নাই,?
"স্ববিরোধীতা’র" উর্ধ্বে গমন সত্যিই দায়।
তবু ও শুধরে নয়
শুধরালে তো আসাধরন হয়ে যায়!
যেমন আছি তেমন- অতিসাধারন
ভুল গুলো ভুলেই ভুল করতে চাই ।
লেখক বলেছেন: "ক্ষমা করলে ও ভুলি নাই
বন্ধু ভাবলে ও আপন করি নাই”
এমন করে তো ভাবি নাই!
আসলে খারাপ কিছু মনে রাখতে নাই"
ভালো লাগসে লাইনগুলা।
"ন্যাকা কিংবা বোকা যাই বলো ভাই
আবর্জনায় ও সুবাস খুঁজে যাই,"
এই লাইনদুটো ইগনোর করলাম।
আর কিছু বলার প্রয়োজন আছে কি? আপনি তো আর ইম্মিচূর না! মহা ঘাগু লোক। কেডা তাই ভাবতাসি।(এই কমেন্টটা ইগনোর করতে পারেন)
অপ্রিয় সত্য বলেছেন:
"মহা ঘাগু লোক"?!!!!
কাঁপলো কার বুক?
যদি পাও সুখ
চালাও চাবুক
তবে দেখো একবার
সহজ -সরলতা আমার...........
Click This Link
লেখক বলেছেন: আচ্ছা যান, মানলাম, আপনে দুনিয়ার সবচেয়ে সিধাসরল মানুষ। পোস্টে ইচ্ছা কৈরাই বানান ভুল করেন, আবার কমেন্টে তেঁড়েফুঁড়ে আসেন যাবতীয় দক্ষতা নিয়া। সরলতার প্রতিমা!
আনোয়ারুল আলম বলেছেন:
আপনাদের লেখা পড়ে নিজে কিছু লেখার আগ্রহ হারিয়ে ফেললাম । জীবনে এত সুন্দর করে কিছু লিখতে পারব না । এখন থেকে শুধু বিজ্ঞান নিয়েই গুঁতোগুঁতি করব ।
+
লেখক বলেছেন: একটা কথা কি জানেন? আমি ব্লগে আসার আগে কবিতা পড়তামনা তেমন।লিখতামোনা সেভাবে।মূলত লিখতাম ছন্দ মেলানো লিরিক, ছড়া,আর গল্প। এখানেই কিছু ব্লগারের চমৎকার কিছু কবিতা পড়ে কবিতা পড়ার অভ্যাস, এবং সেখান থেকেই লেখার ইচ্ছা।
এই অপচেষ্টাগুলো আপনারা প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেন বলে অশেষ কৃতজ্ঞতা!
লেখার আগ্রহ যার ছিলো, সেটা হারিয়ে যাক, কখনই চাইবোনা। পড়ার ইচ্ছা জানিয়ে রাখলাম। শুভকামনা।
অপ্রিয় সত্য বলেছেন:
"ন্যাকা কিংবা বোকা যাই বলো ভাই
আবর্জনায় ও সুবাস খুঁজে যাই,"
আপনার মতো আমিও
তবে
"ইগ্নোর" ৩ শব্দে
একধাপ এগিয়ে!!!
২৪ ক্যারেটে-
যদিও সোনা খাঁটী ,
গয়না না হলে যে
সকলি মাটি ,
খাদ মিশাইয়া
করেন হাটাহাটি!
যদি ও ২৪ শে'ই
আমি বিশ্বাসী ,
ভাসাবাসি নাই হোক
যাবো ভালোবাসি ,
ফাঁসী'র মঞ্চে আমি
জল্লাদ সহ হাসি!
জল্লাদ হলেও সে
দয়া মায়া আছে যে
সন্তান- তার প্রান!
মায়ের মৃত্যু'তে আঁখি
জলে যায় ভাসি।
ভাবিনা পাছে
কে দিলো কাশি
চলেন ঘুরে ৮০
তীর্থ কাশী!
কাশীনাথ না থাক
একাই যাবো চষি!
এবার চলেন যাই
হজ্বে দেই পাড়ি!
কবুল কি হবে মোর
ইব্লিশ'রে যদি
পাথর না মারি?
মনে পড়ে সে ছিলো
ফেরেশতার সর্দার
স্রষ্টা'রে ভালোবেসে
অভিমানই কাল হলো
জিঞ্চির পায়ে তারে
ইব্লিশ নাম দিলো!!!
স্বামী'র জাগ্রত বিবেক
আমায় দেয় আনন্দ
পাপ'রে ঘৃনা করো
পাপী মুক্ত
চেতনা প্রেথিত
আন্তরে যুক্ত...................
Click This Link
লেখক বলেছেন: কি কৈলেন কিছুই বুঝিনাই। সারারাত জাগনা। মাথা টাল। দয়া কৈরা এত বড় বড় কমেন্ট দিয়েননা। যা বলার অল্প কথায় বলেন। আপনের বড় কমেন্টগুলার কারণে পেইজ লোড হৈতে সময় নিতাসে।
আনোয়ারুল আলম বলেছেন:
একটা কবিতার ভাবানুবাদ করার চেষ্টা করেছিলাম, আপনি একটু যদি দেখতেন খুশি হতাম ।কিভাবে আমি একবার (অনেকটা) অন্যদের মত হয়ে গেছিলাম অথবা সেকেন্ডক্লাসে প্রতিদিন
আপনার পরামর্শ মেনে চলব। চেষ্টা এখন, পড়ে পড়েই ভাল কিছু লেখার অনুপ্রেরণা পাওয়ার । আর ভাষাজ্ঞান টাও সমৃদ্ধ করার চেষ্টা করছি ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ লিংক দেয়ার জন্যে। মাতব্বরি মার্কা একটা কমেন্ট করে এসেছি ওখানে ![]()
মজনু শাহ বলেছেন:
thanks for your reaction.
লেখক বলেছেন: ধন্যবাদ.....কিন্তু আমার কোন রিএ্যাকশন এর জন্যে ধন্যবাদ জানালেন ঠিক বুঝলামনা।
লেখক বলেছেন: কি জানি!
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
হামা অনেক ভালো লেগেছে - একটু পজ এর পরিমাণ বাড়ায়া দেন - একটু কাটা দরকার মনে হচ্ছে ।------------------------------------------------
অফটপিক - ফ্যান এর দাবি এভাবে হেলায় হারালেন !
হায় রে নিঠুর হামা
কি আর কমু মামা
যাগো থাকে ফুলা কপাল
না চাইলেই জোটে মাকাল
লেখক বলেছেন: ধন্যবাদ একু।
অফটপিক:
অপ্রিয় সত্য কৈতে নাই
তারপরেও কয়া যাই
নেকু বেকুব লোক দেখলে
মন চায় থাপড়াই ![]()
লেখক বলেছেন: কি!!!!!আমার বন্ধুত্বের জন্যে যে আকূল হয়ে আছে তাকে মাইনাস দিলেন! লানত পরুক আপনার উপ্রে!
ভেবে ভেবে বলি বলেছেন:
একে আপনি এখনো ব্লক করেননি কেন বলুন তো? আমি হলে তো কবেই মাথায় ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে দেশছাড়া (মানে আমার ব্লগছাড়া) করে দিতাম! লেখক বলেছেন: ব্লক করলে কি হয় ব্লগে দেখেন না? "অমুকের পোস্টে আমি কেন ব্যান" এইসব প্যানপ্যানানি নিয়া পোস্ট আসে। ভালো লাগেনা। তারে যথেষ্ঠ বুঝানো হৈসে যে হি ইজ নো মোর ওয়েলকাম হিয়ার এনিমোর, এরপরেও সে এখানে এসে কমেন্ট করলে সবাই তার নির্লজ্জতাটা আরো ভালো মত দেখবে। এটা আশা করি সে বুঝবে, এই আশায়.....![]()
লেখক বলেছেন: থ্যাংকস পাগলা!
শাওন৩৫০৪ বলেছেন:
হুমম....খেয়াল থাকবে..
লেখক বলেছেন: ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
আদার ব্যাপারী কিনা কইতে পারিনা.....আগে কখোনোই খেয়াল করিনাই...আর মুইছা দিলাম, তোমার জন্যই, কোনো ছুঁতা পাক, চাইনা...
লেখক বলেছেন: এডি ভালা কর্সো ![]()
সুদীপ চৌধুরী বলেছেন:
বেশি জোস্।
লেখক বলেছেন: শুকরিয়া চৌধুরী সাহেব!
লেখক বলেছেন: হ্যাঁ! ![]()
এই ব্লগে নতুন পুরাতন কত ধারারই কবিতা লেখি- দয়া করে কেউ মুখ তুলে তাকায়, ভাললাগা দিয়ে আসে আর কেউ দিয়ে আসে ঘৃণা। কয়েকজন কবির কবিতাতে এত সাড়া দেখে ভালই লাগে। আমারও ভুল ভেঙ্গেছিল যে এই ব্লগ শুধু ঝগড়া করা আর তর্ক করার জায়গা নয়, কাব্যেরও আসর এখানে আছে।
শুভকামনা থাকলো। এগিয়ে যান এই দোয়া করি।
লেখক বলেছেন: আমাকে আসলে পাঠকেরা বেশি প্রশ্রয় দেয় হয়তো। আমি মানি, আমার লেখাগুলো ওভাররেটেড। ধন্যবাদ শুভকামনার জন্যে।
শ্রাবনের ফুল বলেছেন:
কোথাও নিঝুম বারান্দা নেই,উড়ে গেছে কবে নির্জন ছাদটা জোৎস্নার বিস্মরণে
স্তব্ধতার সংস্পর্শে ফুঁসে ওঠে আগুন
ছাই চাপা
অদ্ভুত..রেশ যেনো কাটছেই না..
লেখক বলেছেন: ধন্যবাদ শ্রাফু!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! ভালো থাকুন।
েভােরর স্বপ্ন বলেছেন:
ছায়া ছায়া মায়া আপা??? জীবনটায় ছায়া, জীবন জীবনের ছায়া, মায়া আপাও ছায়া!!!!
মায়া আপাটা কে???
লেখক বলেছেন: কি জানি!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
কিন্তু আপনার শব্দপ্রয়োগ খুবি সতর্ক ও আবেদনময়। ফলে আগ্রহ ধরে রাখা যায় অবশ্যই।
ভালো থেকেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আন্দালীব। আপনি পাঠ করায় খুশী হলাম।
ফেরারী পাখি বলেছেন:
কবিতাটা মিস করে গেছিলাম। সত্যি সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
ভেবে ভেবে বলি বলেছেন:
আপনার সব পোস্টের শুরুতে খুব অদ্ভুত সুন্দর, একদম নির্বাক অথচ তবু ভীষণ বাঙ্ময় একেকটা ছবি থাকে। কোথায় পান এগুলো? জানতে ইচ্ছে করে। লেখক বলেছেন: পোস্টের কনটেন্ট অনুযায়ী গুগল ইমেজ সার্চ দেই। অনেক যাচাই বাছাই করে ছবি পছন্দ করি। প্রথম প্রথম করতাম পাবলিককে আকৃষ্ট করার জন্যে, অহন ভালো একটা ছবি না দিলে পোস্ট অসম্পূর্ণ লাগে।
ফজল বলেছেন:
একটি গ্রন্থকিছু মানুষ
কিছু শুদ্ধ বুঝ-অনুসরণ-সম্পাদন
কিছু অশুদ্ধ বুঝ-অনুসরণ-সম্পাদন
তারপর....
কিছু জীবন্ত চোখ
কিছু মৃত চোখ....পাথুরে...
আর কিছু সরল
এবং
কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত।
এভাবেই জগতে 'পবিত্র' পরিমাপিত হয়।
-এটি আমার মূল্যায়ণ।
লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড় পাঠের জন্যে! আসলে সকল পবিত্রতা হাস্যকর হয়ে ওঠে প্রেম বা অপ্রেমের ছায়াজগতে। ছায়ামানবীর প্রতি বালকের বোধ আমার নিজেরও অজানা!
ভেবে ভেবে বলি বলেছেন:
যে জিনিসটা গতকাল খুব মিস করেছি, আজ সেটাই যেন একেবারে দু'হাত ভরে পাওয়া হলো। ভাবছি হামাগুড়ির বার্থডে ৮ই নভেম্বর ঘোষণা দেবো কিনা
লেখক বলেছেন: হেহে.. ডেট চেঞ্জ করে দেই। আরেকটা বেলুন উড়াই আজকে ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: জানায়া দাও, কোনো ব্যাপারনা!
লেখক বলেছেন: তাইলেতো আরো ভালো!
লেখক বলেছেন: হ এইডাই সেই মায়া আপা
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
কোথাও নিঝুম বারান্দা নেই, উড়ে গেছে কবে নির্জন ছাদটা জোৎস্নার বিস্মরণে স্তব্ধতার সংস্পর্শে ফুঁসে ওঠে আগুন ছাই চাপা আমার অর্জিত সমস্ত পুণ্য কেড়ে নেয়ার অভিপ্রায়ে নিস্পলক চোখে তাকিয়ে ছায়া ছায়া মায়া আপা।
দারুণ রে!
লেখক বলেছেন: আমি ভাবতেসি এইডারে গল্পে কনভার্ট করমু। আসলে গল্পই লেখার কথা ছিলো হয়ে গেলো কবিতা, কি তামশা!
লেখক বলেছেন: লজ্জা লাগে কবিতা লিখতে
শিরীষ বলেছেন:
আগামী পোস্টে একটা কবিতা চাই। এই হাত কবিতার হাত। আমি শতভাগ নিশ্চিত। এই মন্তব্যটি খুব সিরিয়াসলি করলাম হামা।
লেখক বলেছেন: আমার অপপ্রয়াসকে কবিত্ব ভেবোনা! শুভেচ্ছা ফ্রেন্ডো!
লেখক বলেছেন: যদি পারি....... আমি ঘোরের ঘরে না থাকলে হয়না.... আমার শেষ কবিতাটা (প্রত্যাবর্তন) এক রাতে হঠাৎ করে কিভাবে যেন লিখে ফেলসিলাম। সেরকম সময় যদি আবার আসে তবেই কেবল...
লেখক বলেছেন: সময় সহায় হোক!
লেখক বলেছেন: আফা!
অন্ধ আগন্তুক বলেছেন:
উপাস্যের আসমান ঘরবাড়ী
উৎকন্ঠার এঁদোপথে
ত্রিকোন হলুদ সুস্বাদে
পুণ্যের রোশনাই আর সেই
ছায়া ছায়া মায়া আপা..
হামা ভাই , দারূণ !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পুরোনো কবিতা পড়ার জন্যে!
লেখক বলেছেন: এইডা ভুলে লেইখা ফালাইসিলাম।
রেজোওয়ানা বলেছেন:
আমি যদি ভুলে এমন কবিতা লিখতা পারতাম.........
লেখক বলেছেন: তাইলে আর ভুলেও এরাম লেখার টেরাই কর্তেন্না ![]()
আমার অর্জিত সমস্ত পুণ্য কেড়ে নেয়ার অভিপ্রায়ে
নিস্পলক চোখে তাকিয়ে
ছায়া ছায়া মায়া আপা।
আচ্ছা এই তাইলে মায়া আপা। মায়া আপারে ভাল্লাগছে!
লেখক বলেছেন: এইটা এক মায়া আপা, ঐটা আরেক। মায়া আপাদের কি অভাব নাকি দেশে ![]()
লেখক বলেছেন: আমি, গান! না তো!
লেখক বলেছেন: আর পারিনা ![]()
আহাদিল বলেছেন:
কবিতা ভালো লাগল!
লেখক বলেছেন: থেংকু!
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
অটঃ মাহবুব ভাই, আমরা কয়েকজন মিলে চলচিত্র নিয়ে একটা ই-বুক করতে চাই, আপনার কয়েকটা লেখা নিতে পারি কিনা আমরা, একটু অনুমতি দিবেন প্লিজ লেখক বলেছেন: আমার তো সিনেমা নিয়ে মাত্র দুটো লেখা আছে ব্লগে। নিতে পারেন কোন সমস্যা নেই। আমি আনন্দিত হব কন্ট্রিবিউট করতে পারলে।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
কোথাও নিঝুম বারান্দা নেই,
উড়ে গেছে কবে নির্জন ছাদটা জোৎস্নার বিস্মরণে
স্তব্ধতার সংস্পর্শে ফুঁসে ওঠে আগুন
ছাই চাপা
আমার অর্জিত সমস্ত পুণ্য কেড়ে নেয়ার অভিপ্রায়ে
নিস্পলক চোখে তাকিয়ে
ছায়া ছায়া মায়া আপা।
অনেক অনেক বেশি লাগা নিয়ে গেলাম। এত সুন্দর কবিতা লিখেন আপনি, এখন আর পোস্ট দেন না কেন
অনেক শুভ কামনা
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ!
কঙ্কি, বলেঙ্কি! ![]()
আরিশ ময়ুখ বলেছেন:
ছায়া ছায়া মায়া আপা,ছায়া ছায়া আমি
লেখক বলেছেন: ছায়া ছায়া সম্পর্ক!
শুভরাত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

































.jpg)








মায়া আপা.. এইটা কে ভায়া? ভাল লাগল কবিতা...