আমার প্রিয় পোস্ট

বিকট

হিমঘরে ধূসর কিশোর

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১১

শেয়ারঃ
0 0 0


আমার ছোট্ট সাইকেলটায়
চল হারাই অজানায়
দেখ কি সুন্দর লাল রঙ,
দারুন সব স্টিকার
সবই তোমার অধিকার,
কিন্তু কিভাবে দিই তোমায়?
এক রাগী বুড়ো রক্তচোখে,
হিম হিম অন্ধকার।
আমার রংচটা টি শার্ট
আমি ভীষণ আনস্মার্ট
ছিড়ে গেছে চতুর্দিক
কেউ চাইলে নিয়ে নিক,
এক শতাব্দীর রদ্দি মাল
কিন্তু যদি তুমি বল,
পরব আরো বারো সাল।
আমার চেনা এক ইঁদুর
পাড়ি দিতো সমুদ্দুর,
আমার জন্যে প্রানান্ত
কত উপহার আনতো।
এখন সে যে বুড়ো, ধুর!
হিংস্র দাঁতে কাটে সুর।
আমার প্যান্টের পকেটে
কিছু ছা-পোষা লোক ভরা
আছে মুদীর দোকানদার,
কর্পোরেট সুপারস্টার
পুরো একটা সৈন্যদল,
কাকে দেবো তোমায়,
তুমি কোনটা নিতে চাও?
শুধু বিনিময়ে সাদাকালো
রংটা একে দাও।
আমার মনের ড্রয়িংরুম
সুরের কার্পেটে মোড়া,
একশটা নষ্ট সুর
সহস্র ভ্রষ্ট সুর।
সবই মেয়াদোত্তীর্ণ,
জরায় আক্রান্ত,জীর্ণ
এসো নিভিয়ে দিই বাতি

অন্ধকার ড্রয়িংরুম
সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।

#যেই পোস্টের দ্বারা প্রভাবিত হয়ে এটা লেখা Click This Link

 

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৮

লেখক বলেছেন: এত ম যুক্ত প্লাস, ব্যাপারটা কি!

২. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৯
অপরিচিত_আবির বলেছেন: মাইকেল মেহেদীর শিষ্য হইয়া গেলেন নাকি?? ;)

প্রথম পাতার আট নাম্বার কবিতা। রাতের সামু দেখি কোবতের অভয়ারণ্য। দিনে সব হাওয়া হয়ে যায় কেমনে খোদাই জানে। রাতে মনে হয় রোমান্টিকতা বেশি খেলা করে ইন্টার্নাল আর এক্সটার্নাল অঙ্গগুলোয়!
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: উনি তো নমস্য! এটা ঠিক কবিতা বলা যায়না....একটা বিখ্যাত গানের অনুবাদের অপচেষ্টা। সাহসের অভাবে ব্যান্ডের নাম কৈতে পারতাসিনা :|

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: তাইতো....একটা গানেরই অনুবাদের অপচেষ্টা :|

৪. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২১
সোহানা মাহবুব বলেছেন: সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।

সময়বুড়ো খুব খারাপ লোক। :(

চমৎকার লাগল কবিতা বরাবরের মত।
+++
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: সময়বুড়োর যন্ত্রনায় অস্থির হয়ে আছি :((

৫. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২২
আগলিআগলি বলেছেন: আমার কাছেও গানের মতো লাগল । ভালা হইছে । গিটারের সাথে গাইলে জোস লাগবে ।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে যদি সুর মেলাও....শিলাজিতের চমৎকার একটা গান আছে।

৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৩
আহসান জামান বলেছেন: সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।

-------------------------------------------------------------------------

ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আহসান ভাই!

৭. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩০
দুখী মিয়া বলেছেন: ছন্দটা ভাল হয়েছে আর ছবিটাও বেশ।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: অনেকদিন পরে ছন্দ মেলানোর অপচেষ্টা করলাম :| আর ছবির জন্যে মিস্টার গুগোলকে ধইন্যা দেন!!

৮. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩৪
অপরিচিত_আবির বলেছেন: কোন গান হামা ভাই তাড়তাড়ি বলেন ... কেমন যেন চেনা চেনা লাগতাসে !!
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: ইয়ে মানে... Click This Link

:|

৯. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩৯
ভেবে ভেবে বলি বলেছেন: আর কত কোবতে লিখবেন দাদাঠাকুর? এবার আমাদের মত গরু-গাধাদের (কবিতার ব্যাপারে !) জন্য দু'একটা গল্প-টল্পও লিখুন ! B-)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: এইটা কবিতা হৈসে নাকি! কি কন এইসব X(

গল্প লেখার ইচ্ছা আছে,মাথায় প্লটও ঘোরে, মাগার....আইলসামি /:)

১০. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৩
অপরিচিত_আবির বলেছেন: যাব্বাবা এই গানটা চিনতে পারলাম না!! তার উপর একটু আগে অনীক ভাইয়ের পোস্টটাও পড়ছি। আমারতো বালতিতে ডুবে আত্মহত্যা করা উচিত

২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: কোন অকালমৃত্যু দেখতে চাইনা...........!!

১১. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৫
মমমম১২ বলেছেন: গান কবিতায় ধন্য হলাম
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: আমি আবেগে আপ্লুত.......

১২. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কি চমৎকার কি চমৎকার!

:) :) :)

অনুবাদটা আক্ষরিক না করে ভালো করেছেন। তাতে এই লেখাটা নতুন, আনকোরা মনে হচ্ছে। সুরকার কেউ থাকলে বলেন, গান বানিয়ে ফেলবে! :)
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: কেউ নাই চেনা সুরকার :(

১৩. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১১
ভেবে ভেবে বলি বলেছেন: ও... আইলসামি, না? কমেন্ট আর পেলাচের উপ্রে ১৪৪ ধারা জারি কৈরা দিলে আইলাসামির ভূত বাপ বাপ কৈরা পলাইবো মিয়া ! X((
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: ঐ কমেন্ট করতে গিয়াই তো ল্যাহা হয়না। পুরা কমেন্টবাজ হয়া গেসি :(

১৪. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এই গানের ভিতরে তোমার সাথে আমিও ছিলাম।
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: পিংক ফ্লয়েড! একদিন এলএসডি নিয়া শোনার খুব ইচ্ছা দোস্ত।

১৫. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এলএসডি জোগাড় লাগাও আমিও নিমু
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: ঢাকায় আসো। জীবনে একবার হৈলেও এডি খাওন লাগবো।

১৬. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩২
ভেবে ভেবে বলি বলেছেন: ধুর! আপ্নের কমেন্টের কতা কেডা কৈলো? কৈলাম যে জলদি জলদি গপ্পো-টপ্পো না ল্যাখলে আমি আপ্নের পুস্টে কমেন্টও দিমু না, পেলাচও দিমু না ! X((
১৪৪ ধারা কিন্তুক জারি হৈলো বইলা ! অক্ষনি শুরু কৈরা দ্যান মিয়া! :P
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: সময় লাকপে একটু :(

১৭. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

"আমার রংচটা টি শার্ট
আমি ভীষণ আনস্মার্ট
ছিড়ে গেছে চতুর্দিক
কেউ চাইলে নিয়ে নিক"


:) :) :)
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: দিবোনা কিন্তু!

১৮. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭
লেফাফাদুরস্ত বলেছেন: এল এস ডি বেশি নিলে সাথে মহিলা থাকা ভাল...আর অল্প নিলে কিছুই হবে না, খালি চোখ জ্বলবে কিছুই ভালো লাগবে না...একটা ট্যাব্লেট ৪০০/৫০০ টাকা সম্ভবত তবে একথা ২ বছর আগের!
২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:১৪

লেখক বলেছেন: এখন না হয় হাজার টাকাই লাগবো, ব্যাপারনা। এডি টেস্টানো দর্কার!

১৯. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১০
ফেরারী পাখি বলেছেন: হন্তনি সুগোই দেসনে। সুবারাশি।
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: এইটা কি ভাষা গো আফা! :|

২০. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৬
রেটিং বলেছেন: কিছু ছা-পোষা লোক ভরা
আছে মুদীর দোকানদার।


ভাল লাগছে অনেক +
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং, অনেকদিন পরে আমার ব্লগে আসলেন!

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ!!

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: মিছা কতা /:)

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: এইটাতো গান বানামু, আপনার গিটারটা লাগবে একটু..

২৪. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
আসফাকুল আমিন বলেছেন: ছুঁবিদ্বার পুলা আর আফণার পুষ্ট দুইডাই ব্যাপক ভদ্র /:)
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: ভদ্র পুস্ট দিলে কি জাত যায় নি? মুখ ভেটকি দিয়া তাকাউ ক্যা? X(

২৫. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৭
ইমন জুবায়ের বলেছেন: বেশ ভালো লাগল। লেখাটা আজ সকালেই দেখেছিলাম। কিন্ত তখন মন্তব্য করিনি। ওই লেখাটায় ব্যস্ত ছিলাম। ছবিটাও বেশ সুন্দর হয়েছে ।
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই!

২৬. ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩
তাজা কলম বলেছেন: ভাল লাগার আবেশ নিয়ে গেলাম। +++++++
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ!!

২৭. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৯
মুক্ত বয়ান বলেছেন: এক লেখার প্রতিক্রিয়ায় আরো আরো লেখা আসুক।
জট্টিল।
++
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: বুঝলা....কালকে রাত্রে তিন ঘন্টা বাস জার্নি কৈরা আজিমপুর থিকা বাসায় রাত ১১টায় আইসা হেভি টায়ার্ড ছিলাম। কিন্তু ছন্নর ঐ লেখাটা পৈড়া সব ক্লান্তি দূর হয়া গ্যালো। গানটা মাথার ভিত্রে ঢুইকা গ্যালো। কেম্নে কেম্নে যানি কি হয়, বুঝিনা!

২৮. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪০
ভাঙ্গন বলেছেন: নাম: হাসান মাহবুব
পরিচয়: কবি!
লেখার ধরণ: অসাধারণ
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: লেখাটা নিয়ে একটু শংকিত ছিলাম, পাঠকের কেমন লাগবে..কিন্তু কবি ভাঙ্গনের ভালো লাগায় কিছুটা স্বস্তি পেলাম।

অসংখ্য ধন্যবাদ!

২৯. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৫
েভােরর স্বপ্‌ন বলেছেন: এত বড় কোবতা কেন?? ভালোই লাগলো।
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ দিয়া খাটো কর্লাম।

২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ঐ....আজকে আমার বার্থডে নাকি! খালি ফাইজলামি X(

৩১. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৮
একজন সৈকত বলেছেন: অপূর্ব!! দারূন!!!
ভালো থাকুন।
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! শুভকামনা। ভালো থাকুন।

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: সত্যি? শুনে খুশী হলাম :)

৩৩. ২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
কঁাকন বলেছেন: সবই মেয়াদোত্তীর্ণ,
জরায় আক্রান্ত,জীর্ণ
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: এতদিন কই ছিলেন? ভালো আছেন?

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: বলেন কি! :|

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদম!

৩৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২০
ভেবে ভেবে বলি বলেছেন: কন কি ! আইজ আপনের বাড্ডে না? তাইলে কবে?? কৈয়ালান, কেক্কুক পাঠাইবাম! :D :D
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: আমারটা দেরী আছে। কৈলে কি আর মনে রাখতে পার্বেন? নভেম্বরের সাত। গর্বিত স্করপিও B-)

৩৭. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫১
ভেবে ভেবে বলি বলেছেন: বাড্ডে মুনে রাকার ব্যাফারে আমি কুবি সিদ্ধহস্ত থুক্কু সিদ্ধমনো ! দ্যাকপেন, ঠিকোই হুইশ কৈরালামু। কেক্কুকও আইন্যা দিমু! খালি খাইবেন আর খাইবেন! B-)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: সিদ্ধহস্ত? আপনার হাত সিদ্ধ হৈলো ক্যামনে? গরম পানি পর্সিলো? দুশকের বেফার :(

৩৮. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
ভেবে ভেবে বলি বলেছেন: আরও দুশকের ব্যাফার আছে মিয়া ! আমার বাড্ডে কাসাকাসি আইয়া পরসে (আমি একজন অগর্বিত ভার্গো)! আমিও কেক্কুক খাইতাম ছাই, কিন্তুক পাব্লিকরে জানান দিমু ক্যামতে? ডিশিষণ লৈতার্তাসি না। এট্টা বুদ্ধি দ্যান দি? ;)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: খিক খিক! আপনার বার্থ ডে কবে, সেটা বলেন আগে, তারপর ভাইবা চিন্তা দেহি কি বুদ্ধি দেয়া যায়!

৩৯. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৬
শাওন৩৫০৪ বলেছেন: হুমম...আমার মনে হইতাছে, তুমি ইদানীং তোমার কৈশরের একটা নির্দিষ্ট সময়ের স্মৃতিতে বিজড়িত হইতাছো...

চমৎকার সমন্বয়ের মধ্যে, একটা কেমন "স্মৃতি তুমি বেদুনা" টাইপ হাহাকার...ঠিক না হইলে কমেন্ট বদলাইয়া করুম...;)
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আসলে অনেক কিছুই কৈবার চাইসি, কিছুই ঠিকমত হয়নাই। তয় পোস্টের নীচের দিকে যে লিংকটা দেয়া আছে, ঐটা না লেখা হৈলে এই পোস্ট লেখা হৈতোনা।

৪০. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: ইয়ে... মানে... সেভেনটিন্থ অফ দ্য নেক্সট মান্থ... (এখানে লজ্জায় বেনীআসহকলা হবার ইমো হবে) !! :P
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আহা..বেনীআসহকলা..মেয়েরা জানে কত ছলাকলা!

২১ শে আগস্ট, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: লুকজন যুগার করেন, মজমা বহামু। নিশাখোড় গুরুপ খুলা দর্কারেক্টা সামুতে।

৪২. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৬
লড়াকু বলেছেন: আই মিস দা ওল্ড মি। :(
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: আই কিস দ্যা ওল্ড মি, হি ইজ সোউ কিউট :(

৪৩. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩০
নাজমুল আহমেদ বলেছেন:

যতই দিন যায় তত্ই অভিভুত হই...... অসাধারন হামা ভাই...... সিম্পলি অসাধারন..........



নিশাখোড় গুরুপ খুলা দর্কারেক্টা সামুতে ;)
২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: থেংকু..থেংকু..

নিশাখোড় বলতে হয়না....ছি! এটার খুব সুন্দর একটা ইংরাজি আছে, "substance abuser" :P

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ পেন্সিল, আপনার কমেন্ট পেলে ভালো লাগে। নতুন লেখা কই?

৪৫. ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৩
পেন্সিল বলেছেন: আসিতেছে...পুরনো ডাইরি শেষ...এবার প্রথমবারের মত আমি ব্লগে লিখব...
২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: দারুন!! বেস্ট অফ লাক!

৪৬. ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২
অদৃশ্য বলেছেন: হাসান ভাই............... লিখাটা ভালো লাগলো।


শুভকামনা........
২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ অদৃশ্য........ভালো থাকবেন।

৪৭. ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪০
নাজমুল আহমেদ বলেছেন:
গুটেনমর্নিঙ......



+ দেওয়াটা বাকী আছিল দিয়া গেলাম
২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ঘুম থেকে উঠলাম কেবল, শুভবিকাল!

এই কমেন্টের রিপ্লাইটা একটা ঐতিহাসিক ব্যাপার হৈতে যাইতাসে আমার জন্যে। কারণ এটা ১০,০০০ তম! কারে করমু এইটা নিয়ে কনফুতে ছিলাম। শেষতক নিজেরেই কর্লাম! আমাকে অপিনন্দন!!

২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: মুয়ীয ভাই....কতটা আনন্দিত হয়েছি বলে বোঝাতে পারবনা, সত্যি! ভালো থাকুন।

২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: সম্মিলিত অভিযানে কাজ হৈসে কিন্তু ;)

৫০. ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
শাওন৩৫০৪ বলেছেন: ;)

বাই দ্যা ওয়ে, তুমি ১০০০০ তম কমেন্ট কারে করলা??
২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: নিজেরেই! ৪৭ এর রিপ্লাই দ্রষ্টব্য :|

২১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: থ্যাংকস! শুভেচ্ছা।

৫২. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: ভাল্লেগেছে।


(১০০০০তম মন্তব্য কবিতার পোস্টে করা সুন্নাত। ;) )
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: থেংকু।


সুন্নাত পালন কর্সি :)

৫৩. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর........।
ভালো লাগা রেখে গেলাম।

শুভেচ্ছা
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: সযতনে রেখে দিলাম আপনার ভালো লাগা....

২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ!!

৫৫. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১
সুবিদ্ বলেছেন: কার্পেটে মোরা----------মোড়া হবে না???

ভালো হইছে.........নতুন জিনিস তো, নাকি........
২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ঐটা মিয়ে আমিও কনফিউজড....মোড়া'ই হবে সম্ভবত।

নতুন জিনিসই।

৫৬. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪২
জুল ভার্ন বলেছেন: আপনি অনেক ভালো লিখেন। আমার দুর্ভাগ্য আপনার অনেক লেখাই আমি মিস করেছিলাম। আজ অনেকগুলো লেখা পড়ে নিলাম। আশা করি এখন থেকে আপনার লেখার নিয়মিত পাঠক হয়ে থাকব।
২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ জুলভার্ন। আপনার লেখাও অনেক ভালো লাগে। আপনাকে পাঠক হিসেবে পেয়ে ভালো লাগলো।

৫৭. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৮
সুবিদ্ বলেছেন: হুম.......এডিট করে ফেল......চোখে লাগতেছে......
২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: এডিটেড!

৫৮. ২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২১
ইমন জুবায়ের বলেছেন: ‍"অন্ধ" টা একটা মিকক্সড অ্যালবামে ছিল ।
এই গানের লিরিক আমার না -জন এর।

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই। গানটা আগেই শুনেছিলাম। কিন্তু শিরোনামটা মনে ছিলোনা। চমৎকার একটা গান।

৫৯. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: দারুণ ছন্দ! দারুণ ছন্দ!!

ওহ, কী যে ভালো লাগলো পড়ে!
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: থেংকু থেংকু!!

এইবার এটা পড়েন


I've got a bike
You can ride it if you like
It's got a basket
A bell that rings
And things to make it look good
I'd give it to you if I could
But I borrowed it

You're the kind of girl that fits in with my world
I'll give you anything
Everything if you want things

I've got a cloak
It's a bit of a joke
There's a tear up the front
It's red and black
I've had it for months
If you think it could look good
Then I guess it should

You're the kind of girl that fits in with my world
I'll give you anything
Everything if you want things

I know a mouse
And he hasn't got a house
I don't know why
I call him Gerald
He's getting rather old
But he's a good mouse

You're the kind of girl that fits in with my world
I'll give you anything
Everything if you want things

I've got a clan of gingerbread men
Here a man
There a man
Lots of gingerbread men
Take a couple if you wish
They're on the dish

You're the kind of girl that fits in with my world
I'll give you anything
Everything if you want things

I know a room full of musical tunes
Some rhyme
Some ching
Most of them are clockwork
Let's go into the other room and make them work

পিংক ফ্লয়েডের "বাইক" গানটা অনুবাদের অপচেষ্টা :`>

৬০. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৮
আকাশনীল বলেছেন: অসাধারন হামা ভাই।

অটঃ আমগো জন্য না লিখেন ব্লগের আপুদের জন্যে হইলেও দু একটা গল্প লেখেন ভাই। ফাকতালে আম্রাও পড়তাম আরকি।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: থেংকিউ আকাশনীল :)

গল্প লেখার ইচ্ছা আছে, তবে ওটা শুধুমাত্র ব্লগের আপুদের জন্যে না, সবার পড়ার জন্যেই লিখবো।

৬১. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩১
জেরী বলেছেন: আপনার আগের প্রোফাইল পিকটা সম্ভবত অন্য আরেকটা ছিলো(যদি আমার ভুল না হয়)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: আমি তো বেশ কয়েকবার প্রোফাইল পিক পাল্টিয়েছি, কোনটার কথা বলছেন বুঝতে পারছিনা। তবে এইটা নিলাম মাত্র কদিন আগে।

এর আগে ছিলো "মডারেশনে স্বচ্ছতা চাই" /:)

ওটার কথা বলছেন?

৬২. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
জেরী বলেছেন: না...একদম প্রথম দিকে যেটা ছিলো.....অনেক ব্লগারকে প্রো পিক দেখে মনে রাখি
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: এখদম প্রথমে ছিলো, ছাদের ওপরে কিছু ছেলে উল্লাস করছে,একটু আলো আঁধারি,আমাদের র‌্যাগ ডে'র ছবি।

তারপরে ছিলো একটা বৃটিশ ব্যান্ডের কনসার্টে পারফর্ম করার ছবি-সাদাকালো।

তারপরে ছিলো, কার্টুন ক্যারেকটার জাগহেডের ছবি, মাথায় একটা হ্যাট, নির্লিপ্তভাবে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।

এখনকার প্রোফাইল পিকটাই অবশ্য স্থায়ী করার ইচ্ছা, আমার খুব পছন্দের একটা ছবি।

৬৩. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫১
বৃত্তবন্দী বলেছেন: আছেন কিরাম?
শুন্লাম আপ্নে নিকি কুএটের? অরিজিনও কি ঐ এলাকা? নাকি না?
২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আছি ভালৈ। হ, আমি কুয়েটের। অরিজিন হৈলো পাবনা। এ্যাকচুয়ালি কুষ্টিয়া, তয় নদী ভাঙার পরে দাদারা পাবনায় ট্রান্সফার হৈয়া আসছিলো :D
খুলনার পানি নোনতা হৈলেও ভাষাটা খুব মিষ্টি। আপ্নি কি ওখানকার?

৬৪. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০২
বৃত্তবন্দী বলেছেন: হু আমি খুলনা খালিশপুরের :)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: লেখক বলেছেন: চেনা যায়গা। ওয়ান্ডারল্যান্ডে যাওয়া হয়নাই অবশ্য, তয় লিবার্টি আর চিত্রালীতে যায়া মুনমুন আর ময়ুরীর হিট ছবিগুলা দেখতাম।

৬৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭
ভেবে ভেবে বলি বলেছেন: আমি শেরে বাংলা রোড পাওয়ার হাউজের মোড়ে ছিলাম সাড়ে ৯ বচ্ছর... B-)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: চশমাটা কি উখান থেকেই কিনেচেন? সোন্দর!

৬৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
নাজমুল আহমেদ বলেছেন:


আমি ও একটা ইতিহাস এর অংশীদার হইয়া রইলাম আপনের ১০,০০০ তম কমেন্টে।



মেইল আইডি প্লিজ, যদি সম্ভব হয় :)
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :)

৬৭. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০২
বৃত্তবন্দী বলেছেন: আহ লিবার্টি আহ চিত্রালী...
লিবার্টির নিয়মিত কাস্টমার ছিলাম। তবে চিত্রালীর থেকে বেশি পছন্দ ছিলো ঝিনুক ;)
স্টার আর পিক্চারপ্যালেস :#)
ওয়ান্ডারল্যান্ড যখন উদ্বোধন হয় তখন আমি আর এক ফ্রেন্ড নিয়মিত যেতাম।প্রতিদিন। আহারে সেই দিন গুলা...
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আমার গার্লফেরেন্ড না থাকায় ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার উৎসাহ পাইনাই /:)

ঝিনুক সিনেমা হলটা আসলেই সোন্দর....তয় একটু..... :P

স্টারের কথা বাদ দিলেন যে!! ;) আমি খুলনার কুনো সিনেমা হল বাদ্দেইনাই।

মিনাক্ষী, সাগরিকা, বৈকালি,শঙ্খ সবটাতেই দেখিসি.... স্মৃতি..... :((

৬৮. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২০
বৃত্তবন্দী বলেছেন: আরে মিয়া গারল ফেরেন না। পুলা। আমি হাবলা চিরজেবন।

ঝিনুক সিনেমা হলটা আসলেই সোন্দর....তয় একটু..... :P সেল্লিগাই তো লাইক কর্তাম ;)
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: আমিও খুলনায় পুরা হাবলা লাইফ কাটাইসি ঐ অর্থে। কিন্তু ঐটা বাদ্দিলে জীবনের অনেক সুখের স্মৃতি মাখা শহর....

মিস্করি খুলনারে(পুরাই উদাস)

৬৯. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৯
শত রুপা বলেছেন: অন্ধকার ড্রয়িংরুম
সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: ঘুমান শতরুপা......আমিতো ঘুমাতে পারিনা.....

৭০. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩২
কালিদাস কবিয়াল বলেছেন:
অন্ধকার ড্রয়িংরুম
সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।

ঘুম.........
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: সবাই এই লাইনটার কথা বলছে....সবাই ধূসরিত বোধহয়....

শুভকামনা।

৭১. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৩
নুশেরা বলেছেন: কিশোর বেঁচে থাক রঙিন টিশার্টে; ভাতঘুম ভেঙে ছোট্ট সাইকেল চেপে উধাও হবার স্বপ্নে।

পুরনো-আমি'কে মিস করা কবি, অসাধারণ লেখার জন্য অভিবাদন।
২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: থ্যাংকস নুশেরাপু :)

এই লেখাটার পেছনে ছন্নের পোস্টের বিশাল ভূমিকা আছে। পোস্টের শেষে লিংক দেয়া আছে, দেখে আসবেন সময় করে।

মাথা খাওয়া পিংক ফ্লয়েড!

৭২. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০০
সব্যসাচী প্রসূন বলেছেন: আমার সাইকেলটাতে জং ধরে গেছে ভাইডি... স্টিকারগুলোও হারিয়ে যাচ্ছে... কি করা যায় বলেন তো :(
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কি করা যায়.....সেই তো ভেবে মরি :(

৭৩. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৫
শাওন৩৫০৪ বলেছেন: মামু(আঁতেল) কাহিনী কি?
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: সে হৈলো নতুন নাপে। কাইলকা মনমতো কমেন্ট না করনে ৫৪ জনরে বলক করচে :)

৭৪. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮
বৃত্তবন্দী বলেছেন: আহারে ইসমিরিতি আহারে...
আপ্নে কি অহন ঢাকায়? কৈ থাকেন? আমি শ্যামলী।
২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: হ ঢাকায়ই। ধারেকাছেই থাহি। মিরপুরে :)

২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: ঐ পোস্টের প্রথম কমেন্টটা আমার :)

৭৬. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০
শফিউল আলম ইমন বলেছেন: জোশিলা হইছে!
কেমন আছেন?
২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: থ্যাংকস! আছি, ভালোই....

৭৭. ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২১
আমি ও আমরা বলেছেন: এইটা একটা সুন্দর লিরিক ও হইতে পারে।

লিখাটা লাপাডাস লাগছে।
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এটা আসলে একটা লিরিকেরই অনুবাদ। লাপাডাস শব্দটা নতুন শিখলাম, সেজন্যে আরো একবার ধন্যবাদ!

৭৮. ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৬
ভেবে ভেবে বলি বলেছেন: আচ্ছা... শিন্ডলার্স লিস্ট ছবিটা কি আপনার এখনও দেখা হয়নি?
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন: আরে....আমার নিজের কেনা কমপক্ষে ৩০-৪০টা ছবি কিউয়ে আছে দেখার সময় পাইনা। ছবি দেখা হয়না অনেকদিন। অবসর সময়টা ব্লগেই কাইটা যায়।

অ.ট- ব্লগিং করবেন নিজের খেয়াল খুশী মত, কারো কথায় প্রভাবিত না হয়া। আপনের লাস্ট পোস্টের প্রসঙ্গে বলি, অনেকেই কৈলো যে এরাম পোস্ট কেন দিলেন, আমার কথা হৈলো, দিজ ইজ ব্লগ, এ্যান্ড য়্যু আর আ ব্লগার মেইট! আমার নিজেরও অনেক এই টাইপ পোস্ট ছিলো। এখনও দেই ব্লগের কোন বিশেষ পরিস্থিতিতে, কিন্তু দেয়ার ফলে আমার জাত জায়নাই।(পরে অবশ্য ড্রাফ্ট কৈরা ফেলি এসব :D)। আমি তো কোন চুনোপুঁটি, অনেক ভালো ভালো ব্লগারকেও ঐ টাইপ পোস্ট দিতে দেখসি, যারা ঐগুলা ড্রাফ্টও করেনাই। তাই আপ্নার ঐ পোস্টটা নিয়া অত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাক্লে ভুল কর্বেন।
হ্যাপি ব্লগিং। ইনজয় দ্যা ব্লগ।

৭৯. ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৯
ভেবে ভেবে বলি বলেছেন: খুব ভালো লাগলো কথাগুলো পড়ে, কিন্তু... কি বলবো বলুন, আসলে এক একটা মানুষ তৈরী হয় এক এক ভাবে। আমি হচ্ছি এমন যে, আমার সারাউন্ডিং এর যে কোনওকিছুই আমাকে খুব বেশি টাচ করে ফেলে। একটা সময় ছিলো যখন কোনওকিছু খারাপ লাগলে সরাসরি বলতে পারতাম, বহুদিন হলো বলতেও পারি না, চুপচাপ চেপে যাই, যতই খারাপ লাগুক- বলতে যেহেতু কষ্ট হয় কাজেই বলে কি লাভ? সেদিন আসলে আমার একটা খারাপ লাগার কথা আমি সরাসরি বলে ফেলেছি। আমার কথা হচ্ছে যেটুকু পারি যথাসম্ভব সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবো, গুঁতোগুঁতি ঠেলাঠেলি কেন করবো? আমি হয়তো রেজিস্টার্ড ব্লগার হয়েছি খুব রিসেন্টলি, কিন্তু ব্লগ পড়ি অনেকদিন থেকেই, অন্য ব্লগারদের যখন এরকম আক্রমণমূলক পোস্ট দিতে দেখেছি তখন কিন্তু সেটা আমার একটুও ভালো লাগে নি। যে কাজটা অন্যরা করলে আমি ভালো মনে করি না, সেটা নিজে করি কিভাবে? অপরের দোষ দেখার আগে নিজের দোষ দেখাই উচিত, তাই নয় কি?আর ঝগড়াটেপনা জিনিসটাও আমার ভয়ঙ্কর খারাপ লাগে (this is one of the ugliest things in the world!!)। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি এমন কিছু কাজ করছি যেগুলো আমি নিজেই একটুও পছন্দ করি না ! এটা দেখেই আসলে খারাপ লেগেছে, আর কিছু নয়। আর যে দু’একজন আমার সমালোচনা করেছেন তাঁরা মোটামুটি ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচিত, তাই ওতে আমি কিছু মনে করিনি। :)

Anyway, many thanks for your support. এভাবে নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, তবু বলি, plz keep it up for me. :)
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: নিজের কাছে যখন খারাপ লেগেছে, সে ক্ষেত্রে ঠিকই আছে।নিজের এথিক্সের সাথে কোন আপোষ না। তো...এখন ঐ খারাপ লাগাটা দূর করতে একটা নতুন পোস্ট দিয়ে দেন ঝটপট
!:#P !:#P !:#P

২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: গেলাম :| তয় লগ আউট করলাম্না দেইখা ভুল বুইঝেন্না আবার :(

৮১. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৯
ভেবে ভেবে বলি বলেছেন: ওক্কে :) :) ... বাই দ্য ওয়ে... আপনাকে নায়ক বানিয়ে ব্লগে বেশ একটা প্রেম কাহানি সিরিজ চলছে, পড়েছেন নাকি? ;)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: হাহাহা! ঐ টাইপ নেকু মার্কা পোস্ট সবসময় এ্যাভয়েড করে চলি। মাইনাচ দিতে মঞ্চায় X(( =p~

৮২. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
নকীবুল বারী বলেছেন: মনে পড়ে যায় আমার কৈশর
স্মৃতির হারানো সেই দিন
আজো ভুলিনি সেই দিন গুলি,
মনে পড়ে যায় আবার ফিরে আসে........................

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: ওয়ারফেইজ! আহা কৈশোর......

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: এই মাসের কোটা শেষ :)

২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: হুররে!! :)

৮৫. ২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
টোনা বলেছেন: কি অবস্থা ভাই ?? খবর কি ??
২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: ভালোই। এবারের রোজাটা খুব আরামদায়ক লাগতেসে।

৮৬. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৩
তামিম ইরফান বলেছেন: লেখক বলেছেন: ঝিনুক সিনেমা হলটা আসলেই সোন্দর....তয় একটু.....:P

....................................

তয় একটু কি???......:P
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: হেহেহে টুইন ওয়ান। প্রথমটা দিতো ফাইটিংয়ের। ওডি দেইখাই চৈলা আইতাম =p~ =p~ =p~

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: !:#P !:#P !:#P

৮৮. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৯
তামিম ইরফান বলেছেন: ও আইচ্ছা! আমি ভাবলাম না জানি কি:P.............আমি ঐগুলা প্রথম দেখি ফার্মগেটে........ঐখানে প্রথম দিতো ঐটা তারপর ফাইটিং এর টা:)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: আমি দেখসিলাম প্রথম গুলিস্তান, মানসী হলে। তয় ফার্মগেট,গাবতলীর পর্বত কিচুই বাদ রাখিনাই ;)

কাউয়া আইসা কি টপিক তুইলা দিয়া গ্যালো, অহন তো এই পুস্টে ১৮+ ট্যাগ লাগাইতে হৈবো দেখতাসি /:) কোথাকার পানি কোথায় যায়া গড়ায় =p~

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) :) :)

২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৯

লেখক বলেছেন: চোখ টিপার অভ্যাস বাদ দেন মিয়া। আমি মাইয়া হৈলেতো মাইনসে লুল কৈতো।

পড়ার জন্যে ধইন্যা :)

৯১. ২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৫
সবাক বলেছেন:
অই মিয়া... একখান নতুন কবিতা দিছি। কষ্ট কইরা পইড়া আইসেন।
২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: :)

৯২. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৫২
কালিদাস কবিয়াল বলেছেন:
সবই মেয়াদোত্তীর্ণ,
জরায় আক্রান্ত,জীর্ণ
এসো নিভিয়ে দিই বাতি

নতুন লেখার সুইস অফ কেন?
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৭

লেখক বলেছেন: সুইচ চালু হবে আশা করি কয়েকদিনের মধ্যেই। একটা গল্প লেখার ভাবনা আছে..সময় দিতে হবে।
ভালো থাকুন....

৯৩. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩১
অন্যরকম বলেছেন: ঐ মিয়া.... সুর ছাড়া গান লেখলা কেন???? X(
একটু সাইকেডেলিক সুর দিয়া দাও দ্রুত!!!!!!!!!! :)
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: সুর তো দিসি। লালালালা....গুনগুনগুন....শুনা যায়না? :)

৯৪. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৫
শাওন৩৫০৪ বলেছেন: গেলো একদুই মাসে তুমি কাউরে বড় রকম দৌড়ানি দিছিলা?
একজন পুপা টার্গেট নিয়া নিক এ্যকটিভ করতাছে...একদল নিকরে লক্ষ কইরা...তুমি ফ্রন্ট লাইনে মনে হয়...:):):)
ইগনোর কর....
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: কাহিনী আছে, অনেক বিশাল। চাপ্পুতে বিস্তারিত কওন যাইবো। এই কমেন্টটা পাওনের আগে তমার পোস্টে একটা হুদা কমেন্ট কৈরা আসছি। মুইছা দিও ইচ্ছা হৈলে।

৯৫. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আরেকবার পড়লাম লেখাটা...

আসলেই ভালো হয়েছে!
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: সত্যি কথা কৈতে কি, আমারো এই লেখাটা অহন বেশ ভালো লাগতাসে। পুরান চাল ভাতে বাড়ে !:#P

৯৬. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
আইসিস বলেছেন: ভালো লাগলো খুব ।
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আইসিস। ব্লগে নিয়মিত হন। নির্ঝর আর পান্না ভচ অহন আর আসেইনা। ব্যাপক মিসাই :(

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ :-B

৯৮. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮
টোনা বলেছেন: হাসান ভাই ... ভেবে ভেবে বলি আপুর পোস্টে আমার মন্তব্য প্রসঙ্গে বলি .. আমি কিন্তু বলি নাই যে আপনার লেখা খারাপ হইসে বা আমার ভালো লাগে নাই .. আমি খালি বরসি আমি ফেমিলিয়ার না , আপনার লেখা দেইখা অবাক হইসিলাম , এর বাইরে কিন্তু কিছু না ... যে যে লিখবে নিজের মতোন , আমি প্রভাব ফেলার কে ?? নিজের তরফ থেইকা নিজের ভিউটা পরিস্কার করলাম আরকি ...
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: তুমি একা না, আরেকজনও বলসিলো। আরে তার যেমন নিজের লেখার স্বাধীনতা আছে, তেমন সহব্লগার হিসেবে অন্যরাও তার লেখা প্রসঙ্গে মতামত ব্যক্ত করতে পারে। এসব নিয়ে নিজেদের মাঝে মতের ভেদাভেদ থাকতেই পারে, কোন ব্যাপার নাকি!

৯৯. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হামা প্রিয়ার কমেন্ট স্টাইল দেখছেন ? আমার তো মনে হয় অপ্রিয় সত্য এর নিক ।
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: এতক্ষণে তোমার মনে হৈলো? অপ্রিয় সত্য=নৌশীন=প্রিয়া। একদম ১০০%

১০০. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৮
আকাশ অম্বর বলেছেন:

আমার প্যান্টের পকেটে
কিছু ছা-পোষা লোক ভরা
সবই মেয়াদোত্তীর্ণ,
জরায় আক্রান্ত,জীর্ণ

আমার ছোট্ট সাইকেলটায়
চল হারাই অজানায়


কি খবর, ভ্রাতা?
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: সাইকেলটা হারায় গ্যাসে।

১০১. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৫
ভেবে ভেবে বলি বলেছেন: কি ব্যাপার, ভেবে ভেবে বলি নামে একজনকে নিয়ে বেশ আলাপ-আলোচনা চলছে দেখি ! ;) ;)
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: ভুল ইমো দিসেন। ক্যালানি হাসির ইমো হৈবো।

১০২. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম আমি বেটারে জিগাইছিলাম অপ্রয় সত্য কি আপনার নিক ? কয় , সে ছাগল হৈলেও আবাল না । খিকজ :D
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: ছাগলাটারে আজকে ম্যাৎকার কর্তে দেক্তেসিনা। মডুরা কি গলা চাইপ্পা ধর্ল নাকি? তীবro দিক্কার X(

১০৩. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৫
সার্কিট বলেছেন: আমার প্যান্টের পকেটে
কিছু ছা-পোষা লোক ভরা
আছে মুদীর দোকানদার,
কর্পোরেট সুপারস্টার
পুরো একটা সৈন্যদল,
কাকে দেবো তোমায়,
তুমি কোনটা নিতে চাও?
++++++++++++++

ভয়ংকরম সুন্দরম !
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদম!

১০৪. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৪
আকাশচুরি বলেছেন: টুপি বিয়োজিত হইল :)
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: এই টুপিটা যত্ন কৈরা রাইখা দিমু :)

২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: খুশী হলুম :)

১০৬. ২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: হিমঘরে ধূসর কিশোর

-- শিরোনাম সেইরকম মগ্ন হইছে।
২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে মনে হয় এই প্রথম কমেন্ট করলেন। ভালো লাগলো।

১০৭. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম কোন গানের লিরিকস মনে হয় লিখে ফেলছেন।
কবিতার শিরোনামটা দারুন লাগলো।

"শুধু বিনিময়ে সাদাকালো
রংটা একে দাও।"
"অন্ধকার ড্রয়িংরুম
সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম।"

++++++
২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১৫

লেখক বলেছেন: লিরিক্যাল মনে হবার কারণ আছে,এটা তো একটা ইংরেজি গানের লিরিকের অনুবাদ! পিংক ফ্লয়েডের বাইক। ধন্যবাদ পড়ার জন্যে।

২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: মিউজিক ভিডিওটা দেইখেন, ভালো লাগবে।

২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ভালা না। ঘুমাইনা দুইদিন ধৈরা /:)

১১০. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
প্রাকৃত বলেছেন: অনুবাদ খানা খুবই ভাল লাগিল:)


আছেন কেমন হাসান ভাই?
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: আছি ভালোই। ব্লগে ইদানিং দেখিইনা আপনাকে। নিয়মিত হন.....

১১১. ৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৯
সন্ধি বলেছেন:
অনন্য

অসাধারণ বস...........


৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার কবিতা পড়ে আসলাম। চমৎকার। ব্লগে নিয়মিত দেখতে চাই। ভালো থাকুন।

১১২. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪
জুল ভার্ন বলেছেন: আপনার লেখা পড়ার জন্য আমি নেশেগ্রস্থ্ হয়ে পরেছি! প্রতিদিন কয়েকবার এসে আপনার উঠোনে ঘুরে যাই-নতুন কোন লেখা পড়ার আশায়............
প্রিয় কবি, কবে আমার আশা পুর্ণ হবে?
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: এইভাবে বললে তো অস্বস্তি লাগেরে ভাই! আমি চেষ্টা করব লেখার। ভালো থাকবেন।

১১৩. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৮
মুক্ত বয়ান বলেছেন: মাসিক পত্রিকার খবর কি?? /:)

খালি "আপনার জবাব, আমার প্রশ্ন" অনুস্ঠান পরিচালনা করলে হইব নি?? /:)
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: এ্যাঁ! কিতা কও? বুঝিনা ক্যান! :( /:)

১১৪. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৯
ভেবে ভেবে বলি বলেছেন: এর মানে হচ্ছে শুধু কমেন্ট পেলে আর তার জবাব দিলেই চলবে? নতুন পোস্ট দিতে হবে না? :)
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: নতুন কিছু লিখতে পারলেতো দিতামই..:) যাইহোক, সেপ্টেম্বর আসুক, দেখি কি করা যায় :)

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: কিতা? হাত পা খুলে লিখে যান। পরে আবার লাগায় নিয়েন, ব্যাপার্জ না :#)

১১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
কিষান বলেছেন: পুরা সাইকেডলিয়া
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: সত্যি! থ্যাংকস!!

১১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
অমিতাভ অধিকারী বলেছেন: কবিতার নামকরণ, ছন্দ,উপস্থাপন সবই খুব ভালো লাগল।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: ছন্দ নিয়ে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

১১৮. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২০
শান্তির দেবদূত বলেছেন: গানটা শুনতে ইচ্ছা করছে। অসাধারন। অরিজিনাল ব্যান্ডের গানটার লিংক কি দিতে পারবে ? সত্যি মুগ্ধ হলাম....
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: নিশ্চয়ই ভাইয়া!




মূল লিরিকটা ৫৯ নং কমেন্টের রিপ্লাইয়ে পাবেন :)

১১৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
ভেবে ভেবে বলি বলেছেন: আবারও ৩৭ দেইক্ষা ণষ্ঠালযিক হয়া পর্লাম ;)
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: সেইসব আপনি তাপনি হাহা!

১২০. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৩
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি তাপনি দেইখা ণষ্ঠালযিক হৈনাই তো, বাড্ডে লয়া এককালে কত কি ঝল্পনা কল্পনা কর্চি এডি মুনে কৈরা ণষ্ঠালযিক হৈছি। :P
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: না....তখন তোমাকে আপনি করে বলতাম এইটা মনে কৈরা হাসলাম।

১২১. ১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
ভেবে ভেবে বলি বলেছেন: চি, মেয়েদেরকে তুমি করে ডাকে, বাজে চেলেঢ়া! :P
১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: এক্মত।

১২২. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮
রাজসোহান বলেছেন: আপনি তো বিশাল কবিতা লেখেন :-* :-*
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: একটু আকটু টেরাই করতাম আগে। অহন ছাড়ান দিছি :#)

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: ঠিক তাই! এই পোস্টের শেষে একটা লিঙ্ক দেয়া আছে ঐটা পৈড়ো।

১২৪. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৪
অমিত চক্রবর্তী বলেছেন: ঐটা পড়সি অনেক আগেই।ছন্ন একজন বস পাবলিক।আমি উনার পুরাই পাঙ্খা।
২৭ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:২২

লেখক বলেছেন: আসলেই বস পাব্লিক। কিন্তু দুঃখের কথা হল, সে এখানে এখন আর ব্লগিং করেনা। করবেওনা সম্ভবত আর।

১২৫. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৮
রাজসোহান বলেছেন: আপ্নের কবিতা কিন্তুক ওহোনও ছাড়েন নাই X(( X((
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: আমার কবিতা? কোন কবিতা ছাড়ার কথা ছিলো নাকি? আমি তো কবিতা টবিতা লিখিই না বলত গেলে।

১২৬. ১৪ ই জুন, ২০১০ সকাল ১১:৪৭
সুবিদ্ বলেছেন: যাক ছন্নছাড়ার পেন্সিলের পোষ্টটা পড়ে আজকে উৎসটা ধরতে পারলাম.......দারুন লিখছো
১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: এটা আমার খুব প্রিয় একটা লেখা। থ্যাংকস!

১২৭. ১৮ ই জুন, ২০১০ ভোর ৪:৫৩
অন্ধ আগন্তুক বলেছেন: কৈশোর , তুমি হারিয়েছো আজ ? নির্বাসনে লাল সাইকেল, রঙ্গিন স্টিকার আর চকচকে দুই টাকা নোট।

চমৎকার।

নাহ, আজ রাতটা ভালো কাটলো।
১৮ ই জুন, ২০১০ ভোর ৫:০২

লেখক বলেছেন: আগের কমেন্টের রিপ্লাইয়েও বলেছি, এখানেও বলি, এটা আমার খুবই প্রিয় একটা লেখা। খুব আদরের একটা লেখা......

১২৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ধূসরিত একটি কিশোর।
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: হ্যাঁ!

১২৯. ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১:৩৮
মেঘেরদেশ বলেছেন: সেই রকম লাগ্ল,আহ পিঙ্ক ফ্লয়েড এর গানের কি সুন্দর অনুবাদ :)
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! প্রায় এক বছট দুই মাস পরে এই লেখাটায় কমেন্ট করল কেউ 8-| স্বাগতম আমার ব্লগে!

১৩০. ০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:১৬
রিয়েল ডেমোন বলেছেন: হামা ভাই, এইটা চরম একটা লিরিক হইতে পারে।

আর এইটা গান হইলে কথাগুলো আরও সুন্দর ফুটবে।
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: এটা পিঙ্ক ফ্লয়েড এর Bike গান্টার ভাবানুবাদ। এই গানের ব্যবচ্ছেদ করা একটা পোস্ট দ্বারা প্রভাবিত হয়ে লিখসিলাম। Click This Link

থেংকু!

১৩১. ০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:০৩
চতুষ্কোণ বলেছেন: কথাগুলা দারুন লাগলো হামা। চমৎকার অনুবাদ হইছে।
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:১৩

লেখক বলেছেন: থেংকু চতুষ B-))

১৫ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৫

লেখক বলেছেন: এই লেখাটা খুঁজে বের করার জন্যে অনেক ধন্যবাদ! বড় আবেগময় মুহূর্তে লেখা এটি!

 

মোট সময় লেগেছে ১.১৩৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই